পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ

পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ
সংগৃহীত ছবি

পাবনার সাঁথিয়ায় এক বুদ্ধি প্রতিবন্ধী গৃহবধূকে (২৩) ধর্ষণের অভিযোগ ওঠেছে। বুধবার (২৯ জুলাই) উপজেলার ধোপাদহ ইউনিয়নের হলুদঘর গ্রামে এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত মিলন সরদার (৪০) হলুদঘর গ্রামের মৃত খোরশেদ সরদারের ছেলে। এ ঘটনার পর থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও ভুক্তভোগীর পারিবারিক সূত্র থেকে জানা গেছে যে, ভুক্তভোগী ওই নারী গত ২৯ জুলাই বিকেলে তার বাবার বাড়িতে অবস্থানকালে প্রতিবেশী মিলন সরদার তাকে পেয়ারা দেওয়ার কথা বলে নিজের ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং তখন ধর্ষণ করে।

এ সময় বিষয়টি কাউকে বললে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ৩১ জুলাই ভুক্তভোগী নারী বিষয়টি তার স্বামীকে জানান। এরপর, ১ আগস্ট ওই নারীর স্বামী বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি বর্তমানে পলাতক অবস্থায় রয়েছে এবং তাকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চলছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

১

বিএনপি সমর্থকের বাড়ির ফটকে ‘রহস্যময় পুতুল’, গ্রামজুড়ে আতঙ্ক

২

অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

৩

কুমিল্লায় ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

৪

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৫

কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

৬

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা

৭

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’

৮

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

৯

ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

১০

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

১২

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার