

বাংলাদেশ
ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) বৈঠকে পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার
চেয়েছে ঢাকা। অন্যদিকে বাংলাদেশ করাচি বন্দর ব্যবহার করতে পারবে বলে সম্মতি দিয়েছে পাকিস্তান।
সোমবার
(২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে এ বৈঠক অনুষ্ঠিত
হয়।
বৈঠকে
কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি ও নৌপরিবহণসহ কয়েকটি
বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
প্রায়
তিন ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক।
সভা
শেষে অর্থ উপদেষ্টা বলেন, আজকে আমরা বাংলাদেশ পাকিস্তান নবম জয়েন্ট ইকোনমিক কমিশনের একটা সভা করেছি। এইটা দুই যুগ পরে হয়েছে। এটা একটা রিমার্কেবল ব্যাপার। ২০০৫ সালের পরে এমন সভা আর হয়নি। অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটা মিটিং করেছি।
পাকিস্তানের
জ্বালানিমন্ত্রী জানান, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে
এ আলোচনার কারণে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়বে, এ কারণে দ্বিপাক্ষিক
সম্পর্ক আরও মজবুত হবে। বাংলাদেশ থেকে পাট, ওষুধ নেওয়ার বিষয়ও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মন্তব্য করুন


সরকারি চাকুরী শেষে
ফেয়ারওয়েল আছে, আছে এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা ধরনের সুযোগ-সুবিধা।
কিন্তু যারা আল্লাহর ঘর মসজিদে খেদমতের কাজ করেন, দীর্ঘ দিন কাজ করার পরও তাদের
ভাগ্য জুটে না কোনো বিদায় সংবর্ধনা। তবে এবার স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের
ব্যতিক্রমী উদ্যোগ একই মসজিদে ৩৬ বছর খেদমত শেষে নোয়াখালীর বেগমগঞ্জে একজন
মুয়াজ্জিন পেলেন রাজকীয় বিদায় সংবর্ধনা।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে নোয়াখালীর বেগমগঞ্জের নরোত্তমপুর
গ্রামের গুড়াগাজী বেপারী বাড়ি মসজিদে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
জানা যায়, গুড়াগাজী জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল উদ্দিন হুজুর। তিনি একই
মসজিদে একটানা ৩৬ বছর, ৩ যুগেরও অধিক সময় মুয়াজ্জিন হিসেবে খেদমত করে গেছেন। বয়স
এবং কর্মক্ষমতা কমে যাওয়ায় দীঘ কর্মজীবন শেষে তিনি অবসর নেন। তার এই দীর্ঘ খেদমত
জীবনকে স্মরণীয় করতে রাখতে মসজিদ কমিটির পরিচালনা পরিষদ ও স্থানীয় স্বেচ্ছাসেবী
সংগঠন মানবতা এক্সপ্রেসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে এলাকার হাজারো মুসল্লির উপস্থিতিতে তাদের পক্ষ থেকে নগদ এক লাখ
পঞ্চাশ হাজার টাকা সহ পরিবারের সদস্যদের জন্য উপহার সামগ্রী প্রদান করা হয়েছে মুয়াজ্জিনকে।
এই সময় হাজারো মুসল্লি কয়েকটি পিকআপভ্যান এবং ফুলসজ্জিত একটি মাইক্রোবাসে করে
মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুরকে ফুলেল শুভেচ্ছায় পুরো গ্রাম ঘুরিয়ে নিজ বাড়ীতে
পৌঁছে দেন। এইদিকে একজন দীর্ঘদিন মসজিদে খেদমত জীবন শেষে এমন শুভেচ্ছার উদ্যোগকে
স্বাগত জানান এলাকার অনেক উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গ।
একজন সাধারণ মুয়াজ্জিন হিসেবে এমন বিরল সম্মান পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে
আবেগাপ্লুত হয়ে পড়েন মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুর।
অনুষ্ঠিত সংবর্ধনায় বক্তব্য রাখেন, মসজিদের উপদেষ্টা ও দৈনিক নয়াদিগন্তের নোয়াখালী
অফিস প্রধান মুহাম্মদ হানিফ ভুঁইয়া, সাংবাদিক তাজুল ইসলাম মানিক, স্থানীয় ইউপি
সদস্য জিল্লুর রহমান, সমাজ সেবক শরীফ উল্লাহ, সাংবাদিক মোঃ সুমন ভূঁইয়া,
মানবতা এক্সপেসের মনির হোসেন, মনসাদ আলম প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানে চাকুরী জীবন শেষে
এককালীন আর্থিক সুবিধা ও পেনশন সহ নানা সুযোগ-সুবিধা আছে। কিন্তু আল্লাহর ঘর
মসজিদের খতিব, মুয়াজ্জিনদের জন্য এ সুবিধা না থাকলেও গুড়াগাজী জামে মসজিদের
মুয়াজ্জিন মোহাম্মদ হেলাল হুজুরের সম্মানজনক রাজকীয় বিদায় সংবর্ধনার এই উদ্যোগ
আগামীতে অন্যান্য মসজিদের খতিব, মুয়াজ্জিনদের সম্মানে নতুন দিগন্ত উন্মেচিত হবে।
মন্তব্য করুন


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে বাল্কহেডে কাজ করার সময় নিখোঁজ হওয়া শ্রমিক আরিফ হোসেনের লাশ ছয় দিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলার সদর ইউনিয়নের টিলার চর এলাকায় নদীর পাড়ে একটি গাছের ডালে আটকে থাকা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।নিহত আরিফ হোসেন (৪৫) আলফাডাঙ্গা উপজেলার শৈলমারী গ্রামের মৃত মজিবার শেখের ছেলে। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন। আরিফ বাল্কহেডে সুকানীর কাজ করতেন।স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, গত ২৪ ডিসেম্বর বেলা ১১টার দিকে কাজের সময় দুর্ঘটনাবশত আরিফ পদ্মা নদীতে পড়ে যান। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করতে পারেননি। খবর পেয়ে চরভদ্রাসন ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ফরিদপুর থেকে ডুবুরি দলও যুক্ত হয়। তবে প্রচণ্ড শীত, তীব্র স্রোত এবং নদীর প্রায় ৩৮ ফুট গভীরতার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে ওঠে।নিখোঁজের ছয় দিন পর নিহতের ছোট ভাই তারেক মঙ্গলবার সকাল ৭টার দিকে নদীর পাড়ে গাছের ডালে মরদেহ আটকে থাকতে দেখে চরভদ্রাসন ফায়ার স্টেশনে খবর দেন। ফায়ার সার্ভিস ও নৌপুলিশের দল এসে মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসাইন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। চরভদ্রাসন ফায়ার স্টেশনের মাস্টার মুর্তজা ফকির কালবেলা বলেন, “নিখোঁজ ব্যক্তির সঠিক অবস্থান শনাক্ত করা না যাওয়ায় উদ্ধার কাজে জটিলতা দেখা দিয়েছিল। ঠান্ডার কারণে মরদেহ ভেসে উঠতেও সময় লেগেছিল।”চরভদ্রাসন থানার ওসি আনোয়ার হোসেন জানান, নৌপুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। নিহতের ভাই থানায় অপমৃত্যুর মামলা করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দ্বিতীয় ধাপে জেলা প্রশাসক , পুলিশ সুপার এবং বিভাগীয় কমিশনারদের প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)।
সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতেই প্রশিক্ষণের জন্য নতুন করে আগামী ১০ ও ১১ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। ইটিআই-এর মহাপরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত চিঠি সংশ্লিষ্টদের পাঠানো হয়।
গতকাল ইসি থেকে এ তথ্য জানা গেছে।
মন্তব্য করুন


বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস
বলেন, আমার ওপর ভরসা রাখুন, দেশের কোথাও কারও ওপর হামলা হবে না ।
দুপুর ২টার পর ড. ইউনূসকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
দেশে ফেরার পর তাকে স্বাগত জানান সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এ ছাড়াও সেখানে উচ্চপদস্থ অনেক কর্মকর্তারা ছিলেন।
এ সময় শুরুতেই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে স্বরণ করেন ড. ইউনূস।
তিনি বলেন, নতুন এই বাংলাদেশ যাতে দ্রুত গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেদিকে আমাদের কাজ করতে হবে।
নোবেলবিজয়ী আরো বলেন, এই স্বাধীনতাটা আমাদের রক্ষা করতেই হবে। শুধু রক্ষা না এর সুফল প্রতিটি ঘরে পৌঁছে দিতে হবে। তা নাহলে এই স্বাধীনতার কোনো দাম নেই।
তিনি আরও বলেন, আজকের এই দেশ তরুণ প্রজন্মের হাতে। তোমরা যেভাবে এটা স্বাধীন করেছো, তোমরাই এটা গড়ে তুলবে।
এর আগে বুধবার (৭ আগস্ট) তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা করেন তিনি। বিমানবন্দরে তাকে কড়া নিরাপত্তা দেন ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা।
বুধবার ইউনূস সেন্টার থেকে বলা হয়েছিল, ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।
অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, তার একটি ছোট অস্ত্রোপচার হয়েছে।
জানা গেছে, ড. ইউনূস সরকারপ্রধান হিসেবে আজ রাত ৮টায় বঙ্গভবনে শপথ নেবেন।
মন্তব্য করুন


স্ত্রীর
মৃত্যুর ১১ ঘণ্টা পর
মারা গেছেন স্বামী। এমন হৃদয়স্পর্শী ঘটনা ঘটেছে নওগাঁর বদলগাছী উপজেলার কাদিবাড়ী মৃধাপাড়া গ্রামে। ওই দম্পতি হলেন
জলিলুর রহমান (৭০) ও আঞ্জুয়ারা
বেগম (৬৫)।
আজ
শনিবার ( ২৫ অক্টোবর )
বেলা ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁদের দাফন করা হয়েছে।
গতকাল
শুক্রবার বেলা ১টা ২৫ মিনিটে নিজ
বাড়িতে মারা যান আঞ্জুয়ারা। আর দিবাগত রাত
১২টা ২৫ মিনিটে নওগাঁ
সদর হাসপাতালে মারা যান জলিলুর।
প্রায়
৪০ বছরের দাম্পত্য জীবন ছিল তাঁদের। সংসারে দুই ছেলে ও এক মেয়ে
আছে।
গ্রামবাসী
ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জলিলুর রহমান অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। কয়েক দিন ধরে তিনি কিছুটা অসুস্থ ছিলেন।
গতকাল
বেলা ১ একটা ২৫
মিনিটের দিকে হঠাৎ মারা যান তাঁর স্ত্রী আঞ্জুয়ারা বেগম। তখন তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে স্বজনেরা তাঁকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
জলিলুর
রহমান ও আঞ্জুয়ারা বেগম
দম্পতির মৃত্যুর পর তাঁদের একটি
ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
এই
দম্পতির ছোট ছেলে রাকিবুল হাসান বলেন, ‘আমার বাবা কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল দুপুরে মা মারা যান।
এতে বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার
পর মারা যান। তাঁদের হারিয়ে আমরা এতিম হয়ে গেলাম।
মন্তব্য করুন


বাংলাদেশে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে
ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার
সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপি
মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।
এ
সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম মেহেদী।
মন্তব্য করুন


প্রাথমিক শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ বা পরিমার্জিত ডিপিএড কোর্সের রেজিস্ট্রেশন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। উক্ত বিজ্ঞপ্তিতে কোর্সে অংশ নিতে আগামী ৯ জানুয়ারি থেকে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুসারে, প্রশিক্ষণ না নেওয়া শিক্ষকদের এ কোর্স করতে রেজিস্ট্রেশন শুরুর আগে ডেপুটেশন দেবেন স্ব স্ব উপজেলা শিক্ষা কর্মকর্তারা। ডেপুটেশন পাওয়া শিক্ষকরা অনলাইনে ৯-১৩ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবেন।
মন্তব্য করুন


মেহেরপুরের বাজিতপুর সীমান্তে আবারও উঁকি দিল স্বর্ণ চোরাচালানের ছায়া। গত রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিলার ১১৭/৬ এসের অদূরে বিশেষ অভিযানে বাংলাদেশি ও ভারতীয় ২ জনকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
এ সময় তাদের বহন করা ঘাসের বস্তা খুলতেই বেরিয়ে আসে স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার। ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। বিজিবি জানায়, সীমান্ত পার হওয়ার আগমুহূর্তে ধরা পড়ে তারা। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই অ্যাম্বুশ করে রেখেছিল টহল দল। বিকেল নামতেই সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে সদস্যদের। থামার নির্দেশ পেয়ে পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয় ২ জনকে।
পরে তল্লাশিতে ঘাসের বস্তা থেকে উদ্ধার করা হয় স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা।
আটকরা হলেন– ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিজানুর রহমান (২৪) এবং মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ২ জনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন


কক্সবাজার জেলা শহরের বাস টার্মিনাল এলাকার পুলিশ লাইনস সংলগ্ন একটি বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ‘দোয়েল এক্সপ্রেস’ নামের বাসটিতে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ করে আগুন ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে দ্রুত কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে এবং কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম জানান, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে বাসটির সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।এদিকে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, বাসচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার সময় বাসের হেলপার ভেতরে সাউন্ডবক্সে গান শুনছিলেন। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত কোনোভাবে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মন্তব্য করুন


মৌলভীবাজারের
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ কোয়ার্টারের তৃতীয় তলা থেকে একটি কালনাগিনী
সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে বন বিভাগের মাধ্যমে লাউয়াছড়া জাতীয় উদ্যানে
অবমুক্ত করা হয়।
সোমবার
দিবাগত রাত ৮টার দিকে ওই কোয়ার্টারের শ্রাবণ পালের বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা নাজমুল বলেন, কালনাগিনী সাপটি
অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের মাধ্যমে সেটি
আমাদের কাছে হস্তান্তর করা হয়। এরপর দুই থেকে তিন ঘণ্টা পর্যবেক্ষণে রেখে রাতেই লাউয়াছড়া
জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকায় সাপটিকে অবমুক্ত করা হয়।
মন্তব্য করুন