

গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি ফোন করে নিহত নারীর বাবাকে মরদেহ নিয়ে যেতে বলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীর মরদেহ উদ্ধার করে।বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম নাদিরা আক্তার (২৬)। তিনি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ঝিকাতলা মাইজহাটি গ্রামের বাসিন্দা নজরুল ইসলামের মেয়ে।স্থানীয় সূত্র জানায়, নাদিরা আক্তার ভাড়া বাসায় থেকে একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী আমিনুল ইসলাম (৪০) একই এলাকার বাসিন্দা এবং তিনিও একটি কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত। আমিনুল ইসলামের বাবার নাম মো. ফখরুদ্দিন।নিহতের বাবা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তার জামাই ফোন করে বলেন যে তিনি তার মেয়েকে হত্যা করেছেন এবং লাশ নিয়ে যেতে বলেন। এরপর ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।নিহতের ছোট ভাই রাজিব মিয়া জানান, তিনি ও তার বোন একই বাড়িতে ভাড়া থাকতেন, তবে ভিন্ন তলায়। সকালে কাজে যাওয়ার সময় তিনি বোনের কক্ষটি তালাবদ্ধ দেখতে পান। পরে বাবার ফোন পেয়ে দ্রুত বাড়িতে ফিরে দরজা ভেঙে ভেতরে ঢুকে বোনের মরদেহ দেখতে পান।রাজিব আরও দাবি করেন, বিয়ের পর তারা জানতে পারেন যে আমিনুল ইসলামের আগেও একটি বিয়ে ছিল এবং সেই স্ত্রী হত্যার ঘটনায় তিনি কারাভোগ করেছিলেন।বাড়ির মালিক কামরুজ্জামান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে তিনি শ্রীপুর থানা পুলিশকে অবহিত করেন। দম্পতিটি প্রায় ছয় বছর ধরে তার বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন।মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন


মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের ৯ বছর বয়সী শিশু হুজাইফা আফনানের শারীরিক অবস্থার এখনও কোনো পরিবর্তন হয়নি। সে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে।সোমবার (১২ জানুয়ারি) বিকেলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন এ বিষয়ে গণমাধ্যমকে অবহিত করেন। তিনি জানান, শিশুটির অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন।হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার (১১ জানুয়ারি) সকালে দাদার সঙ্গে নাস্তা আনতে যাওয়ার সময় সীমান্তের ওপার থেকে আসা গুলিতে গুরুতর আহত হয় হুজাইফা। পরে দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।আহত শিশুটি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের বাসিন্দা জসিম উদ্দিনের সন্তান।চমেক পরিচালক আরও জানান, গুলিটি শিশুটির মুখ দিয়ে প্রবেশ করে মস্তিষ্কে গিয়ে আটকে আছে। রোববার রাতে অস্ত্রোপচার করা হলেও ঝুঁকি বিবেচনায় গুলিটি অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকদের মতে, গুলিটি বের করার চেষ্টা করলে শিশুটির প্রাণনাশের আশঙ্কা রয়েছে।এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। দেশটির মংডু টাউনশিপ ও আশপাশের এলাকায় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে সরকারি জান্তা বাহিনী বিমান হামলা, ড্রোন আক্রমণ, মর্টার শেল নিক্ষেপ ও বোমা হামলা জোরদার করেছে। টানা কয়েক দিনের এসব অভিযানের ফলে সীমান্ত পরিস্থিতি আরও অস্থির হয়ে উঠছে।
মন্তব্য করুন


কুয়েতে
অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ বিধ্বস্ত হয়েছে। যদিও ইরান দাবি করেছে, তারা
এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কিছুই জানায়নি যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
সোমবার
(২ মার্চ) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে যুদ্ধবিমান বিধ্বস্তের বিষয়টি জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিমানে থাকা পাইলটরা নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন।
তবে,
এ ঘটনার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা কুয়েতি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো
বিবৃতি পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম
মিডল ইস্ট আই-এর সূত্রগুলো জানিয়েছে, পাইলটরা আমেরিকান বা ইসরায়েলি হতে পারেন। তবে
ক্রু বা পাইলটদের জাতীয়তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
আল
জাজিরার সংবাদদাতা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি থেকে একজন পুরুষ এবং একজন নারী—
এই দুই পাইলট ইজেক্ট করেছেন।
কুয়েতের
আল জাহরার কাছে হাইওয়ে-৭০-এ ধারণকৃত একটি ভিডিওতে দেখা গেছে, একজন পাইলট প্যারাসুট
দিয়ে নিচে নেমে আসছেন।
আল
জাজিরা লাইভ আপডেটে জানানো হয়, কুয়েত সিটি থেকে ৩২ কিলোমিটার (১৯ মাইল) পশ্চিমে অবস্থিত
আল-জাহরা শহরে ঘন ধোঁয়া উড়ছে। একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এই ধোঁয়ার কুণ্ডলী
তৈরি হয়। অসমর্থিত সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে, বিধ্বস্ত বিমানটি একটি মার্কিন এফ-১৫
যুদ্ধবিমান।
অপরদিকে
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইরান দাবি করেছে যে, তারা একটি এফ-১৫
যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
মন্তব্য করুন


কনটেন্ট
ক্রিয়েটর পরিচয়ে অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে
প্রচার করলে ‘সাইবার সুরক্ষা আইন-২০২৬' অনুযায়ী দ্রুত বিচার নিশ্চিত করা হবে। এই আইনের
আওতায় এ ধরনের অপরাধের তদন্ত ৯০ দিনের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম
মঙ্গলবার
(২১ এপ্রিল) জাতীয় সংসদে নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক লিখিত
প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। সংসদ সদস্য তার প্রশ্নে জানতে চেয়েছিলেন, কনটেন্ট
ক্রিয়েটর পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও ধারণ করে রসালো শিরোনামে প্রচার এবং হুমকি দিয়ে
চাঁদা দাবির প্রতিরোধে সরকার কী ধরনের আইনি ও প্রযুক্তিগত ব্যবস্থা নিয়েছে।
জবাবে
তথ্যপ্রযুক্তি মন্ত্রী জানান, গত ১০ এপ্রিল পাস হওয়া 'সাইবার সুরক্ষা আইন-২০১৬'-এর
২৫(১) ধারা অনুযায়ী ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ব্ল্যাকমেইলিং, যৌন হয়রানি, রিভেঞ্জ
পর্ন বা সেক্সটরশনের উদ্দেশ্যে কোনো ভিডিও প্রচার বা হুমকি প্রদান একটি শাস্তিযোগ্য
অপরাধ। ধারা ২৫(২) অনুযায়ী এই অপরাধের দণ্ড অনধিক ২ বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা অর্থদণ্ড
অথবা উভয় দণ্ড। তবে ভুক্তভোগী নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু হলে দণ্ড বেড়ে ৫ বছর
কারাদণ্ড বা ২০ লাখ টাকা অর্থদণ্ড হতে পারে। এছাড়া ভিডিওর ভয় দেখিয়ে চাঁদা দাবি
করলে আইনের ২২ ধারা অনুযায়ী তা 'সাইবার স্পেসে প্রতারণা”
হিসেবে গণ্য হবে, যার শাস্তি অনধিক ৫ বছর কারাদণ্ড বা ৫০ লাখ টাকা অর্থদণ্ড।
ক্ষতিকর
কনটেন্ট অপসারণ প্রসঙ্গে মন্ত্রী জানান, আইনের ৮ ধারা অনুযায়ী জাতীয় সাইবার সুরক্ষা
এজেন্সির মহাপরিচালক যেকোনো ক্ষতিকর কনটেন্ট অপসারণ বা ব্লক করার ক্ষমতা রাখেন। এ বিষয়ে
বিটিআরসি-কে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অনুরোধ করা যাবে। এছাড়া জরুরি ক্ষেত্রে পরোয়ানা
ছাড়াই তল্লাশি ও অপরাধীকে গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে।
ভবিষ্যতে
এ ধরনের অপরাধ রোধে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, সাইবার
স্পেসে রিয়েল-টাইমে ক্ষতিকর কনটেন্ট শনাক্ত করতে ‘সোয়ার (SOAR)' এবং 'ই-ডি-আর
(EDR)' এর মতো উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। সেই সঙ্গে ডিজিটাল প্রমাণ সংগ্রহ ও
ভিডিওর উৎস দ্রুত শনাক্ত করতে আন্তর্জাতিক মানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন করা
হবে। বিদেশে অবস্থান করে কেউ এই ধরনের অপরাধ করলে 'পারস্পরিক সহায়তা আইন-২০১২' প্রয়োগ
করে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হবে বলেও তিনি নিশ্চিত
করেন।
মন্তব্য করুন


ইন্দো-প্যাসিফিক
অঞ্চলে জ্বালানি নিরাপত্তা জোরদার, টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং জ্বালানি খাতে
আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জাপানের টোকিওতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্দো-প্যাসিফিক
এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’।
১৪
থেকে ১৫ মার্চ অনুষ্ঠেয় এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে বর্তমানে টোকিও
সফর করছেন বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ফোরামটি
যৌথভাবে আয়োজন করেছে ইউএস ন্যাশনাল এনার্জি ডমিনেন্স কাউন্সিল এবং জাপানের অর্থনীতি,
বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। আয়োজকদের মধ্যে রয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান ও মার্কিন
স্বরাষ্ট্র সচিব ডগ বারগাম, ভাইস চেয়ারম্যান ও মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং
জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রী আকাজাওয়া রিওসেই।
গুরুত্বপূর্ণ
এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া
এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি মন্ত্রীরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী
দেশগুলোর মধ্যে রয়েছে ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড,
তিমুর-লিস্তে ও ভিয়েতনাম।
ফোরামে
অংশগ্রহণকারী মন্ত্রীরা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও স্থিতিশীল
জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করবেন। দ্রুত সরবরাহযোগ্য, সাশ্রয়ী,
নিরাপদ ও নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করা, জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক
সহযোগিতা জোরদার- এসব বিষয় আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকবে।
সম্মেলনের
আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান
মাহমুদের যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রুনাইসহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিক
দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে।
এছাড়া
তিনি আন্তর্জাতিক বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন বলে
জানা গেছে। এসব বৈঠকের প্রধান উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ
আকর্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো এবং জ্বালানি খাতের টেকসই উন্নয়নে নতুন অংশীদারিত্বের
সুযোগ খুঁজে বের করা।
বিশ্লেষকদের
মতে, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা ক্রমেই
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ প্রেক্ষাপটে এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণ দেশের জ্বালানি
খাতের উন্নয়ন, বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন


নরসিংদীর পলাশে ডাংগা ইউনিয়নের কেন্দুয়াব গ্রামে এমরান ওরফে নয়ন বাবু (৩৫) নামে একজন পাওয়ারলোম শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) রাতের কোনো এক সময় তিনি নিহত হন।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, এমরান বাড়ির পাশে মোস্তফার পাওয়ারলোমে ডিউটি করছিলেন। রাত ৩টার দিকে প্রকৃতির ডাক সাড়া দিতে বাইরে বের হওয়ার পর তিনি আর ভেতরে প্রবেশ করেননি। মঙ্গলবার ভোর ৫টার দিকে এক শ্রমিক তাকে মিলের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর পরিবার তাকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় নেয়ার পরামর্শ দেন। ঢাকা যাওয়ার পথে এমরান মারা যান।
নিহতের স্ত্রী জ্যোৎস্না বেগম অভিযোগ করেছেন, তার স্বামীর বন্ধু কামাল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে। কিছুদিন আগে কামাল রাত ১২টার সময় এমরানকে হত্যার হুমকি দিয়েছিল।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, রাতের ডিউটিরত অবস্থায় পাওয়ারলোমের বাইরে আসার পর অজ্ঞাতপরিচয় হামলাকারীরা এমরানের মাথায় কোপ দিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যান। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে ভবন অবকাঠামোতে শৃঙ্খলা আনতে নতুন করে নিয়ন্ত্রক কর্তৃপক্ষ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসাব সভাপতি নিয়াজ আলি চিশতি, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন প্রমুখ।
নির্মাণে ত্রুটি ও বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ভবনে আগুন লাগে জানিয়ে সালমান এফ রহমান বলেন, আগুন লাগার মূল কারণ বৈদ্যুতিক শর্ট সার্কিট। যে ইলেকট্রিক ক্যাবল ব্যবহার করা হয় তার মান ভালো না, এই ক্যাবলের মান যেন ভালো হয় সেই ব্যবস্থা নিচ্ছি। এছাড়া অনেকগুলো ভবনের অবকাঠামো ভালো না। রানা প্লাজায় যে ঘটনা ঘটেছিলো, ভবনটা ধসে পড়ে। তার অবকাঠামোর পরিকল্পনা পাস করা হয় নাই। সেখানেও আমরা ব্যবস্থা করছি।
বিএসটিআইকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, একটা প্রতিরোধমূলক অবকাঠামো করা প্রয়োজন। ঘটনা ঘটার আগে যেন আমরা তা প্রতিরোধ করতে পারি।
তিনি আরও বলেন, অগ্নি নির্বাপণের যন্ত্রপাতি আগে আমদানি করতে হতো। তবে ইসাব (ইলেকট্রনিক্স সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) জানিয়েছে এখন ফায়ার বল ও ক্যাবল দেশে তৈরি করছে। কিছুটা আমরা এক্সপোর্টও করছি। দেশে এই ধরনের পণ্যের চাহিদা বেড়েছে। নতুন আইন করছি সেটা হলো বাংলাদেশ বিল্ডিং কোড। আইন অনুযায়ী রেগুলেটরি অথরেটি তৈরি হবে, সেটা এখনো হয় নাই। তবে তা তাড়াতাড়ি করার চেষ্টা করবো। এটা হয়ে গেলে প্রতিরোধমূলক কাজগুলো ওই রেগুলেটরি অথরিটির মাধ্যমে করবো।
ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপোর আয়োজন করছে ইসাব। প্রদর্শনীতে বিশ্বের ৩০টি দেশের শতাধিক বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে, যারা তাদের ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির অত্যাধুনিক পণ্যগুলো প্রদর্শন করছে।
ইসাব সভাপতি নিয়াজ আলি চিশতি বলেন, দেশের অর্থনীতি যত বড় হচ্ছে অগ্নি ঝুঁকিসহ নিরাপত্তার বিষয়টি ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই অবকাঠামো নির্মাণে অগ্নি নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম অগ্নি ঝুঁকি কমাতে নিম্নমানের পণ্য ব্যবহার না করার আহ্বান জানান।
বিজিএমইএ এ সভাপতি ফারুক হাসান বলেন, অগ্নি নিরাপত্তার সরঞ্জামগুলো দেশেই উৎপাদন করা সম্ভব। এ জন্য এ খাতে উদ্যোক্তার নীতি সহায়তা দেওয়া যেতে পারে।
মন্তব্য করুন


যা কিছুই ঘটুক না কেন, গুরুত্বপূর্ণ সংস্কার কাজে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় সেনাপ্রধান তার কার্যালয়ে বসে রয়টার্সকে দেওয়া এক বিরল সাক্ষাৎকারে এ কথা জানান।
তিনি জানিয়েছেন, আগামী ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে, সে জন্য তিনি যেকোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন।
আগস্টের শুরুতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করেন। পরে নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রয়টার্সকে বলেন, অন্তর্বর্তী সরকারের ওপর তার পূর্ণ সমর্থন আছে। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটি পথের রূপরেখা দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে ওয়াকার-উজ-জামান বলেন, আমি তাকে (মুহাম্মদ ইউনূস) সমর্থন করব। পরিস্থিতি যা-ই হোক না কেন। যেন তিনি তার কাজ সম্পন্ন করতে পারেন।
মুহাম্মদ ইউনূস দেশের বিচার বিভাগ, পুলিশ, আর্থিক প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি তিনি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পথ প্রশস্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এক থেকে দেড় বছরের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ হওয়া উচিত। তবে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।
সেনাপ্রধান বলেন, যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলব, এ সময়ের মধ্যে আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়া উচিত।
বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ এবং প্রতিপক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর আগে আগস্টে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা নেওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজনের আহ্বান জানায়।
অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধানের প্রতি সপ্তাহেই বৈঠক হচ্ছে। তাদের মধ্যে বেশ ভালো সম্পর্ক রয়েছে। অশান্ত পরিস্থিতির পর দেশকে স্থিতিশীল করতে সরকারের প্রচেষ্টায় সামরিক বাহিনীর সমর্থনের কথা উল্লেখ করেন সেনাপ্রধান।
তিনি বলেন, আমি নিশ্চিত, যদি আমরা একসঙ্গে কাজ করি, তবে ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই।
মন্তব্য করুন


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডায় পুলিশের গুলিতে
আহত রকিবুল সরদার (৩০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু
হয়।
নিহত রকিবুল মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকার দক্ষিণ কামাইপুর
গ্রামের কালু সরদারের ছেলে।
নিহতের পরিবার ও এলাকা সূত্রে জানা গেছে, রকিবুলের পরিবারে স্ত্রী,
২ মেয়ে, বাবা, ৩ ভাই ও ১ বোন রয়েছে। তিনি ঢাকার উত্তর বাড্ডায় একটি ফার্নিচারের দোকানে
কাজ করতেন। দরিদ্র পরিবারের মাত্র ভরসা ছিলেন তিনি। তার উপার্জনের ওপর নির্ভরশীল ছিল
পুরো পরিবার।
গত ২০ জুলাই বিকালে উত্তর বাড্ডা এলাকায় ছাত্র-জনতার একটি মিছিল বের
হলে আ. লীগের সঙ্গে তাদের ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ মিছিল দেখতে বাসা থেকে রকিবুল
রাস্তায় বের হয়। এসময় দুই পক্ষের মিছিলের মাঝখানে পড়ে যান তিনি। তখন হঠাৎ পুলিশের একটি
ছোড়াগুলি রকিবুলের পেটের সামনে দিয়ে ঢুকে পিছন দিয়ে বের হয়ে যায়। মুহূর্তেই মাটিতে
লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল
কলেজ হাসপাতালে ভর্তি করেন। আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শাবনুর বেগম বলেন, আমার স্বামীর ওপর নির্ভরশীল ছিল আমাদের
সংসার। এখন আমাদের সংসার কে চালাবে। আমাদের সব শেষ হয়ে গেল। একটি গুলিতে সব স্বপ্ন
আজ মিথ্যা হয়ে গেল। এখন আমরা কীভাবে বাঁচবো।
নিহতের মামা এইচ এম মশিউর রহমান বলেন, রকিবুল ঢাকায় সোপা কাপড় সেলাইয়ের
কাজ করে তার সংসার চালাতো। আন্দোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের ধাওয়া পালটা ধাওয়ার মধ্যে
থেকে একটি গুলি এসে লেগে রকিবুলকে শেষ করে দিল। তার সংসারে বাতি আজ নিভে গেল।
মন্তব্য করুন


বাংলাদেশে এ বছর তিন তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ল - মোখা, হামুন ও মিধিলি।
আগামী ২৬ নভেম্বর বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিচাং সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকরা জানিয়েছেন ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা প্রবল ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বলেন, বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়ে আগামী তিন দিনে নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বঙ্গোপসাগরে লঘুচাপটি আগামী ২৬ নভেম্বর সৃষ্টি হতে পারে, যা ২৯ নভেম্বরের মধ্যে নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় মিচাং সৃষ্টির প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। বাংলাদেশে আঘাত হানবে কি না, তা ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি দেখে পরবর্তীতে জানা যাবে। এই ঘূর্ণিঝড়টি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড পথকস্ট সিস্টেম নামক আবহাওয়া মডেলের পূর্বাভাস বিশ্লেষণে এমন তথ্য দেখা গেছে।
নিম্নচাপের প্রভাবে আগামী শনিবার থেকে সারা দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, আগামী তিন দিন সারা দেশে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
উল্লেখ্য, চলতি বছরের ১৪ মে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এরপর ২৪ অক্টোবর দিবাগত রাতে ঘূর্ণিঝড় ‘হামুন’ চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে আঘাত হানে। এতে চট্টগ্রাম-কক্সবাজার উপকূলে প্রাণহানি এবং বসতবাড়ি ও ফসলও নষ্ট হয়। তারপর গত ১৮ নভেম্বর আঘাত হানে ঘূর্ণিঝড় ‘মিধিলি।’
মন্তব্য করুন


বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন
মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো: মাহবুবুল আলম।
রোববার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের
চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন
২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী মাহবুবুল আলমকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক
পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ টেলিভিশনের
(বিটিভি) মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত
চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানানো হয়েছে
প্রজ্ঞাপনে।
অন্যদিকে, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী
পরিচালক পদে মো. লতিফুল ইসলামকে নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, কবি নজরুল ইনস্টিটিউট আইন
অনুযায়ী তাকে পরবর্তী ২ বছর মেয়াদে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক পদে নিয়োগ
করা হলো।
মন্তব্য করুন