

মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক :
বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলের পর কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হাজী আমিন উর রশীদ ইয়াছিন।
আজ শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে ছাতিপট্রি মসজিদে তাঁর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন এবং বেগম জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিল শেষে বিকালে হাজী ইয়াছিন নগরীর ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের তেলিকোনা, গোবিন্দপুকুরপাড় ও আশপাশ এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে নিয়ে তাঁর উন্নয়ন–ভিশন তুলে ধরে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, তরুণ ভোটার ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
গণসংযোগ চলাকালে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। তাঁর দ্রুত আরোগ্য পাওয়াই এখন আমাদের প্রত্যাশা। এজন্যই আজ আমরা আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করেছি।
কুমিল্লা–০৬ আসনের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি আরও বলেন,“এই এলাকার মানুষ পরিবর্তন চায়, ন্যায়বিচার চায়। আমি ঘরে ঘরে যাচ্ছি মানুষের কথা শুনতে। শান্তিপূর্ণভাবে আমরা মাঠে আছি—মানুষের আস্থা অর্জন ও তাদের প্রত্যাশার প্রতিদান দেওয়াই আমার লক্ষ্য।”
রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে হাজী ইয়াছিন বলেন,“দেশের প্রতিটি ক্ষেত্রে ন্যায়, জবাবদিহি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্যে ঘোষিত এই ৩১ দফা জনগণের প্রকৃত আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন। কুমিল্লাকে আমরা একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিকবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই।”
গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন—মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব চৌধুরী, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহাবুব রহমান দুলাল, আব্দুল জলিল, মহানগর বিএনপির সাবেক সদস্য মজিবুর রহমান কামাল, রিয়াজ খান রাজু, মনির হোসেন পারভেজ, কুমিল্লা মহানগর কৃষক দলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিরুল পাশা সিদ্দিকি রাকিব, সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা, ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক প্রফেসর হাবিবুল্লা, ১৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিপ্লব, ১২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি কাজী জুবায়ের আলম জিলানীসহ আরও অনেকে।
মন্তব্য করুন


প্রধান
উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ
এবং শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি কর্মসূচির বিনিময় বৃদ্ধির লক্ষ্যে কানেক্টিভিটি বাড়াতে
সম্মত হয়েছেন।
আজারবাইজানের
উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদভ আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার
সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি এই বিষয়ে সম্মত হন।
প্রধান
উপদেষ্টা ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালুর
ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান
উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজারবাইজান একটি দূরবর্তী
দেশ।
তিনি
বলেন, দেশটিতে যাতায়াতের ক্ষেত্রে ‘একটি সরাসরি ফ্লাইট থাকলে বাংলাদেশি শিক্ষার্থীরা
জ্বালানি খাতে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে এবং আজারবাইজানি শিক্ষার্থীরাও বাংলাদেশের
টেক্সটাইল খাত থেকে শিখতে আগ্রহী হবে।’
ড.
ইউনূস আরও বলেন, ঢাকায় দূতাবাস খোলা হলে ভিসা প্রাপ্তির জটিলতাও দূর হবে।
প্রধান
উপদেষ্টা বলেন, বাংলাদেশে আপনাদের উপস্থিতি বাড়ানো আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যাতে
আমাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়।
সাক্ষাৎকালে
বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি,
শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়।
আলোচনার
সময় প্রধান উপদেষ্টা গত নভেম্বর মাসে বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনের ফাঁকে আজারবাইজানের
প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা স্মরণ করেন। তিনি কপ-২৯ সম্মেলন
সফলভাবে আয়োজন করার জন্য আজারবাইজান সরকারকে অভিনন্দন জানান। তিনি অনুরোধ করেন বাকুতে
অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট আলিয়েভ যেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
বাংলাদেশে পাঠান।
প্রধান
উপদেষ্টা ড. ইউনূস আজারবাইজানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান
এবং বাংলাদেশের বিপুল মানবসম্পদ কাজে লাগানোর সুযোগ গ্রহণের আহ্বান জানান।
তিনি
বলেন, আমরা আপনাদের বিনিয়োগকারীদের বাংলাদেশে সম্ভাবনাগুলো অন্বেষণ করার আমন্ত্রণ জানাচ্ছি।
আমাদের জনসংখ্যা প্রায় ১৮ কোটি, যার অর্ধেকই তরুণ। তাই আপনি যদি এখানে কোনো শিল্প স্থাপন
করেন, শ্রমিকের কোনো ঘাটতি হবে না।
আজারবাইজানের
উপ-পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায়,
কারণ দুই বছর পর ঢাকা-বাকু কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি হবে।
উপমন্ত্রী
মাম্মাদভ বলেন, আমরা আমাদের সম্পর্ক আরও গভীর করতে এখানে এসেছি।
তিনি
প্রধান উপদেষ্টাকে আজারবাইজানের আসান এবং ডোস্ট মডেলের সারাংশ তুলে ধরেন, যা দুর্নীতি
হ্রাস এবং জনসেবায় দক্ষতা, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে কাজ করে।
প্রধান
উপদেষ্টা ড. ইউনূস আসান এবং ডোস্ট সেবার ধারণার প্রশংসা করেন এবং বাংলাদেশে এ প্ল্যাটফর্মগুলো
প্রয়োগের সম্ভাবনা অনুসন্ধানের আশাবাদ ব্যক্ত করেন।
আজারবাইজানের
উপ-পররাষ্ট্রমন্ত্রী ২০২৫ সালের জুলাই মাসে আজারবাইজানে অনুষ্ঠিতব্য ইকোনমিক কো-অপারেশন
অর্গানাইজেশনের ১৭তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আজারবাইজানের প্রেসিডেন্টের পক্ষ
থেকে প্রধান উপদেষ্টার কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।
মন্তব্য করুন


জাতীয়
নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে
দলটির মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি প্রচারণা থেকে রবিউল ও সজীব নামে
সন্দেহভাজন দুই যুবককে আটক করে দেবিদ্বার থানা পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে
ছেড়ে দেওয়া হয়। বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলায় এলাহাবাদ ইউনিয়নে নির্বাচনি প্রচারণাকালে
এ ঘটনা ঘটে।
জানা
যায়, বিকেল সাড়ে ৩টার দিকে দেবিদ্বারে নির্বাচনি প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ।
এক পর্যায়ে তার সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়া বেশ কিছু সমর্থকের মধ্যে ৩ জনকে
সন্দেহ করে পুলিশ। এরপর দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের
সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এর আগে শুক্রবার রাজধানীর বিজয় নগর
এলাকায় প্রচারণা শেষে ফেরার পথে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের
সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। এরপরই ছড়িয়ে পড়ে আতঙ্ক। গোয়েন্দা তথ্যানুযায়ী
শুধু হাদিই নয়, হিট লিস্টে ১০ জনের নাম রয়েছে। এ তালিকায় হাসনাত আব্দুল্লাহর নামও রয়েছে।
এ
বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার হোসেন জানান, হাসনাত
আব্দুল্লাহর নিরাপত্তা নিশ্চিতে এবং অপ্রীতিকর ঘটনা ঠেকাতে তৎপর রয়েছে পুলিশ। সন্দেহভাজন
দুজনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২৪ লাখ টাকা মূল্যের ভারতীয় মাদক ট্যাপেন ট্যাডল ট্যাবলেট আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে কুমিল্লা ব্যাটালিয়নের অধীনস্থ গোলাবাড়ী পোষ্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ২০৮১/৮-এস থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কেরানীনগর এলাকায় চোরাচালানকৃত মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মাদকদ্রব্যের সংখ্যা ২,৪০০ পিস এবং বাজারমূল্য প্রায় ২৪ লাখ টাকা। এগুলো সীমান্ত এলাকা দিয়ে চোরাপথে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল।
উল্লেখ্য, বিজিবি দীর্ঘদিন ধরে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে, যা সীমান্ত এলাকার নিরাপত্তা ও মাদকমুক্ত সমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আটককৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী
ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক তমাল মজুমদার এর নেতৃত্বে আজ শুক্রবার
(২০ ডিসেম্বর) সকাল ৮ টায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারের পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের দক্ষিণ পার্শ্বে গাড়ি চালকদের বিশ্রামাগারের পাশে রাস্তার উপর গৌরিপুর-হোমনা অভিমুখী নিউ একতা সার্ভিস
বাস তল্লাশী করে ৮ কেজি গাঁজাসহ মোঃ সোহেল রানা নামের একজন আসামিকে আটক করা হয়।
আসামী মোঃ সোহেল রানা একটি প্লাস্টিকের
বড় জেরিক্যান নিয়ে কুমিল্লার আলেখারচর বিশ্বরোড থেকে নিউ একতা সার্ভিস নামক বাসে ওঠেন।
আসামি জানান যে সাদ্দাম নামীয় একজন
তার হাতে প্লাস্টিকের জ্যারিকেন তুলে দেয় এবং ৮ হাজার টাকার বিনিময়ে এটি ঢাকার গুলিস্তানে
পৌঁছে দেওয়ার কথা বলেন। কিন্তু নির্দিষ্ট কোন ব্যক্তির কাছে পৌঁছে দিবে সে ব্যাপারে
আসামি অবগত নয়। আসামী সোহেল রানা এর আগেও নওগাঁ জেলায় গাজাঁসহ ডিএনসি-র হাতে আটক হয়েছিলো
বলে জানায়।
আটককৃত আসামি সোহেল রানা (৩২) চাঁপাইনবাবগঞ্জ
জেলার শিবগঞ্জ থানার মনাকষা গ্রামের মো: বদিউজ্জামানের ছেলে।
আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক তমাল মজুমদার
বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক :
কুমিল্লা -৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জে একটি নার্সিং ইনস্টিটিউট করা হবে। একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ করা হবে, যাতে করে আমাদের ছেলে-মেয়েরা আর লেবার ভিসায় বিদেশ যেতে না হয়। উপযুক্ত ট্রেনিং নিয়ে উচ্চ বেতনে যেন তারা বিদেশে যেতে পারে। আমরা সেই সুযোগ ইনশাল্লাহ করে দেবো।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন মাদ্রাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে লাকসাম এবং মনোহরগঞ্জের চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং দখলবাজদের নির্মূল করা হবে। এসব যারা করে তাদের প্রতিহত করা হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজদের নির্মূল করতে হবে।
আবুল কালাম বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের সহধর্মিনী ডা. জোবাইদা রহমান দেশের প্রতিটি গ্রামে পল্লী ক্লিনিক করবেন। এসব ক্লিনিক সরকারি অভিজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত হবে। এখানে আপনারা বিনামূল্যে চিকিৎসা নেবেন।
তিনি আরও বলেন, লাকসাম-মনোহরগঞ্জ দিয়ে প্রবাহিত ডাকাতিয়া খাল দখল হয়ে আছে। দখল হওয়া এসব খাল পুনরুদ্ধার করে পানির প্রবাহ বৃদ্ধি করা হবে। ডাকাতিয়া নদীকে পরিবেশবান্ধব করা হবে।
খিলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনজুর আলম মজনুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান দোলনসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল:
শুকনা খাবারসহ নিত্যপণ্যের বাজারে
ভোক্তা অধিদপ্তরের তদারকি অভিযান, চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
কুমিল্লার বিভিন্ন উপজেলায় সৃষ্ট বন্যার প্রেক্ষিতে শুকনা খাবারসহ নিত্যপণ্যের দাম বেশি নেওয়া হচ্ছে এমন তথ্যা পাওয়ায় নগরীর বৃহৎ পাইকারি বাজার চকবাজারে ভোক্তা অধিদপ্তরের উদ্যোগে বিশেষ তদারকি অভিাযান পরিচালনা করা হয়। চিড়া, মুড়ি, গুড়, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপণ্যের দোকানে এ তদারকি কার্যক্রম চলে। অভিাযানে অনিয়ম পাওয়ায় চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুনলো যথাক্রমে বেশি দামে চিড়া বিক্রি করায় আনোয়ার স্টোরকে ১০ হাজার, ক্রয়ের ভাউচার না রেখে বেশি দামে মিষ্টি বিস্কুট বিক্রি করায় লক্ষণ স্টোরকে ৫ হাজার, বেশি দামে পেয়াজ বিক্রির প্রস্তাব করায় নারায়ণ চন্দ্র চৌধুরীকে ২ হাজার এবং অতিরিক্ত মূল্যে পেয়াজ বিক্রি এবং মূল্য উল্লেখ না করে ইচ্ছে মাফিক দামে বিক্রির সুযোগ করে দেওয়ায় শাহ পরান ট্রেডার্সকে ১৫ হাজার টাকা জরিমানাসহ আজ মোট চার প্রতিষ্ঠাকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। তদারকি করা হয় অন্তত অর্ধ শতাধিক নিত্যেপণ্যের দোকান। বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে চলা এ তদারকি কার্যক্রমে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর একেচ আজাদ এবং কোতয়ালি থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
এসএসসি
(মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষার ফলাফলে এবছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সর্বোচ্চ
নম্বর অর্জনের কৃতিত্ব গড়লেন তাসনুবা ইসলাম তোহা।
নগরীর
নবাব ফয়েজুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ নিয়ে এসএসসি পরীক্ষায়
অংশ নেয় তাসনুবা।
পরীক্ষার
সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬১ নম্বর পেয়ে কুমিল্লা বোর্ডে সর্বোচ্চ নাম্বার পাওয়ার
রেকর্ড অর্জন করে।
কুমিল্লা
দেবিদ্বার উপজেলার রাজামেহার গ্রামের মোহাম্মদ শরিফুল ইসলাম ভূঁইয়ার কন্যা তাসনুবা
ইসলাম তোহা।
তোহার
এ অর্জনে পুরো পরিবার, শিক্ষক, সহপাঠী সকলে খুশি। স্কুল জুড়ে আনন্দের জোয়ার বইছে।
তাসনুবা
ইসলাম তোহা বলেন, আল্লাহর নিকট শুকরিয়া। পরিশ্রমের প্রতিদান পেয়েছি। আমার এ অর্জনের
পেছনে মা-বাবা স্কুলের শিক্ষকদের অবদান অনস্বীকার্য। আমি ভবিষ্যতে ডাক্তার হয়ে দেশের
সেবায় নিয়োজিত হতে চাই।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শান্ত ইসলাম ও খোকন মিয়া নামের ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন শরিয়তপুর জেলার নড়িয়া থানার গোলমাইজ গ্রামের মৃত নাছির মল্লিক এর ছেলে শান্ত ইসলাম এবং কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শরিফপুর গামের মৃত আশরাফ মিয়া এর ছেলে খোকন মিয়া।
র্যাব জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন,
২ রাউন্ড গুলি ও ১টি মোটর সাইকেলসহ তিনজন আসামীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা।
বৃহস্পতিবার রাতে কোতয়ালী মডেল থানার
এসআই (নিঃ) মো: মনির হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন
২নং দূর্গাপুর উত্তর ইউনিয়নের আড়াইওড়া ভোলানগর গ্রামে রুপা ব্রিক ফিল্ডের পাশে সেলিম
মিয়ার মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপরে ১টি মোটর সাইকেলযোগে তিনজন ব্যক্তি চেকপোষ্টের
কাছাকাছি পৌঁছে পুলিশের উপস্থিতি দেখে মোটর সাইকেল দ্রুতগতিতে চালিয়ে পালানোর চেষ্টা
করলে তাদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদেরকে দেহ তল্লাশী করে মোঃ মোজাম্মেল এর প্যান্টের
নিচে কোমরে গোজা অবস্থায় ১টি বিদেশী পিস্তল ও ওমর ফারুক এর প্যান্টের ডান পকেট থেকে
১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: কুমিল্লা
জেলার আড়াইওড়া এলাকার আব্দুল আউয়াল এর ছেলে মো. মোজাম্মেল (২৯), বুড়িচং উপজেলার মোকাম
গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে ওমর ফারুক(৩২), একই এলাকার মোঃ তাজুল ইসলাম এর ছেলে শাহপরান
সোহাগ (৩০)।
উক্ত ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা
দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


মন্তব্য করুন