কুমিল্লা মহানগরীর যুবদলের নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

কুমিল্লা মহানগরীর যুবদলের নেতা কাউছারকে কুপিয়ে হত্যা
ছবি

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা :

কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার  গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই। শুক্রবার ছত্রখিল এলাকায় অবস্থানকালে তাঁর ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, হামলার পর কাউছার গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলে পড়ে ছিলেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত কুমিল্লা ট্রমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর ছত্রখিল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাউছারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি এ ঘটনায় এলাকায় উত্তেজনাও সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসন্ন কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় মোঃ সিদ্দিক প্রধান

১

কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

২

কুমিল্লা মহানগরীর যুবদলের নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

৩

জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী

৪

কুমিল্লার সদর দক্ষিণে ফায়ার সার্ভিসের সফল উদ্ধার অভিযান : নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন ট্রাক্টর চালক

৫

কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন

৬

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

৭

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

৮

কুমিল্লায় ‘বিভাগ যুব বাইক ফোরাম’ গঠনের উদ্যোগ, টাউন হল মাঠে পরবর্তী সভা

৯

কুমিল্লায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল, ফিলিং স্টেশনকে লাখ টাকা জরিমানা

১০

কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র

১১

ফেসবুকে পরিচয়ে ১৭ দিনের সম্পর্ক, রাজুর ডাকে কক্সবাজারে যায় কুমিল্লার ৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন

১২