

সোমবার (৫ জানুয়ারি) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাঁঠালবাড়ী মাদ্রাসা মাঠে একটি মেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।পুলিশ, স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাহফিল উপলক্ষে আয়োজিত ওই মেলায় সকালে হাতড়েকুড়ি গ্রামের ১০ থেকে ১৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে উপস্থিত হয়ে দোকানিদের কাছে চাঁদা দাবি করে। দোকানিরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা নাগরদোলার চারটি সিঁড়ি খুলে নিয়ে যায়।এই ঘটনার প্রতিবাদ জানায় কাঁঠালবাড়ী গ্রামের ওয়াজ মাহফিলের আয়োজকরা। এতে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।সংঘর্ষে আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর আলম (৪০) গুরুতর অবস্থায় থাকায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মন্তব্য করুন


এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ আজ মঙ্গলবার লন্ডনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাৎ করেছেন।
আজ মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে এই সাক্ষাৎ হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে আজ স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে লন্ডন পৌঁছান।
মন্তব্য করুন


লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মটকা মসজিদ এলাকার একটি বাড়িতে ঢুকে ছকিনা বেগম (৫০) নামে এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোররাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ডাকাতির সময় বাধা দেওয়ার কারণে হত্যাকাণ্ড ঘটেছে নাকি পূর্ব পরিকল্পিত কোনো বিরোধের জেরে এই ঘটনা—তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।স্বজন ও স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে মুখোশ পরা কয়েকজন ব্যক্তি বাড়ির ছাদ দিয়ে ভেতরে প্রবেশ করে। তারা প্রথমে ছকিনা বেগমের কক্ষে ঢোকে। এ সময় তিনি চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে দ্রুত পালিয়ে যায়।পরে আশপাশের লোকজনের সহায়তায় আহত অবস্থায় ছকিনা বেগমকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছিল। তবে পথেই তার মৃত্যু হয়।নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্যাহ প্রায় তিন বছর আগে মারা যান। তার দুই সন্তান বিদেশে অবস্থান করছেন। বাড়ি থেকে কোনো অর্থ বা মূল্যবান সামগ্রী খোয়া না গেলেও স্থানীয়দের ধারণা, ডাকাতিতে বাধা দেওয়ার কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
এ বিষয়ে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক বলেন, প্রাথমিকভাবে পূর্ব শত্রুতা কিংবা পরিকল্পিত হামলার সম্ভাবনা বিবেচনায় নেওয়া হচ্ছে। একই সঙ্গে ডাকাতির বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। তিনি জানান, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


প্রধান
নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে কোনো পাতানো নির্বাচন
হবে না এবং রাজপথে নামারও দরকার হবে না।
আজ
বৃহস্পতিবার ( ০৮ জানুয়ারি ) সকাল ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন
(ইসি) ভবনে আপিল দায়ের কেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ
কথা বলেন।
মনোনয়নপত্র
বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি প্রসঙ্গে তিনি বলেন, আপিল কর্তৃপক্ষ হিসেবে সর্বোচ্চ
ন্যায়বিচার নিশ্চিত করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা কোনো মনোনয়নপত্র গ্রহণ
বা বাতিল করলে, উভয় ক্ষেত্রেই সংক্ষুব্ধ ব্যক্তির আপিল করার সুযোগ রয়েছে। তিনি বলেন,
‘আমরা ইনসাফে বিশ্বাসী। আমরা ইনসাফ করব। শুনানি শেষে আপনারা দেখবেন, আইন ও বিধিবিধান
অনুযায়ী ন্যায়বিচার করা হয়েছে। আইন সবার জন্য সমান এবং সবাই তা মানতে বাধ্য।’
এক
প্রশ্নের জবাবে সিইসি বলেন, অতীতে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সহিংসতা ও বোমাবাজির ঘটনা
ঘটত। কিন্তু এবার অত্যন্ত সুন্দর পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। কোথাও কোনো সহিংসতার
খবর পাওয়া যায়নি। এটি একটি ভালো দিক। তিনি আরও জানান, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের
বিরুদ্ধে আপিলে প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে।
নির্বাচন
কমিশন এখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে উল্লেখ করে সিইসি বলেন, ‘দূর-দূরান্ত
থেকে মানুষ আপিল করতে আসছেন। এতে প্রমাণ হয়, নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ রয়েছে।
আমরা বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছি।’এদিকে, মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের
আদেশের বিরুদ্ধে আজ চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে আপিল দায়ের শুরু হয়েছে। ইসির
কর্মকর্তারা জানান, গত বুধবার নির্বাচন কমিশনে ১৩১টি আপিল দায়ের করা হয়। এতে গত তিন
দিনে মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫টি।
ইসির
কর্মকর্তারা আরও জানান, বুধবার দায়ের করা আপিলগুলোর মধ্যে খুলনা অঞ্চলে ১১টি, রাজশাহী
অঞ্চলে ১৫টি, রংপুর অঞ্চলে ৯টি, চট্টগ্রাম অঞ্চলে ১০টি, কুমিল্লা অঞ্চলে ১৯টি, ঢাকা
অঞ্চলে ৩১টি, ময়মনসিংহ অঞ্চলে ১৬টি, বরিশাল অঞ্চলে ৯টি এবং ফরিদপুর অঞ্চলের জেলাগুলো
থেকে ৭টি আপিল দায়ের করা হয়। এর আগে মঙ্গলবার দ্বিতীয় দিনে ১২২টি আপিল দায়ের করা হয়।
সোমবার প্রথম দিনে মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে ৪১টি এবং মনোনয়নপত্র গ্রহণের
বিরুদ্ধে একটি আপিল দায়ের করা হয়।
ইসি
সূত্রে জানা গেছে, গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদের ৩০০ আসনে জমা পড়া
মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা
১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ইসির
নোটিশ অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশে সংক্ষুব্ধ কোনো প্রার্থী বা ব্যাংক বা আর্থিক
প্রতিষ্ঠান কিংবা সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি বিকেল
৫টার মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করতে পারবেন। আপিলের ক্ষেত্রে মূল কাগজের ১ সেট
ও ৬ সেট ফটোকপি মেমোরেন্ডাম আকারে জমা দিতে হবে।
নির্বাচন
কমিশনে দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে প্রতিদিন সকাল
১০টা থেকে নির্বাচন ভবনের বেইজমেন্ট-২ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হতে পারে। ফুল কমিশন
এ শুনানি গ্রহণ করবেন।
ইসির
তথ্য অনুযায়ী, ১০ জানুয়ারি ১ থেকে ৭০ নম্বর আপিলের শুনানি শুরু হবে। ১১ জানুয়ারি ৭১
থেকে ১৪০, ১২ জানুয়ারি ১৪১ থেকে ২১০, ১৩ জানুয়ারি ২১১ থেকে ২৮০, ১৪ জানুয়ারি ২৮১ থেকে
৩৫০, ১৫ জানুয়ারি ৩৫১ থেকে ৪২০, ১৬ জানুয়ারি ৪২১ থেকে ৪৯০, ১৭ জানুয়ারি ৪৯১ থেকে ৫৬০
এবং ১৮ জানুয়ারি ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
শুনানি
শেষে আপিলের ফলাফল মনিটরে দেখানো হবে। একই সঙ্গে রায়ের পিডিএফ কপি ও আপিলের সিদ্ধান্ত
রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট পক্ষের ই-মেইল ঠিকানায় পাঠানো হবে এবং নির্বাচন কমিশনের
ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা
ডেস্ক থেকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে রায়ের অনুলিপি বিতরণ করা হবে।
মন্তব্য করুন


জনপ্রিয়
অভিনেতা হাসান মাসুদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) রাতে
প্রচণ্ড মাথাব্যথা ও খিঁচুনি নিয়ে
ঢাকার মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তিনি।
হাসপাতাল
সূত্রে জানা গেছে, রাতেই তিনি মাথাব্যথা ও খিঁচুনির সমস্যায়
হাসপাতালে আসেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, তাকে ভর্তি রাখতে হবে। বর্তমানে তিনি স্ট্রোক ইউনিটে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালটির
ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী বলেন, হাসান মাসুদ ইস্কেমিক স্ট্রোক করেছেন। তার মাইল্ড হার্ট অ্যাটাকও হয়েছে। বর্তমানে তিনি নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার
ইউনিটের চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। সাধারণত এ ধরনের রোগীকে
৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে
রাখা হয়।
১৯৮৫
সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন হাসান মাসুদ। ১৯৯২ সালে ক্যাপ্টেন পদে থাকা অবস্থায় অবসর নেন। এরপর ক্রীড়া সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিবিসি বাংলা বিভাগে কাজ করেন তিনি।
সাংবাদিকতা
ছেড়ে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় অঙ্গনে পা রাখেন হাসান
মাসুদ। পরে তিনি ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায়ও
অভিনয় করেন।
বর্তমানে
তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং চিকিৎসকরা তার শারীরিক অবস্থার নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
মন্তব্য করুন


হবিগঞ্জের
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে গালাগাল ও হুমকি
দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস চৌধুরী তুষারকে আটক করেছে গোয়েন্দা পুলিশ
(ডিবি)।
রবিবার
(২২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার বাসা থেকে
তাকে আটক করা হয়। এর আগে শনিবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বাহুবল থানার ওসিকে
উদ্দেশ করে অকথ্য গালাগাল করার একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। অডিওটি দ্রুত ভাইরাল হলে
বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে তীব্র সমালোচনা শুরু হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের
সঙ্গে তদন্ত করে এবং অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়।
এ
প্রসঙ্গে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাখী রানী দাস জানান,
আজ দুপুরে শহরের শায়েস্তানগর এলাকা থেকে বাহুবল উপজেলা বিএনপির সভাপতিকে হেফাজতে নেওয়া
হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। পরে বিস্তারিত বলতে পারব।
মন্তব্য করুন


অবৈধভাবে ভোট
কেনার জন্য ভোটারদের টাকা দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক প্রার্থী। কিন্তু
তাতে লাভ হয়নি। নির্বাচনে হেরে যান তিনি। এরপরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছ থেকে
টাকা ফেরত চাইতে শুরু করেন ঐ পরাজিত প্রার্থীর স্ত্রী। এর জন্য রীতিমতো খাতাকলম নিয়ে
বেরিয়ে পড়েন তিনি। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। বইছে সমালোচনার
ঝড়। ভারতের তেলেঙ্গানা রাজ্যে সম্প্রতি এ ঘটনা ঘটে।
রাজ্যের পৌর
নির্বাচনে মাঞ্চেরিয়াল মিউনিসিপ্যাল করপোরেশনের ৯ নম্বর ডিভিশন থেকে প্রতিদ্বন্দ্বিতা
করেছিলেন বিজেপির প্রার্থী জাদি তিরুপতি। নির্বাচনে মাত্র ১৬ ভোটের ব্যবধানে কংগ্রেস
প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। অভিযোগ উঠেছে, ফল ঘোষণার পর গভীর হতাশায় তিরুপতি ও
তার পরিবারের সদস্যরা সেসব ভোটারের বাড়িতে যাচ্ছেন, যারা টাকার বিনিময়ে তাকে ভোট
দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
ভিডিওতে দেখা
যায়, বিজেপি প্রার্থীর স্ত্রী রূপা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ঈশ্বরের নামে
শপথ করতে বলছেন তারা তিরুপতিকে ভোট দিয়েছেন কি না। অভিযোগ রয়েছে, যারা ভোট না দেওয়ার
কথা স্বীকার করেছেন, তাদের কাছ থেকে জনপ্রতি দেওয়া ৩ হাজার রুপি ফেরত নেওয়া হচ্ছে।
এই ভিডিও ভাইরাল হওয়ার পর সমালোচনার ঝড় শুরু হয়েছে। কারণ নির্বাচনে প্রার্থীদের
পক্ষ থেকে ভোটারদের অর্থের প্রলোভন দেখানো নির্বাচনি বিধি ও গণতান্ত্রিক নীতির পরিপন্থি।
ঘটনাটি তেলেঙ্গানার
স্থানীয় রাজনীতিতে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে এবং নির্বাচনি স্বচ্ছতা নিয়ে গুরুতর
প্রশ্ন তুলেছে। সরকার ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে
নানা কর্মসূচি নেওয়া হলেও এই ভিডিওগুলোই বলে দিচ্ছে, তথাকথিত বিশ্বের সবচেয়ে বড়
গণতন্ত্রের দেশ ভারতে অর্থের বিনিময়ে ভোট কেনা এখনো বাস্তবতা।
মন্তব্য করুন


চাঁদপুরের
ফরিদগঞ্জে হাঁস চুরির অভিযোগে গ্রাম্য সালিশে ‘নাকে খত’
দেওয়ানোর অপমান সইতে না পেরে মো. মাসুম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ
করেছে তার পরিবার।
রবিবার
(৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মো.
মাসুম ওই গ্রামের মিজি বাড়ির আলাউদ্দিন মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
স্থানীয়
সূত্রে জানা যায়, একই গ্রামের পাটওয়ারী বাড়ির মো. নয়ন পাটওয়ারীর দুটি চীনা হাঁস ও একটি
দেশি হাঁস গত শুক্রবার রাতে চুরি হয়। পরদিন সকালে হাঁস না পেয়ে পরিবারের লোকজন জানতে
পারেন, একই গ্রামের মাসুম হাঁসগুলো চুরি করে রাবেয়া বেগম নামে এক গৃহবধূর কাছে বিক্রি
করেছেন বলে অভিযোগ ওঠে।
এ
ঘটনার জেরে রবিবার দুপুরে মাসুমের বাড়িতে স্থানীয় ইউপি সদস্যের উপস্থিতিতে গ্রাম্য
সালিশ বসে। সালিশে সাক্ষ্য–প্রমাণের ভিত্তিতে মাসুমকে অভিযুক্ত
করা হয়। সেখানে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এমন কাজ না
করার শর্তে ‘নাকে খত’ দেওয়ানো হয়।
পরিবারের
দাবি, এ ঘটনায় মাসুম অপমানিত ও মানসিকভাবে ভেঙে পড়েন। সন্ধ্যায় পরিবারের অগোচরে ঘরের
আঁড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন সে। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে
খবর দেন।
স্থানীয়
ইউপি সদস্য মিজানুর রহমান বলেছেন, মাসুম এর আগেও চুরির ঘটনায় জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।
এবার হাঁস চুরির ঘটনায় সে অপরাধ স্বীকার করায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়
এবং নাকে খত দেওয়া হয়। পরে সে আত্মহত্যা করেছে বলে শুনেছি।
মাসুমের
বাবা আলাউদ্দিন মিয়া অভিযোগ করেন, চুরির অপবাদ দিয়ে নয়ন পাটোয়ারীসহ কয়েকজন তার ছেলেকে
মারধর করেছেন। ইউপি সদস্যের নেতৃত্বে একতরফা সালিশ করে তার ছেলেকে ফাঁসানো হয়েছে বলেও
দাবি করেন তিনি।
তিনি
জানিয়েছেন, অপমান সইতে নানা পেরে তার ছেলে
আত্মহত্যা করেছে। এ ঘটনার জন্য ইউপি সদস্য, সালিশে থাকা ব্যক্তিরা ও নয়ন পাটোয়ারী দায়ী।
তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
তবে
হাঁসের মালিক নয়ন পাটোয়ারী বলেছেন, হাঁস চুরির ঘটনায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো
হয়েছিল। তারা বিচার করেছেন এবং তিনি সেই রায়ে সন্তুষ্ট। তার বিরুদ্ধে মারধরের অভিযোগ
সত্য নয় বলেও দাবি করেন তিনি।
ফরিদগঞ্জ
থানার উপপরিদর্শক মো. হেলালউদ্দিন বলেছেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি
করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন
পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন


এলপি
গ্যাস আমদানি ও স্থানীয় উৎপাদনে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার
(৮ জানুয়ারি) দুপুরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে
বলা হয়, আমদানি করা এলপিজির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার এবং স্থানীয়
পর্যায়ে তা ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।
এর
আগে এলপি গ্যাস ক্রমবর্ধমান সংকট ও মূল্য অস্থিরতার প্রেক্ষাপটে আমদানি ও স্থানীয় উৎপাদন
পর্যায়ে ভ্যাট ও ট্যাক্স পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। একই সঙ্গে এলপি গ্যাস আমদানির
ক্ষেত্রে ব্যাংক ঋণ ও এলসি (ঋণপত্র) খোলার প্রক্রিয়া সহজীকরণেরও উদ্যোগও নেওয়া হয়।
আজ
বৃহস্পতিবার ( ০৮ জানুয়ারি ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ বর্তমান পরিস্থিতি বিবেচনায়
এলপি গ্যাসকে ‘গ্রিনফুয়েল’ হিসেবে বিবেচনা করে কর কাঠামো পুনর্বিন্যাসের
বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে চিঠি পাঠানো
হয়। একই দিনে, বাণিজ্যিক ব্যাংকসমূহে এলপিজি আমদানির জন্য ঋণ প্রাপ্তি ও এলসি খোলার
আবেদনসমূহ অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে চিঠি
দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
এনবিআরকে
পাঠানো চিঠিতে বলা হয়, দেশে ব্যবহৃত মোট এলপি গ্যাসের প্রায় ৯৮ শতাংশই বেসরকারি খাতের
মাধ্যমে আমদানি করা হয়, যা শিল্প খাত ও গৃহস্থালি— উভয় ক্ষেত্রেই ব্যাপকভাবে ব্যবহৃত
হচ্ছে। সাধারণত, শীত মৌসুমে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়ার পাশাপাশি দেশে পাইপলাইনের
প্রাকৃতিক গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ায় এলপি গ্যাসের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
চলতি শীত মৌসুমেও এর ব্যতিক্রম ঘটেনি। ফলে বাজারে তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং এর সরাসরি
প্রভাব পড়ছে সাধারণ ভোক্তার ওপর।
মন্তব্য করুন


দীর্ঘ
১০ বছর পলাতক থাকার পর ডাকাতি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার
(১০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকেব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরথানার ইসলামপুর পুলিশ
ফাঁড়ির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেপ্তার
আসামি মুর্শিদ ওরফে মোরশেদ (৩৫)। তিনি উপজেলার কেনা গ্রামের চেনু মিয়ার ছেলে।
পুলিশ
জানায়, ২০১৫ সালের ১৩ জানুয়ারি দায়ের করা একটি ডাকাতি মামলার পর থেকেই তিনি আত্মগোপনে
ছিলেন। দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল আইনশৃঙ্খলা বাহিনী। অভিযান
চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোরশেদ পালানোর চেষ্টা করেন। এ সময় বাড়ির পাশের
একটি ধানক্ষেত থেকে তাকে ঘিরে ফেলে আটক করা হয়।
পুলিশ
আরও জানায়, মোরশেদের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা
বর্তমানে বিচারাধীন রয়েছে।
বিজয়নগর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল হক বলেন, ‘গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয়
আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাকে আদালতে পাঠানো হবে।
মন্তব্য করুন


ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্যাকাণ্ডের পর নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ঝুঁকিতে থাকা ২০ গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গানম্যান প্রদান করা হয়েছে। তালিকায় এনসিপির শীর্ষ নেতাসহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন।
সোমবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য জানান।
তিনি জানান, ডিজিএফআই, এনএসআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে যারা নিরাপত্তা ঝুঁকিতে রয়েছেন তাদের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর মধ্যে অনেককে গানম্যান দেওয়া হয়েছে, তবে অনেকে গানম্যান নিতে স্বেচ্ছায় রাজি হননি।
সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন—
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খান।
এছাড়া নিরাপত্তা চাওয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহম্মেদ শেখের জন্যও।
জানা গেছে, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান এবং বাসভবনের নিরাপত্তার জন্য সশস্ত্র পুলিশ সদস্য প্রেরণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।
মন্তব্য করুন