কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান

কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান
ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীতে ৩য় দিনের মতো বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুমিল্লা মহানগর ও এর অঙ্গসংগঠনসমূহ। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৮টায় পুলিশ লাইনস্থ মহানগর এনসিপি কার্যালয়ের সামনে থেকে এই পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

​পরিদর্শনকালে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ শহরের রাজ রাজেশ্বরী কালীবাড়ি (মনোহরপুর), রক্ষাকালী বাড়ী মণ্ডপ (ধর্মসাগরের পূর্বপাড়) এবং স্পন্দন সংঘের (বাদুরতলা) পূজা মণ্ডপসমূহ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষদের সাথে কুশল বিনিময় করেন।

​ধারাবাহিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান, কুমিল্লা মহানগর এনসিপির আহ্বায়ক মো: সিরাজুল হক, সদস্য সচিব মাসুমুল বারী কাওসার, কুমিল্লা জেলা এনসিপির সদস্য সচিব সৈয়দ আহসান টিটু এবং জেলা যুগ্ম সদস্য সচিব (দপ্তর) ইব্রাহিম খালেদ। 

​এছাড়াও পরিদর্শনে মহানগর এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার কাজী জায়েদ, সাংগঠনিক সম্পাদক ড. লোকমান হোসাইন, যুগ্ম সদস্য সচিব (দপ্তর) মুজাহিদুল পাটোয়ারী,জাতীয় যুব শক্তি সদস্য সচিব আব্দুর রহিম,  ছাত্র শক্তির আহ্বায়ক মোস্তফা জিহানসহ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় যুব শক্তি এবং সকল অঙ্গসংগঠনের মহানগর ও জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় নারী শক্তির যুগ্ম আহ্বায়ক হাফসা জাহান। 

তিনি বলেন, "শারদীয় দুর্গোৎসব যাতে দেশের সব জায়গায় অত্যন্ত শান্তিপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য এনসিপির এই বিশেষ তদারকি ও শুভেচ্ছা বিনিময় কার্যক্রম অব্যাহত রয়েছে।"

​এ সময় পূজামণ্ডপগুলোতে সুষ্ঠু আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের চলাচল সহজ করতে যানজট নিরসনের ওপর বিশেষ জোর দিয়ে তিনি আরও বলেন, "পূজার এই আনন্দঘন সময়ে সাধারণ মানুষ যেন কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে জন্য প্রতিটি মণ্ডপ এলাকায় পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষা এবং কঠোর ট্রাফিক ব্যবস্থাপনার মাধ্যমে যানজট নিরসন অত্যন্ত জরুরি। আমাদের দল সবসময় জনগণের জানমালের নিরাপত্তা ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সাথে একযোগে কাজ করতে প্রস্তুত রয়েছে।"

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান

১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্ৰাণ হারালেন কুমিল্লার সাগর

২

কুমিল্লা নগরীতে বিষাক্ত রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৩

কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

৪

কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালকে পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের অঙ্গীকার

৫

আসন্ন কুমিল্লার দাউদকান্দি পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আলোচনায় মোঃ সিদ্দিক প্রধান

৬

কুমিল্লায় পতাকা বৈঠকের মাধ্যমে ধরে নিয়ে যাওয়া দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

৭

কুমিল্লা মহানগরীর যুবদলের নেতা কাউছারকে কুপিয়ে হত্যা

৮

জামায়াত নেতার গাড়ি ভাঙার জেরে পদ হারালেন কুমিল্লা মহানগর এবি পার্টির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানী

৯

কুমিল্লার সদর দক্ষিণে ফায়ার সার্ভিসের সফল উদ্ধার অভিযান : নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেলেন ট্রাক্টর চালক

১০