

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা–বরিশাল মহাসড়কে এক বাসের ধাক্কায় অপর আরেকটি বাস উল্টে খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ১৫ যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় ভাঙ্গা উপজেলার পূর্বসদরদী নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই নারী বরিশালের আগৈলঝাড়া উপজেলার রথপুর গ্রামের এসআই নজরুল ইসলামের স্ত্রী শামসুন্নাহার বেগম (৪০)। এসআই নজরুল ইসলাম নারায়ণগঞ্জের গার্মেন্টস এলাকায় কর্মরত ছিলেন। তিনি স্ত্রীকে সঙ্গে নিয়ে পাশাপাশি সিটে বসে বাড়ি ফিরছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) “রাকিবুজ্জামা “।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইউরো পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করার সময় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরো পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে শামসুন্নাহার বেগম নামের ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
বরিশালে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৩৫, আক্রান্ত সাড়ে ১৫ হাজার
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ইতি বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৩৫ জনের। একই সময়ে আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৫ হাজার ৫৭৮ জন।
এর মধ্যে সর্বশেষ ১৪ অক্টোবর সকাল ৮টা থেকে ১৫ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৩৩ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২৬ জন।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, সর্বশেষ মৃত্যুবরণ করা ইতি বেগম বরগুনার বেতাগী উপজেলার বাসিন্দা মিলন মিয়ার স্ত্রী।
গত ১৩ অক্টোবর বিকেলে ডেঙ্গুজ্বর নিয়ে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি হন তিনি। পরবর্তী ১৪ অক্টোবর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য মতে, বিভাগে মৃত্যুবরণ করা ৩৫ জনের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে বরগুনা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে। এ ছাড়া বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ২০ জন। যাদের মধ্যে বরগুনা জেলার বাসিন্দাই বেশি।
অপরদিকে মোট আক্রান্তের দিক থেকেই শীর্ষে বরগুনা জেলা। এ জেলায় এখন পর্যন্ত ৮ হাজার ৭৭ জন আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি মৌসুমে বরগুনা জেলাকে এডিস মশা এবং ডেঙ্গু জ্বরের হট স্পট হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য বিভাগ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল কালবেলাকে জানান, ডেঙ্গু নিয়ে মানুষের মাঝে কিছুটা হলেও সচেতনতা বেড়েছে। এ কারণে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর হার কমেছে। তবে জলাবদ্ধতা, অপরিচ্ছন্নতাসহ নানা কারণে বরগুনাসহ অন্য জেলা-উপজেলাগুলোতে এডিস মশার বিস্তার ঘটছে। এ থেকে রক্ষা পেতে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন এ কর্মকর্তা।
মন্তব্য করুন


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ শনিবার (১২ অক্টোবর) পুরান ঢাকার ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন এবং সেখানে হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্তব্য করুন


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.
শফিকুর রহমান বলেছেন, বর্তমান সময়ে আমাদেরকে নিয়ে চতুর্মুখী ষড়যন্ত্র চলছে তাই আমাদেরকে
আরও সতর্ক ও সচেতন থাকতে হবে।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর
পূর্বাচলের সী শেল রিসোর্টে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগরী উত্তরের সাবেক
ও বর্তমান সদস্যদের নিয়ে আয়োজিত এক ‘প্রীতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
বলেন, মানুষের সেবা করার জন্য আমাদের মনকে সবসময় প্রস্তুত রাখতে হবে। গোটা জাতিকে আমাদের
ধারণ করতে হবে। নিজেদের সকল কাজের ব্যাপারে পরিশ্রমী ও সৎ থাকতে হবে এবং প্রজ্ঞার পরিচয়
দিতে হবে। আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়া যাবে না।
প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক
ও ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখার সাবেক সভাপতি আবু সাঈদ মোহাম্মদ ফারুক অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন। এ সময় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামী
ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করীম, সিলেট মহানগরীর আমির ফখরুল
ইসলাম, গাজীপুর মহানগরীর আমির অধ্যাপক জামাল উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয়
সভাপতি ডা. ফখরুদ্দীন মানিক, ইয়াসিন আরাফাত ও সালাউদ্দিন আইয়ূবী ও সাবেক কেন্দ্রীয়
দাওয়াহ সম্পাদক সিরাজুল ইসলাম শাহিন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন,ৃ বাংলাদেশ জামায়াতে
ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, ঢাকা মহানগরী উত্তর
জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার
সম্পাদক ডা.সাদেক বিল্লাহসহ ছাত্রশিবিরের ঢাকা মহানগরীর সাবেক সভাপতি ও সেক্রেটারি
।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ
ইউনূস বলেছেন, স্বাধীন ও দক্ষ বিচার বিভাগ গড়ে তুলতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব নতুন সভ্যতা
গড়ে তোলার সুযোগ করে দিয়েছে। প্রধান উপদেষ্টা এই সুযোগ কাজে লাগানোর জন্য বিচার বিভাগ
সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আজ রোববার (২২জুন) হোটেল ইন্টারকন্টিনেন্টালে
আয়োজিত ‘বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা’ বিষয়ক এক জাতীয় সেমিনারে এসব কথা বলেন তিনি।
প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশের
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট
জয়নাল আবেদীন।
মন্তব্য করুন


১৮ জুলাই ২০২৪ এ ইন্টারনেট শাট ডাউনের প্রতিবাদে
এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আজ শুক্রবার (১৮ জুলাই, ২০২৫) থেকে
৫ দিন মেয়াদে দেশের সব গ্রাহক বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাচ্ছেন।
১৮ জুলাই বিনা মূল্যে গ্রাহকদের ১ জিবি ইন্টারনেট
দেওয়া যায় কি-না, সে বিষয়ে বিটিআরসি দেশের সব মোবাইল ফোন অপারেটরকে একটি প্রস্তাব দেয়।
দেশের সব মোবাইল অপারেটর স্বপ্রণোদিত হয়ে এই
উদ্যোগে সাড়া দিয়ে নিজ নিজ গ্রাহকদের বিনা মূল্যে ৫ দিন মেয়াদে ১ জিবি ইন্টারনেট ডেটা
ফ্রি দিচ্ছে।
বিটিআরসি’র নির্দেশনায় অপারেটররা গ্রাহকদের
ফ্রি ডেটা দেওয়ার বিষয়টি আগেই এসএমএস-এর মাধ্যমে অবহিত করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রেস উইং আরও জানায়, সরকারি চাকরিতে
কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৭ জুলাই
রাতে মুঠোফোনে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়।
পরদিন ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেটও
বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশ পুরোপুরি ইন্টারনেটবিহীন হয়ে পড়ে।
সেই বিষয়টিকে মাথায় রেখেই গণ-অভ্যুত্থানের
এক বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ
নেওয়া হয়েছে।
ডায়াল কোড-
গ্রামীণফোন: *১২১*১৮০৭#
বাংলালিংক: *১২১*১৮০৭#
রবি: *৪*১৮০৭#
টেলিটক: *১১১*১৮০৭#
মন্তব্য করুন


বাংলাদেশে এ বছর তিন তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ল - মোখা, হামুন ও মিধিলি।
আগামী ২৬ নভেম্বর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিচাং সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা প্রবল ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে আগামী তিন দিনে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপটি আগামী ২৬ নভেম্বর সৃষ্টি হতে পারে, যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিচাং সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। বাংলাদেশে আঘাত হানবে কি না, তা ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে পরবর্তীতে জানা যাবে। এই ঘূর্ণিঝড়টি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড পথকস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেলের পূর্বাভাস বিশ্লেষণে এমন তথ্য দেখা গেছে।
নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এরপর ২৪ অক্টোবর দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে প্রাণহানি এবং বসতবাড়ি ও ফসলও নষ্ট হয়। তারপর গত ১৮ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি।’
মন্তব্য করুন


যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র জুমাতুল বিদা। মাহাত্ম্য ও তাৎপর্যপূর্ণ এদিনে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করেন মুসল্লিরা।
মূলত আজকের দিনের মাধ্যমে (জুমাতুল বিদা) কার্যত বিদায় জানানো হয়েছে পবিত্র মাহে রমজানকে।
শুক্রবার (৫ এপ্রিল) সরেজমিনে ঘুরে দেখা যায়, জুমাতুল বিদাকে কেন্দ্র করে মসজিদগুলোতে ঢল নেমেছে ধর্মপ্রাণ মুসল্লিদের। উপচে পড়া ভিড়ের কারণে আজানের আগেই লোকে লোকারণ্য হয়ে যায় অধিকাংশ মসজিদ। এমনকি মসজিদে জায়গা না পেয়ে বাইরের সড়ক পর্যন্ত মানুষের উপস্থিতি ছড়িয়ে পড়ে। নামাজ শেষে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমেও জুমাতুল বিদা উপলক্ষে নামাজের পর বিশেষ মোনাজাত করা হয়। নামাজের আগে বয়ানে খতিব মাওলানা মুফতি রুহুল আমীন পবিত্র মাহে রমজান, শবে কদর, জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে আলোচনা করেন। যাকাত ও ফিতরা আদায়ের প্রয়োজনীয়তার ব্যাপারে উপস্থিত মুসল্লিদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন। নামাজ শেষে খতিব দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করে মোনাজাত করেন। এ সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে যায় পুরো মসজিদ। কান্নায় ভেঙে পড়েন অনেক মুসল্লি।
প্রসঙ্গত, রমজান মাসের শেষ জুমার দিন মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ হিসেবে পালন করা হয়। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ বিশেষ দিন পালিত হয়েছে।
মন্তব্য করুন


বগুড়ার ধুনট উপজেলায় মব তৈরি করে তিন পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে দুই ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
আটক ব্যক্তিরা হলেন মাটিকোড়া গ্রামের বাসিন্দা মুরগি ব্যবসায়ী মাসুদ রানা (২৫) ও শাহিনুর জামান গোলাপ (৪৫)।
পুলিশের ভাষ্যমতে, সোমবার ধুনট থানাধীন হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় ট্রাফিক চেকপোস্ট বসিয়ে দায়িত্ব পালন করছিলেন টিএসআই আবুল কালাম আজাদ। এ সময় দুটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র পরীক্ষা করা হয়। একটি মোটরসাইকেলের কাগজ ঠিক না থাকায় মোটরযান আইনে মামলা দেওয়া হয়। অন্য মোটরসাইকেলের কাগজপত্র বৈধ থাকায় কনস্টেবল আব্দুল খালেক টিএসআইকে অবহিত করে সেটি ছেড়ে দেন।
এ সময় ঘটনাস্থলে থাকা মাসুদ রানা ও শাহিনুর জামান গোলাপ অভিযোগ করেন, কনস্টেবল ঘুষের বিনিময়ে মোটরসাইকেলটি ছেড়ে দিয়েছেন। অভিযোগকে কেন্দ্র করে তাঁরা আশপাশের লোকজনকে জড়ো করে উত্তেজনা সৃষ্টি করেন। একপর্যায়ে পুলিশের কাজে বাধা দেওয়া হয় এবং হামলার মাধ্যমে তিন পুলিশ সদস্যকে হেনস্তা করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ধুনট থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কনস্টেবল আব্দুল খালেক ও আব্দুল হামিদকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় ধুনট থানার এসআই মোস্তাফিজার রহমান বাদী হয়ে গ্রেপ্তার দুইজনসহ অজ্ঞাত আরও ১৫ থেকে ২০ জনের বিরুদ্ধে সোমবার রাতে মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় দুপুরে জাকার্তার একটি সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির এক পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
সেন্ট্রাল জাকার্তার পুলিশ প্রধান সাসাত্যো পুরনোমো কন্দ্রো সাংবাদিকদের জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ভবনের ভেতরে কেউ আটকা পড়ে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তার তথ্যমতে, ভবনের নিচতলা থেকেই আগুনের সূত্রপাত হয় এবং দ্রুতই তা ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। তখন ভবনের কিছু কর্মী দুপুরের খাবার খাচ্ছিলেন, আর অন্যরা বাইরে ছিলেন।
তিনি আরও জানান, এখন পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আটকে পড়াদের উদ্ধারে অভিযান চলছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, ভবনটিতে টেরা ড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয় ছিল—যা আকাশ জরিপ ও বিভিন্ন শিল্পখাতে ড্রোনভিত্তিক সেবা প্রদান করে। প্রতিষ্ঠানটি জাপানের টেরা ড্রোন করপোরেশনের ইন্দোনেশীয় শাখা।
মন্তব্য করুন


মহান বিজয় দিবসকে কেন্দ্র করে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর ও এর পার্শ্ববর্তী এলাকায় ড্রোন উড্ডয়ন না করার জন্য সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে সরকার। রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে একটি ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে প্যারাস্যুট জাম্প করবেন, যা স্বাধীনতার ৫৪ বছর পূর্তির প্রতীক হিসেবে আয়োজন করা হচ্ছে। এই দলের একজন সদস্য হলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
জানা গেছে, আশিক চৌধুরী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ছবি সংবলিত একটি বিশেষ হেলমেট পরে এই জাম্পে অংশ নেবেন।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, ১৬ ডিসেম্বর সকাল ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরিবেশিত হবে বিজয় দিবস উপলক্ষে বিশেষ ব্যান্ড শো। পরে সকাল ১১টা ৪০ মিনিটে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার পতাকা হাতে প্যারাস্যুটিং প্রদর্শন করবেন।
এই পুরো আয়োজন সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন


গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে লক্ষ্য করে গুলি ছোড়ার পাশাপাশি তার মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টার দিকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানার যোগীতলা দক্ষিণপাড়া এলাকার বাইতুন নূর জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ।ভুক্তভোগীর নাম হাবিব চৌধুরী। তিনি গাজীপুর মহানগর জাতীয় নাগরিক পার্টির একজন সদস্য। তার বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর বাসন থানার মোগড়খাল (৭১ গলি) এলাকায় বসবাস করছেন।এ ঘটনার প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট আলী নাছের খান বলেন, এটি পূর্বপরিকল্পিত হামলা। তার দাবি, জুলাইযোদ্ধা হাবিব চৌধুরীকে উদ্দেশ্য করেই গুলি ছোড়া হয়েছে এবং গুলি লক্ষ্যভ্রষ্ট না হলে প্রাণহানির আশঙ্কা ছিল। তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারসহ নির্দেশদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পুলিশ জানায়, হাবিব চৌধুরী তার ব্যবহৃত একটি মোটরসাইকেল বিক্রির জন্য একটি অনলাইন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই সূত্র ধরে দুই অজ্ঞাত ব্যক্তি ক্রেতা সেজে তার সঙ্গে যোগাযোগ করে সকালে মোগড়খাল এলাকায় আসে। তারা প্রায় এক ঘণ্টা পরিস্থিতি পর্যবেক্ষণের পর মোটরসাইকেল পরীক্ষা চালানোর কথা বলে কাগজপত্র নেয়।ওসি হারুন অর রশীদ আরও জানান, একপর্যায়ে ওই দুই ব্যক্তি দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে হাবিব চৌধুরী তাদের পেছনে ধাওয়া করেন। তখন পেছনে থাকা একজন তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছুড়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে গুলি তার শরীরে লাগেনি।ঘটনার পরপরই পুলিশ এলাকায় অভিযান শুরু করে। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন