না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা, সকল তারকার শোকপ্রকাশ

না ফেরার দেশে জনপ্রিয় অভিনেতা, সকল তারকার শোকপ্রকাশ
সংগৃহীত

দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান দেশের গুণী ও জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমি। সোমবার (২২ এপ্রিল) ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। 

নির্মাতা চয়নিকা চৌধুরীর নিশ্চিত করা তথ্য হতে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে কোলন ক্যানসারে ভুগছিলেন এই অভিনেতা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রাথমিক চিকিৎসা করাতে অভিনেতাকে প্রথমে ভারতের চেন্নাই নেয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অভিনেতা।

কর্তব্যরত চিকিৎসক বলছেন, অভিনেতা রুমির শারীরিক অবস্থা প্রথমে স্থিতিশীল ছিল। চিকিৎসাধীন হয়ে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন। তবে হঠাৎই অবস্থার অবনতি হতে শুরু করে তার। কিন্তু শেষ পর্যন্ত তাঁদের সব চেষ্টা‌ ব্যর্থ করে চলে গেলেন এই অভিনেতা ।

মৃত্যুর আগে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছিলেন অভিনেতা। ক্যানসার জয় করে আগের মতো আবারও স্বাভাবিক ছন্দে ফিরতে চেয়েছিলেন তিনি। তবে ক্যানসারের কাছে হেরে গেলেন অভিনেতা।

১৯৮৮ সালে ‘এখন ক্রীতদাস’ নাটকের মাধ্যমে অভিনয় জগতে যাত্রা শুরু হয় রুমির। নাটকে জনপ্রিয়তা পাওয়ার পর সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। ২০০৯ সালে  ‘দরিয়া পাড়ের দৌলতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রথম বড় পর্দায় কাজ করেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ‘বিভাগ যুব বাইক ফোরাম’ গঠনের উদ্যোগ, টাউন হল মাঠে পরবর্তী সভা

১

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার মেসি

২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন দুই আর্জেন্টিনা সমর্থক

৩

ইস্টার্ন ইয়াকুব প্লাজায় মেগা র‍্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

৪

কুমিল্লা চৌদ্দগ্রামে তরুণদের আবদার পূরণ: চৌদ্দগ্রাম হাইস্কুলে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

৫

বিয়ে করছেন মেহজাবীন

৬

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

৭

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান

৮

বিয়ে করলেন সংগীতশিল্পী আরমান মালিক

৯

গায়ে হলুদের আসরে হঠাৎ প্রাক্তন প্রেমিকের প্রবেশ!

১০

সখের চুল কেটে ফেললেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী হিনা!

১১

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান

১২

ডিগবাজি দিতে গিয়ে কোমরে ব্যথা পেয়েছেন জায়েদ খান

১৩

‘বাই বাই রাসেলস ভাইপার ওয়েলকাম পরীমণি’

১৪