কুমিল্লায় ভাত খেতে চাওয়ায় সৎ মায়ের হাতে প্রাণ গেল শিশুর

কুমিল্লায় ভাত খেতে চাওয়ায় সৎ মায়ের হাতে প্রাণ গেল শিশুর
সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ভাত খাওয়ার জন্য সৎ মায়ের কাছে বায়না ধরেছিল ৯ বছরের শিশু আবদুল্লাহ। তাতে সৎমা ফারজানা বিরক্ত হয়ে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে শিশুটির। এ ঘটনায় সৎমাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

নিহত শিশু মো: আব্দুল্লাহ উপজেলার ইউসুফপুর গ্রামের পশ্চিমপাড়ার ঘোড়া গাজী সরকার বাড়ির আমানউল্লাহর ছেলে। সে একই গ্রামের একটি স্কুলে ২য় শ্রেণিতে ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মো: নয়ন মিয়া।

স্থানীয়রা জানান, তিন বছর আগে আবদুল্লাহর বাবার সঙ্গে তার মায়ের ডিভোর্স হয়। পরে ফারজানা আক্তারকে বিয়ে করেন। বর্তমানে ফারজানার আড়াই বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ফারজানার নিজের ছেলে সন্তান হওয়ার পর সৎ ছেলে আবদুল্লাহকে সহ্য করতে পারছিলেন না। প্রায়ই শিশু আবদুল্লাহকে মারধর ও নির্যাতন করত ফারজানা। শনিবার সকালে আবদুল্লাহ ফারজানার কাছে ভাত খেতে চাওয়ায় বিরক্ত হয়ে শিশু আবদুল্লাহর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ বাড়ির উঠান থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি উঠানে আবদুল্লাহর লাশ পড়ে আছে। গলায় কয়েকটি দাগ পাওয়া গেছে।

দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া বলেন, নিহত আবদুল্লাহর বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত ফারজানাকে গ্রেফতার করা হয়েছে। ফারজানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

২

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৩

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

৪

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

৫

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৬

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৭

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

৮

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

৯

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

১০

অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

১১

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

১২

কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা à