

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালবাগ এলাকায় আলেখারচর আর্মি ক্যাম্পের একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে দীর্ঘদিন পলাতক ফ্যাসিবাদি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ তৌফিকুল ইসলাম রিপনকে গ্রেফতার করে।
এলাকার কিছু লোকজনের সাথে কথা বলে জানা যায়, এই লোক এলাকাবাসির সাথে খুব খারাপ ব্যবহার করেছে এবং তাদের সাথে রীতিমত অত্যাচারমূলক আচরণ করেছেন।
গ্রেফতার হওয়া মোঃ তৌফিকুল ইসলাম রিপন সদর দক্ষিণে লালবাগ এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে।
অভিযানের পূর্বে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মামলার নথি যাচাই করার জন্য আলেখারচর আর্মি ক্যাম্প থেকে সদর দক্ষিণ থানার সাথে যোগাযোগ করা হলে পুলিশের ডিউটি অফিসার এএসআই জামান জানান, উক্ত আসামির নামে কোন পিসিপিআর (PCPR) তাদের থানায় নেই। কিন্তু পরবর্তীতে সেনা সদস্যরা অন্য একটি থানার মাধ্যমে উক্ত পিসিপিআর সংগ্রহ করেন, যেখানে স্পষ্টভাবে দেখা যায় যে আসামির বিরুদ্ধে মামলা রয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।
উল্লেখ্য যে, সদর দক্ষিণ থানা পূর্বেও একাধিকবার সেনাবাহিনীর সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেছে। থানা কর্তৃপক্ষ অনেক সময় প্রকৃত তথ্য দিতে অনীহা প্রকাশ করে এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় গড়িমসি করে থাকে।
গ্রেফতারকৃত আসামিকে ডাক্তারি পরীক্ষা শেষে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের উদ্যোগে ‘ম্যাথ ফেস্ট ২০২৫’অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার
(২২ মে) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী’র নেতৃত্বে র্যালি ও কেক
কাঁটার মাধ্যমে এই অনুষ্ঠানের শুরু হয়।
এসময়
উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড.
খলিফা মোহাম্মদ হেলাল, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং বিভাগের বিভাগীয়
প্রধান ও প্রক্টর অধ্যাপক ড. মোঃ আবদুল হাকিমসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই অনুষ্ঠানের মাধ্যমে বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থীদের বিদায় এবং ২০২৩-২৪ বর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
প্রধান
অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী বলেন, আমি বিদায়ীদের উদ্দেশ্যে
নয়, আমি ম্যাথ ফেস্টে এসেছি। সবার উদ্দেশ্যে আমার কথা বলার সুযোগ হয়েছে। বিদায়ী শিক্ষার্থীদের
কথা শুনে মনে হলো তোমরা বেশ আবেগী। প্রতিটি মানুষেরই আবেগ রয়েছে। এই আবেগকে সৎ পথে
কাজে লাগিয়ে জীবনকে সঠিক জায়গায় পৌঁছাতে হবে। তোমরা গণিতে অধ্যয়ন করেছো, তোমরা কম্পিউটার
সায়েন্স, পরিসংখ্যান, এআইসহ সবজায়গায় বিচরণ করতে পারবে।
গণিত
বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর প্রথমেই
ম্যাথ ফেস্টের আয়োজন করেছি। বছরের একটি দিন যাতে শিক্ষক-শিক্ষার্থীরা একত্রে হয়ে আনন্দ
করতে পারে তাই এই বর্ণাঢ্য আয়োজন।
তিনি
আরও বলেন, জীবনে অনেক বন্ধু-বান্ধব আসবে। তুমি কাকে বন্ধু বানাবে, কাকে বাদ দিবে সেটা
তোমাকে বিচক্ষণতার সহিত সিদ্ধান্ত নিতে হবে। বন্ধু নির্বাচনে ফেল মানে তুমি ফেল। মা-বাবার
সেবা করবে, আত্মীয়তার বন্ধন অটুট রাখবে। আর যখনই সুযোগ পাবে দেশ-বিদেশ ভ্রমণ করবে তাহলে
বাস্তব অনেক কিছু শিখতে পারবে।
এছাড়াও
ম্যাথ ফেস্টের অংশ হিসেবে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যার
আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লায় নিরাপদ পানি সরবরাহে ওয়াসা গঠনের সম্ভাব্যতা যাচাইয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে কুমিল্লা সার্কিট হাউজে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মু. রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, বিএনপি নেতা মোজাহিদ চৌধুরী, মাহবুবুল আলম চপল, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় ওয়াসা গঠনের গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। ওয়াসা গঠনে সরকারের নীতিগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্যাদি মন্ত্রণালয়ে প্রেরণের সিদ্ধান্ত হয়। সভায় ওয়াসার পরিধি, জনবলের বিষয়ে আলোচনা হয়। সিটি করপোরেশন থেকে প্রাপ্ত তথ্য জেলা প্রশাসক মন্ত্রণালয়ে রেজুলেশন আকারে প্রেরণ করবেন।
এছাড়াও সিটি করপোরেশনের সীমানা সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে মনিরুল হক চৌধুরী এমপির আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ থেকে সরেজমিনে পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদানের জন্য ছয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রস্তাবিত নতুন সীমানা পর্যবেক্ষণ করে রিপোর্ট প্রদান করবেন
মন্তব্য করুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়।
ডাকসু নির্বাচনে তিনি সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১০ হাজার ৮৪টি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন। এর আগে গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোটে দিনভর ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ, উচ্ছ্বাস ও উত্তেজনা।
সাবিকুন নাহার তামান্না কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলা ইউছুফপুর গ্রামে ছফর উদ্দিন সরকার বাড়ীর মোঃ বেলাল হোসেনের দ্বিতীয় মেয়ে তিনি বর্তমান গাজীপুর জেলা কালিয়াকৈর উপজেলা বসবাস করেন, তিনি ২০১৫ সনে থেকে সপরিবারে গাজীপুরে বসবাস করছেন,তার বাবা বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিয়াকৈর উপজেলার আমীর হিসাবে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে নির্বাচনে অংশ নেন তিনি। ডাকসু নির্বাচন ২০২৫-এ প্যানেলটি ২৮টি কেন্পদের মধ্যে ২৩টিতেই জয়লাভ করেছে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রী সংস্থার সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন
সাবিকুন নাহার তামান্নার বাবাকে মেয়ের জয়ের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এই ক্যাম্পাস শহীদ আব্দুল মালেক, শহীদ নিজামী, শহীদ অধ্যাপক গোলাম আজম এর বিজরিত পদধূলি, এবং ২৪শে জুলাইয়ে বিল্পবের গণআন্দোলন সিপাহিদের আত্ম ত্যাগের ক্যাম্পাস, আমি সকল শহীদে আত্মা মাগফিরাত কামনা করছি, সকল শিক্ষার্থীদের কাছে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বাংলাদেশ জামাতে ইসলামী কুমিল্লা (০৪) এর মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম শহিদকে সাবিকুন নাহার তামান্না বিজয়ী বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাবিকুন নাহার তামান্না আমাদের দেবিদ্বারের গর্ব পাশ্চাচ্য খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ সংখ্যক ভোটে নির্বাচিত হয়ে সে আমাদের দেবিদ্বারকে সম্মানিত করেছে আমরা এই প্রিয় মেধাবী নেত্রীর প্রতি শুভ কামনা রহিল, আগামী দিনে বৃহত্তর অঙ্গনে সে তার মেধা প্রতিভা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করবে এবং নারী জাগরণের ঐতিহাসিক ভূমিকা পালন করবে। আমি তার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি।
এইদিকে’ সাবিকুন নাহার তামান্নার এ অর্জনে দেবিদ্বারসহ কুমিল্লা জেলায় আনন্দের বন্যা বইছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলসহ
পুলিশ পরিচয়ে ছিনতাইকারী চক্রের মূল হোতাকে গ্রেফতার করেছে মুরাদনগর থানা পুলিশ।
গত (৫ জুন) রাতে সঞ্জিত চন্দ্র সরকার
পিকআপ গাড়ি করে মাছ নিয়ে যাওয়ার সময় মুরাদনগর থানাধীন মুরাদনগর বাজারের আল্লাহ চত্ত্বর
সিএনজি স্টেশনে আসার পর অজ্ঞাতনামা একজন মোটরসাইকেল যোগে এসে মাছের গাড়িকে সিগন্যাল
দিয়ে গাড়িতে অবৈধ মাল আছে বলে জিজ্ঞাসা করে এবং নিজেকে আইনের লোক বলে পরিচয় দেয়। পিকআপটি
দাঁড় করানোর সাথে সাথে অজ্ঞাতনামা লোক মোটরসাইকেল ও প্রাইভেকার নিয়ে পিকআপের পাশে এসে
দাঁড়ায় এবং পিকআপ চেক করতে শুরু করে। এমন সময় অন্য একজন অজ্ঞাতনামা লোক পিকআপ গাড়ির
ড্রাইভার মোঃ সোহেল এর প্যান্টের বাম পকেট থেকে ১ লক্ষ ২ হাজার টাকা ছিনিয়ে নিলে বিষয়টি সন্দেহ হলে সাথে সাথে আসামীদেরকে চ্যালেঞ্জ করলে
অজ্ঞাতনামা আসামীরা তাৎক্ষণিক মোটরসাইকেল ও প্রাইভেটকার যোগে পালিয়ে যায়। পরবর্তীতে
সঞ্জিত চন্দ্র সরকার থানায় এসে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি লিখিত এজাহার দায়ের
করেন।
উক্ত ঘটনার সংবাদ প্রাপ্তির সাথে সাথে
মুরাদনগর থানা পুলিশের একটি চৌকস টিম লুষ্ঠিত টাকা ও ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের
লক্ষে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনার সময় তথ্য প্রযুক্তি
ও স্থানীয় সোর্সের সহায়তায় গত (১২ জুন) মুরাদনগর থানাধীন নিমাইকান্দি গ্রামের মাসুদ
এর বিল্ডিংয়ের সামনে পৌঁছালে পুলিশ দেখতে পেয়ে দৌঁড়ে পালানোর সময় আসামী মোঃ নাজমুল
হাসান লিটনকে গ্রেফতার করা হয় এবং অপর এক অজ্ঞাতনামা ব্যক্তির হাতে থাকা ১৫ পিস ইয়াবা
ফেলে দৌঁড়ে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত আসামী হলো- কুমিল্লা জেলার
মুরাদনগর থানাধীন ১৩নং মুরাদনগর সদর ইউনিয়নের মুরাদনগর মধ্যপাড়া এলাকার ওমর আলীর ছেলে
মোঃ নাজমুল হাসান লিটন (২৬)।
গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে
তার অপর এক সহযোগীর সহায়তায় উক্ত ছিনতাইয়ের কথা স্বীকার করে এবং তার দেখানো স্থান
হতে ছিনতাইকাজে ব্যবহৃত রেজিস্ট্রেশন ও নম্বরবিহীন একটি কালো রংয়ের ১৫০ সিসি পালসার
মোটরসাইকেল এবং লুণ্ঠিত ১ লক্ষ ২ হাজার টাকা উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত অন্যান্য আসামীদেরকে
গ্রেফতারের জন্য ও ঘটনায় ব্যবহৃত গাড়ী উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উক্ত ঘটনায় পৃথকভাবে মুরাদনগর থানার
মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের
শহীদদের স্মরণে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৩ জুলাই) সকালে চাঁদপুর থেকে পদযাত্রা শুরু করে দুপুরে কুমিল্লা শহরে এসে
কর্মসূচির অংশ হিসেবে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন দলের নেতারা।
দুপুরে
কুমিল্লার পদুয়ার বাজার হোটেল নুরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে
মধ্যাহ্নভোজে অংশ নেন এনসিপির উত্তরের সমন্বয়ক সারজিস আলম। পরে সেখানে এক ঘরোয়া
মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায়
উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, মূখ্য
সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী,
সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা,
সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন,
যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল
হান্নান মাসুদ। এছাড়া কুমিল্লা জেলার এনসিপি নেতৃবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন।
পরে
শহীদ মাছুম মিয়ার কবর জিয়ারত শেষে বিকাল ৫ টায় নগরীর টাউন হল মাঠে সভায় যোগদান করেন তারা।
দলের
নেতারা জানান, শহীদদের
আত্মত্যাগকে স্মরণ করতেই এই পদযাত্রা কর্মসূচি নেওয়া হয়েছে। তারা বলেন, শহীদের রক্ত
বৃথা যেতে দেওয়া হবে না—গণতন্ত্র
প্রতিষ্ঠার জন্য এনসিপি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার চান্দিনা উপজেলায় একই ঘরের পৃথক দুটি কক্ষ থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাত বছরের মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মা।
রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাঁকোজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ওই গ্রামের মোজাহিদুল ইসলাম মজুমদারের স্ত্রী ফারহানা আক্তার (৩৩) ও তার মেয়ে ফাছিহা (৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারহানা আক্তার দুই মেয়ে ও এক ছেলের জননী। ছেলে বাবার সঙ্গে ঢাকায় থাকেন এবং বড় মেয়ে স্থানীয় একটি মাদরাসায় আবাসিকে থেকে লেখাপড়া করে। ফারহানা ছোট মেয়েকে নিয়ে শাশুড়ি কদরবানুর সঙ্গে বাড়িতে বসবাস করতেন।
রবিবার সকালে শাশুড়ি কদরবানু তালিম দিতে বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়িতে ফিরে ঘরের দরজা-জানালা বন্ধ দেখতে পান তিনি। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন।
প্রতিবেশী রাসেল মজুমদার জানান, পরে জানালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে একটি কক্ষে শিশুর এবং অন্য কক্ষে নারীর ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। এরপর বিষয়টি থানায় জানানো হয়।
খবর পেয়ে চান্দিনা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। চান্দিনা থানার পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, “ঘটনাস্থলে গিয়ে একই ঘরের পৃথক দুই কক্ষে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।”
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটির প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ১৪০ কেজি গাঁজাসহ একটি টয়োটা মাইক্রোবাস জব্দ করেছে বুড়িচং থানা পুলিশ।
আজ (২০ জুন) রাতে বুড়িচং থানায় কর্মরত এসআই মোঃ নূরুল ইসলাম ও সঙ্গীয় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং থানার ১নং রাজাপুর ইউনিয়নের অন্তর্গত পাঁচোড়া দক্ষিণ পশ্চিম পাড়া নুর মসজিদের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর একটি টয়োটা মাইক্রোবাসকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পায়ে গাড়ী চালক ও গাড়ীতে থাকা দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি গাড়ী থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় মেম্বার ও উপস্থিত লোকজনের সামনে গাড়ীটি তল্লাশী করে গাড়ীর পিছনে থাকা ৭টি চটের বস্তায় ১৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় টয়োটা মাইক্রোবাসটি জব্দ করা হয়।
উক্ত ঘটনায় কুমিল্লা বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল,প্রতিবেদন:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলায় অংশ নেন প্রাক্তন ফুটবলার, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রীতি ম্যাচের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: সাইফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব মোঃ আফাজ উদ্দিন, এডহক কমিটির সদস্য আহসান উল্লাহ স্বপন, আরিফ খান, খালেদ সাইফুল্লাহ, মাহির তাজওয়ার ওহি।
প্রীতি ফুটবল ম্যাচে লাল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সবুজ দলের অধিনায়ক ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
কাকভেজা বৃষ্টিতে খেলায় মেতে উঠেন বিভিন্ন পেশার এ মানুষেরা।
মন্তব্য করুন


শনিবার রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখা একটি টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার আমতলী এলাকার চট্টগ্রাম থেকে ঢাকা গামী মহাসড়কের রাস্তার উপর হতে ২৬ কেজি গাঁজাসহ ১জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আরিফুল ইসলাম (২০), পিতা-এরশাদ মিয়া।
আসামী কুমিল্লা জেলার মুরাদপুর থানার দিলালপুর গ্রাম নিবাসী।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


বৈষম্য বিরোধী ২৪ শে জুলাইয়ের ঐতিহাসিক ছাত্র আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী সৈয়দ আজহারুল আমিনকে সভাপতি এবং এস. এন. রাসেলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, কুমিল্লা জেলা শাখার এক বছরের জন্য আংশিক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
৪ জুলাই স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান এই কমিটির অনুমোদন প্রদান করেন।
নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সোহান খান সুজন। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পেয়েছেন বিভিন্ন উপজেলা ও এলাকা থেকে উঠে আসা ছাত্রনেতারা। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন আবু মুসা জুয়েল, এবং সহ-সভাপতি হিসেবে আছেন হাসান মাহাদী, আমিন প্রধান ও মোঃ সাইফ হোসেন।
সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ মেহেদী হাসান (মুরাদনগর)। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নিয়াজ মাহমুদ, বাবুল হোসেন তায়েফ ও তারেক হাসান চৌধুরী জাস্টিস দায়িত্ব পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন মেহেদী হাসান (আদর্শ সদর), সিহাব খান, আদনান আদি এবং মেহেদী হাসান আবির।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাইম জামান এবং সহ-দপ্তর সম্পাদক জোবায়েদ হোসেন। প্রচার সম্পাদক হিসেবে আছেন আবু বকর সিদ্দিক (আসলাম সিদ্দিকি) এবং উপ-প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন রাহাতুল হাসান।
অর্থ সম্পাদক হিসেবে মাহমুদুল হাসান সিফাত এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে আরিফুল ইসলাম দায়িত্ব পালন করবেন। ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক হাসান এবং সহ-সম্পাদক হিসেবে রয়েছেন আজিজুল হক। সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন নাজমুল হোসাইন এবং সহ-সমাজসেবা সম্পাদক সিফাত।
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন আরিফুল হোসাইন এবং সহ সম্পাদক হিসেবে আছেন জুয়েল মিয়া। বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক হিসেবে আছেন সাফায়েত মজুমদার এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন জাহিদ সরকার দিপু।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি সংরক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে আছেন মোঃ ছায়িম। সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন সাইফুল ইসলাম এবং গণমাধ্যম বিষয়ক সম্পাদক হিসেবে আছেন জাহিদুল ইসলাম।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন সুমন সরকার। ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সায়মুন নেছা সায়মা। এ ছাড়া সহ ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন শ্রাবন্তী ইসলাম ফারিয়া এবং নাহিদা চৌধুরী। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তারেক রহমান।
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল কাদের, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হিসেবে রয়েছেন রায়হান আহমেদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে আছেন কাইয়ুম হাসান।
কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শহিদুল ইসলাম, ইকবাল হোসেন বেলায়ত, সাজ্জাদুর রহমান সজীব, মেহেদী হাসান নাঈম, ইফতেখার আহম্মেদ তালুকদার এবং জুবায়ের আহমেদ মুন্সি।
নতুন কমিটির সভাপতি সৈয়দ আজহারুল আমিন বলেন, “আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছি, তারা বিশ্বাস করি– একটি ন্যায্য ও সমঅধিকারের বাংলাদেশ গঠনে ছাত্রদের ভূমিকা অপরিহার্য। এই দায়িত্ব যেন সে লড়াইয়েরই একটি অবিচ্ছেদ্য অংশ।”
এদিকে কেন্দ্রীয় নেতারা আশা প্রকাশ করেছেন, কুমিল্লার নতুন নেতৃত্ব ছাত্র অধিকার আন্দোলনকে বেগবান করবে এবং সংগঠনকে সাংগঠনিকভাবে আরও সুসংগঠিত করে তুলবে।
মন্তব্য করুন