ঈদে মাংস কাটতে প্লেনে উড়ে ঢাকায় আসছেন কসাইরা

ঈদে মাংস কাটতে প্লেনে উড়ে ঢাকায় আসছেন কসাইরা
সংগৃহীত ছবি

চলছে মাংস কাটার যন্ত্রপাতির শান দেওয়ার কাজ। নিচ্ছেন কসাইরা ঢাকা যাওয়ার প্রস্তুতি।

দলগতভাবে এসব কসাই দু-একদিনর মধ্যে রাজধানী ঢাকার উদ্দেশে। প্রতিবছর তারা এভাবে ঢাকায় গিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম নয়। স্থানীয় ট্রাভেল এজেন্সি থেকে তারা বিমান টিকিটও কিনেছেন।

সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি নাদিম ছোটুয়া জানান, প্রতিবছর নীলফামারীর সৈয়দপুর থেকে বিপুলসংখ্যক কসাই কোরবানির মাংস কাটতে এবং বাড়তি আয়ের জন্য ঢাকামুখী হয়ে থাকেন। ঈদের আগে বিমানগুলো ভাড়া কমিয়ে থাকেন। এ সুযোগটি নিয়ে থাকেন কসাইরা।

তিনি জানান, সৈয়দপুরে এক লাখ টাকা দামের একটি গরু বানিয়ে সর্বোচ্চ আট হাজার টাকা পাওয়া যায়। অথচ ঢাকায় একই কাজের জন্য পাওয়া যায় ২০ থেকে ২৫ হাজার টাকা। একজন অভিজ্ঞ কসাই ঈদের তিনদিনে অন্তত ১০টি গরুর মাংস কাটতে পারেন। ফলে তিনদিনের কাজ শেষে অনেকে ভালো আয় করে বাড়ি ফেরেন।

সৈয়দপুর থেকে ঢাকা চলাচলকারী নাবিল এন্টারপ্রাইজ, হানিফ এন্টারপ্রাইজ ও নাদের পরিবহনে ঢাকা যাওয়ার জন্য টিকিট কেটেছেন কসাইরা। অনেকে টিকিট নিয়েছেন বিমানের। এভাবে যাতায়াতে কসাইরা সৈয়দপুরের কসাই সমিতি থেকে টাকা-পয়সা ধার নিয়েছেন।

সৈয়দপুরের উপকণ্ঠের কসাই আলাউদ্দিন জানান, আমাদের কসাইয়ের মোবাইলফোন নম্বর ঢাকার কোরবানিদাতার কাছে রয়েছে। কয়জন লাগবে সে অনুযায়ী আমরা কসাই নিয়ে যাই। আমার দল মূলত গুলশান, বনানী এলাকায় কাজ করে থাকেন।

ঈদ শেষে আবার কেউ প্লেনে, কেউ বাস বা ট্রেনে করে ফিরে আসেন। শুরু হয় পুরোনো জীবনের ব্যস্ততা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

১

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

২

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

৩

সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

৪

পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

৫

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

৬

ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক

৭

ইয়াবাসহ গ্রেপ্তার তরুণী

৮

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বিষপানে মৃত্যু

৯

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্বর থেকে

১০

স্বামীকে দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু, একই কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায়

১১

পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

১২

ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

১৩

পুজোর উপহার পদ্মার ইলিশ না পেয়ে হতাশ কলকাতাবাসী