

শরীয়তপুরের
কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের
নেতাকর্মীরা।
শুক্রবার
(২৭ মার্চ) রাতে ছাত্রলীগের শরীয়তপুর জেলার আহ্বায়ক মহসিন মাদবর এ ঘটনার ১৭ সেকেন্ডের
একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন। আর মুহূর্তেই ওই পোস্ট ভাইরাল হয়ে গেছে।
ওই
পোস্টে তিনি লিখেন, সাব্বাশ শরীয়তপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মী। শরীয়তপুরের জুলাই
স্মৃতি নামক ভন্ডামিতে আগুন দেওয়ায় অসংখ্য ধন্যবাদ জানাই।
এ
বিষয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, প্রশাসনের
ব্যর্থতার কারণে বারবার এ ধরনের ঘটনা ঘটছে। এটি শুধু একটি অগ্নিকাণ্ড নয়, পুরো জুলাইকে
অবমাননা করা হয়েছে।
তিনি
দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান, অন্যথায় প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে
বলে হুঁশিয়ারি দেন।
এ
ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহআলম বলেন, পুলিশ ঘটনাস্থল
পরিদর্শন করেছে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা আদর্শ সদরের মতিনগর এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
আজ সোমবার গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মতিনগর এলাকায় এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে কবির হোসেন (৩৬) নামক এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এ সময় আসামীর কাছ থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তকৃত আসামী কবির হোসেন (৩৬) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার মতিনগর গ্রামের সুলতান মিয়া এর ছেলে।
আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের কাছে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঠুঁঠাপাড়া সীমান্ত এলাকা থেকে দুই ভারতীয় ও এক বাংলাদেশি গরু চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে মনাকষা ইউনিয়নের ঠুঁঠাপাড়া গ্রামে বাংলাদেশি চোরাকারবারি মারুফের বাড়ি থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করে।
আটক ভারতীয়রা হলেন—মালদহ জেলার পার বৈদ্যনাথপুর গ্রামের আব্দুল কাদির (৩০) ও দেলোয়ার হোসেন (৩৪)। বাংলাদেশি আটক চোরাকারবারির নাম মো. মারুফ।
বিজিবি জানায়, ৩ ডিসেম্বর ভোরে কাঁটাতারবিহীন ফতেহপুর সীমান্ত দিয়ে চারটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন ওই দুই ভারতীয়। স্থানীয় চোরাকারবারি ফজেলের কাছে গরুগুলো হস্তান্তর করলেও ভোর হয়ে যাওয়ায় তারা ভারতে ফিরতে পারেননি। সারাদিন পদ্মার চরে লুকিয়ে থাকার পর মারুফের সহায়তায় ঠুঁঠাপাড়ায় আশ্রয় নেন।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে তার পৈতৃক জেলা ফেনীতে। শোকাচ্ছন্ন পরিবেশে স্তব্ধ হয়ে আছে ফুলগাজীর পৈতৃক জনপদ।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোররাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুরে তার পৈতৃক বাড়িতে ভিড় করতে থাকেন স্বজন, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।পৈতৃক বাড়িতে মরহুমার আত্মার মাগফেরাত কামনায় কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে। শোকে নীরব হয়ে পড়েছে পুরো এলাকা।স্থানীয় বিএনপি নেতারা জানান, ফেনীর সঙ্গে বেগম খালেদা জিয়ার সম্পর্ক ছিল আবেগঘন ও গভীর। রাজনৈতিক কর্মসূচিতে ফেনীতে এলে তিনি নিয়মিতই ফুলগাজীর পৈতৃক বাড়িতে সময় কাটাতেন। তার প্রয়াণে একজন অভিভাবককে হারানোর বেদনায় কান্নায় ভেঙে পড়েছেন সর্বস্তরের মানুষ।খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার বলেন, এই বাড়ির সঙ্গে তার অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। আমরা সবাই আশা করেছিলাম, তিনি আবার সুস্থ হয়ে এই আঙিনায় ফিরবেন। কিন্তু হঠাৎ পাওয়া দুঃসংবাদ আমাদের সেই আশাকে চিরতরে নিভিয়ে দিয়েছে।উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ওই আসনের প্রার্থী ছিলেন। তার পক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে সম্প্রতি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন দলের নেতাকর্মীরা।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকার কাকরাইলে অবস্থিত আর্চ বিশপের হাউজ পরিদর্শন করেন।
এ সময় তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে শুভ বড়দিনের শুভেচ্ছা জানান।
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব। সকল সম্প্রদায়ের ব্যক্তিবর্গ যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপন করতে পারে, সে বিষয়ে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, অন্যান্য সকল সম্প্রদায়ের জনগণ খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিকতার সাথে সহযোগিতা করবে এবং সকলেই শান্তিপূর্ণ সহাবস্থানে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধশালী ও উন্নত দেশ গঠনে এগিয়ে আসবে।
মন্তব্য করুন


প্রধান
উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আজ
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক
অনুষ্ঠিত হয়। তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের এই তথ্য জানানো
হয়েছে।
দুপুরে
তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে উপদেষ্টা পরিষদের বৈঠকের এ তথ্য জানা গেছে। এর আগে বুধবার
(১০ ডিসেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন আসিফ
মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম।
জুলাই
গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা
ছিলেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়
মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন। মাহফুজ
আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।
মন্তব্য করুন


ভারপ্রাপ্ত
অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর
রউফ।
আজ
বৃহস্পতিবার ( ১ জানুয়ারি ) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন
জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে
বলা হয়েছে, রাষ্ট্রপতি অতিরিক্ত অ্যাটর্নি-জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফকে বাংলাদেশের
অ্যাটর্নি-জেনারেল পদের অতিরিক্ত দায়িত্ব প্রদান করেছেন। এই আদেশ অবিলম্বে কার্যকর
হইবে।
এর
আগে গত ২৮ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র
দেন। তিনি ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন ফরম কেনার পর তিনি পদত্যাগ করেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে সকালেই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহজাদা এমরান, টাউনহলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, এ্যাডভোকেট গোলাম ফারুকসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি। তাঁদের অবদান স্মরণ করে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন


বিএনপির
চেয়ারম্যান তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরদের
তালিকায় জায়গা করে নিয়েছেন।
সামাজিক
যোগাযোগমাধ্যম বিশ্লেষণভিত্তিক ওয়েবসাইট সোশ্যাল ব্লেড প্রকাশিত শীর্ষ ১শ ফেসবুক কনটেন্ট
ক্রিয়েটরের তালিকায় তার অবস্থান ৬৩ নম্বরে।
সোশ্যাল
ব্লেডের Top 100 Facebook Creators by Social শীর্ষক তালিকা অনুযায়ী, ফেসবুকে প্রকাশিত
কনটেন্টের সংখ্যার বিএনপির চেয়ারম্যান বিচারে তারেক রহমান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্পেরও ওপরে অবস্থান করছেন।
সোশ্যাল
ব্লেডের ব্যাখ্যা অনুযায়ী, ‘কনটেন্ট ক্রিয়েটর’ বলতে তাদেরই বোঝানো হয়, যাদের ঘিরে
ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট, আলোচনা ও কনটেন্ট প্রকাশিত হয়।
এই
মানদণ্ডে তারেক রহমান বর্তমানে বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতা, আন্তর্জাতিক ব্যক্তিত্ব
ও সেলিব্রিটিদের কাতারে উঠে এসেছেন।
বিশ্লেষকদের
মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে ব্যাপক আলোচনা ও সক্রিয়তার প্রতিফলন
হিসেবেই এই তালিকায় তার অবস্থান নিশ্চিত হয়েছে।
মন্তব্য করুন


ভারতের রাজধানী নয়াদিল্লিতে চার দিনব্যাপী সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৭ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত চারদিনের সম্মেলনে দুই দেশ সীমান্ত হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনাসহ বেশ কিছু বিষয়ে একমত হয়।
বিজিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশগ্রহণ করে। অপর দিকে বিএসএফের মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করে।
সম্মেলনে বিজিবি মহাপরিচালক সীমান্তে বাংলাদেশি নাগরিকদের নিহতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশসহ হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিএসএফ মহাপরিচালকের প্রতি জোর আহ্বান জানান। এ ছাড়া আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি তুলে ধরে সীমান্তে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করার বিষয়ে বিএসএফ মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সম্মেলনে যেসব বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ একমত হয়েছে, সেগুলো হলো—
১. সীমান্তে নিরস্ত্র নাগরিকদের ওপর গুলি চালানো, হত্যা, আহত বা মারধরের ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্যে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় যৌথ টহল বৃদ্ধি, উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী উপকৃত হবে, এমন তাৎক্ষণিক এবং আগাম গোয়েন্দা তথ্য একে অপরের মধ্যে আদান-প্রদান, সীমান্তবর্তী এলাকায় বসবাসরত জনসাধারণের মধ্যে জনসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ, বিভিন্ন ধরনের আর্থসামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ এবং সীমান্তে যেকোনো হত্যা সংঘটিত হলে তার যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২. আলোচনায় সীমান্তের ১৫০ গজের মধ্যে কোনো স্থাপনা, কাঁটাতারের বেড়া, প্রতিরক্ষায় ব্যবহৃত হয়, এমন কোনো স্থাপনা বা বাংকার নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের যথাযথ কর্তৃপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যৌথ পরিদর্শক দলের পরিদর্শন এবং যৌথ আলোচনার দলিলের ভিত্তিতে নির্মাণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া সীমান্তের ১৫০ গজের মধ্যে বন্ধ থাকা অন্যান্য উন্নয়নমূলক কাজের ব্যাপারে যথোপযুক্ত পর্যায়ে জয়েন্ট ভেরিফিকেশনের (যৌথ যাচাই) মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।
৩. বিভিন্ন ধরনের আন্তসীমান্ত অপরাধ দমন, বিশেষ করে ফেনসিডিল, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও গবাদিপশু পাচার রোধ, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার, স্বর্ণ, অস্ত্র, জাল মুদ্রার নোট প্রভৃতি চোরাচালান রোধ এবং এসব অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান করা হবে।
৪. আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের নাগরিক ও বাহিনীর সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রমের ফলে সৃষ্ট ভুল–বোঝাবুঝি ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে উভয় বাহিনীর নজরদারি বৃদ্ধির পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা থেকে বিরত রাখতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে।
৫. মানব পাচার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিশেষ করে মানব পাচারের মতো অমানবিক কার্যক্রমের সঙ্গে জড়িত উভয় দেশের অপরাধী বা দালালচক্রের কার্যক্রম প্রতিরোধে পরস্পরকে সহায়তা এবং মানব পাচারের শিকার ব্যক্তিদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত দেশের আইন অনুযায়ী উদ্ধার ও পুনর্বাসন করা হবে।
৬. উভয় পক্ষ ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার’ আওতায় পারস্পরিক আস্থা বৃদ্ধির জন্য গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে উভয় বাহিনীর পারস্পরিক সহযোগিতার প্রশংসা করেন। উভয় পক্ষ আগামী দিনে যৌথ খেলাধুলা, জয়েন্ট রিট্রিট সেরিমনিসহ বিভিন্ন দ্বিপক্ষীয় কর্মকাণ্ড পরিচালনা করবে।
৭. এ ছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে প্রবাহিত সীমান্তবর্তী চারটি খালের বর্জ্য পানি অপসারণে উপযুক্ত পানি শোধনাগার স্থাপন, জকিগঞ্জের কুশিয়ারা নদীর সঙ্গে রহিমপুর খালের মুখ উন্মুক্তকরণ, আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর সম্ভাব্য অবস্থান এবং তাদের কর্মকাণ্ড সম্পর্কে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মন্তব্য করুন


সামাজিক
মাধ্যম থেকে বোঝা যায় শিশুশিল্পী সিমরিন লুবাবার জীবন আচারে পরিবর্তন এসেছে। ধর্মীয়
পোশাকে আবৃত থাকতে দেখা যায়। এর আগে নিজেও জানিয়েছিল ইসলামী নিয়ম অনুসারে পথ চলছে সে।
এবার
জানা গেল, ধর্মের পথে চলতে মিডিয়া ছেড়ে দিয়েছে লুবাবা। কঠোরভাবে মেনে চলছে পর্দা প্রথা।
নিকাবে ঢেকেছে মুখ।
গণমাধ্যমকে
তথ্যটি দিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি। তিনি বলেন, ‘লুবাবার নিজেরই উপলব্ধি
হয়েছে সেই আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায়
তো মিডিয়ায় কাজ করা যায় না। লুবাবা ধর্মীয় বই পড়ে পড়ে নিজে নিজে মনে করেছে সে জীবনধারায়
পরিবর্তন আনবে। তাই এই সিদ্ধান্ত নিয়েছে।’
জেমি
আরও বলেন, ‘লুবাবা এরইমধ্যে কোরআন খতম দিয়েছে। বিভিন্ন ধরনের ধর্মীয় গ্রন্থ পড়ে, হাদিস
পড়ে। এসব পড়াশোনা করেই তার মধ্যে এই পরিবর্তন আসে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে
মক্কায় যাবে, এমন পরিকল্পনা রয়েছে।’ তবে জেমি জানিয়েছেন, কোনো প্রচারণামূলক
ভিডিওতে লুবাবাকে দেখা গেলেও মুখ দেখাবে না সে। থাকবে নিকাবে ঢাকা।
এর
আগে লুবাবা বলেছিল, ‘এখন আমার বেশি ভালো লাগে মানুষকে ইসলামের ব্যাপারে শিক্ষা দিতে।
আমি নিজেও শিখছি।’
অনেক
দিন ধরেই ইসলামী রীতিতে চলছে লুবাবা। সোশ্যাল মিডিয়ায় আপাদমস্তক বোরকায় ঢেকে হাজির
হন। কথাবার্তা ও চলনেও দেখা যায় ইসলামি রীতিনীতির ছাপ। এক সময় কটাক্ষের শিকার হলেও
জীবন আচার বদলানোয় বেশ প্রশংসা পাচ্ছে সে।
সিমরিন
লুবাবা প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় এসেছিল
অভিনয়ে। শিশুশিল্পী হিসেবে কাজ করেছে বেশকিছু নাটকে। বিজ্ঞাপন ও সিনেমায়ও দেখা গেছে
তাকে।
মন্তব্য করুন