কুমিল্লা তিতাস মেডিকেল ও আল নুর হাসপাতালে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

কুমিল্লা তিতাস মেডিকেল ও আল নুর হাসপাতালে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা
ছবি

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:

কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকায় ভোক্তা অধিদপ্তরের একটি অভিযানে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম ও ভোক্তা অধিকার লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে।

আজ বুধবার (২৮ মে) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত পরিচালিত অভিযানে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহার ও প্রযুক্তিবিদ (টেকনোলজিস্ট) না থাকায় “কুমিল্লা তিতাস মেডিকেল” প্যাথলজিকে ৫০,০০০ টাকা এবং আল নুর হাসপাতালের এক্স-রে বিভাগে রেডিওলজিস্ট না থাকায় ২০,০০০ টাকা জরিমানা করা হয়।