ইট বেঁধে নবজাতককে নদীতে নিক্ষেপ, মরদেহ উদ্ধার

ইট বেঁধে নবজাতককে নদীতে নিক্ষেপ, মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় নদী থেকে ইট বাঁধা অবস্থায় এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে হোগলা ইউনিয়নের কালিহরকান্দা গ্রামের কালিহর নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় নদী থেকে কালো শার্টে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয়রা সেতুর নিচে ভাসমান অবস্থায় নবজাতকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি একটি কালো রঙের শার্টে মোড়ানো ছিল এবং ইট দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া যায় বলে জানায় পুলিশ।

খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে মরদেহটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নবজাতকের মরদেহ নদীতে কে বা কারা ফেলে গেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয় তদন্ত চলমান।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন

১

কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কুমিল্লার তরুণীর

২

টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

৩

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

৪

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

৫

বিয়ের আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিলেন হবু বর

৬

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

৭

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

৯

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

১০

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

১১

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

১২

মেসি চলে গেলে আর্জেন্টিনা আর আগের মতো থাকবে না: স্কালোনি

১৩

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

১৪