নতুন বছরে তারকাদের বিয়ের হিড়িক

নতুন বছরে তারকাদের বিয়ের হিড়িক
সংগৃহীত ছবি

২০২৪ নতুন বছরের শুরুতেই বিয়ের হিড়িক পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। সঙ্গী খুঁজে নিয়ে জীবনের নতুন অধ্যায় সূচনা করছেন অনেকেই। চলতি মাসেই শোবিজের জনপ্রিয় বেশ কয়েকজন তারকার বিয়ের হিড়িক পড়েছে।

নতুন বছরের শুরুতেই বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে ১২ জানুয়ারি এ অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

আবার একই দিন বিয়ের খবর জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।  

এর দুদিন পর ১৪ জানুয়ারি বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান।

দীর্ঘ ১১ বছর প্রেমের পর ওয়াহিদা রাহীকে বিয়ে করেছেন মডেল ও অভিনেতা পল্লব। ২০২৩ সালের ১১ জুলাই পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে চলতি মাসের মাঝামাঝি বিয়ের খবরটি প্রকাশ করেন নব্বই দশকের জনপ্রিয় এ মডেল-অভিনেতা।  

আবার এদিকে বিয়ে করে নতুন জীবন শুরু করেছেন উপস্থাপিকা-অভিনেত্রী মৌসুমী মৌ। পারিবারিকভাবেই ছোট আয়োজনের মধ্যে দিয়ে আরিফ হকের সঙ্গে তার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

অভিনেত্রী জিনাত শানু স্বাগতা বিয়ে করেছেন । তার বরের নাম হাসান আজাদ। ২৪ জানুয়ারি রাজধানীর মহাখালীর গাউসুল আজম মসজিদে তাদের বিয়ে হয় ।

বিয়ে করেছেন সংগীতশিল্পী নাবিলা রাহনুম। ২৫ জানুয়ারি তার বিয়ে সম্পন্ন হয়। কিন্তু নাবিলা তার নিজের বরের পরিচয় এখনও প্রকাশ করেননি।  

 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় ‘বিভাগ যুব বাইক ফোরাম’ গঠনের উদ্যোগ, টাউন হল মাঠে পরবর্তী সভা

১

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার মেসি

২

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া করলেন দুই আর্জেন্টিনা সমর্থক

৩

ইস্টার্ন ইয়াকুব প্লাজায় মেগা র‍্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

৪

কুমিল্লা চৌদ্দগ্রামে তরুণদের আবদার পূরণ: চৌদ্দগ্রাম হাইস্কুলে প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

৫

বিয়ে করছেন মেহজাবীন

৬

গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে অভিনেতা মুশফিক আর ফারহান

৭

বিয়ে করলেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান

৮

বিয়ে করলেন সংগীতশিল্পী আরমান মালিক

৯

গায়ে হলুদের আসরে হঠাৎ প্রাক্তন প্রেমিকের প্রবেশ!

১০

সখের চুল কেটে ফেললেন ক্যান্সার আক্রান্ত অভিনেত্রী হিনা!

১১

ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান