

মজিবুর রহমান পাবেল,প্রতিবেদন:
কুমিল্লার চান্দিনায় নকল কোমল পানীয় ও জুস তৈরির আড়ালে যৌন উত্তেজক সিরাপ তৈরিসহ বাজারজাত করে চলছে ‘ইহান ফুড’ নামের অনুমোদনহীন নাম সর্বস্ব একটি ফ্যাক্টরী। স্থান পরিবর্তন করে বিভিন্ন বাড়ি ভাড়া নিয়ে ওই ফ্যাক্টরীটি পরিচালনা করে আসছে হাসান গাজী নামের এক ব্যক্তি।
চান্দিনায় ওই ফ্যাক্টরীতে বিএসটিআই এর সীল ব্যবহার করে বিভিন্ন ব্র্যান্ডের জুস, কোমলপানীয় ও যৌন উত্তেজক সিরাপের নাম ও মোড়ক হুবহু নকল করে পণ্য তৈরি ও অবাধে বাজারজাত করে আসছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার হারং ভূইয়া বাড়িতে ওই ফ্যাক্টরীতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। এসময় সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে। অভিযানে পাঁচ হাজার নকল স্টিকার যুক্ত কোমলপানীয়, চার হাজার বোতল নকল জিনসিন প্লাস যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। এছাড়াও ওইসব তৈরীর কাঁচামাল ও মেশিন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- কুমিল্লা সদর থানার বাগিচাগাঁও এলাকার কামাল হোসেনের ছেলে মো. খাইরুল ইসলাম অপু (৩৩) ও মজিবুর রহমানের ছেলে মো. আল-আমিন (৩০)।এই ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর জানান- হাসান গাজী নামের এক ব্যক্তি অবৈধ ভাবে ওই ফ্যাক্টরীটি পরিচালনা করে আসছে। ওই ফ্যাক্টরীতে মানহীন অস্বাস্থ্যকর শিশুদের ফলের জুস, বিভিন্ন ব্র্যান্ডের নকল জুস ও কোমল পানীয় তৈরী করছে। পাশাপাশি ‘জিনসিন প্লাস’ নামের একটি কোম্পানীর মোড়ক হুবহু নকল যৌন উত্তেজক সিরাপ তৈরি করে আসছে। বেশ কয়েকদিন যাবৎ আমরা খোঁজ নিয়ে ওই ফ্যাক্টরীর সন্ধান পাই। অভিযান চালিয়ে অনেক অস্বাস্থ্যকর খাদ্য পণ্য ও কাঁচামাল ধ্বংসসহ জব্দ করা হয়েছে। দুইজনকে আটক করে সাজা প্রদান করা হয়েছে। ফ্যাক্টরীর মালিকের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


কুমিল্লার মনোহরগঞ্জে অটোরিকশার ভাড়াকে কেন্দ্র করে বুকে রড ঢুকিয়ে ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। (১ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষণপুর বাজারে এ ঘটনা ঘটে।
একইদিন রাত ১০টার দিকে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফরহাদ হোসেন উপজেলার লক্ষণপুর ইউনিয়নের বানঘর গ্রামের মিজানুর রহমানের ছেলে। অপরদিকে অভিযুক্ত মাহফুজ আলম (২০) সাইকচাইল গ্রামের রবিউল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফরহাদ ও মাহফুজ দীর্ঘদিন ধরে একসঙ্গে রাজমিস্ত্রির কাজ করেন। সোমবার সন্ধ্যায় কাজ শেষে অটোরিকশায় করে তারা লক্ষণপুর বাজারে পৌঁছান। এ সময় ভাড়া দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে মাহফুজ উত্তেজিত হয়ে ফরহাদের বুকে রড ঢুকিয়ে দেয়। এতে ফরহাদ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে উত্তেজিত জনতা অভিযুক্ত মাহফুজকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মনোহরগঞ্জ থানার ওসি বিপুল চন্দ্র দে বলেন, ‘খবর পেয়ে নিহতের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে।’
মন্তব্য করুন


কুমিল্লা সীমান্তে ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকার
ভারতীয় কিং কোবরা বাজি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ
বুধবার (১২ মার্চ) ভোরে চৌদ্দগ্রাম উপজেলার
সীমান্তবর্তী মিয়াবাজার এলাকা থেকে বাজিগুলো জব্দ করা হয়।
বিজিবির কুমিল্লা ক্যাম্পের ১০ ব্যাটালিয়নের
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়,
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধীনস্থ
কটকবাজার পোস্টের বিশেষ টহলদল বুধবার ভোর ৫টার দিকে সীমান্ত এলাকায় মাদক ও
চোরাচালানবিরোধী অভিযান চালায়। এসময় সীমান্ত শূন্য লাইন থেকে আনুমানিক ৬ কিলোমিটার
বাংলাদেশের ভেতরে মিয়াবাজার ফুড প্যালেস সংলগ্ন এলাকায় ভারতীয় ৫ লাখ ৯৭ হাজার ৮০০
পিস কিং কোবরা বাজি জব্দ করা হয়।
যার বর্তমান বাজার মূল্য ১ কোটি ১৯ লাখ ৫৬
হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে.
কর্নেল এ এম জাহিদ পারভেজ বলেন, ঈদকে সামনে রেখে দেশে অবৈধ অনেক মালামাল প্রবেশ করছে। আমরা সে বিষয়ে নজর
রাখছি। তারই অভিযানের ধারাবাহিকতায় ১ কোটি ১৯ লাখ ৫৬ হাজার টাকার কিং কোবরা বাজি
আমরা উদ্ধার করতে সক্ষম হই। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা দেয়া হবে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ জন।
শুক্রবার (১৭ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের ইনচার্জ বিপ্লব কুমার নাথ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ চন্দ্র সাহা বলেন, ঢাকা থেকে কক্সবাজারগামী রিলাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজ চলমান রয়েছে।
মন্তব্য করুন


চাঁদপুরের কচুয়ায় ছাত্রলীগ নেতা ও আওয়ামী
লীগ নেতাকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাতে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলার কচুয়া
থানাধীন সাচার বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নিষিদ্ধ সংগঠন
ছাত্রলীগ কর্মী মোঃ কামরুল হাসান রিয়াদকে গ্রেফতার করা হয়। একই রাতে পরিচালিত অন্য
একটি অভিযানে চাঁদপুর জেলার কচুয়া থানাধীন কোয়া এলাকা হতে আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেনকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ কামরুল হাসান
রিয়াদ (৩১) চাঁদপুর জেলার কচুয়া থানার সুয়ারুল গ্রামের আব্দুর রব পাঠান এর ছেলে এবং
২। বিল্লাল হোসেন (৪৫) একই থানার কোয়া গ্রামের নুরুল ইসলাম এর ছেলে।
র্যাব জানান, গ্রেফতারকৃত ১ নং আসামী
মোঃ কামরুল হাসান রিয়াদ (৩১) কচুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাচার
ডিগ্রি কলেজের সাবেক সভাপতি এবং ২ নং আসামী বিল্লাল হোসেন (৪৫) কচুয়া পৌর ০৩ নং ওয়ার্ড
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। তারা উভয়েই লিফলেট বিতরণ ও নাশকতা কার্যক্রম পরিচালনার
দায়িত্বে নিয়োজিত ছিল। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের
জন্য চাঁদপুর জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের লাকসামের বিজরা এলাকায় উচ্ছৃঙ্খল মোটরবাইক আরোহীদের ধাওয়ার মুখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক চিকিৎসক মারা গেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) এই ঘটনা ঘটে।
নিহত চিকিৎসকের নাম মো. নাজমুল হাসান আখন্দ। তিনি কুমিল্লা নগরীর বাদুড়তলা এলাকার বাসিন্দা ও চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন।
স্বজনরা অভিযোগ করে জানান, বুধবার চাঁদপুর জেলার শাহরাস্তি থেকে রোগী দেখে কুমিল্লায় ফিরছিলেন নাজমুল হাসান। পথে লাকসামের বিজরায় দুটি মোটরবাইকে থাকা কয়েকজন আরোহী তার প্রাইভেটকারকে ধাওয়া করে। এ সময় তারা গাড়িতে আঘাত করলে লুকিং গ্লাস ভেঙে যায়। নাজমুল হাসান গাড়ি চালিয়ে সামনে যাওয়ার চেষ্টা করলে গাড়ির ভেতরই অসুস্থ হয়ে পড়েন।পরে স্থানীয় এক যুবক অসুস্থ অবস্থায় তাকে কুমিল্লা নগরীর বাদুড়তলায় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, ধাওয়ার মুখে আতঙ্কিত হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাজমুলের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ৩৪৭ বোতল ফেন্সিডিলসহ দুইজন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
১৮ সেপ্টেম্বর রাতে র্যাব-১১, সিপিসি-২
এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন
ময়নামতি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মনিরুজ্জামান মনির এবং
২। মোঃ সজিব (২৭) নামক দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ
থেকে ৩৪৭ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান উদ্ধার করা
হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ মনিরুজ্জামান
মনির (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার কালিকাপুর গ্রামের মোঃ মানিক মিয়া এর ছেলে
এবং ২। মোঃ সজিব (২৭) একই গ্রামের মোঃ নুরু মিয়া এর ছেলে।
র্যাব জানান, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে কাভার্ড ভ্যান যোগে দেশের
বিভিন্ন জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে
আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা
করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত
আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৫ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
বুধবার (০৭ ফেব্রুয়ারী) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মোঃ শাহাদাৎ হোসেন (৩১) ও ২। মোঃ রুবেল (৩০) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা হলো- ১। মোঃ শাহাদাৎ হোসেন (৩১) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তর চাঁদপুর গ্রামের মৃত নূরুল হক কারী এর ছেলে এবং ২। মোঃ রুবেল (৩০) কুমিল্লা জেলার দাউদকান্দি থানার লক্ষীপুর গ্রামের মোঃ সাত্তার এর ছেলে।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে ও কৃত্রিম সংকট রোধে পাঁচটি ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমাতুজ জোহরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উক্ত অভিযানকালে আদর্শ সদরের মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, মেসার্স নাইমুল ফিলিং স্টেশন, মেসার্স রহমান ফিলিং স্টেশন, মেসার্স ইস্টার্ন সি.এন.জি ফিলিং স্টেশন এবং মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন পরিদর্শন করা হয়।
আদালত সূত্র জানায়, কোনো প্রতিষ্ঠান যেন অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতেই এই তদারকি। অভিযানে ফিলিং স্টেশনগুলোর দৈনন্দিন মজুতের তথ্যের সাথে স্টক রেজিস্টারে সংরক্ষিত তথ্যের মিল আছে কিনা, তা নিবিড়ভাবে যাচাই করা হয়। এছাড়া গ্রাহকদের পরিমাপে কম দেওয়া হচ্ছে কিনা এবং ভোক্তা অধিকার লঙ্ঘিত হচ্ছে কিনা—সে বিষয়েও তদারকি করা হয়।
উক্ত অভিযান শেষে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনে সুনির্দিষ্ট অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা জানান, "বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনস্বার্থ রক্ষায় আমাদের এই কঠোর মনিটরিং ব্যবস্থা। অনিয়ম রোধে মোবাইল কোর্টের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমঘটিত বিরোধের জেরে মুক্তার মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মুক্তার মিয়া চাতলপাড়ের কাঠালকান্দি গ্রামের বাসিন্দা ইসলাম উদ্দিনের ছেলে। ঘটনার পর তার মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে মুক্তারের সঙ্গে কচুয়া গ্রামের রাব্বান মিয়ার মেয়ে শেউলা আক্তারের প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের বিষয়টি দুই পরিবারের কাছে প্রকাশ পেলে মুক্তারের পরিবার বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু মেয়ের পরিবার তা মানতে রাজি হয়নি। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনাও ঘটে।ঘটনার দিন মুক্তার অটোরিকশায় চাতলপাড় বাজার থেকে কচুয়ার দিকে যাচ্ছিলেন। পথে শেউলার বড় ভাই শাহালমের নেতৃত্বে ১০–১৫ জন তাকে আটকিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। হাত, পা ও পেটে গুরুতর আঘাত পেয়ে মুক্তার ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানান, হত্যাকাণ্ডের পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


গত রবিবার মধ্যম মাঝিগাছা ঐতিহাসিক ঈদে মাজিউন্নাবী (দ) ঈদে মিলাদুন্নাবী (দ) মাহফিলে প্রধান অতিথি ছিলেন আলে রাসূল, আওলাদে গাউছে পাক (রাঃ) মহিউস সুন্নাহ, আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল কাদের কাওকাব আল্-ক্বাদেরী (মাঃজিঃআঃ), পীরসাহেব ক্বেবলা, শাহপুর দরবার শরীফ, কুমিল্লা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি মুহাম্মদ উদবাতুল বারী আবু, মুনাজেরে আহলে সুন্নাহ পীরজাদা মূফতি শাহ নুরুজ্জামান আল্-ক্বাদেরী, এনায়েতপুর দরবার শরীফ, কচুয়া। মাহফিলের উদ্বোধক ছিলেন জিকরুল্লাহ ইসলামীক কমিটি কুমিল্লা মহানগর এর সভাপতি আলহাজ্ব মুহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদেরী। বিশেষ মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব মুহাম্মদ শরিফুল ইসলাম আল কাদেরী, বিএনপি নেতা শাহরিয়ার আলম অপু, কাজী মুহাম্মদ জামান এবং তোফায়েল আহমেদ। মাহফিলে প্রধান বক্তা হিসাবে ওয়াজ পেশ করেন মূফতি মুহাম্মদ গিয়াসউদ্দিন আত্-তাহেরী, ব্রাহ্মণবাড়িয়া এবং বিশেষ বক্তা ছিলেন স্যাইয়িদ মাখদুম শাহ আল মাদানী, হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফ, চাঁদপুর এবং মুফতি মাওলানা কারী মোঃ জালাল উদ্দিন আল কাদেরী ইমাম ও খতিব- মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতি কেন্দ্র, আদর্শ সদর, কুমিল্লা।
প্রধান অতিথির বক্তব্যে আলা হযরত কাওকাব পীর সাহেব হুজুর খাবারের ইসলামী নীতিমালা ও সুন্নী আকিদা বিষয়ে দলিল ভিত্তিক গুরুত্বপূর্ণ তাকরির পেশ করেন।
প্রধান বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরি বাউল গানের নামে আল্লাহ ও রাসুলের শানে কটুক্তির তীব্র নিন্দা জানান। একই সাথে ওয়াজের মঞ্চে বসে যারা নবীজি এবং নবীজির বিবিগনের ব্যাপারে বেমানান-অশালীন শব্দচয়ন করেছে তাদেরকেও ধর্ম অবমাননার শাস্তির আওতায় আনার দাবী জানান। যারা নিজেদের স্বার্থ হাসিল ও ক্ষমতা দখলের জন্য ধর্মের অপব্যাখ্যা করে, যাচ্ছে তাই মন্তব্য করে তাদের থেকে সাবধান থাকার জন্য সুন্নি জনতার প্রতি আহবান জানান।
আগামী ৩ জানুয়ারি'২৫ইং, শনিবার, কুমিল্লা শাহপুর দরবার শরীফে হযরত নূরুদ্দীন মারূফ বন্দীশাহ বাবা (রাঃ) ওরুছ শরীফ অনুষ্ঠিত হবে। শরীয়ত সম্মতভাবে অনুষ্ঠিতব্য ওরশ মাহফিলে স্ব-বান্ধবে যোগদান করুন। পুরো শরীফের দিন দরবার শরীফে মহিলা আসার সম্পুর্ন নিষেধ।
মন্তব্য করুন