কুমিল্লায় ১৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

কুমিল্লায় ১৯ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি আটক
ছবি

নেকবর হোসেন, কুমিল্লা:

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ১৯ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

​শনিবার (১৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২:৩০ ঘটিকায় সীমান্তের অভ্যন্তরে শিবেরবাজার বিওপি সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।​বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শিবেরবাজার বিওপি’র একটি টহলদল এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার বিওপি’র গেট সংলগ্ন রাস্তায় একটি যাত্রীবাহী অটোরিকশা তল্লাশী করা হয়।

​এ সময় অটোরিকশায় অবস্থানরত মোসাঃ বেগম নামের এক নারীকে তল্লাশী করে তার কাছ থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য ৬৬,৫০০/- (ছেষট্টি হাজার পাঁচশত) টাকা।

​আটককৃত মোসাঃ বেগম (স্বামী- মৃত খালেক মিয়া) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাডবাড়ি (পোষ্ট- চকলক্ষ্মীপুর) গ্রামের বাসিন্দা।

​বিজিবি জানায়, আটককৃত আসামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে কুমিল্লা চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় বিজিবির এমন মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অভিযান অব্যাহত থাকবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

১

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

২

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৩

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

৪

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

৫

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

৬

কুমিল্লার লালমাইয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ২ ভাইয়ের

৭

কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

৮

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৭৫

৯

কুমিল্লা সীমান্তে ভারতীয় শাড়ি জব্দ

১০

অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

১১

কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার

১২

কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এনসিপির কেন্দ্রীয় নারী নেত্রী হাফসা জাহান

১৩

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্ৰাণ হারালেন কুমিল্লার সাগর