

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করবেন বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল।
আগামীকাল বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য “ড. আবদুল মঈন খানের “ নেতৃত্বে একটি প্রতিনিধিদল শেরেবাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে যাবেন। নির্বাচনী আসন পুনর্বিন্যাস সহ নির্বাচন সংক্রান্ত বিষয়ে বিএনপির প্রতিনিধি দল কথা বলবেন।
এদিকে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। বুধবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারা বৈঠক মিলিত হয়েছেন। এর আগে আজ বৈঠকের তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম সদস্য সচিব “মুশফিক উস সালেহীন ”। তিনি বলেন, প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।
মন্তব্য করুন


ঢাকা–৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যারা এ ধরনের অপচেষ্টায় যুক্ত হবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।
শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের একটি অংশ সংগঠিতভাবে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, যেখানেই এসব অপরাধী কর্মকাণ্ডের তথ্য পাওয়া যাবে, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। ভোটকেন্দ্র দখলের চেষ্টা হলে তা শক্তভাবে মোকাবিলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
তিনি আরও বলেন, বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে যে সহিংসতার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করা হচ্ছে। এসব তথ্যকে গুরুত্ব দিয়ে তারাও প্রস্তুত থাকছেন। তবে আইন নিজের হাতে নেওয়া হবে না বলে স্পষ্ট করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, জনগণের ঐক্যই হবে তাদের প্রধান শক্তি।
নিজের নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকা–৮ এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থার সংকট নিরসন এবং কাঁচাবাজার সমস্যার সমাধান তাদের অগ্রাধিকার। একই সঙ্গে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম এবং শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করার বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে। তিনি বলেন, তার প্রথম ও প্রধান লক্ষ্য শহীদ ওসমান হাদির বিচার, এরপর সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন।
এনসিপির এই নেতা আরও জানান, নারীদের প্রতি হয়রানি বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং মা-বোনদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি স্কুলকেন্দ্রিক দখল ও অবৈধ বাণিজ্য বন্ধ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
ঢাকা–৮ এলাকায় চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সাধারণ মানুষ আর এসব অপশক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। জনগণের এই মনোভাবের কারণেই আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের বিজয় নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মন্তব্য করুন


রাজধানীর নয়াপল্টনে বিএনপির ডাকা সমাবেশে
যোগ দিতে নেতাকর্মীদের ঢল নেমেছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার
পর থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে আসতে শুরু করেন।
এদিন দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয়
কার্যালয়ের সামনে এ সমাবেশ শুরু হওয়ার কথা ছিলো। তবে দুপুর দুইটার সময় অনুষ্ঠানিকভাবে
শুরু হয়নি।
সরেজমিনে দেখা গেছে, রাজধানীর কাকরাইল,
নাইটিংগেল মোড়, মৎস্যভবন, পল্টন, ফকিরাপুল, আরামবাগে নেতাকর্মীরা মিছিল করছেন। তারা
বিভিন্ন ইউনিট থেকে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিচ্ছেন। নেতাকর্মীদের
মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য
দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসাবে থাকবেন দলটির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মন্তব্য করুন


ঢাকা
মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে
হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়।
আজ
শনিবার (২১ জুন) একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা মেডিকেল
কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
হয়েছে।
বিজ্ঞপ্তিতে
বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী কলেজের
চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আগামীকাল (রোববার) থেকে কলেজের এমবিবিএস ছাত্র-ছাত্রীদের
একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। ছাত্র-ছাত্রীদের আগামীকাল
দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হলো। বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস
পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থীরাও এর আওতামুক্ত থাকবে।
উল্লেখ্য,
গত কয়েক সপ্তাহ ধরে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক ও একাডেমিক ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থার
প্রতিবাদে আন্দোলন চালিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।
মন্তব্য করুন


আসন্ন ঈদুল আজহার আগামী ১২ জুনের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
রোববার (২ জুন) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে অনলাইনে চাপ এড়াতে পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হচ্ছে দুপুর ২টা থেকে।
প্রথম তিন ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৪,১৫৭ টিকেটের মধ্যে প্রায় সাড়ে ১৩ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে। তবে পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনাতে এখনও কিছু ট্রেনের টিকিট অবিক্রীত রয়েছে।
ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রির শুরুতেই উত্তরবঙ্গের টিকিটের অনেক চাহিদা ছিল। এ এলাকার সব টিকিট বিক্রি হয়ে গেছে। প্রথম তিন ঘণ্টায় অনলাইনে টিকিট কাটতে প্রায় ৭০ লাখ হিট পড়েছে।
রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ১২ জুনের আসন বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসন ৩ জুন; ১৪ জুনের আসন ৪ জুন; ১৫ জুনের আসন ৫ জুন; ১৬ জুনের আসন ৬ জুন বিক্রি হবে। এছাড়া যাত্রী সাধারণের অনুরোধে নন-এসি কোচের ২৫ শতাংশ আসন যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে।
মন্তব্য করুন


গাইবান্ধার
সদর উপজেলায় জমি বণ্টন নিয়ে বিরোধের জেরে বাবার কবর ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছোট ছেলের
বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার
(২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তারি গ্রামে
এ ঘটনা ঘটে। বিষয়টি বুধবার (২৫ মার্চ) নিশ্চিত করেন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি
সদস্য আব্দুল হাই।
স্থানীয়
সূত্রে জানা যায়, মৃত আব্দুল মান্নান মিয়া মৃত্যুর আগে তার ৪ বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে
বণ্টন করে দেন। তবে দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া বেশি জমি পেয়েছেন, এ অভিযোগ তুলে ক্ষুব্ধ
হন ছোট ছেলে শাহ আলম মিয়া শালু।
অভিযোগ
রয়েছে, জমি নিয়ে ক্ষোভ থেকে শাহ আলম মঙ্গলবার দুপুরে বাবার কবরের ওপর উঠে সেখানে থাকা
বেড়া ভাঙচুর করেন। কবরটি ইকবাল মিয়ার জমির মধ্যে থাকায় তিনি জায়গাটিকে নিজের দাবি করেন।
স্থানীয়দের
দাবি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য হওয়ায় শাহ আলম এলাকায় প্রভাব বিস্তার করেন এবং কেউ প্রতিবাদ
করলে হুমকি দেন। এ ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
স্থানীয়
বাসিন্দা আমজাদ বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং দোষীর
শাস্তি চাই।
এ
বিষয়ে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
ইউপি
সদস্য আব্দুল হাই জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মীমাংসা করা হয়েছে। তিনি বলেন,
এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।
মন্তব্য করুন


জাতীয়
নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার
(৮ এপ্রিল) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
পারিবারিক
সূত্রে জানা গেছে, বুধবার রাতে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া
হয়।
সেখানে
অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন
অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
তার
মৃত্যুতে শোকবার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বৃহস্পতিবার দলের দপ্তর সেলের সদস্য
সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিতেএক শোকবার্তায় বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)
বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) গতকাল
রাতে ইন্তেকাল করেছেন।
তার
এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে। তার মৃত্যুতে
দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল, যা আমাদের জন্য অপূরণীয়
ক্ষতি।
রাফিয়া
সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। রোকেয়া হল ছাত্র সংসদ
নির্বাচন-২০১৯-এ ভিপি প্রার্থী হিসেবে তিনি অংশগ্রহণ করেছিলেন। এতে ছাত্ররাজনীতিতে
তার দৃঢ় অবস্থানেরই প্রতিফলন বলে জানিয়েছে এনসিপি।
মন্তব্য করুন


কুড়িগ্রামের চিলমারী মডেল থানায় কর্মরত এক পুলিশ কর্মকর্তা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।গত শনিবার (২২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।
মৃত্যুবরণকারী পুলিশ সদস্যের নাম আসাদুজ্জামান আসাদ। তিনি চিলমারী মডেল থানার (এসআই) ছিলেন। তিনি নীলফামারী জেলাধীন সৈয়দপুর উপজেলার খোদ্দ জুম্মাপাড়া এলাকার মো. হামিদুল হকের ছেলে বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার (ওসি) আশরাফুল ইসলাম। জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আসাদুজ্জামান হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করেন। এ সময় পাশে থাকা সহকর্মীদের বিষয়টি জানালে তাৎক্ষণিক চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তারা। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে আসাদকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে পুলিশ সদস্যের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুড়িগ্রাম পুলিশ লাইনে নিয়ে আসে।
চিলমারী মডেল থানার (ওসি ) আশরাফুল ইসলাম জানান, পুলিশ সদস্য এসআই আসাদের এমন মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করছি।
মন্তব্য করুন


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে ২০২৩ সালের লিখিত পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।
সহকারী শিক্ষক নিয়োগ ২০২৩এর প্রথম গ্রুপের (রংপুর, বরিশাল ও সিলেট বিভাগ) আওতাধীন জেলাসমূহের লিখিত পরীক্ষা সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত জেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত জানান, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ সংক্রান্ত সকল প্রকার সামগ্রী ইতোমধ্যে জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ম্যাজিস্ট্রেট নিয়োগ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন জানান, তিনটি বিভাগের ১৮টি জেলায় (রংপুর ৮, বরিশাল ৬, সিলেট ৪) এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। কেন্দ্রের সংখ্যা ৫৩৫টি ও কক্ষের সংখ্যা ৮ হাজার ১৮৬টি।
পরীক্ষা সংক্রান্ত জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ০২৫৫০৭৪৯৬৯ নাম্বারে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের পর থেকে কুমিল্লা সীমান্তজুড়ে টহল জোরদার রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৪ ডিসেম্বর) পুরো সীমান্তের যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে অতিরিক্ত নজরদারির পাশাপাশি ফোর্স বাড়ানো হয়েছে। এরআগে গত শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে অতিরিক্ত নজরদারি ও ফোর্স বাড়ানো হয়েছে।
সরেজমিনে জেলার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও সদর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ঘুরে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গোলাবাড়ি, বিবিরবাজার, বৌয়ারা বাজার ও চৌদ্দগ্রামের আমানগড় এলাকায় বিজিবি সদস্যদের তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
বিবিরবাজার এলাকার স্থানীয় বাসিন্দা আবু হাশেম বলেন, ঢাকায় গুলির ঘটনার পর শুক্রবার ও শনিবার সীমান্ত অনেকটা গরম। বিজিবি চেকপোস্ট বাড়িয়েছে। যাকে পাচ্ছে তাকেই তল্লাশি করছে।
গোলাবাড়ি এলাকার কৃষক আবুল মনসুর বলেন, সীমান্তে বিজিবির গাড়ির টহল আগের চেয়ে অনেক বেড়েছে। কেন টহল বাড়ছে- এমন প্রশ্নে তিনি বলেন, শুনছি ঢাকায় গোলাগুলি হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে, তারা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে- এই জন্যই টহল বাড়ানো হয়েছে।
কুমিল্লা সীমান্তের বিভিন্ন পোস্টে দায়িত্বরত বিজিবি কর্মকর্তারা বলেন, ঢাকায় ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর কুমিল্লা-১০ বিজিবি থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই সীমান্ত ফাঁকি দিয়ে কেউ পার হতে না পারে।
কুমিল্লা-১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ খোলা কাগজকে বলেন, আমাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সম্পূর্ণভাবে সিল করে দেওয়া হয়েছে। যেসব দুর্বৃত্ত সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করবে, তারা ভুল করবে। বিভিন্ন পয়েন্টে বিজিবির দ্বিগুণ সদস্য নিয়মিত টহল দিচ্ছে।
মন্তব্য করুন


নারায়ণগঞ্জের
সোনারগাঁয়ে খেলার সময় পুকুরে পড়া ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামে
দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক
এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত
শিশুরা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে। তারা রায়েরটেক এলাকার
খান বাড়িতে নিজাম খানের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করত।
প্রত্যক্ষদর্শী
রনি হোসেন জানান, দুই ভাই পুকুরপাড়ে বল নিয়ে খেলছিল। একপর্যায়ে তারা হঠাৎ নিখোঁজ হয়ে
যায়। পরে এক নারীর কান্নার শব্দ শুনে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন।
কিছুক্ষণ পর একে একে দুই শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক
তাদের মৃত ঘোষণা করেন।
সোনারগাঁ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিববুল্লাহ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,
ফুটবল তুলতে গিয়ে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন
রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
মন্তব্য করুন