যে কারণে অঝোরে কাঁদলেন অভিনেত্রী মেহজাবীন

যে কারণে অঝোরে কাঁদলেন অভিনেত্রী মেহজাবীন
সংগৃহীত

বিশ্ব মা দিবসে অনুষ্ঠিত এক আয়োজনে অঝোরে কাঁদলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

সন্তানদের কৃতিত্বের জন্য বিশ্ব মা দিবসে শোবিজ ও বিভিন্ন অঙ্গনের ১১ রত্নগর্ভাকে ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করা হয়।

রোববার (১২ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

এদিন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মা গাজালা চৌধুরীকেও পুরস্কৃত করা হয়। 

এসময় নিজের মাকে সম্মানিত হতে দেখে অঝোরে কাঁদতে থাকেন মেহজাবীন। এরপর মাকে নিয়ে স্মৃতিচারণ করেন মেহজাবীন।

অভিনেত্রী মেহজাবীন বলেন, নিজের কাজের জন্য মাকে সম্মানিত হতে দেখার আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার মনে হয়, প্রত্যেকটা সন্তানই যখন তার মা সম্পর্কে কথা বলতে যায় তখন সবার চোখেই পানি চলে আসে।  আজকে আমার যে অবস্থান তার পেছনে আমার মায়ের অবদান অনেক। আমাকে এখানে আসতে সহযোগিতা করতে গিয়ে মা যে কতটা ত্যাগ করেছেন সেটা হয়ত আমি এখানে বলতে পারব না! সেই ত্যাগের কথা বলে তাকে ছোট করতে চাই না এই মঞ্চে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ‘বিভাগ যুব বাইক ফোরাম’ গঠনের উদ্যোগ, টাউন হল মাঠে পরবর্তী সভা

১

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার মেসি

২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন দুই আর্জেন্টিনা সমর্থক

৩

ইস্টার্ন ইয়াকুব প্লাজায় মেগা র‍্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

৪

কুমিল্লা চৌদ্দগ্রামে তরুণদের আবদার পূরণ: চৌদ্দগ্রাম হাইস্কুলে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

৫

বিয়ে করছেন মেহজাবীন

৬

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

৭