

মো: মাসুদ রানা, চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়া পৌরসভায় ৫নং ওয়ার্ডের কড়ইয়া গ্রামের পূর্ব বিলে লোডশেডিংয়ের কারনে চলতি মৌসুমের ইরি-বোরো ধানের পানি সেচ নিয়ে বিপাকে রয়েছেন কৃষকরা। এতে করে কৃষকরা ভালো ফলন নিয়ে খুবই চিন্তিত। ঘন ঘন লোডশেডিংয়ের কারনে ওই বিলের কৃষকরা ইরি ধানের ফলন ঘরে তোলা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে,কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামের পূর্ব বিলে প্রায় ৫শ একর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। চলতি বছরের ওই বিলের বোরো ধানের থোর বের হলেও পানি না থাকার কারনে ভালো ফলন নিয়ে ঘরে ফেরার দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। এছাড়া সরকারি খাস ভূমিগুলো ইচ্ছে মত দখল করে নেয়ায় পানি চলাচল করতে পারছে না। এসব খাস ভূমিগুলো অসাধু দখলদারীদের কাছ থেকে উদ্ধারের দাবী জানিয়েছে কৃষকরা।
স্থানীয় কৃষক জাহাঙ্গীর হোসেন, মনির হোসেন, আব্দুল আউয়ালসহ একাধিক কৃষকরা জানান, চলতি মৌসুমে এই মাঠে আমরা বোরো ধান চাষ করেছি। কিন্তু ঘন ঘন লোডশেডিং হওয়ায় সেলু মেশিন থেকে আমাদের ফসলী জমিতে পানি আসছে না। তারা আরো জানান, পার্শ¦বর্তী এলাকায় বিদ্যুৎ থাকলেও আমাদের এ অঞ্চলে বিদ্যুৎ থাকেনা। তাই কৃষি জমির ফসলী উৎপাদনের লক্ষে জনস্বার্থে বিদ্যুতের ঘাটতি কমিয়ে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ দেয়ার জোড় দাবী করছি।
ওই মাঠের আলী হোসেনের সেলু মেশিনের লাইনম্যান জাহাঙ্গীর আলম জানান, আমি গত বেশ কয়েক বছর যাবৎ এই সেলুতে লাইন ম্যানের কাজ করছি। কিন্তু এবারের মত এত ভয়াবহ লোডশেডিং কখনো দেখিনি। বিদ্যুৎ একবার গেলে আর আসার নাম থাকে না। কখনো কখনো বিদ্যুৎ আসলে সেলু মেশিন চালু দিলে ড্রেইনে পানি প্রবেশের আগেই বিদ্যুৎ চলে যায়।
কচুয়া কৃষি অফিসের উপ-সহকারি কর্মকর্তা টিটু মোহন সরকার বলেন, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ফসলী জমি দেখতে পরিদর্শনে আসি। চাহিদা মত বিদ্যুৎ না থাকায় অধিকাংশ ফসলী জমিতে পানি নেই। ফসলী ধানের জমিতে পানি না থাকলে কৃষকদের ক্ষতি সাধন হবে।
মন্তব্য করুন


দিনাজপুরের বিরামপুর উপজেলার পৌরশহরে ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আনসার মাঠে ১০৩ বছরের রাবেয়া বেগম নাতি বৌয়ের কাঁধের উপর ভর করে গ্রহণ করলেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিরামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ প্রক্রিয়ার অংশ হিসেবে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী আনসার মাঠ প্রাঙ্গনে আনসার ভিডিপি কিন্ডার গার্ডেন স্কুলে ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। এ সময় বিরামপুর পৌরসভার মেয়র আক্কাস আলী, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ মেসবাউল হক, বিরামপুর ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাফফর রহমান,৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওবায়দুল মিনহাজসহ ১০৩ বছরের বৃদ্ধা রাবেয়া বেগম স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন।
রাবেয়া বেগম ১০৩ বছরে এসে স্মার্ট জাতীয় পরিচয় পত্র পেয়ে খুব আনন্দ প্রকাশ করেন।স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণের আগে জাতীয় পরিচয় পত্র দিয়ে একটি টোকেন সংগ্রহে উপজেলা নির্বাচন অফিসের পাশাপাশি স্থানীয় সমাজ কল্যাণমূলক সংগঠন সোনালী স্বপ্ন ক্রীড়া সংঘের সদস্যগন স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণে বিনামূল্যে সার্বিক সহযোগিতা প্রদান করে।
বিরামপুর উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, বিরামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের ৩ হাজার ৮০০ স্মার্ট জাতীয় পরিচয়পত্রের মধ্যে আজকে ৩ হাজার ৫০ জনকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান করা হয়েছে।যাহারা স্মার্ট জাতীয় পরিচয়পত্র কোন কারনে গ্রহণ করতে পারে নাই পরবর্তীতে ৪/৩/২০২৪ ইং পৌরসভা কার্যলয় হতে গ্রহণ করতে পারবেন।
মন্তব্য করুন


পটুয়াখালীতে ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে সাড়ে ছয় লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদন হয়েছে। এসব তরমুজের বাজার মূল্য দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতর।
উৎপাদিত এসব তরমুজ উচ্চমূল্যে বিক্রি করতে পেরে খুশি কৃষক। গত বছরের বৃষ্টিতে তরমুজ চাষের ক্ষতি পুষিয়ে এবার লাভবান চাষিরা।
সরেজমিনে দেখা গেছে, মাঠের পর মাঠ তরমুজ ক্ষেত। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তরমুজ। ক্ষেত থেকে তরমুজ তুলে জড়ো করে রেখেছেন বিক্রির জন্য। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যাপারীরা তরমুজ কিনতে ক্ষেতে গিয়ে চাষিদের সঙ্গে দরদাম করে কিনে নিচ্ছেন। এই তরমুজ ট্রাক-ট্রলি ও ট্রলারে বোঝাই করে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন শ্রমিকরা। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই ক্ষেত থেকে তুলে বাজারজাতে ব্যস্ততা দেখা গেছে চাষিদের মাঝেও।
এসব দৃশ্য দেখা গেছে পটুয়াখালীর গলাচিপা, দশমিনা, কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার তরমুজ ক্ষেতে। চাষিরা জানান, জেলার গলাচিপা ও রাঙ্গাবালীতে প্রচুর তরমুজ চাষ হয়েছে। তবে বরি মৌসুমে অল্প সময়ে তরমুজ আবাদ ও লাভজনক হওয়ায় পটুয়াখালীর চাষিদের মধ্যে আগ্রহ অনেক বেড়েছে।
একই এলাকার চাষি সেলিম হাওলাদার (৪২) বলেন, তরমুজ চাষের জন্য অন্যের কাছে থেকে এক বছরের চুক্তিতে দুই একর জমি লিজ নিয়েছি। এর মধ্যে চাষযোগ্য ১৬০ শতাংশ জমিতে তরমুজ আবাদ করেছি। এতে বীজ ও সার-ওষুধসহ মোট খরচ হয়েছে এক লাখ টাকার মতো। আর বিক্রি করেছি চার লাখ টাকা।
তিনি আরও বলেন, আমি গত বছরগুলোতে তরমুজ চাষ করে তেমন লাভ করতে পারিনি। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় তরমুজ ভালো হয়েছে এবং লাভবান হয়েছি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর জানিয়েছে, এ বছর জেলায় ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আবাদ হয়েছে গলাচিপা উপজেলায়। এ উপজেলায় আট হাজার ৯৫০ হেক্টর জমিতে রসালো ফলটির চাষ হয়েছে। এ ছাড়াও রাঙ্গাবালীতে ছয় হাজার ৩৫০ হেক্টর, বাউফলে তিন হাজার ৫২০ হেক্টর, কলাপাড়ায় এক হাজার ৭৫০ হেক্টর, দশমিনায় এক হাজার ৭২০ হেক্টর, সদর উপজেলায় ৮০৫ হেক্টর, দুমকি উপজেলায় ৩৫০ হেক্টর ও মির্জাগঞ্জ উপজেলায় ১৫৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। উৎপাদিত এসব তরমুজ বাজারে বিক্রি দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।
এদিকে গলাচিপা উপজেলার আমখোলা ও গোলখালী ইউনিয়নে গিয়ে দেখা গেছে, ক্ষেতের পর ক্ষেতে তরমুজ। চাষিরা এখন বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন।
আমখোলা ইউনিয়নের বাউরিয়া গ্রামের তরমুজ চাষি ইউনুচ হওলাদার (৪০) ১৩ বছর ধরে রবি মৌসুমে তরমুজ চাষ করছেন। এ বছর নিজের ও অন্যের জমি মিলিয়ে দুই একর জমিতে ফলটি চাষ করেছেন। তিনি বলেন, আমার ক্ষেতের কিছু তরমুজ গাছ মারা গেছে, তবুও যা ছিল ফলন ভালো হয়েছে। বৃহস্পতিবার তরমুজ আড়াই লাখ টাকায় বিক্রি করেছি। ক্ষেত থেকে ব্যাপারীরা এখন পর্যন্ত তরমুজ কেটে নেয়নি।
বৌবাজার এলাকার কৃষক তাসলিমা বেগম মাঝেরচর এলাকায় আট একর জমি লিজ নিয়ে তরমুজ চাষ করেছেন। তিনি বলেন, দুই একর জমিতে আগাম জাতের তরমুজ উৎপাদন করে সাত লাখ টাকা বিক্রি করেছি। এখনও ছয় একর জমিতে তরমুজ রয়েছে। আবহাওয়া ভালো থাকলে প্রায় ১৫ লাখ টাকা বিক্রি করতে পারবো।তিনি আরও বলেন, প্রথমে দাম ভালো ছিল- এখন কিছুটা কম। আজকে রোদের তাপ অনেক, আবহাওয়া এভাবে থাকলে তরমুজের বাড়বে।
সুহুরী ব্রিজ এলাকার কৃষক আলআমিন জানান, মৌসুমের আগেই দেশের বিভিন্ন এলাকার ব্যাপারীরা অগ্রিম দাদন দিতে এলাকায় চলে আসেন এবং ফলনের পর তরমুজ সংগ্রহ করতে এলাকায় অবস্থান করেন। তিনি ক্ষেত থেকে তরমুজ তুলে ব্যাপারীদের কাছে বিক্রি শুরু করেছেন।
মৌসুম শুরুর আগেই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের আড়তদার ও ব্যাপারীরা এখানকার চাষিদের লাখ লাখ টাকা দাদন দিয়ে রেখেছেন। এখন আড়তদাররা এলাকায় এসে চাষিদের কাছ থেকে তরমুজ সংগ্রহ করছেন। ক্ষেত থেকে তরমুজ কিনে ট্রলার কিংবা ট্রলি বোঝাই করে এনে ট্রাক ও কাভার্ডভ্যানে করে দেশের বিভিন্ন স্থানে পাঠাতে দেখা গেছে। এ ছাড়া ঢাকাগামী লঞ্চগুলোতে তরমুজ চলে যাচ্ছে রাজধানীতে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ কর্মকর্তা খায়রুল ইসলাম মল্লিক বলেন, জেলায় ২৩ হাজার ৬০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। এতে সাড়ে ছয় লাখ মেট্রিক টন তরমুজ উৎপাদন হবে। প্রায় সবগুলোই অধিক ফলনশীল হাইব্রিড জাতীয়। জেলার আগাম উৎপাদিত তরমুজ বাজারে ভালো দাম পেয়েছে। সেগুলো দেশের বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে। উৎপাদিত তরমুজের বাজার মূল্য দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।
তিনি আরও বলেন, আবাদের পর আবহাওয়া অনুকূলে ছিল। এ অঞ্চলে দোআঁশ মাটিতে তরমুজের ফলন ভালো হয়। বৃষ্টির কারণে মাটিতে প্রচুর রস থাকায় তরমুজ আকারে বড় ও উৎপাদন বেড়ে যাবে বলে মনে হচ্ছে। এ ছাড়াও দিনের বেলা প্রখর রোদে তরমুজের রং উজ্জ্বল ও সুস্বাদু হয়। ফলে এ অঞ্চলের তরমুজ খুব সুস্বাদু এবং ক্রেতাদের কাছেও জনপ্রিয়।
মন্তব্য করুন


রিমানন্ড ও জামিনা না মঞ্জুর করে
টিকটকার মামুন মামুনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১১ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ এ আদেশ দেন।
টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের
(২৫)
বিরুদ্ধে ধর্ষণ মামলা
করেন বান্ধবী লায়লা আক্তার ফারহাদের (৪৮)।
এর আগে সোমবার (১০ জুন) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেপ্তার করে দাউদকান্দি থানা পুলিশ। এরপর তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আজ (মঙ্গলবার) তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো: শাহজাহান। আসামিপক্ষে বেশ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন লায়লা।
মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে তার গত তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মামুন তাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা ছিল না। তাই প্রেমের সম্পর্ক সৃষ্টি হওয়ায় এবং মামুন লায়লাকে বিয়ে করবে জানালে তাকে নিজ বাসায় থাকার অনুমতি দেন তিনি (লায়লা)।
পরে ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে ওই বাসায় বসবাস করতে থাকেন। সেখানে লায়লার বাসায় তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন মামুন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করেন তিনি। মামুন তার বাসায় থাকাকালে তার বাবা-মা মাঝেমধ্যেই ওই বাসায় গিয়ে থাকতেন। লায়লা মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আবার তাকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে তিনি মামুনকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় চোরাইকৃত ১টি অটোরিক্সাসহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার গুলবাহার এলাকা থেকে কচুয়া থানার এসআই যশমন্ত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের গ্রেফতার করা করে। গ্রেফতারকৃত আসামিরা হলো, হাইমচর উপজেলার চর ভৈরবী ইউনিয়নের দক্ষিণ বগুলা গ্রামের বিল্লাল হোসেন মৌতাহিতের ছেলে মাছুম হোসেন (২৬), মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বালিগাঁও গ্রামের খলিলুর রহমানের ছেলে বাবু সিকদার (২৭), মতলব উত্তর উপজেলার বেলতলী গ্রামের মান্নান মিয়ার ছেলে রমজান (৩২), কচুয়া উপজেলার পলাশপুর শীল বাড়ির মৃত ইন্দ্রলাল চন্দ্র শীলের ছেলে রিপন চন্দ্র শীল (৪২)।
জানা গেছে, কাদলা ইউনিয়নের কঢ়ুয়া-কাশিমপুর সড়কের গুলবাহার চৌরাস্তা বাবুলের বাপের ব্রীজের উপর থেকে স্থানীয় লোকজন একটি চোরাই ব্যাটারি চালিত অটোরিকশাসহ ৪ জন চোরকে আটকের পর কচুয়া থানা পুলিশকে অবহিত করে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে একটি সিএনজি ও অটোরিক্সা জব্দ করে।
কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সিএনজির পেছনে চোরাই অটোরিক্সাটি দড়ি দিয়ে বেঁধে চোরচক্র বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। পরে স্থানীয় জনতা তাদেরকে আটক করে পুলিশকে খবর দেয়। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়েরের পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ভাত রান্নায় দেরি হওয়ায় স্বামীর হাতেই স্ত্রী খুন হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘাতক স্বামী মো: ইয়াসিনকে আটক করছে থানা পুলিশ।
নিহতের নাম ফেরদৌসী আক্তার আন্না (২৫)। উপজেলার নবুরকান্দি গ্রামের মৃত আব্দুল আউয়ালের মেয়ে ফেরদৌসী আক্তার।
অভিযুক্ত স্বামী মো. ইয়াছিন উপজেলার পশ্চিম গাজীপুর গ্রামে মো: শাহ আলমের ছেলে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের মেঘনা ধনাগোদা নদীর নবুরকান্দি বেড়িবাঁধের সঙ্গে টেম্পু স্টেশন নদী থেকে নিহত ফেরদৌসীর লাশ উদ্ধার করে থানা পুলিশ।
এদিন বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. রবিউল হক।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ভাত রান্না দেরি হওয়াকে কেন্দ্র করে স্ত্রী ফেরদৌসীর সঙ্গে কথা কাটাকাটি হয় স্বামী ইয়াসিনের। এক পর্যায়ে রাগান্বিত হয়ে ফেরদৌসীর গায়ে আগুন ধরিয়ে দেন ইয়াসিন। পরে গলা টিপে হত্যা করে লাশ নদীতে ফেলে দেন।
সকালে নদীর পাড়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় এলাকাবাসী। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত ফেরদৌসী আক্তার আন্নার বড় বোন মনোয়ারা জানান, আমার ছোট বোনের স্বামী অন্য মেয়ের সঙ্গে পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ বিষয়ে জানতে পারলে এবং পরকীয়ায় বাধা দিলে আমার বোনকে প্রতিনিয়ত মারধর করত ইয়াসিন। কয়েকদিন আগেও পরকীয়া করতে গিয়ে ধরা পড়ে জরিমানা দিয়েছে ইয়াসিন। শুক্রবার রাত তিনটার দিকে ইয়াসিন আমার মাকে ফোন দিয়ে বলে আপনার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আপনার বাড়িতে গিয়েছে কিনা। আমরা ভোরে ওই বাড়িতে গিয়ে দেখি ঘরের দরজায় তালা দেওয়া। পরে লোকমুখে শুনতে পাই আমার বোনকে মেরে নদীর তীরে ফেলে রেখেছে।
নিহত ফেরদৌসী আক্তারের বড় ছেলে মো. আব্দুল্লাহ (৭) জানান, ভাত খেতে গেলে আমার আব্বু রাতে আম্মুকে গ্যাসের চুলার আগুন দিয়ে জ্বালিয়ে দেয় এবং গলা টিপে হত্যা করে জামা কাপড় পরিবর্তন করে অটোরিকশায় করে আম্মুকে নদীতে ফেলে দেয়।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খাইরুল কবিরসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী ইয়াসিনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


কুমিল্লায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে খিচুড়ি নিয়ে বিরোধের জের ধরে শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র আল-আমিনকে হত্যার দায়ে মোঃ নেয়ামত উল্লাহ নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রোববার (৩১ মার্চ) দুপুরবেলা কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা: ফরিদা ইয়াসমিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি হলেন: কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন শালধর (সামারচর) গ্রামের মোঃ মোসলেম সরদারের ছেলে মোঃ নেয়ামত উল্লাহ (১৮)।
মামলার বিবরণে জানাযায়, ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারী মাগরিবের নামাজের শেষে শালধর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ভিকটিম আল-আমিন (৯) মাহফিলের কথা বলে বাড়ীতে ফিরে না আসায় তাঁর পিতাসহ আত্মীয় স্বজন বিভিন্ন স্থানে খোজাখুজি করে না পেয়ে পরদিন কোতয়ালী মডেল থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরবর্তীতে পরেরদিন শালধরের জৈনক দেলোয়ার হোসেন এর বাগানের পাশে পুকুরে ছোট শিশুর মরদেহ ভাসতে দেখে শোর চিৎকার করে মোঃ আল আমিন এর পিতা। আল-আমিন এর মরদেহ পুকুর থেকে উপরে তুলে দেখেন আল-আমিনের ঘাড়ের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। এ ব্যাপারে ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারী ভিকটিম মোঃ আল আমিন এর পিতা বাদী হয়ে কুমিল্লা কোতয়ালী থানাধীন শালধর গ্রামের মৃত মালু মিয়ার ছেলে মোঃ ফয়েজ আহমেদ ও অজ্ঞাতনামা আসামি করে কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশ পরিদর্শক মোঃ সারওয়ার আলম তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামি মোঃ নেয়ামত উল্লাহ (১৮) ও মোঃ শাহ জাহানকে আটক করে।
পরবর্তীতে মামলাটি বিচারে আসলে রাষ্ট্রপক্ষে ১৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি মোঃ নেয়ামত উল্লাহ এর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে দণ্ডবিধির ৩০২ ধারার বিধানমতে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০১ ধারায় ৭ বছরের কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অপর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করেন।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষে আইনজীবী এপিপি মোঃ জাকির হোসেন বলেন, আশা করছি উচ্চ আদালত উক্ত রায় বহাল রাখবেন।
মন্তব্য করুন


বগুড়ার সদর উপজেলায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রোববার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে
উপজেলা শহরের সেউজগাড়ী আমতলী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম- অলোক, আতশী, নরেশ, রনজিতা
এবং একজন নারী হাসপাতালে মারা গেছেন, তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।
এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর
রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা
যায়, সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রাটি বিকেল ৫টার দিকে বের হয়। পথে সেউজগাড়ী
আমতলা মোড় এলাকায় পৌঁছালে আনুমানিক সাড়ে ৫টার দিকে রথের চূড়া রাস্তার ওপর থাকা হাইভোল্টেজের
বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে। রথের চূড়া স্টিলের হওয়ায় বৈদ্যুতিক তারের সংস্পর্শে
আসার সঙ্গে সঙ্গে তারে আগুন লেগে যায়। এ সময় রথে থাকা এবং আশপাশের অন্তত ২৫ জন আহত
হন। পরে আহতদের দ্রুত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে
নেওয়া হয় এবং ৪ জন মারা যান। অন্যদিকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে একজনের মৃত্যু
হয়েছে ৷ গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালসহ বিভিন্ন
ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়াটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে
এলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শজিমের হাসপাতালে ৪ জন এবং মোহাম্মদ আলী হাসপাতালে ১
জন মারা গেছেন।
এসব তথ্য নিশ্চিত করে বগুড়ার পুলিশ
সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মন্তব্য করুন


কুমিল্লা সিটিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি:
সকাল ৮ টায়-
*কেন্দ্রীয় কারাগার ঈদগাহ
*রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদ
*বাগিচাগাঁও বড় মসজিদ
*কাসেমুল উলুম মাদ্রাসা
সকাল ৮:৩০ মিনিটে-
*কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ
*পুলিশ লাইন জামে মসজিদ
*মুন্সেফ বাড়ি জামে মসজিদ
*মুন্সীবাড়ি জামে মসজিদ
*কালিয়াজুরী বড় মসজিদ
*শুভপুর শাহী ঈদগাহ ময়দান
*রানীর বাজার জামে মসজিদ
*জানু মিয়া জামে মসজিদ
*আড়াইওড়া শাহী ঈদগাহ
*সার্ভে ইনস্টিটিউট জামে মসজিদ
*দূর্গাপুর দিঘিরপাড় ঈদগাহ
সকাল ৯ টায়-
*দারেগা বাড়ী জামে মসজিদ
*রেইসকোর্স নুর মসজিদ
*ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ
*জেলা মডেল মসজিদ কুমিল্লা
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া:
চাঁদপুরের কচুয়ায় মরহুম রোস্তম আলী মিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টূর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলার পালাখাল উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা উড়িয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার সাংসদ ড. সেলিম মাহমুদ।
এসময় ড. সেলিম মাহমুদ হাজারো দর্শকদের সাথে মাঠ ঘুরে কুশল বিনিময় করেন এবং খেলোয়ারদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন, বি.আর.বি কেবল ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. রফিকুল ইসলাম রনি।
ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নবীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিন, সাংবাদিক রাকিবুল হাসান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের রেন্ট কালেক্টর ইনচার্জ সাজেদুল হাসান কামাল, ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত, আব্দুস সালাম সওদাগর, আলমগীর হোসেন, কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ পাঠান ফাউন্ডেশনের চেয়ারম্যান রকিবুল হাসান জেমস ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার সহ আরো অনেকে। উদ্বোধনী খেলায় হাজারো দর্শক ফুটবল খেলাটি উপভোগ করেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া:
প্রচন্ড শীতে চরম বিপাকে পড়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার গরিব-অসহায় শীতার্ত মানুষ। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের ছিন্নমূল মানুষেরা। গরিব-দুঃখী শীতার্ত মানুষের শীতের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে কম্বল নিয়ে হাজির হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী।
ঢাকা পিজি হাসপাতালের রেন্ট কালেক্টর ইনচার্জ মো. সাজেদুল হাসান কামালের উদ্যোগ ও সার্বিক তত্ত্ববধানে শুক্রবার রাতে উপজেলার সফিবাদ নূরানীয়া হাফিজিয়া ফোরকানীয়া মাদ্রাসা ও এতিখানা এতিম শিশুদের মাঝে উপজেলা প্রশাসনের আয়োজনে শীতের কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। শীতের রাতে কম্বল পেয়ে হাসি ফুটেছে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মুখে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম,এতিমখানার সভাপতি ডা. মো. সফিকুল ইসলাম লনী,বিএনপি নেতা মো. জুয়েল,বাবুল হোসেন,মহসিন মোল্লা,জামাল মোল্লা ও রুবেল বেপারী অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। শীতের প্রকোপে সমাজের অসহায় দুস্থ মানুষের অবর্ণনীয় কষ্ট হচ্ছে। শীতার্ত কোনো মানুষ যেন কষ্ট না পায় সেজন্য কম্বল বিতরণ করা হচ্ছে।
মন্তব্য করুন