জেল পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক

জেল পালানো ১৬৬ বন্দির নথি নেই: কারা মহাপরিদর্শক
সংগৃহীত ছবি

নরসিংদী জেল পালানো ১৬৬ জন বন্দির নথি নেই কারা অধিদপ্তরের কাছে নেই। এ ছাড়া পালানো ৯ জঙ্গির ৩ জন এখনও গ্রেপ্তার হয়নি। মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন।

তিনি আরও জানান, ৫ আগস্টের পর পালানো ৬৯০ বন্দি এখনো পলাতক। কারা মহাপরিদর্শক জানান, দেশের ৭৫টি কারাগারে ৯৮ হাজার বন্দি আছে। যা ধারণক্ষমতার দ্বিগুণ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, নরসিংদী কারাগার থেকে ৯ জঙ্গি পালিয়েছিল, যার মধ্যে এখনও পলাতক ৩ জন। সেখান থেকে গায়েব ১৬৬ বন্দির নথিও।

কারা মহাপরিদর্শক বলেন, ধারণক্ষমতার স্বল্পতার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো জঙ্গিদের সংস্পর্শে এসেছে। তবে সেটি চেষ্টা করা হচ্ছে তাদের আলাদা রাখার।

কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন এটি স্বীকার করে কারা মহাপরিদর্শক জানান, এই প্রবণতা এখন কমে আসছে। তাদেরকে অতিরিক্ত কোনো সুবিধাও দেওয়া হচ্ছে না।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

১

বিয়ের আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিলেন হবু বর

২

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

৩

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৪

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

৫

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

৬