সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

সংগৃহীত

সৌদি আরবে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটি এবং বাহরাইনে মোতায়েন করা মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র জানিয়েছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিটি মার্কিন সামরিক মোতায়েন ও অভিযানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সেখানে মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবস্থান করে। এই কৌশলগত অবস্থান বিবেচনা করেই তারা সেখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

একই সময়ে ইয়েমেনের হুতি-সংশ্লিষ্ট সংবাদ সংস্থা আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি ইসরাইলের বেন গুরিয়ান বিমান ঘাঁটির কাছে অবস্থিত ‘জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার-এ হামলা চালিয়েছে। 

এই অভিযানে তারা অত্যন্ত বিধ্বংসী ‘আরাশ-২ অ্যাটাক ড্রোন ব্যবহার করেছে বলে দাবি করা হয়েছে। তবে এই হামলার দাবিগুলো এখন পর্যন্ত কোনো স্বতন্ত্র বা নিরপেক্ষ সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইসরাইলি কর্মকর্তাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের এই বহুমুখী হামলার দাবি পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

২০

মেসির কলকাতা সফর ঘিরে বিশৃঙ্খলা-ভাঙচুর, ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি

ছবি

তিন দিনের সফরে ভারতে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। শুক্রবার গভীর রাতে তিনি কলকাতায় পৌঁছান। বিমানবন্দরের বাইরে আগে থেকেই বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতি ছিল। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়।শনিবার সল্টলেক স্টেডিয়াম ও যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে এক নজর দেখতে জনসমাগম যে ব্যাপক হবে, তা ছিল অনুমেয়। তবে ভক্তদের সেই উচ্ছ্বাস শেষ পর্যন্ত বিশৃঙ্খলায় রূপ নেয়। অনুষ্ঠান চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় একপর্যায়ে তা স্থগিত করতে হয়। মাত্র প্রায় ২০ মিনিট মাঠে উপস্থিত ছিলেন মেসি, ফলে অনেক দর্শক কাছ থেকে তাকে দেখার সুযোগ পাননি।এ নিয়ে ভক্তদের মধ্যে চরম হতাশা দেখা যায়। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে জানান, দূর থেকে কেবল ঝাপসা একটি অবয়বই চোখে পড়েছে। আবার এক ভক্ত জানান, নিজের বিয়ের অনুষ্ঠান বাদ দিয়ে মেসিকে দেখতে এসেছিলেন তিনি।মেসি স্টেডিয়াম ত্যাগ করার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ দর্শকরা সল্টলেক স্টেডিয়ামের ভেতরে ভাঙচুর চালান। চেয়ার উপড়ে ছোড়া হয়, ডাগআউটের ছাউনি ক্ষতিগ্রস্ত হয়। পুরো স্টেডিয়ামটি যেন কোনো বড় ধরনের দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্থাপনার রূপ নেয়।একই ধরনের বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গনেও। কলকাতার একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এ ঘটনার পর মেসির ভারত সফরের মূল আয়োজক শতদ্রুকে বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। মেসির সফরসূচি অনুযায়ী পরবর্তী গন্তব্য হায়দরাবাদ, এরপর মুম্বাই ও দিল্লি যাওয়ার কথা থাকলেও আয়োজকের গ্রেপ্তারের কারণে এসব অনুষ্ঠান আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি মেসি ও তার ভক্তদের কাছে ক্ষমা চেয়ে নেন। তিনি লেখেন, সল্টলেক স্টেডিয়ামের ব্যবস্থাপনায় তিনি বিস্মিত ও মর্মাহত। হাজার হাজার দর্শকের উপস্থিতিতে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং ঘটনার দ্রুত তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দেওয়ার কথাও জানান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম
ছবি- বাংলাদেশ টেলিভিশন

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মাহবুবুল আলম।

রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

অন্যদিকে, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন অনুযায়ী তাকে পরবর্তী ২ বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ করা হলো।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি
সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যাতে এই মানুষগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে। শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই না, পাশাপাশি অর্থনৈতিকভাবে সচ্ছল করে গড়ে তুলতে চাই। যেন আপনারা মধ্যপ্রাচ্য, লন্ডন বা পৃথিবীর অন্য কোথাও যান যাতে ওই দেশে গিয়ে আপনারা দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।

তিনি বলেন, নারীদের উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আর এই ফ্যামেলি কার্ড দেওয়া হবে নারীদের। পরিবারের মায়েরা পাবেন এই কার্ড। ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে খাদ্য সহায়তা বা নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। যাতে করে তাদের সংসার সুন্দরভাবে চালাতে পারেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর মাঠে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গৌউছ, মিফতাহ উদ্দিন সিদ্দিকি।

প্রধান অতিথির বক্তেব্যে তারেক রহমান আরও বলেন, আমরা ঘরে ঘরে ফ্যামেলি কার্ড দেব। কৃষকদের উন্নয়নে আমরা কৃষি কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে তাদেরকে ঋণ, সার, বীজ ও বিমা সহায়তা দেব। যাতে করে তাদের বিপদের সময় ঘুরে দাঁড়াতে পারে।

এতে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার ৪টি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান, মৌলভীবাজার-৪ আসনের হাজী মুজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম শকু এবং মৌলভীবাজার-১ আসনের নাসির উদ্দিন মিঠু।

জনসভায় জেলার ৭টি উপজেলা থেকে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর গড়াতেই শেরপুরের আইনপুর মাঠে লোকে লোকারণ্য হয়ে পড়ে।

সকাল থেকে সমাবেশস্থলে মানুষের উপস্থিতি শুরু হয়। দুপুর গড়ানোর আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হতে থাকেন নেতাকর্মীরা। মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা থেকে দলের নেতাকর্মীরা উপস্থিত হতে থাকেন।

দীর্ঘদিন পর জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহের সঞ্চার করে। এই জনসভায় তারেক রহমান জেলার ৪টি আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। এর আগে ২০০৫ সালে মৌলভীবাজারে প্রথম আসেন তারেক রহমান। সর্বশেষ ২০১৮ সালে শেরপুরের পথসভা ও ২০০৪ সালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠের জনসভার পর এটাই দলীয়প্রধানের প্রথম কোনো জনসভা।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের ফরেনসিক শনাক্ত শুরু ৭ ডিসেম্বর : উপদেষ্টা আসিফ মাহমুদ

আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞরা বাংলাদেশে আসবেন এবং ৭ ডিসেম্বর থেকে গণকবরের শহীদদের শনাক্তকরণ প্রক্রিয়া শুরু করবেন।

আজ রোববার (১৬ নভেম্বর) রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে প্রেস ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বলেন, জাতীয় ও আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রায়েরবাজারে অস্থায়ী মর্গ ও ক্যাম্প স্থাপন করে কার্যক্রম পরিচালনা করা হবে।

এই কার্যক্রম বাস্তবায়নে সিআইডি কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

ভূমি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক

ভূমি উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে উপদেষ্টা পরিষদের শোক
সংগৃহীত

বেসামরিক বিমান পর্যটন ও ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আনুষ্ঠানিকভাবে শোক প্রস্তাব গ্রহণ করেছে উপদেষ্টা পরিষদ।

আজ রবিবার (২২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের এক বিশেষ সভায় এই শোক প্রস্তাব গৃহীত হয়।

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভায় শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহিত হয়।

সভায় রিজওয়ানা হাসান জানান, আগামীকাল সকাল সাড়ে দশটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে।

সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা হাসান আরিফের স্মৃতিচারণ করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ ছোট ছোট অনেক কথাই মনে পড়ছে, তিনি সবসময় আমাকে মনে করিয়ে দিতেন- আমরা কিন্তু সমবয়সী। শিশুর মতো সরল ব্যবহার ছিল তার। যতরকম সমস্যা দেখা দিয়েছে, যেখানে কোনো কোন্দল দেখেছেন, তিনি হাজির হয়েছেন তার সমাধানে। এ এক অপূর্ব লোক, আমাদের মাঝ থেকে চলে গেলেন।

অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, হাসান আরিফ ছিলেন একজন বিরল ব্যক্তিত্ব এবং সদা হাস্যময়।

অতীতের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে পাট বস্ত্র ও নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেন, ব্যক্তিগতভাবে হাসান আরিফের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।

সমাজকল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, এখানে কাজ করতে এসে উনার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিলো। উনি আমাদের জন্য ছিলেন এক ইতিবাচক প্রেরণা।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, আজকে আমাদের উপদেষ্টা পরিষদের সভায় আমরা হাসান আরিফকে মিস করছি। উনাকে ছাড়া আমাদের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আইনজীবী হিসেবে হাসান আরিফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, উনি ছিলেন মানবাধিকার রক্ষায় সব সময় সোচ্চার।

সভায় আদিলুর রহমান জানান, মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি হিসেবেও কাজ করেছেন হাসান আরিফ।

আইন ও বিচার এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন, হাসান আরিফ ছিলেন একজন কর্মনিষ্ঠ ও পরিশ্রমী মানুষ। সবগুলো নথি তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন।

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, হাসান আরিফ কখনো কোনো কাজকে কম গুরুত্বের সঙ্গে নিতেন না।

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাসান আরিফ ছিলেন অমায়িক এক মানুষ, যেকোনো সমস্যা উনার সঙ্গে আলোচনা করে সমাধান করা যেত।

জ্বালানি ও সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমাদের সমাজে বিভেদ অনেক বেশি। এই বিভেদ জোড়া লাগানোর মানুষ আস্তে আস্তে কমে যাচ্ছে। সর্ব মহলে উনার গ্রহণযোগ্যতা ছিল।

১৯৯৭ সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরের সময় হাসান আরিফের ভূমিকা স্মরণ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, উনি পার্বত্য চট্টগ্রামের মানুষদের নিয়ে অনেক ভাবতেন। তাঁর মৃত্যুতে সবচেয়ে বেশি ক্ষতি হলো পার্বত্য অঞ্চলের মানুষদের।

স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, উপদেষ্টা পরিষদে এসে হাসান আরিফকে চিনেছি, উনাকে সব সময় শিক্ষকের মতো পাশে পেয়েছি।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, উনার সঙ্গে কাজ করতে গিয়ে একবারও আমাদের বয়সের পার্থক্য বুঝতে পারিনি। তিনি সবার সঙ্গে আন্তরিকভাবে মিশতেন।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ২০০৮ সালে অংশগ্রহণমূলক একটি নির্বাচন আয়োজনে আন্তরিকভাবে কাজ করতে দেখেছি উনাকে। এবারও উনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

সভায় আরো বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশীদ, বেসামরিক বিমান সচিব নাসরীন জাহান, ভূমি সচিব এ এস এম সালেহ আহমেদ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

বাবা হয়েছেন জেমস

বাবা হয়েছেন জেমস
ছবি

ফের বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন ব্যান্ড সঙ্গীতের গুরু নগর বাউল “ জেমস “। কনে আমেরিকা প্রবাসী “নামিয়া আমিন “। আর বর্তমানে তিনি নামিয়া আনাম। দেশের সবচেয়ে জনপ্রিয় এই ব্যান্ডতারকার এটি তৃতীয় বিয়ে।

জেমস-নামিয়ার পরিচয় ২০২৩ সালে লস অ্যাঞ্জেলেসে। নগর বাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল। লস অ্যাঞ্জেলেসের সেই শো'তে নামিয়ার সাথে পরিচয় আর ঘনিষ্ঠতা অবশেষে পরিণয়ে গড়ায়। আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে। কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন। তারপর ২০২৪ সালের ১২ জুন বিয়ের গাঁটছড়া বাঁধেন। এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই বাস করছেন দুজনেই। এরইমধ্যে আসে দারুণ এক সুখবর। ২০২৫ সালের ৮ জুন জেমস- নামিয়ার সংসারকে আলোকিত করে নিয়ইয়র্কের হান্টিং টং হসপিটালে স্থানীয় সময় মধ্যরাত ৩টা ৩৫মিনিটে জন্ম নেয় প্রথম ছেলে সন্তান “ জিবরান আনা “।

দুজনের বোঝাপড়াটা দারুন। নামিয়ার পিতা নুরুল আমিন আর মাতা নাহিদ আমিন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন। নামিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন। সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। এর আগে চিত্রনায়িকা রথি ও বর্তমানে আমেরিকা প্রবাসী বেনজীরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন জেমস।

২০১৪ সালে দ্বিতীয় স্ত্রী বেনজির সাজ্জাদের কাছ থেকে জেমস পেশাগত কারনেই আলাদা হয়েছেন। কেননা বেনজীর তাদের একমাত্র কন্যা সন্তান জাহানকে নিয়ে যুক্তরাষ্ট্রের ডালাসে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছিলেন। আর জেমস কোনভাবেই গান আর দেশ ছাড়বেন না। তখন সমঝোতার ভিত্তিতেই দুজনের ছাড়াছাড়ি হয়।

আর প্রথম স্ত্রী রথির ঘরে জেমসের এক পুত্র সন্তান দানিশ ও কন্যা জান্নাত রয়েছে। এরা দুজনে বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন। এই বয়সে পুত্র সন্তান জেমসের জীবনে টানিং পয়েন্ট হয়ে দাঁড়াতে পারে। এমনটাই মন্তব্য করছেন জেমসের কাছের স্বজন-বন্ধুরা।

নতুন জীবন নিয়ে জেমস বলেন, ‘আল্লার অশেষ কৃপায় ভালো আছি। যতদিন বাঁচি, যেন গান গেয়ে যেতে পারি। দোয়া চাই সবার কাছে। সবাই আমাকে প্রার্থনায় রাখবেন।’

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদারের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ সংক্রান্ত সেল-এর সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বাসসকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করতে বলেছেন।

তিনি জানান, সভায় সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্ম-পরিকল্পনার অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, সরকারি নার্সারি ছাড়াও বিভিন্ন বেসরকারি নার্সারি থেকে চারা সংগ্রহ করা হবে। সারাদেশে খাসজমি, চরাঞ্চল, নদীর দুই পাড়, সড়ক-মহাসড়কের দুই পাশ, বনাঞ্চলে যেখানে বৃক্ষ নেই সেসব স্থান, সরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনা প্রভৃতি স্থানে এসব বৃক্ষরোপণ করা হবে। প্রতি শিক্ষার্থী একটি করে বৃক্ষরোপণ করবে এবং সেই বৃক্ষ তারা পরিচর্চা করবে।

বৈঠকে বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রি পরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

সুষ্ঠু নির্বাচন আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান কায়কোবাদের,জনসভা জনসমুদ্রে পরিণত

জনসভা জনসমুদ্রে পরিণত

মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:

মৃত্যুর আগ পর্যন্ত কামলা হয়ে কুমিল্লা-৩ আসনের মানুষের  পাশে থেকে তাদের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এবং পাঁচবারের সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি বলেন, ‘অতীতে আমি আপনাদের কামলা হয়ে যেভাবে পাশে ছিলাম, মৃত্যুর আগ পর্যন্ত সেভাবে কামলা হয়ে থাকতে চাই। নেতা হিসেবে নয়, আমি আপনাদের কামলা হিসেবেই থাকতে চাই।’

শনিবার বিকালে কুমিল্লার বাঙ্গরা উমালোচন উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ মন্তব্য করেন।

জনসভায় বক্তব্যের শুরুতে বিএনপির ভাইস-চেয়ারম্যান কায়কোবাদ বলেন, ‘আমরা কি চিন্তা করতে পেরেছিলাম বাঙ্গরা হাইস্কুল মাঠে আমরা আজকে সমাবেশ করতে পারব? আমরা কি চিন্তা করতে পেরেছিলাম শেখ হাসিনার দেশ থেকে এভাবে পালিয়ে যাবে? আমরা কি চিন্তা করেছিলাম সেই স্বৈরাচারদের অনেকে জেলখানায় যাবে এবং বিচারের মুখোমুখি হবে। এসব ব্যবস্থা করেছে আল্লাহ।’

এসময় আল্লাহর প্রতি শুকরিয়া জানানোর জন্য সবাইকে একবার সূরা ফাতিহা পাঠ করান তিনি।

অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনাকে এই সরকারের প্রধান উপদেষ্টা বানিয়েছে আল্লাহ। এই আওয়ামী লীগ সরকার আর কিছুদিন থাকলে অনেকের মত আপনাকেও জেলখানার স্বাদ গ্রহণ করতে হতো। আল্লাহ আপনাকে সেই অবস্থা থেকে পরিত্রাণ দিয়েছে। এজন্য আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং জনগণের আশাকে পূরণ করার চেষ্টা করুন।’

তিনি বলেন, ‘এই মুহূর্তে জনগণের একটিই আশা, সেটি হল নির্বাচন। সংস্কারের কথা বলা হচ্ছে এই সংস্কারের মাধ্যমে বড়লোকদের উপকার হবে গরিবদের কোনো উপকার হবে না। আপনাদের সংস্কারের প্রয়োজন নেই। সংস্কার ছেড়ে দিন তাদের ওপরে, যারা জনপ্রতিনিধি হবে। তাদের কাছে পরামর্শ রেখে যান। আপনাদের পরামর্শকের সামনে রেখে এই সেই সরকার এগুলো পালন করার চেষ্টা করবে।

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ আরও বলেন, ‘যেভাবে বাংলাদেশের জনগণ একত্রিত হয়ে আন্দোলন করেছিল, সেই আন্দোলনের ফসলকে ইউরোপ-আমেরিকা সমস্ত পৃথিবী একসেপ্ট করে নিয়ে স্বাগত জানিয়েছে। আগে অনেকে অনেক কথা বলেছি অনেকে অনেক ভাষায় কথা বলেছে, কারো কথা শুনে নাই। কিন্তু এই আন্দোলনের মাধ্যমে যখন বাংলাদেশের নারীরা, যুবকেরা ও মেহনতি মানুষ একত্রিত হয়ে ঢাকা শহরের রাস্তায় নেমে পড়ল তখন তারা সবাই একযোগে চিৎকার করে বলে উঠল আমরা তোমাদের সঙ্গে আছি। এরপর সবাই বলল এই স্বৈরাচারের বিচার হবে, বিচার করতে হবে। কিন্তু এর আগে কিন্তু এই বিচারের কথা কেউ বলে নাই।

তিনি বলেন, আমরা সবাই একত্রিত হয়ে যেমনিভাবে এই স্বৈরাচারকে পতন করিয়েছি, এমনিভাবেই একত্রিত থাকতে হবে যেন আমাদের দাবি আদায় ও সুন্দর নির্বাচন আদায় করতে পারি।

এসময় সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে তিনি বলেন, আল্লাহর কাছে আমাদের বলতে হবে, চাইতে হবে যেভাবে স্বৈরাচার সরকারকে আমাদের মাঝখান থেকে বিদায় করেছে সেভাবেই একটি নির্বাচনের ব্যবস্থা করে দাও।

নারীদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বিএনপির জনপ্রিয় এই নেতা বলেন, ‘যতবার নির্বাচন করেছি ভোটের সেন্টারে গিয়ে দেখেছি মহিলাদের লাইনটা অনেক বড়। আর এ কারণেই দেখা যেত ভোটের যে রেজাল্ট এখানে আমাকেই আল্লাহপাক বেশি ভোট দিয়েছে।’

এসময় তিনি আরও বলেন, ‘অনেকে বলে হিন্দু ভোট আওয়ামী লীগের, আমাদের আন্দিকুট ইউনিয়নে কয়েকটা গ্রাম আছে যেখানে হিন্দু মুসলমানের চেয়েও বেশি। ওই সেন্টারে আল্লাহ পাক আমাকে সমসময় আমাকেই জিতিয়েছে।

জনসভা বিকেল ৪টায় শুরু হলেও দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে এসে জমায়েত হোন। নেতাকর্মীদের নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বিকেল চারটার আগেই পরিপূর্ণ হয়ে পড়ে জনসভাস্থল। জনসভায় উপস্থিত জনতার মধ্যে পুরুষের সঙ্গে নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

কুমিল্লা মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন,  বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার,সদস্য সচিব তারেক মুন্সী, যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, সাবেক মেজর মো. শাজাহান,  মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, কেন্দ্রীয় মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি,উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার, মুরাদনগর উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ,মুরাদনগর উপজেলা হিন্দু পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর প্রমুখ।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

আদালত চত্বরে জোড়া খুনের ঘটনায় যুবক আটক

খুলনায় চাঞ্চল্যকর জোড়া হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে মো. রিপন নামে একজনকে আটক করা হয়েছে। তাকে গত সোমবার রাতে নগরীর রূপসার চাঁনমারী এলাকার চর স্কুল গলিতে অভিযান চালিয়ে আটক করা হয়। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রিপনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে মামলা দায়ের হলে তাকে সম্পৃক্ত করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া ভিডিও ফুটেজ দেখে জড়িতদের মধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওসি জানান। এর আগে গত রোববার দুপুরে খুলনার জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনের জনাকীর্ণ সড়কে গুলি ও কুপিয়ে হত্যা করা হয় ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদারকে। নিহতরা খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত ছিলেন। এই জোড়া হত্যার সঙ্গে আরেক শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সম্পৃক্ততা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার পর মাদক ব্যবসা নিয়ে কোন্দল ও এলাকায় আধিপত্য বিস্তারসহ চারটি কারণ সামনে রেখে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১০

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১১

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১২

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৩

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৪

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৫

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৬

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৭

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৮

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

চাকরির প্রস্তাব দেখিয়ে তিন রোহিঙ্গাকে অপহরণ, একজন আটক

কাজ দেওয়ার আশ্বাস দেখিয়ে তিন রোহিঙ্গা যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে কক্সবাজারের রামু উপজেলায় অপহরণ চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানেরছড়া এলাকায় এ ঘটনা ঘটে।আটক ব্যক্তির নাম মো. বাবু (২৩)। তিনি রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরীপাড়া এলাকার বাসিন্দা এবং নুরুল আবছারের ছেলে।পুলিশ ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, শনিবার সকালে দিনমজুরির কাজের কথা বলে একটি সংঘবদ্ধ চক্র তিন রোহিঙ্গা যুবককে তাদের ক্যাম্প থেকে বাইরে নিয়ে আসে। পরে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাদের চোখ ও মুখ বেঁধে দুর্গম পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় দুই যুবকের পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা আদায় করা হয় বলে অভিযোগ রয়েছে।তৃতীয় যুবকের মুক্তিপণের টাকা নিতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে এলে অপহরণে জড়িত চার থেকে পাঁচজন পালিয়ে যায়। ওই সময় স্থানীয় লোকজন মো. বাবুকে ধরে সন্ধ্যা আনুমানিক আটটার দিকে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তিন অপহৃত যুবককে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়।এদিকে অপহরণে জড়িত থাকার স্বীকারোক্তিসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে আরও দুজনের নাম উঠে এসেছে—এরশাদুল্লাহ ও জালাল।রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। উদ্ধার হওয়া রোহিঙ্গা যুবকদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নিজ নিজ ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।