

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দয়াপুর এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রাক্টরের পেছনের অংশ চলন্ত অবস্থায় বিচ্ছিন্ন হয়ে যায়।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টা ৪০ মিনিটে গাড়িতে থাকা ভারী বৈদ্যুতিক খুঁটিগুলো সরাসরি চালকের আসনের ওপর আছড়ে পড়ে এবং চালক ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
দুর্ঘটনার তাৎক্ষণিক খবর পেয়ে চৌয়ারাবাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার শরিফ আহমেদ কবিরের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখুঁত ও দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকারী দলের দক্ষতায় চালককে নিরাপদে ও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
মন্তব্য করুন