কুমিল্লায় নৌকা ডুবিতে প্রাণ গেল দুই স্কুল ছাত্রীর

কুমিল্লায় নৌকা ডুবিতে প্রাণ গেল দুই স্কুল ছাত্রীর
ফাইল ছবি

কুমিল্লার হোমনা উপজেলায় নৌকা ডুবিতে সামিয়া আক্তার এবং সামিয়া ইসলাম নামের দুই স্কুল ছাত্রী নিহত হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রামকৃষ্ণপুর কানাই শাহ ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সামিয়া ইসলাম (১২) বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া গ্রামের আবু মুছার মেয়ে ও সামিয়া আক্তার (১২) একই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে। তারা উভয়েই রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে স্কুল ছুটি হলে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনীয়া ও কলাকান্দি কানাই লাল সাহার খেয়া ঘাট দিয়ে ৩০ থেকে ৩২ জন ছাত্র-ছাত্রী নিয়ে একটি নৌকা ছেড়ে যায়। চরলহনীয়া গ্রা‌মের কাছাকাছি গেলে একটি বালুবাহী ট্রলারের ঢেউ লেগে নৌকাটি ডুবে যায়।

অনেকে সাঁতার কেটে পাড়ে পৌঁছালেও সামিয়া আক্তার এবং সামিয়া ইসলাম নদীতে তলিয়ে যায়। পরে দু'জন কে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।

হোমনা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমা‌লিকা চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

২

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৩

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

৪

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

৫

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৬

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৭

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

৮

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

৯

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

১০

অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

১১

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

১২

কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্ৰাণ হারালেন কুমিল্লার সাগর