

বাংলাদেশ রেলওয়ে কোটা সংস্কার
আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ট্রেন চলাচল
বন্ধ রেখেছে ।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে
বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় বাণিজ্যিক বিভাগের দায়িত্বশীল সূত্র বিষয়টি গণমাধ্যমকে
নিশ্চিত করে বলেছে, চলমান পরিস্থিতিতে এ অবস্থায় যারা অগ্রিম টিকিট কিনেছেন তাদের টাকা
ফেরত দিচ্ছে প্রতিষ্ঠান।
গত ১৮ জুলাই রাজধানীর নাখালপাড়া
রেলগেট এলাকায় কোটা আন্দোলনকারীরা রেললাইনের ওপর আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে জননিরাপত্তার
স্বার্থে ট্রেন চলাচল বন্ধ রাখে বাংলাদেশ রেলওয়ে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমও জানান, ট্রেন না চলার কারণে টিকিট রিফান্ড করতে হচ্ছে।
এটা সবচেয়ে বড় ক্ষতি। এখন পর্যন্ত ১৬ কোটি ২৯ লাখ টাকার বেশি টিকিট রিফান্ড করা হয়েছে
যাত্রীদের। এ ছাড়া পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল মিলিয়ে রেলওয়ের মোট ক্ষতি হয়েছে ২২ কোটি
৩ লাখ ৮ হাজার টাকা।
এদিকে গত ১৯ তারিখ থেকে সারা
দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন থেকে ২৪ তারিখ পর্যন্ত ট্রেনের
টিকিটের টাকা যাত্রীদের রিফান্ড করা হচ্ছে।
তরে যাদের টিকিট অনলাইন থেকে
কেনা হয়েছে, তাদের অনলাইনে এবং যারা কাউন্টার থেকে কিনেছেন, তাদের কাউন্টারের মাধ্যমে
টিকিটের বিপরীতে টাকা ফেরত দেওয়া হচ্ছে।
আর এই সম্পূর্ণএই সময়ের মধ্যে
যেসব আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়েছে, সেসব ট্রেনের টিকিটের টাকা আন্তঃদেশীর কাউন্টার
থেকে ফেরত দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


আন্তঃশিক্ষা বোর্ড ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণের সময়সীমা ঘোষণা করেছে । অনলাইনে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১৬ এপ্রিল। জরিমানা ছাড়া ফরম পূরণ চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।
বৃহস্পতিবার(২১ মার্চ) আন্তঃশিক্ষা বোর্ড থেকে ফরম পূরণ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, বিলম্ব ফিসহ ফরম পূরণ করা যাবে ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ৩০ জুন।
ফরম পূরণের ক্ষেত্রে বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য ২৬৮০ টাকা, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখায় ২১২০ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ৩১ মার্চের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করতে হবে।
মন্তব্য করুন


মেহেরপুরে
মাটি কাটার সময় ছয়টি মাইনসদৃশ বস্তু ও কয়েকটি ধাতব বক্স উদ্ধার করা হয়েছে। শনিবার
(৮ আগস্ট) দুপুরে জেলার গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে পরিত্যক্ত এক জমি থেকে বস্তুলো
পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি সুরক্ষার জন্য ঘিরে রেখেছে পুলিশ।
স্থানীয়রা
জানান, বেতবাড়িয়া গ্রামের বাসিন্দা নুরুজ্জামান কালুর একটি পরিত্যক্ত জমিতে দুপুরে
মাটি কাটার কাজ করছিলেন শ্রমিকেরা। মাটি খোঁড়ার একপর্যায়ে শ্রমিকেরা মাটির নিচে বেশ
কয়েকটি বক্স ও মাইনসদৃশ বস্তুর সন্ধান পান। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে গাংনী
থানা-পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে জায়গাটি কর্ডন করে
রাখে।
গাংনী
থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস জানান, উদ্ধারের পর সাধারণ মানুষের নিরাপত্তার
স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল
ইউনিটকে জানানো হয়েছে। বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত
করতে পারবে যে এর ভেতর কোনো সক্রিয় বিস্ফোরক দ্রব্য রয়েছে কি না।
উদ্ধার
করা বস্তুর সময়কাল সম্পর্কে তিনি আরও জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে বস্তুগুলো ১৯৭১
সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর ফেলে যাওয়া হতে পারে। কারণ উদ্ধার
হওয়া মাইনসদৃশ ধাতব বস্তুগুলোর ওপর ‘১৯৬৭’ সাল খোদাই করা রয়েছে। ফলে এগুলো পাকিস্তান
আমলের বিস্ফোরক বা সামরিক সরঞ্জাম হওয়ার সম্ভাবনাই বেশি।
মন্তব্য করুন


রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক
মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরিতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড সার্জনসকে (বিসিপিএস)
কার্যকরী ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন।
(২৪ জুন) সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস এন্ড
সার্জনস (বিসিপিএস)-এর নির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের সাক্ষাৎ এর বিষয়টি নিয়ে
ব্রিফ করে ।
প্রেস সচিব জানান, বিসিপিএস এর কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
সাক্ষাতকালে বিসিপিএস-এর সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা প্রতিনিধি দলের নেতৃত্ব
দেন। তিনি বিসিপিএস এর একাডেমিক কার্যক্রম ও ডিগ্রি প্রদানের সার্বিক প্রক্রিয়া রাষ্ট্রপতিকে
জানান।
বিসিপিএস এর কার্যকরী ভূমিকা রাখা নিয়ে রাষ্ট্রপতি বলেন, চিকিৎসা মানুষের অন্যতম
মৌলিক অধিকার। তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের নতুন নতুন উদ্ভাবনের ফলে চিকিৎসা বিজ্ঞানেও
দ্রুত পরিবর্তন আসছে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শিক্ষার
পাশাপাশি হাতে-কলমে শিক্ষা দেওয়ার পদ্ধতিকে অগ্রাধিকার দেওয়ারও তাগিদ দেন।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, দেশে আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি
করা গেলে চিকিৎসা সেবার জন্য বিদেশমুখীতার প্রবণতা কমবে। পাশাপাশি মূল্যবান বৈদেশিক
মুদ্রাও সাশ্রয় হবে। জনগণও কম খরচে উন্নত চিকিৎসা সেবা পাবে।
অধ্যাপক সহিদুল্লা জানান, বিসিপিএস থেকে ইতোমধ্যে ৮ হাজার ৮১৫ জন চিকিৎসক ফেলাশিপ
(এফসিপিএস) এবং ৩ হাজার ৭৯১ জন চিকিৎসক মেম্বারশীপ (এমসিপিএস) লাভ করেছেন। বাঙালি জাতির
পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৬ জুন রাষ্ট্রপতির আদেশ বলে যুক্তরাজ্যের
রয়েল কলেজগুলোর আদলে বিসিপিএস প্রতিষ্ঠা করেন।
এই কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের স্বাস্থ্য ব্যবস্থার সার্বিক উন্নয়নে উল্লেখযোগ্য
ভূমিকা রাখছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের ২৩ নভেম্বর স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে জানা গেছে,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব অনিয়মের তদন্ত করতে ৩০০ বিচার বিভাগীয় অনুসন্ধান কমিটি নিয়োগ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রতি জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সিনিয়র সহকারী জজদের নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে ৩০০ আসনের জন্য ৩০০ নির্বাচনী অনুসন্ধান কমিটি গঠন করল ইসি।
নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধানপূর্বক তৎমর্মে প্রতিবেদন নির্বাচন কমিশনকে অবহিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের কাছে পাঠাবেন এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার ওই অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবের কাছে পাঠাবেন। এর পর তা পর্যালোচনা করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।
নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্তৃক দায়িত্ব পালনকালে ০১(এক) জন বেঞ্চ সহকারী/ স্টেনোগ্রাফার/অফিস সহকারীকে সহকারী হিসেবে সঙ্গে নিতে পারবেন।
এদিকে জেলা প্রশাসককে ইসি নির্দেশ দিয়েছে , কমিটির কর্মকর্তাদের চাহিদা এবং প্রয়োজন অনুসারে সার্বক্ষণিকভাবে জিপগাড়ি বা মাইক্রোবাস বা স্পিডবোট এবং ক্ষেত্রমতো প্রয়োজনীয় যানবাহন সরবরাহের ব্যাবস্থা রাখার।
একইসঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনকালে নিরাপত্তার স্বার্থে অনুসন্ধান কমিটির কর্মকর্তাদের সঙ্গে পুলিশ বাহিনীর ০২(দুই) জন অস্ত্রধারী সদস্যকে নিয়োগ করার জন্য সব পুলিশ কমিশনার/পুলিশ সুপারকেও নির্দেশনা দিয়েছে সংস্থাটি।
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি ৫ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি পর্যন্ত।
মন্তব্য করুন


টাঙ্গাইলের
গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নুঠুরচর গ্রামের এক ইউপি সদস্য সরকারি
রাস্তার (হালট) ইট তুলে নিয়ে নিজ বাড়িতে পাকা বাথরুম বানিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ইউপি সদস্যের নাম আয়েশা বেগম। তিনি ওই ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের
মহিলা সদস্য।
সরেজমিন
গিয়ে দেখা যায়, গোপালপুর উপজেলা গ্রামীন অবকাঠামো সংস্কার কর্মসূচি(কাবিটা) মোতাবেক
(উপজেলা পরিষদ ওয়ারী) ২০২৪-২৫ অর্থ বছরে (১ম ও ২য় পর্যায়)পশ্চিম নুঠুরচর গ্রামের জসিম
মিয়ার বাড়ি থেকে আজমত হোসেনের বাড়ি পর্যন্ত প্রায় আড়াই লক্ষ টাকা ব্যয়ে ৬শ মিটার গ্রামীন
সড়ক বা হালটে মাটি ভরাট ও ইটের সলিং করা হয়।
গ্রামের
মোড়ল আব্দুল হালিম অভিযোগ করেন, পাশেই প্যারাজানি বিল। সেখানে সহস্রাধিক একরে বোরো
ও রোপা আবাদ হয়। বিলে হালচাষ এবং সেখান থেকে ফসল ঘরে আনার জন্য সড়কটি একমাত্র অবলম্বন।
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে উপজেলা প্রশাসন গ্রামীন সড়কটি মেরামত ও ইটের সলিং করে।
প্রকল্পের
সভাপতি ছিলেন ইউপি সদস্য আয়েশা বেগম নিজেই। আর কাজের ঠিকাদারি পান স্বামী তোফাজ্জ্বল
হোসেন। কিন্তু দুই মাস আগে ইউপি সদস্য ও তার স্বামী দুজনে মিলে দিন দুপুরে রাস্তার
সকল ইট তুলে রিকসা ভ্যানে করে বাড়ি নিয়ে যায়।
গ্রামবাসীরা
ইট তোলার কারণ জানতে চাইলে বলা হয়, রাস্তা পাকা হবে। তাই ইট তুলে খোয়া বানানো হবে।
পরে সেই ইট দিয়ে তারা বাড়িতে পাকা বাথরুম বানায়।
এদিকে ইট তুলে নেওয়ায় চলতি বর্ষায় রাস্তার মাটি ধ্বসে পড়ছে। ফলে মাঠ থেকে কৃষকরা
বোরো ধান বাড়ি নিয়ে আসতে দুর্ভোগ পোহাচ্ছেন।
গ্রামের
প্রবীন আব্দুল জলিল জানান, স্বামী-স্ত্রী দুইজনে মিলা সরকারি টেহায় ইচ্ছামত ইটের রাস্তা
বানাইছে। আবার তারাই দিন দুপরে রাস্তার ইট তুইলা নিয়া বাড়িতে গোছলখানা আর পাকা পায়খানা
দিছে। এরা প্রভাবশালী। কিছু কইতে গেলেই মাইরতে আসে। তাই সবাই চুপচাপ হইয়া আছে।’
গত রবিবার ওই ইউপি সদস্যের বাড়ি গিয়ে দেখা যায়, রাস্তার কাজের সাইনবোর্ডটি বাথ রুমের
পাশে পড়ে রয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্যের স্বামী
এবং ঠিকাদার তোফাজ্জল হোসেন জানান, তিনি ওই অর্থ বছরে ওই ইউনিয়নের ৪টি গ্রামীন সড়ক
সলিং করার কাজ পান।
কাজ
শেষে সাড়ে তিন হাজার ইট থেকে যায়। সেই ইট দিয়ে বাড়িতে পাকা বাথরুম বানিয়েছেন। বরাদ্দ
দেওয়া বাড়তি সরকারি ইট ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় কিনা প্রশ্নে জানান, উপজেলা
প্রশাসন তো কখনো ইট ফেরত চায়নি। এখানে সাংবাদিকদের কি সমস্যা? এদিকে ইউপি সদস্য আয়েশা
বেগম জানান, গ্রামের কিছু দুষ্ট লোক রাতের আধাঁরে রাস্তার ইট চুরি করে নিয়ে গেছে। তাই
রাস্তার ইট দিয়ে বাথরুম বানানোর প্রশ্নই আসেনা।
ইট
চুরির ঘটনা প্রশাসনকে কেন জানানো হয়নি প্রশ্নে জানান, রাস্তাটি পুনঃসংস্কার করার জন্য
নতুন প্রকল্প দাখিল করা হয়েছে। তাই হারিয়ে যাওয়া ইট নিয়ে ভাবা হচ্ছেনা। গোপালপুর উপজেলা
প্রকল্প বাস্তবায়ন অফিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ইউপি সদস্যকে মাত্র তিন দিন
সময় দেওয়া হয়েছে।
এ
সময়ের মধ্যে নিজের টাকায় ইট কিনে রাস্তা চলাচলের উপযোগী না করলে তাদের বিরুদ্ধে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জাতীয় মেধাতালিকা প্রকাশ করেছে ।
গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণদের জাতীয় মেধাতালিকা নিয়ে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে সভায় বসে এনটিআরসিএ। সভায় জাতীয় মেধাতালিকার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিটকের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
জানা গেছে, শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এক বিষয়ে একাধিক প্রার্থী সনদ অর্জন করেন। পরবর্তীতে প্রাপ্ত নম্বর অনুযায়ী প্রার্থীদের জাতীয় মেধাতালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এনটিআরসিএ এই মেধাতালিকা অনুযায়ী পরবর্তীতে নিয়োগের সুপারিশ করে ।
গত বছরের ৫ ও ৬ মে অনুষ্ঠিত এই নিবন্ধনের লিখিত পরীক্ষায় ২৬ হাজার ২৪২ প্রার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ২৫ হাজার ২৪০ প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।
গত ২৮ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলপ্রকাশিত হয়।
মন্তব্য করুন


দেশের
প্রচলিত আইনের মধ্যে সবচেয়ে দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানাকে
সাজার আওতায় আনতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন
স্বপন।
শনিবার
(২৩ মে) সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিউটে আয়োজিত এক অনুষ্ঠানে
এ কথা জানান তিনি।
এছাড়া
জনমতের ওপরে ভর করে ধর্ষণের মতো অপরাধ নির্মূল করতে কার্যকরী আইন প্রণয়নের উদ্যোগ নেয়ার
কথাও জানান তথ্যমন্ত্রী। এদিকে পাড়ায় মহল্লায় গড়ে ওঠা স্কুল কলেজগুলো যেন সরকারি নীতিমালায়
চলে সে বিষয়ে নজরদারি বাড়ানো হবে বলে নিশ্চিত করেন তিনি। পরে আসন্ন ঈদুল আজহাকে সামনে
রেখে সুবিধাবঞ্চিত শিশুদের আর্থিক সহায়তা প্রদান করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
গত
মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন
দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি
হত্যা মামলা হয়।
প্রথমে
প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেফতার
করে পুলিশ। এরপর শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার
করে জবানবন্দি দিয়েছে সোহেল রানা।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের হামলায় জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি চাইনিজ কুড়াল দিয়ে পায়ে আঘাত করলে কুড়ালটি তার পায়ে বিদ্ধ হয়ে আটকে যায়। বর্তমানে তিনি কুমিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২১ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জাহাঙ্গীর হোসেন জগন্নাথপুর এলাকার বাবা শাহ বাড়ির মৃত সাজু সরদারের ছেলে।
জানা যায়, এলাকায় মাদক ব্যবসা ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ছিলেন জাহাঙ্গীর। ঘটনার দিন তিনি কথিত কিশোর গ্যাং সদস্য বাদলকে মাদক ব্যবসা না করার জন্য নিষেধ করেন। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাদল, স্বাধীন, সৌরভসহ ৮ থেকে ১০ জনের একটি দল জাহাঙ্গীরের ওপর হামলা চালায়।।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার পায়ে বিদ্ধ থাকা কুড়াল অপসারণের জন্য অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন।
স্থানীয় বাসিন্দা ইকবাল জানান, হামলাকারীরা প্রথমে তাকে মারধর করে। পরে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে তার পায়ে আঘাত করলে কুড়ালটি পায়ের ভেতরে বিদ্ধ হয়ে আটকে যায়। গুরুতর আহত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত জাহাঙ্গীর হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কথা বলে আসছি। আজও মাদক ব্যবসা না করার জন্য নিষেধ করেছিলাম। এর জের ধরে তারা দলবদ্ধভাবে আমার ওপর হামলা চালায় এবং কুড়াল দিয়ে আঘাত করে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন


স্বামীর
সঙ্গে সংসার করার শর্তে পাঁচ লাখ টাকা যৌতুক দাবির মামলায় তানিয়া খাতুন নামে এক নারীকে কারাগারে
পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার
(২৫ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তানিয়া। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বালিয়াকান্দি আমলি আদালতের বিচারক আরিফ হোসেন।
মামলার
এজাহার সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের খলকুলা (সাকুটিয়া) গ্রামের মো. মোহন মল্লিকের মেয়ে তানিয়া খাতুনের বিয়ে হয়।
অভিযোগ
করা হয়েছে, বিয়ের পর তানিয়া স্বামীর
কাছে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। সাখাওয়াত ওই টাকা দিতে
অস্বীকৃতি জানালে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন
করা হয়। একপর্যায়ে যৌতুকের টাকা না দিলে সংসার
করবেন না বলে জানিয়ে
বাবার বাড়িতে চলে যান তানিয়া।
মামলা
সূত্রে আরও জানা যায়, পারিবারিকভাবে এবং স্থানীয় সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসার একাধিক চেষ্টা করা হলেও যৌতুকের টাকা ছাড়া তানিয়া সংসারে ফিরতে রাজি হননি। পরে তিনি বিভিন্ন ধরনের হুমকি দেন বলেও মামলায় অভিযোগ করা হয়েছে।
এ
ঘটনায় সাখাওয়াত হোসেন ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় বালিয়াকান্দি
আমলি আদালতে মামলা করেন।
বাদীপক্ষের
আইনজীবী অ্যাডভোকেট নাজমুল হাসান বলেন, যৌতুক আইনের প্রয়োগ সবার জন্য সমান। আসামি ও বাদীপক্ষের মধ্যে
একাধিকবার আইনজীবীদের মাধ্যমে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও তাতে সাড়া দেননি আসামি। লিগ্যাল এইডের মাধ্যমেও বিষয়টি সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছিল।
আইনজীবীর
দাবি, আসামি এর আগে বাদীপক্ষের
কাছ থেকে ছয় লাখ টাকা
নিয়েছেন এবং পরে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন। আদালতে বিষয়টি তুলে ধরার পর তানিয়ার জামিন
আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার
বাদী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, যৌতুকের পাঁচ লাখ টাকা না দেওয়ায় তার
স্ত্রী তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন
করতেন। এ ঘটনায় আদালতের
মাধ্যমে ন্যায়বিচার প্রত্যাশা করছেন তিনি।
মন্তব্য করুন


রাজধানীসহ সারাদেশে
যানজট নিরসনে অন্তর্বর্তী সরকার বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্র
উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
৫ আগস্টের পর রাজধানীর
যানজট নিরসনে ছাত্র-ছাত্রীরা ভালো কাজ করেছে ও সাফল্য দেখিয়েছে এ কথা উল্লেখ করে উপদেষ্টা
বলেন, সেজন্য ট্রাফিক পক্ষ উদযাপন উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায়
১ হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর)
সকালে রাজধানীর পুরান ঢাকায় অবস্থিত পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের একটি প্রকল্পের
কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।
কারা অধিদপ্তরের
‘পুরান ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’শীর্ষক প্রকল্পে রাস্তা প্রশস্তকরণ ও পার্কিংয়ের স্থান বৃদ্ধির বিষয়ে
প্রকল্প সংশি¬ষ্টদের নির্দেশনা প্রদান করে উপদেষ্টা বলেন, কারা অধিদপ্তরের প্রকল্পটি
বাস্তবায়নের জন্য যে বাজেট দেয়া হয়েছে, এরমধ্যেই সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হবে। এতে
বাজেট বৃদ্ধি করা যাবে না।
রাজধানীতে যানজট বাড়ছে
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর
আলম চৌধুরী (অব.) বলেন, ‘আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তবে যারা বিভিন্ন দাবিতে
আন্দোলন ও সমাবেশ করছেন তারা ভেন্যু হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করলে রাস্তা
বন্ধ হবে না, যানজট কমবে। রাজধানীতে রাস্তা বাড়ছে না, কিন্তু প্রতিদিন গাড়ি বাড়ছে।
তাছাড়া কর্মসংস্থানের কারণে সারাদেশের মানুষ ঢাকামুখী হচ্ছে। ফলে নগরের জনসংখ্যা প্রতিনিয়ত
বৃদ্ধি পাচ্ছে।
পরিদর্শনকালে কারা
মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট
কর্নেল এস এম তৌহিদুল আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় পুরাতন ঢাকা
কেন্দ্রীয় কারাগার এর 'এ' জোনস্থ মাল্টিপারপাস কমপ্লেক্স, 'বি' জোনস্থ চক কমপ্লেক্স
ও মসজিদ এবং 'সি' জোনস্থ কনডেম সেল ও ফাঁসির মঞ্চ পরিদর্শন করেন তিনি।
মন্তব্য করুন