কুমিল্লায় লিড দ্যা লিডারসের নতুন কমিটি গঠন

কুমিল্লায় লিড দ্যা লিডারসের নতুন কমিটি গঠন
সংগৃহীত

"নৈতিক ও আদর্শিক শিক্ষায় দীক্ষিত দেশপ্রেমিক নাগরিক তৈরি করে সমাজসেবামূলক কাজে উৎসাহ যুগিয়ে আলোকিত এবং সমৃদ্ধ সমাজ, দেশ ও জাতি গঠনের প্রত্যয়"। এ স্লোগানকে সামনে রেখে লিড দ্যা লিডারসের কুমিল্লায় নতুন কমিটি গঠন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা নজরুল ইনস্টিটিউটে এ কমিটি গঠন করে। 

সংগঠনটিতে মুনতাকা সাঈদ সিয়াম সভাপতি ও সায়মন ইসলাম সাধারণ সম্পাদক এবং জামিল আহমেদ কে সাংগঠনিক সম্পাদক সহ ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি দেয় সংগঠনটির চেয়ারম্যান ইব্রাহিম খালেদ হাসান। 

কমিটিতে আতিকুর রহমান অর্থ বিষয়ক সম্পাদক, নাহার আক্তার নুরি অফিস সম্পাদক, তওহীদ আরেফিন তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান বিষয়ক সম্পাদক, মোহনা আক্তার সানজে না দুর্যোগ ও পরিবেশ বিষয়ক সম্পাদক, নাজমুল হাসান জিহাদ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, কাজী সানজিদা স্বাস্থ বিষয়ক, ফয়সাল ইসলাম আলভি প্রচার সম্পাদক, আসিফ খান শিক্ষা বিষয়ক সম্পাদক, হিজবুল্লাহ সরকার ধর্ম বিষয়ক সম্পাদক, সাদিয়া আঞ্জুম সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ইশা চৌধুরি নারী ও শিশু বিষয়ক সম্পাদক, ফারহান নাঈম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আব্দুল কাদের জিলানী সাহিত্য প্রকাশনা ও পাঠাগার বিষয়ক সম্পাদক। 

এছাড়া নির্বাহী সদস্য হলেন, সিয়াম আহমেদ তুষার, আবু বকর সিদ্দিক (সিহাব), আবু হানজালা (ইকরাম), পারভেজ আলম সরকার, মুশাররফ করিম, মুহাম্মদ আসিফ, মুহাম্মদ হুসাইন, নাইমুর রহমান রিফাত, মুহিতুল ইসলাম রাফি। 

সংগঠনটির চেয়ারম্যান ইব্রাহিম খালেদ হাসান বলেন, "লিড দ্যা লিডারস" একটি ব্যতিক্রম ধর্মী সামাজিক সংগঠন। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য নৈতিক ও আদর্শিক শিক্ষায় দীক্ষিত দেশপ্রেমিক নাগরিক তৈরি করে সমাজসেবামূলক কাজে উৎসাহ যুগিয়ে আলোকিত এবং সমৃদ্ধ সমাজ,দেশ ও জাতি গঠনের প্রত্যয়।

তিনি আরও বলেন, ব্যক্তি গঠনের মাধ্যমে পরিবার এবং সমাজ গড়তে হবে আমাদের। প্রত্যেক সদস্যকে সবার সাথে বিনয়ী আচরণ করে ভদ্রভাবে ভালোবেসে কাজ করতে হবে। কাটার আঘাতে ফুল দিয়ে মানুষের মন জয় করে পরিবর্তনের কাজ চলমান রাখতে হবে। সংগঠনের মূল এবং একমাত্র উদ্দেশ্য শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন।  

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

২

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৩

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

৪

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

৫

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৬

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৭

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

৮

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

৯

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

১০

অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

১১

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

১২

কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান