

রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর:
চাঁদপুরে হরিণা দিয়ে ফেরিতে
উঠার
সময়
সময়
প্রাইভেট কারের
ভিতরে
অভিনব
কাদায়
খুলনায় ৪৪
কেজি
গাজা
নেওয়ার সময়
চাঁদপুরে যৌথ
বাহিনীর অভিযানে একটি
প্রাইভেটকার বুঝাই
গাঁজাসহ রুবেল
হালদার
(৪২)
নামে
চালককে
আটক
করা
হয়েছে।
চাঁদপুর জেলার সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা
ফেরিঘাট এলাকায়
গোপন
সংবাদের ভিত্তিতে চাঁদপুর নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা
বাহিনী,
মাদক
নিয়ন্ত্রণ অধিদপ্তর ও
পুলিশ
যৌথ
ভাবে
মাদক
বিরোধী
অভিযান
পরিচালনা করে।
এসময়
প্রাইভেটকারের পিছনের
বেকডালি তল্লাশি করে
তাতে
৪৪
কেজি
গাঁজা
উদ্ধার
করা
হয়েছে।
জানা যায়, খুলনার
বাগেরহাট মোড়লগঞ্জের বারইখালি গ্রামের হাওলাদার বাড়ির
মৃত
মোজাম্মেল হাওলাদারের ছেলে
প্রাইভেটকার চালক
রুবেল
হাওলাদার (৪২)
কে
খুলনার
মাদক
কারবারি রিংকু
গাড়ি
ভাড়া
করে
কুমিল্লার বুড়িচং
এলাকায়
নিয়ে
আসে। ১০ ডিসেম্বর মঙ্গলবার বুড়িচং
এলাকার
ভারতীয়
সিমান্ত এলাকায়
গিয়ে
৪৪
কেজি
গাঁজা
প্রাইভেটকারের (ঢাকা
মেট্রো
গ-১৪-৩৭৩৬) পেছনের
ডেকে
করে
চাঁদপুর সদর
উপজেলা
হরিনা
ফেরিঘাট হয়ে
খুলনা
নিয়ে
যাচ্ছিল। চাঁদপুর জেলা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা আহসান
হাবীব
গোপন
সংবাদের খবর
পেয়ে
যৌথ
বাহিনী
সহায়তায় সকাল
থেকে
দুপুর
পর্যন্ত হরিনা
ফেরিঘাট এলাকায় উৎ
পেতে
থাকে।
দুপুরের দিকে
জেলা
প্রশাসক কার্যালয়ের নেচজারত ডেপুটি
কালেক্টর ( এনডিসি)
আসাদুজ্জামান, সেনাবাহিনী চাঁদপুরের দায়িত্বে থাকা
ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত
আল
সামিউল,
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান
হাবীব,
চাঁদপুর মডেল
থানার
উপ-পরিদর্শক ফেরদৌস ও সহকারী
পরিদর্শক মিজানুর রহমান
সহ
সঙ্গীয়
সদস্যরা যৌথ
ভাবে
মাদকবিরোধী অভিযান
পরিচালনা করে।
এসময়
৪৪
কেজি
গাঁজা
প্রাইভেটকার (ঢাকা
মেট্রো
গ
১৪-৩৭৩৬) থেকে ৪০
কেজি
গাঁজাসহ প্রাইভেটকার চালক
রুবেল
হাওলাদার (৩৮)
কে
আটক
করে।
মন্তব্য করুন


বগুড়ার শেরপুর উপজেলায় চালবোঝাই ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জনসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার আরও ২ জন যাত্রী৷
বৃহস্পতিবার (১১ জুলাই) রাত পৌনে ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সেরুয়া বটতলা বাজার নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের বদিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তার স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও অটোরিকশাচালক তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত শেখের ছেলে মো. নাসিম (৩০)।
আহতরা দুজন হলেন, বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ উপজেলার কাওছার আলী (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক মহাসড়কের সেরুয়া বটতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনসহ মোট চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবুল হাসেম বলেন, নিহতদের মরদেহ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা উদ্ধারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন


পুলিশ রাজধানীর মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে যাওয়ার ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে । এদের মধ্যে চারজনের বয়স কম হওয়ায় পরিবারের থেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. আলামিন ও আতিকুর রহমান।
এছাড়া চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
কাফরুল থানা পুলিশ জানায়, গত বুধবার মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট ট্রেন চলা বন্ধ ছিল। বিষয়টি সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চায় মেট্রোরেল কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে ডিএমপির কাফরুল ও মিরপুর মডেল থানা পুলিশ। এদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ডিএমটিসিএল থেকে অনুরোধ করা হচ্ছিল - মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকার এক কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি বা অনুরূপ কোনো বস্তু না ওড়ানোর । পরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার জন্য জনস্বার্থে বিশেষভাবে ডিএমপি কমিশনারকে অনুরোধ করে মেট্রোরেল কর্তৃপক্ষ।
ডিএমপির কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুকুল আলম এ বিষয়ে জানান, আটক দুজনকে ডিএমপি অধ্যাদেশে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১৮ ফেব্রুয়ারী) বিকালে র্যাব-১১,
সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল
থানাধীন জালুয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ লিটন মিয়া (২৫) নামক
১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা
হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়া (২৫) কুমিল্লা জেলার চান্দিনা থানার কেরনখাল গ্রামের মোঃ অলি মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী
ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল:
কুমিল্লায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। কুমিল্লা নগরীর বাজার মনিটরিং কাজ শুরু করেছেন। এক্ষেত্রে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন তারা। দাম বেশি নিলে করা হচ্ছে সতর্কও।
সরেজমিনে দেখা যায়, শুক্রবার (১১ অক্টোবর) বিকালে নগরীর টমছমব্রীজ বাজার মনিটরিংয়ে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় কাঁচামাল, মাছ, মাংস, পেঁয়াজ-রসুন, মসলাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই করেন। তাদের এ কাজে সহায়তা করেন সাধারণ শিক্ষার্থীরাও।
অতিরিক্ত মূল্যে জিনিসপত্র বিক্রি না করার আহ্বান জানান শিক্ষার্থীরা। কোনো পণ্যের দাম অযথা বাড়ানো হয়, তবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী বাবুল আহমেদ বলেন, আমাদের বাজার মনিটরিং এ প্রশাসনকে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে এবং নতুন বাংলাদেশের নির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা কাঁচাবাজার, মাছ বাজার, আড়ৎ, পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের বিভিন্ন পণ্যের মূল্য পর্যবেক্ষণ করছি। সাধারণ মানুষের সবচেয়ে বড় ভোগান্তির জায়গা হলো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম। এ কারণেই আমরা কুমিল্লার বিভিন্ন বাজারে মনিটরিং চালাচ্ছি।
মন্তব্য করুন


গত ২০ এপ্রিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে যশোরে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ৩
ডিগ্রি, মোংলায় ৪১ দশমিক ৭ ডিগ্রি, ঈশ্বরদীতে ৪১ দশমিক ৬ ডিগ্রি, খুলনায় ৪১ দশমিক
২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়া দেশের অন্যান্য স্থানেও মৃদু
থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে গেছে, এখনো যা বিদ্যমান আছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) আবহাওয়াবিদ মো.
শাহীনুল ইসলাম জানিয়েছেন, দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আজ (২৫ এপ্রিল) হতে
পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এছাড়া জলীয়বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি
বাড়তে পারে।
এর
আগের আরও তিনবার তথা গত ৩, ১৯ ও ২২ এপ্রিল তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি করা
হয়েছিল। তবে প্রথম দুইবার তাপমাত্রা বাড়ার আভাস ছিল।
চলতি
মাসে টানা তাপপ্রবাহ চলছে। মাঝে অতিতীব্র তাপপ্রবাহ বয়ে গেলে বর্তমানে কিছুটা
কমেছে।
২০২৩
সালের ১৬ এপ্রিল আগের ৫৮ বছরের মধ্যে ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ, ৪০ দশমিক ৬
ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ১৯৬৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি
সেলসিয়াসে।
এর আগে ১৯৬০ সালে ঢাকার সর্বোচ্চ
তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে। ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে
সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, এই রেকর্ড
এখনো ভাঙেনি।
মন্তব্য করুন


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩০০ বোতল স্কাফ সিরাপ ও ৫০ বোতল ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল (৩১ জুলাই) ভোরে ব্রাহ্মণপাড়া থানা, কুমিল্লায় কর্মরত এসআই(নিঃ) মোহাম্মদ শাহাবুর আলম সঙ্গীয় অফিসার ও ফোর্স গোপন
সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার শশীদল এলাকায় আসামীর বসতবাড়ি থেকে ৩০০ বোতল স্কাফ সিরাপ, ৫০ বোতল ফেন্সিডিলসহ
একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার ব্রাহ্মনপাড়া থানার রামচন্দ্রপুর গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ রাকিবুল হাসান প্রকাশ রাকিব(২২)।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা এর ব্রাহ্মনপাড়া থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


ঠাকুরগাঁওয়ে
একটি হাস্কিং মিলের বয়লার বিস্ফোরণে ২ শিশুসহ একই পরিবারের ৩জন নিহত হয়েছেন। আজ (৪
ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার রহিমানপুর পল্লী বিদ্যুৎ দাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা
ঘটেছে। এ ঘটনায় সাগরের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা
হলেন, দীপ্তি দাস (৪০), তার মেয়ে পূজা দাস (১০) ও ভাতিজা পলক দাস (১২)। আহত হয়েছেন
দীপ্তি দাসের স্বামী সাগর দাস।তাদের ঠাকুরগাঁও ২৫০ শষ্যার জেনারেল হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
নিহতের
পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে রোদ পোহাচ্ছিলেন সাগরের পরিবারের
সদস্যরা। এ সময় বাড়ির পাশে সাইদুল ইসলামের রাইসমিলের বয়লার বিস্ফোরণ হলে সাগরের স্ত্রী,
মেয়ে ও ভাতিজা ঘটনাস্থলেই মারা যান।
ঠাকারগাঁও
জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সাগর দাস বলেন, বিস্ফোরণে বয়লারের ড্রামটি ছিটকে এসে
তাদের ওপর পড়ে। তারপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
ঘটনার
পর জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত
পুলিশ সুপার মিথুন সরকার বলেন, মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি
নেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


মোঃ বিল্লাল হোসাইন, মুরাদনগর:
কুমিল্লা জেলার মুরাদনগরে গুনজর গ্রামে দাদীর জানাজা শেষে মোটরসাইকেল দূর্ঘটনায় নাতির মৃত্যু হয়েছে। মোটরসাইকেল দূর্ঘটনায় আরও একজন আহত হয়। নিহত মো. সাকিবুল হাসান (২১) উপজেলার নবীপুর (পূর্ব) ইউনিয়নের গুঞ্জর সরু মিয়া হাজী বাড়ির মো. মৃদন মিয়ার ছেলে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ১০ টায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বাখরনগর ফুলমালা ব্রিকসের সামনে ভয়াবহ এ দূর্ঘটনাটি ঘটে।
উল্লেখ্য,সে দাদীর জানাজা পড়ার জন্য চট্রগ্রামের পতেংগা (তার কর্মস্থল) থেকে গতকালই এসেছিল।
এ বিষয়ে মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মঞ্জুরুল আবছার বলেন, মোটরসাইকেল দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মৃতদেহ ও আরেকজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন


গতকাল শুক্রবার ও আজ শনিবার (২৫-২৬
অক্টোবর) ৫ম আন্তর্জাতিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা ২০২৪ এ কুমিল্লা সরকারি কলেজ
অংশগ্রহণ করে।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশসহ চারটি
দেশ অংশগ্রহণ করে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা।
উক্ত প্রতিযোগিতায় কুমিল্লা সরকারি
কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোফাজ্জাল মাহিন চৌধুরী কুমিল্লা সরকারি কলেজের হয়ে ৪-৬
ব্যবধানে বাংলাদেশের সুনাম এবং আন্তর্জাতিক স্বর্ণপদক অংশগ্রহণ অর্জন করে আনে।
মন্তব্য করুন


কুমিল্লার দাউদকান্দিতে প্রায় ৪ লাখ টাকার মাদকসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও পুলিশ।
আটককৃত তাফাজ্জল হোসেন ভুট্টু (৪৬) উপজেলার গোপচর গ্রামের রাশেদ মিয়ার ছেলে।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে গৌরীপুর বাজারের কাঠপট্টিতে সেকান্দরের গোডাউনে অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদ ও মাদক কারবারের সঙ্গে জড়িত তোফাজ্জল হোসেন ভুট্টোকে আটক করা হয়।
এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম বলেন, গৌরীপুর বাজারে মাদকের একটি বড় চালান ঢুকছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যের যৌথ অভিযান চালিয়ে ৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। যার অনুমানিক মূল্য প্রায় ৪ লাখ টাকা।
মাদক আইনে মামলা দায়েরের পর তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন