

২০২৫–২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (নিজস্ব প্রতিবেদক) : ২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার বিকেলে প্রকাশ করা হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬৬.৫৭ শতাংশ।
ফলাফলে দেখা গেছে, ভর্তি পরীক্ষায় মোট ৮১,৬৪২ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৩১,১২৮ জন (৩৮.১৩ শতাংশ) এবং নারী পরীক্ষার্থী ৫০,৫১৪ জন (৬১.৮৭ শতাংশ)।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন জানান, শিক্ষার্থীরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dgme.gov.bd
, www.dghs.gov.bd
এবং result.dghs.gov.bd
থেকে ফলাফল পরীক্ষা করতে পারবেন। পরীক্ষার ফল দেখার জন্য প্রার্থীদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ফলাফল ডাউনলোড বা স্ক্রিনশটের মাধ্যমে সংরক্ষণ করা সম্ভব। এছাড়া, মেধাতালিকাও পিডিএফ আকারে ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মোট ১,২০,৪৪০ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ২,১৯২ জন। অংশগ্রহণের হার ছিল ৯৮.২১ শতাংশ।
মেধাতালিকা নির্ধারণ পদ্ধতি
মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা নির্ধারিত হয়।
এসএসসির জিপিএ × ৮ = ৪০ নম্বর
এইচএসসির জিপিএ × ১২ = ৬০ নম্বর
লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এগুলোর যোগফলেই চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে। ২০২৪ সালের পরীক্ষার্থীদের জন্য মোট নম্বর থেকে ৩ নম্বর কাটা হবে এবং পূর্ব শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল বা ডেন্টাল কলেজে ভর্তিকৃত প্রার্থীর ক্ষেত্রে ৫ নম্বর কাটা হবে।
আসন সংখ্যা
সরকারি মেডিকেল কলেজে মোট আসন ৫,৬৪৫টি (এমবিবিএস ৫,১০০, বিডিএস ৫৪৫)। বেসরকারি মেডিকেল কলেজে মোট আসন ৭,৪০৬টি (এমবিবিএস ৬,০০১, বিডিএস ১,৪০৫)। সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট আসন সংখ্যা ১৩,০৫১টি, যার মধ্যে এমবিবিএস ১১,১০১ এবং বিডিএস ১,৯৫০। ভর্তি পরীক্ষায় আবেদনকারী এই বছর ছিলেন ১,২২,৬৩২ জন।
মন্তব্য করুন


সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করার জন্য সরকার সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজা পরিচালনা করবেন।সরকারি তথ্য অনুযায়ী, বুধবার জোহরের নামাজের পর ঢাকার জাতীয় সংসদ ভবনের মাঠ এবং মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় দুপুর দুইটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তথ্য জানানো হয়।মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে বেগম খালেদা জিয়া জীবনব্যাপী কাজ করেছেন। তার প্রয়াণে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করা সম্ভব নয়। এই শোক ও বেদনা আমাদের পক্ষে সামলানো কঠিন।”তিনি আরও জানান, শোককে শক্তিতে রূপান্তর করার আহ্বান জানিয়ে, আগামীকাল দুপুর ২টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পরিচালনা করবেন বায়তুল মোকাররমের খতিব। পরে তাকে জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানাজা অনুষ্ঠানের সঞ্চালনা করবেন। একই সঙ্গে মহাসচিব শোকের দিনে নেতাকর্মীদের শান্তিপূর্ণ থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমান সরকার দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন।
আজ
বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের
পশ্চিম ব্লকে দলীয় এমপিদের সঙ্গে এ বৈঠক করেন তিনি।
বিষয়টি
নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি।
তিনি
জানান, বৈঠকটিতে সরকার দলীয় সাংসদরা অংশ নিয়েছেন।
ত্রয়োদশ
জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগের দিন হওয়ায় বৈঠকটি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
জানা
যায়, নতুন সংসদের প্রথম অধিবেশনে বিরোধী দলের ভূমিকা মোকাবিলা এবং সরকারি দলের সংহতি
বজায় রাখাই এই সভার মূল লক্ষ্য।
প্রধানমন্ত্রী
তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্বাচিত হওয়ার পর এটিই পূর্ণাঙ্গ সংসদের প্রথম অধিবেশনপূর্ব
আনুষ্ঠানিক দলীয় বৈঠক।
সংসদীয়
ঐতিহ্য অনুযায়ী অধিবেশন শুরুর আগে সরকার ও বিরোধী দল আলাদাভাবে নিজেদের রণকৌশল ঠিক
করতে এ ধরনের বৈঠকে বসে।
মন্তব্য করুন


স্থানীয়
সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রনালয় এবং
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণের
আকাঙ্ক্ষা বাস্তবায়নই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে
জাতীয় নির্বাচন। বিগত ফ্যাসিবাদের সময় উত্তরবঙ্গের সঙ্গে যেভাবে বৈষম্য করা হয়েছে,
অন্তর্বর্তী সরকার তা করবে না। দেশের অন্যান্য স্থানের মতো রংপুর ও রাজশাহী বিভাগেও
যাতে সমানভাবে উন্নয়ন হয়, সেভাবে কাজ করবে এ সরকার।
আজ বুধবার
(২৫ ডিসেম্বর) বিকেলে নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা
আসিফ মাহমুদ বলেন, শিল্পের বিকাশ ছাড়া অর্থনৈতিক প্রবাহ এবং উন্নয়ন অসম্ভব। এ লক্ষ্যে
উত্তরবঙ্গে যেন শিল্পের বিকাশ ঘটে এজন্য স্থলবন্দর শক্তিশালী করণে সরকার কাজ করবে।
এরই মধ্যে সুগার ও টেক্সটাইল মিল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নই
অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। জনগণ চায় প্রকৃত সংস্কার শেষে জাতীয় নির্বাচন। সেই
লক্ষ্য বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে আমরা হাত
দিচ্ছি।
জেলা প্রশাসক
মোহাম্মদ নায়িরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, বৈষম্যবিরোধী ছাত্র
আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু সাঈদ লিওনসহ অনেকে এসময় বক্তব্য দেন।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন।
এ সময়
উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ।
অনুষ্ঠানে
দুই হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ
সজীব ভূঁইয়া।
পরে নীলফামারী
সার্কিট হাউসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জেলা সদরের গোড়গ্রাম
ইউনিয়নের রুবেল ইসলাম ও কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি ইউনিয়নের নাঈম ইসলামের স্বজনদের
হাতে দুই লাখ করে মোট চার লাখ টাকার করে চেক তুলে দেন তিনি।
মন্তব্য করুন


নারী ও শিশু নির্যাতন
আইনে ধর্ষণ মামলায় জামিন পাওয়ার অধিকার রাখবো না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক
উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ রবিবার (৯ মার্চ)
আইন মন্ত্রণালয়ের সভা কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইন উপদেষ্টা ড. আসিফ
নজরুল বলেন, ধর্ষণ মামলায় যদি ৯০ দিনের মধ্যে বিচার না হয়, তাহলে এই মামলায় কাউকে জামিন
দেওয়া যাবে না। আগে ছিল ১৮০ দিনের মধ্যে বিচার না হলে জামিন দেওয়া যেতো। এখন থেকে ধর্ষণের
মামলার ক্ষেত্রে কোনো জামিন দেওয়া হবে না। ধর্ষণের মামলার ক্ষেত্রে যদি কোনো রকমের
গাফলতি থাকে তাহলে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেয়ার জন্য সুনির্দিষ্ট আইন
সংযোজন করা হবে। ধর্ষণের মামলার ক্ষেত্রে ডিএনএ
সার্টিফিকেট লাগতো। আমাদের দেশের সব জায়গায় ডিএনএ সার্টিফিকেট দেওয়ার সুবিধা নেই। এজন্য
ধর্ষণ মামলার বিচার অনেক দেরি হতো। এজন্য স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলে একটা সংশোধনী
আনবো যে, উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে যে শুধু মাত্র মেডিকেল সার্টিফিকেটই
মামলার বিচার ও তদন্ত কার্যক্রম চালানো সম্ভব তাহলে সে রকম ব্যবস্থা নিতে পারবে, বলেন
উপদেষ্টা।
আইন উপদেষ্টা আর বলেন,
যেসব স্থানে আসামিরা হাতেনাতে ধরা পড়বে সেখানে ডিএনএ সার্টিফিকেট পাওয়ার জন্য সময়ক্ষেপণ
রোধকল্পে এই পরিবর্তন আনার চিন্তা করছি। অতিদ্রুত জেলা পর্যায় ডিএনএ টেস্ট নেওয়ার জন্য
ল্যাবরেটরি তৈরি করা হবে।
মন্তব্য করুন


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি
সমর্থন অব্যাহত রাখার পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও বিভিন্ন বিষয়ে ঢাকার
সঙ্গে সম্পর্ক জোরদার করবে।
ঢাকায় মার্কিন চার্জ ডি’অ্যাফেয়ার্স
হেলেন লাফেভ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে
সাক্ষাৎকালে এসব প্রত্যয় ব্যক্ত করেছেন।
সোমবার (২ সেপ্টেম্বর) সকালে ঢাকায়
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন কূটনীতিক
এ মন্তব্য করেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়।
মার্কিন চার্জ ডি'অ্যাফেয়ার্স বলেছেন-
তার দেশের সরকারপ্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানাতে পেরে খুশি এবং একসঙ্গে ঘনিষ্ঠভাবে
কাজ করার জন্য উন্মুখ। ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার প্রয়াসে ঢাকায় মার্কিন দূতাবাস
এই সপ্তাহে তাদের কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করবে। হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী
এখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে। যুক্তরাষ্ট্র স্বাস্থ্য, শিক্ষা,
শ্রম, শাসন এবং রোহিঙ্গা ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ওয়াশিংটন রোহিঙ্গাদের মার্কিন
যুক্তরাষ্ট্রে পুনর্বাসন শুরু করেছে এবং তিনি আশা করেছিলেন যে প্রক্রিয়াটি ত্বরান্বিত
হবে।
মার্কিন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের মানবিক
প্রতিক্রিয়ায় সবচেয়ে বড় অবদানকারী এবং মার্কিন চার্জ ডি'অ্যাফেয়ার্স বলেছেন, মার্কিন
অর্থায়নের পরে এই বছর রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। তিনি
রোহিঙ্গাদের জন্য জীবিকার সুযোগেরও আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস কক্সবাজারের
ক্যাম্পে বসবাসকারী ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য অব্যাহত অর্থায়নসহ বাংলাদেশকে সমর্থন
করার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান। প্রধান উপদেষ্টা তাকে জানান, অন্তর্বর্তী
সরকারকে গভীর সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে এবং একটি যুক্তিসঙ্গত সময়ের পরে সাধারণ
নির্বাচন অনুষ্ঠিত হবে।
অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশে বন্যা
মোকাবিলায় দাতাদের মধ্যে একটি সম্মিলিত প্রচেষ্টা এবং একটি অভিন্ন প্ল্যাটফর্মের আহ্বান
জানিয়েছেন। মানির্ক চার্জ দ্য অ্যাফেয়ার্স শ্রমিক ও সংখ্যালঘু বিষয় নিয়ে কিছু উদ্বেগ
উত্থাপন করেছেন।
প্রধান উপদেষ্টা বলেন, দেশের প্রতিটি
নাগরিক সংবিধান দ্বারা সুরক্ষিত এবং অন্তর্বর্তী সরকার সব নাগরিকের মানবাধিকার সমুন্নত
রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। মানবাধিকার ইস্যু, সাইবার নিরাপত্তা আইন এবং র্যাপিড অ্যাকশন
ব্যাটালিয়নও আলোচনার সময় উঠে এসেছে।
মার্কিন চার্জ ডি'অ্যাফেয়ার্স বলেছেন,
তার সরকার দেশে ন্যায্যবিচার নিশ্চিত করার প্রয়াসে বাংলাদেশকে একটি প্রসিকিউটরিয়াল
সার্ভিস গঠনে সহায়তা করার চেষ্টা করছে।
মন্তব্য করুন


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ
আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ
আবাসভূমি।
আগামীকাল শুক্রবার ( ২৩ জানুয়ারি ) ‘সরস্বতী পূজা’
উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা
ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
হাজার বছর ধরে এদেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা
ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।’
তিনি বলেন, ‘হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য,
ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। তিনি আমাদের অজ্ঞতার
অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সরস্বতী পূজার এই পবিত্র উৎসব উপলক্ষ্যে আমি প্রত্যাশা
করি, আমাদের শিক্ষা যেন কেবল নিজের উন্নতির জন্য না হয়, বরং সমাজের উন্নতির জন্য হয়।
আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর
সমাজ গড়ে তুলি।
প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।
মন্তব্য করুন


আসন্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোটরসাইকেল শোভাযাত্রা করে প্রচারণা চালাতে পারবেন না জামায়াতের কোনো
প্রার্থী। দেশের বিভিন্ন স্থানে জামায়াত মনোনীত প্রার্থীদের মোটরসাইকেল শোভাযাত্রায় কয়েকটি দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর
দলটির শীর্ষ নেতৃত্ব দাঁড়িপাল্লার প্রচারণায় মোটরসাইকেল শোভাযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
আজ
সোমবার (২৪ নভেম্বর ) গণমাধ্যমে
পাঠানো এক বার্তায় এ
কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
মন্তব্য করুন


প্রকৃতির
অমোঘ নিয়মে আজ রবিবার (২১ ডিসেম্বর) উত্তর গোলার্ধের দেশগুলোতে নেমে আসছে বছরের দীর্ঘতম
রাত। একই সাথে আজকের দিনের দৈর্ঘ্য হবে বছরের সবচেয়ে কম। অন্যদিকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধে
দেখা যাবে ঠিক বিপরীত চিত্র; সেখানে আজ বছরের দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত। বিজ্ঞানের
ভাষায় এই দিনটিকে বলা হয় ‘শীতকালীন অয়নান্ত’ বা ‘উইন্টার সলসটিস’।
জ্যোতির্বিজ্ঞানের
তথ্যমতে, আজ সূর্য মকরক্রান্তি রেখার ওপর অবস্থান করছে। পৃথিবী তার কক্ষপথে ২৩.৫ ডিগ্রি
কোণে হেলে থাকার কারণে এই বিশেষ দিনে উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরত্বে
অবস্থান করে। ফলে উত্তর গোলার্ধে সূর্যালোক পৌঁছায় বেশ বাঁকাভাবে এবং খুব অল্প সময়ের
জন্য। এই কারণেই উত্তর গোলার্ধের দেশগুলোতে তাপমাত্রা কমে গিয়ে শীতের প্রকোপ বাড়তে
শুরু করে।
২১
ডিসেম্বর উত্তর গোলার্ধে সূর্য দিগন্তের খুব নিচু দিয়ে উদিত হয় এবং দ্রুত অস্ত যায়।
দিনের আলো কম থাকায় মনে হয় যেন সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে এসেছে। তবে এই দীর্ঘতম রাতের
পর থেকেই পৃথিবীর উত্তর গোলার্ধ ধীরে ধীরে সূর্যের দিকে ঝুঁকতে শুরু করবে। ফলে আগামীকাল
থেকেই দিন আবার বড় হতে থাকবে এবং রাতের দৈর্ঘ্য কমতে শুরু করবে।
পৃথিবীর
ঘূর্ণন ও ঋতু পরিবর্তনের এই চক্র আবহাওয়া ও জীববৈচিত্র্যের ওপর যেমন প্রভাব ফেলে,
তেমনি প্রাচীনকাল থেকেই বিভিন্ন সভ্যতায় দিনটি বিশেষ গুরুত্ব পেয়ে আসছে। ইউরোপ থেকে
শুরু করে এশিয়া ও আমেরিকা—সবখানেই ‘উইন্টার সলসটিস’
কেন্দ্র করে রয়েছে নানা উৎসব ও ধর্মীয় আচার। কৃষিভিত্তিক প্রাচীন সমাজগুলো এই
দিনের মাধ্যমেই শীতের কঠিন দিনগুলোর সমাপ্তি এবং নতুন ফসলি ঋতুর আগমনের সংকেত পেত।
উল্লেখ্য, প্রতি বছর ২১ জুন উত্তর গোলার্ধে দীর্ঘতম দিন পালন করা হয়, যাকে বলা হয়
‘সামার সলসটিস’। ঠিক ছয় মাস পরেই আসে আজকের এই দীর্ঘতম রাত। প্রকৃতির
এই সুন্দর ভারসাম্য আমাদের পৃথিবীর ঋতুচক্র ও জীবনের গতিময়তাকে নিয়ন্ত্রণ করে।
মন্তব্য করুন


রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে আজ বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
গতকাল রাতে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। যার ফলে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার দেশের কোথাও কোথাও সামান্য বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যশোরে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন


মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গরু চুরির অভিযোগে দুই যুবককে গণপিটুনিতে হত্যা করার ঘটনা ঘটেছে। স্থানীয়রা দাবি করছেন, নিহতরা গরুচোর চক্রের সক্রিয় সদস্য ছিলেন। পুলিশ জানায়, পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের সজের মোড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দশানী গ্রামের মজনু মিয়া (২৭) এবং ছয়আনি গ্রামের দীন ইসলাম (২২)।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, একই রাতে পাঁচ সদস্যের একটি চোরচক্র ইমামনগর গ্রামের ইউনুস মিয়ার বাড়ির গোয়ালঘরের তালা ভাঙার চেষ্টা করেছিল। বাড়ির মালিক বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা চারপাশ থেকে তাদের ঘেরাও করে। চক্রের তিন জন পালিয়ে গেলেও মজনু মিয়া ও দীন ইসলামকে ধরে বিক্ষুব্ধ জনতা গুরুতরভাবে পিটিয়ে আহত করে। খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের অভিযোগ, গত তিন বছর ধরে এই চোরচক্র এলাকায় আতঙ্ক তৈরি করছিল। এর আগেও তাদের গ্রেপ্তার করা হয়েছিল, তবে জামিনে বেরিয়ে তারা পুনরায় অপরাধে জড়িয়েছিল।
সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা তাদের অন্যান্য সহযোগীদের নাম প্রকাশ করেছে।
ওসি মাজহারুল ইসলাম বলেন, পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে এবং হত্যাকাণ্ডসহ সংশ্লিষ্ট অপরাধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহত দুই যুবকের নামে ইতোমধ্যে একাধিক চুরির মামলা দায়ের ছিল এবং তারা তালিকাভুক্ত অপরাধী ছিলেন।
মন্তব্য করুন