

দেশের দুই বিভাগে বৃষ্টিপাত হতে পারে। এর ফলে কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকাল পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এছাড়া নওগাঁ জেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার সকাল থেকে শনিবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সকাল থেকে রোববার (২৮ জানুয়ারি) সকাল পর্যন্ত আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মন্তব্য করুন


কুমিল্লার লাকসামে টিউবওয়েল স্থাপন শেষে পানির পরিবর্তে গ্যাস বের হচ্ছে ।
এ ঘটনা ঘটেছে লাকসাম উপজেলার আজগরা ইউপির ঘাটার নোয়াগাও গ্রামের পূর্বপাড়া আবুল কালামের বাড়িতে ।
রোববার রাত থেকে টিউবওয়েল হতে বের হওয়া গ্যাসের আগুন দেখতে উৎসুক লোকজন প্রতিনিয়ত ভিড় করছে আবুল কালামের বাড়িতে।
বাড়ির মালিক আবুল কালাম জানান, তার ভাগিনাকে থাকার জন্য যে জায়গা দিয়েছেন সেখানে সে ঘর উঠাচ্ছে এবং রোববার টিউবওয়েল বসানোর কাজ শুরু করে। কাজ শেষ হওয়ার পর দুপুরের দিকে দেখা গেছে টিউবওয়েলের মুখ দিয়ে অনর্গল পানি বের হচ্ছে। সন্ধ্যার দিকে বের হয়ে পানিতে গ্যাসের গন্ধ অনুভূত হলে তাতে দেয়াশলাই ধরলে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। বিষয়টি টিউবওয়েল মিস্ত্রিদের জানালে তারা বলেছেন ৫-৭ দিন যাওয়ার পর বুঝা যাবে গ্যাসের অবস্থা।
আবুল কালাম আরো জানান, রাত হয়ে যাওয়ায় ঘটনাটি প্রশাসনের কাউকে জানাতে পারিনি। তবে সন্ধ্যার পর থেকে টিউবওয়েলে গ্যাসের আগুন দেখার জন্য বাড়িতে লোকজন ভিড় জমাতে থাকে ।
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হাই সিদ্দিকী জানান, এ বিষয়ে বিস্তারিত খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু,চাঁদপুর:
চাঁদপুর মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বে থাকা অবস্থায় মোহাম্মদ নুর উদ্দিন নামে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর সংবাদ এলাকায় জানাজানি হলে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, মঙ্গলবার (৭ মে) দিনগত রাতের দিকে তিনি উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মারা যাওয়া সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নাম মোহাম্মদ নূর উদ্দিন (৫৫)। তিনি উপজেলার ১১ নম্বর ষাটনল বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
বুধবার ( ৮ মে) সকাল
থেকে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে ৪২ নম্বর হানিরপাড়
সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণের জন্য তিনি সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন। হৃদরোগে আক্রান্ত হয়ে (হার্ট অ্যাটাক) তিনি মারা গেছেন বলে পরিবারের লোকজন ধারণা করছেন।
আজ সকালে গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলায় পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার শুভ্রত দাস জানান, রাতের দিকে উপজেলার ৪২ নম্বর হানিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ দেখভাল করছিলেন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ নূর উদ্দিন। রাত ৯টার দিকে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করেন। গুরুতর অসুস্থ অবস্থায় কয়েকজন সহকর্মী ও পরিবারের লোকজন মোহাম্মদ নূর উদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা,কচুয়া ॥
তরুন প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাইতো এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে উপজেলার খিলমেহের গ্রামে। যুব সমাজের অবক্ষয় রোধ ও সমাজের নানা অপরাধ রোধে ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। পাশাপাশি এলাকায় ভ্রাতৃত্ববোধ সৃষ্টি ও উদীয়মান খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ম্যাচের আয়োজন। প্রতিবছর এমন উদ্যোগ নেয়া হবে বলে জানান আয়োজক কমিটি। কচুয়া উপজেলার খিলমেহের গ্রামের বেপারী বাড়ি এলাকায় বিবাহিত ও অবিবাহিত খেলোয়ারদের মধ্যে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি সামাজিক সংগঠন ইচ্ছা সংগঠনের আয়োজনে এ ম্যাচের আয়োজন করা হয়। এতে বিবাহিত খেলোয়াররা ৫-১ গোলে বিজয়ী লাভ করেন।
খেলার প্রথমার্ধের ১০ মিনিটের সময় বিবাহিত খেলোয়ার সোহেল মৃধা গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। প্রথমার্ধের ২৫ মিনিটের সময় অবিবাহিত খেলোয়ার রেজাউল গোল করে সমতা আনে। দ্বিতীয়ার্ধে বিবাহিত দলের খেলায়াররা ৫-১ গোলে চ্যাম্পিয়ান হয়। প্রীতি ফুটবল ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাহিদ সরকার,মাহবুব প্রধান,শামীম আহমেদ বেপারী,সুমন সরকার,কামাল হোসেন,খোরশেদ আলম মৃধা,হারুন পাঠান,আব্দুল কাদির, কবির পাঠান,জাকির হোসেন ও সাদ্দাম হোসেন। পরে চ্যাম্পিয়ান ও রার্নাসআপ খেলোয়ারদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলাটি পরিচালনায় করেন রেফারী আশিকুর রহমান,ল্যান্সম্যান হিসেবে দায়িত্ব পালন করেন খোরশেদ ও জাহিদ সরকার।
মন্তব্য করুন


বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে যাকাত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৬ মার্চ) বিকাল ৪ টায় নগরীর গোল্ডেন স্পুন অডিটরিয়ামে মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ড.আবরার আহমেদ।বিশেষ আলোচক হিসাবে আলোচনা করেন ড.মাসুদুল হক চৌধুরী,আড়াইবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুফতী আমিনুল ইসলাম।
কুমিল্লা মহানগরী জামায়াতে সেক্রেটারী মু.মাহবুবর রহমান এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,মহানগর জামায়াতে নায়েবে আমীর যথাক্রমে মোহাম্মদ মোছলেহ উদ্দিন,অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন,মহানগর জামায়াতে কর্মপরিষদ সদস্য এড এয়াকুব আলী চৌধুরী,অধ্যাপক মজিবুর রহমান,কাজী নজীর আহম্মেদ,অধ্যাপক জাকির হোসেন,কাজী মোতাহের আলী দিলাল প্রমুখ।
সেমিনারে বক্তারা বলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আল্লাহতাআলার আইন দিয়ে দেশ না চললে কেউ সুখ শান্তি পাবে না। এখানে চুরি, হত্যা রাহাজানিসহ যতধরনের অপকর্ম চলতে থাকবে। ইসলাম মানেই সুবিচার, ইসলাম মানলেই সুবিচার হবে। ইসলাম যতদিন না থাকবে কোথাও সুবিচার কায়েম হবে না। আমাদের সিদ্ধান্ত নিতে হবে ইসলাম কায়েমের মাধ্যমেই সমাজের সকল স্তরে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। যারা আল্লাহর বিধান অনুযায়ী সমাজ, রাষ্ট্র ও বিচার বিভাগ চালাবে না তারা কাফের, ফাসেক ও জালেম।
সেমিনার সম্মিলিত সকলের অংশগ্রহণে ইফতার করার মধ্য দিয়ে শেষ হয়।
মন্তব্য করুন


পাবনার সদর উপজেলায় র্যাব-১২-এর অভিযানে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড কার্তুজ ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপর এক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-২ পাবনার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জের নির্দেশনায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টা ৪০ মিনিটে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস), বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দ্বীপচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় র্যাব সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ব্যক্তি কৌশলে পালিয়ে যান। গ্রেপ্তার ব্যক্তি হলেন রাব্বী (২৫)। তিনি পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের দ্বীপচর মোল্লাপাড়া এলাকার মো. সিদ্দিক মোল্লার ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তার আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত মো. জব্বার প্রামানিক (৪৫) পালিয়ে যান। তার বিরুদ্ধে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব জানায়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ বিষয়ে জনসাধারণের সহযোগিতা কামনা করে।
মন্তব্য করুন


নীলফামারীর চিলাহাটি রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ জন সদস্যকে আটক করেছে সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ।
রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার সময় আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি আসনের ৫টি টিকিট ও নগদ অর্থসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের আশরাফুল ইসলাম লিখন (৩২) এবং চিলাহাটির মিন্টু আলী (৪২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল চিলাহাটি স্টেশনে অভিযান চালিয়ে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করে।
এ সময় তাদের তল্লাশি করে আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনের ১১টি আসনের ৫টি টিকিট, টিকিট বিক্রির নগদ ১ হাজার ৫শত টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। চিলাহাটি-ঢাকা রুটের এসব টিকিটের যাত্রার তারিখ ছিল ১২ ও ১৪ ফেব্রুয়ারি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নূরুল ইসলাম বলেন, ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


পঞ্চগড়ে ৭ কোটি টাকা মূল্যের ১টি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের সরকার পাড়া বানুর হাট থেকে মূর্তিটি জব্দ করে ডিবি পুলিশ।
জানা যায়, জব্দ করা কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটির ওজন ১৭ কেজি। যার আনুমানিক বাজার মূল্য ধরা হয়েছে ৭কোটি টাকা।
গ্রেপ্তার আসামিরা হলো- তেঁতুলিয়ার উপজেলার কৃষ্ণ কান্ত জোত গামের মৃত আমানত আলীর ছেলে হাবিবুর রহমান (৪৮) , দেবীগঞ্জের বন্দীরাম গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে শাহীন শাহ (৪০) ও তেঁতুলিয়া এলাকার একামুল হকের ছেলে শহিদুল (৫৫)।
পঞ্চগড় ডিবি পুলিশের পরিদর্শক রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, কষ্টি পাথরের মূর্তি ক্রয়-বিক্রয় হবে এবং বিদেশে পাচারের উদ্দেশ্যে তিন ব্যক্তি বানুরহাট এলাকায় অবস্থান করছে এমন তথ্য আসে গোয়েন্দা পুলিশের কাছে। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা বানুর হাটবাজারে আশপাশ ও দোকানে ওৎ পেতে থাকেন। পরে ১টি ফার্মেসিতে প্রবেশের সময় ১৭ কেজি ওজনের বিষ্ণু মূর্তিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
জব্দকৃত কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটির উচ্চতা ২৯ ইঞ্চি, প্রস্থ ১১ ইঞ্চি এবং ওজন ১৭ কেজি। মূর্তিটির আনুমানিক বাজারমূল্য ৭ কোটি টাকা।
তাদের বিরুদ্ধে পুরাকৃর্তি আইনে মামলা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন


সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১০ নভেম্বর শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর পুলিশ বক্সের সামনে চেকপোস্ট বসিয়ে আটক করা হয় তাদের।
আটককৃতরা হলো: কক্সবাজার জেলার টেকনাফ থানার কাটাবনিয়া গ্রামের মো. নুরুল ইসলামের ছেলে মো. আব্দুল মোনাফ (৩৬) ও পাবনা জেলার বেড়া থানার বকচর গ্রামের মো. মজনু প্রামাণিকের ছেলে মো. সোহাগ প্রামাণিক (২৬)।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুলহাজ উদ্দীন বলেন, ১০ নভেম্বর শুক্রবার বিকেলে ওই চেকপোস্টে ডিউটি করাকালে তল্লাশি করা হয় চট্টগ্রাম থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস বাসে। এ সময় ৪ হাজার ইয়াবাসহ ওই ২ মাদক কারবারিকে আটক করা হয়।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


ঢাকা-সিলেট
মহাসড়কের কুমিল্লার দেবীদ্বারে বাস-ট্রাক ও লরির ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত
হয়েছেন। আহতদের দেবীদ্বার উপজেলা সদর ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
আজ
মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার চরবাকর এলাকায় এ ঘটনা ঘটে। এতে মহাসড়কের
যান চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনার
বিষয়টি নিশ্চিত করেছেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন মিয়া।
স্থানীয়দের
বরাত দিয়ে তিনি জনান, কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক পাংচার হয়ে মাঝ রাস্তায় থেমে
যায়। এ সময় পেছন থেকে কোম্পানীগঞ্জ থেকে দেবীদ্বারগামী রয়েল সুপার এসি নামে একটি বাস
ও দেবীদ্বারগামী একটি লরি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটি দুমরে-মুচরে যায়। অপরদিকে
বাস ও লরিটিও রাস্তার পাশে উল্টে যায়।
এতে
তিনটি যানবাহনের চালকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত প্রাণহানির তথ্য
নেই বলে তিনি জানান।
তবে
তাৎক্ষণিক আহতদের পরিচয় নিশ্চিত করেতে পারেননি ওসি।
মন্তব্য করুন


বাগেরহাট জেলার মোল্লাহাটে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গারফা এলাকার মেসার্স মা ফিলিং স্টেশনের বিপরীত পাশে শিকদার প্লাজা নামক মার্কেটের সামনে থেকে মো. আকাশ খান (২২) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। আটককৃত মাদক কারবারি আকাশ খান মোরেলগঞ্জ উপজেলার বারইখালী গ্রামের সুলতান খানের ছেলে।
বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশ খান নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছে থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর বাজার মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা। মাদক বিক্রেতাদের কাছে গাজা হস্তান্তরের জন্য অপেক্ষা করছিলেন আকাশ খান।
এছাড়াও মাদক কারবারি আকাশ খান দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ছোট ছোট বাজারে গাঁজা বিক্রি করে আসছিলেন বলে জানান বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায়।
মন্তব্য করুন