দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড
সংগৃহীত

দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে আজ নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আজ সোমবার (২২ এপ্রিল) রাত ৯টায় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এ রেকর্ড হয়।

আজকের দিনের এর আগে পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড ছিল গতকাল রবিবার ১৫ হাজার ৬৬৬ মেগাওয়াট।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের ইতিহাসে বিদ্যুৎ উৎপাদনে রেকর্ড হয়েছে। এ সময় ১৬ হাজার ২৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র দাবদাহ। জনজীবনে স্বস্তি বজায় রাখতে এই মুহূর্তে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন