

আজ সন্ধ্যায় বাড্ডা এলাকার প্রধান সড়কের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সমিটার থেকে হঠাৎ আগুন লেগে যায়। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ফায়ার সার্ভিসের পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দাদের দ্রুত ও সাহসিকতার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে, যার কারণে একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
বিকেল আনুমানিক ৫:৩০ মিনিটের দিকে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা ট্রান্সমিটার থেকে তীব্র ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আগুনের শিখা ট্রান্সমিটারের কাঠামোর বাইরে ছড়িয়ে পড়তে শুরু করলে আশেপাশের দোকানপাট ও বাড়িঘরের দিকে বিপদ বাড়তে থাকে।
বর্তমানে এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকলেও, স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টার কারণে একটি বড় বিপর্যয় থেকে এলাকার জনজীবন ও সম্পত্তি রক্ষা পেয়েছে।
মন্তব্য করুন


আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে যেভাবে বারবার নির্যাতনের শিকার হতে হয়েছে, তা না হলে হয়তো তাকে এত অল্প সময়ের মধ্যেই হারাতে হতো না। তার মতে, এই মৃত্যুর পেছনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার নেতৃত্বাধীন সরকারের দায় রয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ড. আসিফ নজরুল বলেন, একটি প্রহসনমূলক রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয় এবং সেখানে তাকে অমানবিক আচরণের শিকার হতে হয়। তিনি দাবি করেন, যে মামলায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেটি যে উদ্দেশ্যপ্রণোদিত ও সাজানো ছিল, তা সর্বোচ্চ আদালতের আপিল ও রিভিউ প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়েও একাধিকবার উল্লেখ করা হয়েছে যে, ওই সাজা ছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে দেওয়া।তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যতটুকু করার সুযোগ ছিল, তা করা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ব্যক্তিগতভাবে সব সময় খোঁজখবর রেখেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছেন। বেগম খালেদা জিয়াকে আবার বিদেশে পাঠানোর মতো শারীরিক অবস্থা তৈরি হলে সরকার সর্বোচ্চ সহযোগিতা করত বলেও তিনি উল্লেখ করেন।আইন উপদেষ্টা আক্ষেপ করে বলেন, যদি সরকার আরও এক বা দুই বছর আগে দায়িত্ব নেওয়ার সুযোগ পেত, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতে পারত। তবে তিনি বলেন, আল্লাহর ইচ্ছায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, কিন্তু দেশের মানুষের ভালোবাসা, সম্মান ও শ্রদ্ধা নিয়ে তিনি বিদায় নিয়েছেন—এটাই সবচেয়ে বড় সান্ত্বনার বিষয়।এ সময় তিনি জানান, বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন যেন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিরাপত্তা বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং বলেন, বর্তমান সরকারের কার্যক্রমে গণমাধ্যমের সহযোগিতার জন্য তারা কৃতজ্ঞ।
মন্তব্য করুন


তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো.মান্নান ভূইয়াকে (৫৮) অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। গত (২৮ নভেম্বর ) শুক্রবার রাত্রে সাহাপুর গ্রামের পশ্চিমপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে তিতাস থানা পুলিশ নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত ব্যাক্তি ওই ওয়ার্ডের মৃত মোহাম্মদ আলী ভূইয়ার ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা (এস আই) মাহমুদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও তিতাস থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ব্যক্তির বাসার বহিঃ বাথরুমের ছাদ থেকে বস্তাবন্দি দেশীয় তৈরী পাইপ গান সদৃশ্য ১টি,সিসা কার্তুজ ৫টি, দুটি রামদা, ১টি পুরাতন চাপাতি ও ১টি লম্বা ছোড়া এবং ঘর থেকে দুই লাখ তেষট্টি হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এদিকে ঐ ব্যাক্তির স্ত্রী হাজেরা খাতুন জানায়,আমাদের গ্রামের আওয়ামী লীগের লোকদের সাথে মামলা মোকদ্দমা চলে আসছে, তারই জেরে পরিকল্পিতভাবে আমার বাসার বাহিরে বাথরুমের ছাদে এইগুলো দিয়ে আমার স্বামীকে গ্রেফতার করিয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট আমি ন্যায় বিচার প্রত্যাশা করছি।এ ঘটনায় তিতাস থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মান্নান ভূইয়াকে আজ শনিবার(২৯ অক্টবর ) দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মন্তব্য করুন


স্বরাষ্ট্রমন্ত্রী
ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন,
জুলাই জাতীয় সনদে যা কিছু আমরা সম্মত হয়েছি, তার সব কিছুই ধারণ করবো।
তিনি
বলেন, ‘শহীদদের আকাঙ্ক্ষা পূরণ ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আমরা কথা বলবো।
স্বরাষ্ট্রমন্ত্রী
আজ বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে সরকারী দলের সংসদীয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে
আলাপকালে এ কথা বলেন।
এ
সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল শুরু
হবে, রাষ্ট্রপতি সংসদীয় বিধি মোতাবেক স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন।
এরপর অধিবেশন বসবে, সেই অধিবেশনে প্রথমে সভাপতিমন্ডলির প্যানেল ঘোষণা করা হবে। এরপর
শোক প্রস্তাব আসবে এবং শোক প্রস্তাবের উপর আলোচনা হবে।
সালাহউদ্দিন
আহমদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ অধিবেশন চলাকালীন সংসদে
আইনমন্ত্রী উপস্থাপন করবেন। কার্যউপদেষ্টা কমিটিসহ বেশ কয়েকটি সংসদীয় কমিটিও গঠন করা
হবে। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা রয়েছে।
তিনি
বলেন, কার্যউপদেষ্টা কমিটির বৈঠক পরদিন অনুষ্ঠিত হবে এবং ১৫ মার্চ অধিবেশন আরও একদিন
চলার পর বিরতি হতে পারে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদক ও দেশীয় অস্ত্রসহ একাধিক মামলার আসামি মোঃ সোলেমান নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
সোমবার ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার দূর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের একটি দল।
গ্রেফতার সোলেমান ওই এলাকার মৃত আবদুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ৮টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ্।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোলেমানের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, ৩০ পিস ইয়াবা, পুলিশের ওয়াকিটকি, হ্যান্ডকাপ, ফিল্ড ক্যাপ এবং একটি চাইনিজ কুড়ালসহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
গ্রেফতার সোলেমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে
মন্তব্য করুন


লাখো
মানুষের অশ্রুসিক্ত ভালোবাসা আর গভীর শ্রদ্ধায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন
বেগম খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত
হয়েছে। দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম এই জানাজায় অংশ নিতে আসা মানুষের ভিড় সংসদ ভবন
এলাকা ছাড়িয়ে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়ে এক মহাসমুদ্রে রূপ নেয়।
জাতীয়
মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজার নামাজ পড়ান। দুপুর ২টায় জানাজা
শুরুর সময় নির্ধারিত থাকলেও ভোর থেকেই মানিক মিয়া এভিনিউ ও এর আশপাশের এলাকায় মানুষের
ঢল নামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অগণিত মানুষ প্রিয় নেত্রীকে শেষবারের মতো
এক নজর দেখতে রাজধানীজুড়ে জনস্রোত তৈরি করে।
জানাজায়
অংশ নেওয়া সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা জানান, বেগম খালেদা জিয়া আমৃত্যু জনগণের অধিকার
আদায়ের সংগ্রামে যে ত্যাগ স্বীকার করেছেন, আজ কৃতজ্ঞ জাতি তার শেষ বিদায়বেলায় সেই ভালোবাসারই
বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক লড়াইয়ে তিনি যে জনপ্রিয়তার দৃষ্টান্ত
স্থাপন করেছেন, আজকের এই মহাসমুদ্র তারই প্রমাণ।
সাবেক
এই প্রধানমন্ত্রীর জানাজায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ
ইউনূসসহ দেশি-বিদেশি শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিদেশি অতিথিদের মধ্যে পাকিস্তানের
স্পিকার সরদার আইয়াজ সাদিক, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নেপাল, ভুটান ও
শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।
দেশের
নেতাদের মধ্যে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
ইসলাম আলমগীর, তিন বাহিনীর প্রধানগণ, রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ
জানাজায় শরিক হন। জানাজায় নারীদের অংশগ্রহণের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হয়েছিল।
সাবেক
প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজার আগে তাঁর জীবন ও কর্ম সবার উদ্দেশে তুলে ধরেন বিএনপির
স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এছাড়াও পরিবার ও দলের পক্ষ্য থেকে বিএনপির ভারপ্রাপ্ত
চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য রাখেন। এর আগে আজ সকালে বেগম খালেদা জিয়ার মরদেহ এভারকেয়ার
হাসপাতাল থেকে শেষবারের মতো গুলশানের বাসভবনে নেওয়া হয়। পরে কফিনবাহী গাড়িটি দুপুর
পৌনে ১১টার দিকে মানিক মিয়া এভিনিউতে পৌঁছালে সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
জাতীয় পতাকায় মোড়ানো মরদেহের সঙ্গে লাল-সবুজ রঙের বাসে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সনের বড় ছেলে তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা
রহমান ও পরিবারের অন্য সদস্যরা জানাজাস্থলে উপস্থিত ছিলেন।
জানাজা
উপলক্ষ্যে সংসদ ভবন ও মানিক মিয়া এভিনিউ এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ,
র্যাবের পাশাপাশি ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। জানাজা শেষে এখন মরদেহ শেরেবাংলা
নগরে নেওয়া হচ্ছে। বিকেল সাড়ে ৩টায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে
পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। উল্লেখ্য, গত মঙ্গলবার ভোর ৬টায় চিকিৎসাধীন
অবস্থায় ইন্তেকাল করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর বিদায়ে
সরকার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও আজ বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে। প্রিয় নেত্রীর
মৃত্যুতে সমগ্র দেশ এখন শোকাতুর।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আগামী শুক্রবার কক্সবাজারে প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।
আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়ে বলেন, প্রধান উপদেষ্টার সৌজন্যে রোহিঙ্গা শরণার্থী শিবিরে এই ইফতার পার্টির আয়োজন করা হবে।
চার দিনের সফরে আগামীকাল বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশ আসবেন।
মন্তব্য করুন


দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
বৃহস্পতিবার
(২৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জনপ্রশাসন
মন্ত্রণালয়ের ছুটি ঘোষণার প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য
ডিফরেন্স মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশন্স’র জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশে ৩৭ নম্বর ক্রমিকে
দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের চাহিদা মোতাবেক দ্বাদশ জাতীয় সংসদ
নির্বাচন উপলক্ষে আগামী ৭ জানুয়ারি (রোববার) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত
ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারী এবং সরকারি, বেসরকারি
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মকর্তা/ কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে
সারাদেশে নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণা করা হলো।
তার আগে ৭ জানুয়ারি ভোটগ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
মন্তব্য করুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মনে করিয়ে দিয়েছেন, গণমাধ্যমকে নির্বাচনের সময় প্রপাগান্ডা, ভুল তথ্য ও অপতথ্য থেকে দূরে থেকে শুধু যাচাই করা তথ্যই পরিবেশন করতে হবে।
আজ রোববার (১৪ ডিসেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “বিভ্রান্তিমূলক তথ্য নির্বাচন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এজন্য গণমাধ্যমকর্মীদের সর্বদা সতর্ক থাকা প্রয়োজন।”
উপদেষ্টা আরও জানান, সরকার একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম চায় যা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে। “গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, বরং তথ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহায়তা করাই সরকারের লক্ষ্য,” তিনি বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার গুরুত্বও উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, সরকার সঠিক তথ্য প্রচারের জন্য গণমাধ্যমকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এবং স্বাধীনতা, ন্যায়বিচার ও জবাবদিহিতার ভিত্তিতে একটি বিশ্বাসযোগ্য মিডিয়া পরিবেশ গড়ে উঠবে।
সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম এবং মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। নব নিযুক্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় শেষে সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের বিভিন্ন প্রাসঙ্গিক প্রশ্নের জবাব দেন।
মন্তব্য করুন


ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য আগামীকাল শুক্রবার থেকে
সারাদেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে থাকবেন।
আজ
বৃহস্পতিবার ( ১১ ডিসেম্বর ) নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ
সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন। চিঠিতে ইসি জানায়,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন পর পর্যন্ত
সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা
বা থানায় অন্যূন ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত
নিয়েছে।
ইসি
আরো জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুদিন
পর পর্যন্ত সময়ের জন্য মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণ বিধি প্রতিপালনার্থে প্রতি
উপজেলা/থানায় অন্যূন ২ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের
জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
মন্তব্য করুন


বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলে টিকিটবিহীন যাত্রা রোধে বিশেষ অভিযান চালিয়ে এক দিনে প্রায় দুই হাজার যাত্রীকে শনাক্ত করেছে। মোট ৭৬টি ট্রেনে পরিচালিত এই অভিযান থেকে ভাড়া ও জরিমানা মিলিয়ে ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা রাজস্ব আদায় করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রেলওয়ের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ নভেম্বর পরিচালিত এই অভিযানে পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে মোট ১০১ জন টিকিট পরীক্ষক (টিটিই) অংশ নেন। তারা সারাদিন ধরে ট্রেনভিত্তিক টিকিট যাচাই কার্যক্রম পরিচালনা করেন এবং টিকিট ছাড়া ভ্রমণকারী যাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেন।
রেলওয়ের তথ্য অনুযায়ী, অভিযানে টিকিটবিহীন মোট ১,৯৭১টি যাত্রীর বিরুদ্ধে মামলা করা হয়। এদের কাছ থেকে ভাড়া বাবদ ২ লাখ ৯৯ হাজার ৯৪৫ টাকা এবং অতিরিক্ত জরিমানা হিসেবে আরও ১ লাখ ২৭ হাজার ২৩০ টাকা আদায় করে রেল কর্তৃপক্ষ। সব মিলিয়ে রেলওয়ের এক দিনের আয় দাঁড়ায় ৪ লাখ ২৭ হাজার ১৭৫ টাকা।
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, যাত্রীসেবা উন্নত করা এবং অনিয়ম কমানোর অংশ হিসেবে নিয়মিতই ট্রেনে টিকিট–পরিদর্শন জোরদার করা হচ্ছে। টিকিট ছাড়া ভ্রমণ প্রতিরোধে ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন