

লক্ষ্মীপুরে
সাহাব উদ্দিন নামে এক কৃষকদল নেতার চুরির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে
পড়েছে। এ ঘটনায় বুধবার (৪ মার্চ) রাতে তাকে দল থেকে বহিষ্কার করেছে লক্ষীপুর জেলা কৃষকদল।
সাহাব
উদ্দিন সদর উপজেলার চরশাহী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের
সদস্য।
জেলা
কৃষকদলের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রাজুর স্বাক্ষরিত বহিষ্কারের চিঠিতে উল্লেখ করা
হয়, দলীয় নির্দেশনা ভঙ্গ, সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের
সাথে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাহাবউদ্দিনকে দলীয় সদস্য পদসহ দল থেকে
বহিষ্কার করা হয়েছে। তার সঙ্গে কৃষকদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের কোনো প্রকার সাংগঠনিক
সম্পর্ক না রাখার আহবান করা হয়েছে। জেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম মামুন ও সাধারণ
সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
পুলিশ
ও স্থানীয় সূত্র জানায়, ৩-৪ দিন আগে সাহাব উদ্দিনসহ দুইজন পার্শ্ববর্তী কুশাখালী ইউনিয়নের
একটি ঘরে চুরি করতে যান। সিসি ক্যামেরাতে সেই দৃশ্য ধরা পড়ে। লুঙ্গি ও শার্ট পরিহিত
নেতার হাতে একটি ছুরি ও একটি টর্চ লাইট ছিল। সেই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
চন্দ্রগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, ৩-৪ দিন আগে ঘটনাটি ঘটেছে। যার
ভিডিও রয়েছে। এ ঘটনায় ওই পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন। মামলা শেষে প্রয়োজনীয় আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


সৌদি
আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মো. নইম উদ্দিন মন্ডল নামে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
হয়েছে। এটিই এবারের হজে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। মৃত মো. নইম উদ্দীন মন্ডল (৭৫)
জয়পুরহাটের বাসিন্দা।
জানা
যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় তিনি স্বাভাবিক ভাবে মারা
যান তিনি। বুধবার (২২ এপ্রিল) মক্কা বাংলাদেশ হজ অফিস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার
রাত পর্যন্ত ৩০ হাজার ৫৬৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার
হজযাত্রী ২ হাজার ৮৭০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ১৭ হাজার ৬৯৩ জন। এখন
পর্যন্ত সৌদি আরব যাওয়ার ফ্লাইট পরিচালিত হয়েছে ৫১টি। তার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের
১৯টি, সৌদি এয়ারলাইন্সের ১৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৪টি।
চাঁদ
দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ৩১
মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে
ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।
মন্তব্য করুন


আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতের তাপমাত্রা বেড়ে শীত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা নেই। বরং এসময়ে রাতের তাপমাত্রা ক্রমে বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আগামী সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে (রংপুর এবং সিলেট অঞ্চল) বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
বৃহস্পতিবার(২১ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। যা একদিন আগে ছিল ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবার এবং শনিবারও রাতের তাপমাত্রা বাড়তে পারে জানিয়ে তিনি বলেছেন, পরবর্তী ৫দিনে সারাদেশে রাতের তাপমাত্রা বাড়তে পারে এবং দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন


ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমেছে। মে মাসের জন্য ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (২ মে) বিইআরসি হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান মো: নূরুল আমিন। সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হবে। এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা।
প্রাকৃতিক গ্যাসের নতুন সংযোগ বন্ধ থাকায় গৃহস্থালি রান্নার পাশাপাশি রেস্তোরাঁ, পরিবহন, ছোট-বড় শিল্পকারখানায়ও এলপিজি ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১৬ টাকা ৮ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী সাড়ে পাঁচ থেকে ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম কমেছে।
মন্তব্য করুন


পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা থেকে শুরু করে পান্তা-ইলিশ শোভা পায় বাঙালির পাতে।
ঐতিহ্যবাহী এই উৎসবকে কেন্দ্র করে মাছের বাজারে রুপালি ইলিশের কদর থাকে বরাবরই তুঙ্গে।
এবারও পহেলা বৈশাখ উপলক্ষে যথারীতি বাজারে ইলিশের চাহিদা রয়েছে। তবে সে তুলনায় সরবরাহ কম হওয়ায় বেশি দামেই ইলিশ মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের।
মাছ ব্যবসায়ীরা দাবি করছেন, অন্যান্য সময়ের চাইতে এখন ইলিশ ধরা পড়ছে কম। এজন্য বাজারে সরবরাহ কম, ফলে দাম বেশি। সাধারণত সরবরাহ বেশি হলেই দাম কম হয়। কিন্তু এবার পাইকারি বাজারেও ভিন্ন চিত্র।
বড় আকারের ইলিশের দেখা খুব একটা মিলছে না। বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, এক কেজির নিচে, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে, সঙ্গে পাওয়া যাচ্ছে জাটকা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা প্রতিকেজি জাটকা বিক্রি করছেন সাড়ে ৬ শ' থেকে ৭ শ' টাকায়। ৭০০ গ্রাম ওজনের ইলিশ দাম ১২০০ টাকা, ৮০০ গ্রাম ইলিশের দাম ১৩৫০ থেকে দেড় হাজার টাকার মতো। ১ হাজার টাকায় পাওয়া যাচ্ছে ৫৫০ গ্রাম ওজনের ইলিশ।
এবার ঈদের ছুটির সঙ্গে এবার পহেলা বৈশাখের ছুটি একসঙ্গে হওয়ায় অনেক মানুষ শহরে নেই ফলে অন্যান্যবারের পহেলা বৈশাখের মতো ইলিশ বেচাবিক্রির ধুম সেভাবে চোখে পড়ছে না।
বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কাঁচাবাজারগুলোতে ক্রেতা কম থাকায় বেশিরভাগ দোকানি অলস সময় পার করছেন। ঈদে শাকসবজির দাম বাড়েনি। অন্যদিকে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১০ টাকা বেড়েছে। সোনালি বা লেয়ার মুরগির দামও বেড়েছে ২০-৩০ টাকা। এছাড়া বেশিরভাগ দোকানে গরুর মাংসের দাম ৮০০ টাকা, আর খাসির মাংসের দাম ১২০০ থেকে ১৩০০ টাকা। সার্বিকভাবে বাজার স্বাভাবিকই আছে। তবে ঈদের ছুটির কারণে চাহিদা কম, ফলে সরবরাহও কম। একই প্রভাব পড়েছে ইলিশের বাজারে, যার ফলে বড় আকারের ইলিশেরও দেখা মিলছে না।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সিটি কর্পোরেশনের অধীনস্থ সকল অফিস প্রাঙ্গণকে শতভাগ তামাকমুক্ত করতে দ্রুত উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসক মোঃ শাহ আলম। তিনি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে তামাকমুক্ত পরিবেশ গড়ে তোলার বিকল্প নেই। এ বিষয়ে আয়োজক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে শিগগিরই বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হবে।
আজ বুধবার (১০ ডিসেম্বর) সকালে কুমিল্লা সিটি কর্পোরেশনের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে উবিনীগ (উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা) ও তাবিনাজ (তামাক বিরোধী নারী জোট) এর যৌথ আয়োজনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতকরণের দাবিতে মতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সভায় তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি, অর্থনৈতিক ক্ষতি ও পরিবেশগত বিপর্যয় বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক হাসানুল হাসিব আল গালিব। তিনি পরোক্ষ ধূমপানের কারণে অধূমপায়ীদের ঝুঁকির বিষয়টি বিশেষভাবে তুলে ধরেন।
বক্তারা বলেন, সিটি কর্পোরেশনের বিভিন্ন অফিসে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। এই স্থানে ধূমপান হলে অধূমপায়ীরাও পরোক্ষ ধূমপানে আক্রান্ত হন। তাই সবার নিরাপত্তায় অফিস প্রাঙ্গণকে তামাকমুক্ত ঘোষণা করা জরুরি।
সভায় জানানো হয়, ইতোমধ্যে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসসমূহ তামাকমুক্ত পরিবেশ ঘোষণা করেছে। কুমিল্লা সিটি কর্পোরেশনও দ্রুত এ উদ্যোগ বাস্তবায়ন করলে নাগরিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন এডমিন অফিসার সাইফুল ইসলাম, হিউম্যান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক পারভীন হাসান এবং প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তফা রনি। সভায় সিটি কর্পোরেশনের সব বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুষ্টিয়ার
কুমারখালী উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে
অন্তত ২৫ থেকে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার
(২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায়
এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত
দোকানগুলোর মধ্যে একটি কাঠ ও ফার্নিচারের দোকান, একটি কম্পিউটার ও ফটোকপি দোকান এবং
একটি ডেন্টাল (পল্লি চিকিৎসক) চেম্বার রয়েছে।
ক্ষতিগ্রস্তরা
হলেন, ওই এলাকার আব্দুল খালেকের ছেলে জাকির হোসেন (কাঠ ও ফার্নিচার ব্যবসায়ী), ফজলু
শেখের ছেলে ফয়সাল শেখ (কম্পিউটার ও ফটোকপি ব্যবসায়ী) এবং আলতাফ হোসেনের ছেলে শরিফ উদ্দিন
(ডেন্টাল চিকিৎসক)।
স্থানীয়
সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে লাহিনীপাড়া এলাকার দোকানগুলোতে হঠাৎ দাউ দাউ
করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। তারা চিৎকার-চেঁচামেচি করে আশপাশের লোকজনকে ডাকেন
এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
এলেও ততক্ষণে তিনটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয়
বাসিন্দা বাপ্পী হোসেন জানান, ‘রাত সাড়ে তিনটার দিকে আগুন দেখতে পেয়ে সবাই ছুটে আসে।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই তিনটি দোকান পুড়ে ছাই হয়ে
যায়।’
বিষয়টি
নিশ্চিত করে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে
গিয়ে দেখি দোকানগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে
আনা সম্ভব হয়েছে। তবে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির
পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।’
মন্তব্য করুন


দলে
না রাখায় কোচের ওপর হামলার অভিযোগ উঠেছে ভারতীয় তিন ক্রিকেটারের বিরুদ্ধে। মাথায় গুরুতর
আঘাত এবং কাঁধের হাড়ে চিড় ধরেছে কোচ এস ভেঙ্কটারামনের। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পুদুচ্চেরি
(সিএপি) অনূর্ধ্ব-১৯ দলের কোচ তিনি। শেষ খবর, অভিযুক্ত ক্রিকেটারদের খুঁজছে পুলিশ।
ভারতের
সংবাদমাধ্যম জানাচ্ছে, ওই ক্রিকেটাররা চলতি সৈয়দ মুশতাক আলি ট্রফির দল থেকে বাদ পড়ে
ক্ষুদ্ধ হয়ে আক্রমণ করেন। মাথায় গুরুতর আঘাতের পর ২০টি সেলাই লেগেছে কোচের। গভীর ক্ষত
হয়েছে কাঁধে। গত সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে সিএপি কমপ্লেক্সের ইনডোর নেটের
ভেতর ঘটে হামলা। স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয়
সেদারাপেট থানার উপ-পরিদর্শক এস. রাজেশ বলেছেন, ‘ভেঙ্কটারামনের কপালে ২০টি সেলাই দেয়া
হয়েছে, তবে তার অবস্থা স্থিতিশীল। অভিযুক্ত ক্রিকেটাররা পালিয়ে গেছে, আমরা তাদের
খুঁজে বের করার চেষ্টা করছি। বিস্তারিত তথ্য পর্যায়ক্রমে জানানো হবে।’ভেঙ্কটারামন
আক্রমণকারী তিন স্থানীয় খেলোয়াড়ের নাম উল্লেখ করেছেন। কার্তিকেয়ন জয়সুন্দরম, প্রথম
শ্রেণির খেলোয়াড় এ. অরবিন্দরাজ ও এস. সন্থোষ কুমারন। তিনজনকে উসকানির অভিযোগে তিনি
পুদুচ্চেরি ক্রিকেটার ফোরামের সচিব জি. চন্দ্রনকেও দায়ী করেছেন।
মন্তব্য করুন


সিরাজগঞ্জের
উল্লাপাড়া উপজেলায় নির্বাচন পরবর্তীতে যুবদল নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে
ভাংচুর ও লুটপাটের অভিযোগে ইউনিয়ন জামায়াতের আমির ও সেক্রেটারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার
আব্দুল আলিম সরদার উপজেলার উধুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির ও আব্দুল কাদের খন্দকার একই
ইউনিয়নের সেক্রেটারি।
মামলা
এজাহারে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪
আসনে জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান জয়লাভ করেন।
শুক্রবার
(১৩ ফেব্রুয়ারি) ভোরে পূর্বশক্রতার জেরে গজাইল বাজারে অবস্থিত উধুনিয়া ইউনিয়ন যুবদলের
যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফের দোকানে জামায়াতের নেতাকর্মীরা হামলা চালান। হামলাকারীরা
দোকানটি ভাংচুর করে এবং নগদ টাকা লুট করে নিয়ে যান।
উল্লাপাড়া
মডেল থানার ওসি সাকিউল আযম বলেন, এ ঘটনায় যুবদল নেতা আব্দুল লতিফ ১০/১২জনের বিরুদ্ধে
থানায় মামলা দায়ের করেছেন। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ইউনিয়ন জামায়াত নেতা আব্দুল
আলিম সরদার ও আব্দুল কাদের খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন


যশোরের ঝিকরগাছায় হত্যা মামলায় ওসমান গণি ও আলী হোসেন নামে ২ ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জুয়েল অধিকারী এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন— ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের ছোট পোদাউলিয়া গ্রামের মৃত ছবেদ আলী সরদারের ছেলে ওসমান গণি ও আলী হোসেন। এ মামলার অপর আসামি দণ্ডপ্রাপ্ত ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ছোট পোদাউলিয়া গ্রামের নুরুল হকের ছেলে কামরুজ্জামানের সঙ্গে তার চাচাতো ভাই ওসমান ও আলী হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কামরুজ্জামানের সঙ্গে ওসমান ও আলী হোসেনের বাগ্বিতণ্ডা হয়।
এক পর্যায়ে ওসমান ও আলী হোসেন বাড়ি থেকে ধারালো দা এনে কামরুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তাকে বাঁচাতে গিয়ে তার বড় ভাইয়ের স্ত্রী আনোয়ারা, ছোট ভাইয়ের স্ত্রী পারভীন ও ভাইপো আতাউর রহমানও হামলার শিকার হন। ওই চারজনকে কুপিয়ে জখম করে ওসমান ও আলী হোসেন পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চারজনকেই যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে আনার পর কামরুজ্জামানের মৃত্যু হয়। আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় নিহত কামরুজ্জামানের বাবা রুহুল আমিন সরদার থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ৩ জুলাই ঝিকরগাছা থানার উপপরিদর্শক বনি ইসরাইল আদালতে চার্জশিট জমা দেন। ওসমান ও আলী হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার তাদের ফাঁসির আদেশ ও প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওসমানের স্ত্রী খাদিজা খাতুনকে খালাস দেওয়া হয়। এপিপি আজিজুল ইসলাম বলেন, হত্যা মামলায় ২ বছরের মাথায় আদালত রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
মন্তব্য করুন


সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এ পূজার মহাঅষ্টমী আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)। এদিন অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য- পাঁচ নৈবেদ্যে পূজিত হবেন দেবীদুর্গা। নির্জলা উপবাস থেকে সনাতনী নারী-পুরুষ, শিশু-কিশোর-বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেবেন, হবে সন্ধীপূজা। এদিন সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘কুমারী পূজা’। কুমারী বালিকার মধ্যে বিশুদ্ধ নারীর রূপ কল্পনা করে তাকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা।
এদিন রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতিবছরই আড়ম্বরপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুমারী পূজা উদযাপন করেন হাজারো সনাতন ধর্মাবলম্বীরা।
শাস্ত্রমতে কুমারী পূজার উদ্ভব হয় বানাসুর বা কোলাসুরকে হত্যার মধ্য দিয়ে। কোলাসুর নামক অসুর এক সময় স্বর্গ-মর্ত্য অধিকার করে নেয়। কোলাসুর স্বর্গ-মর্ত্য অধিকার করায় বাকি বিপন্ন দেবগণ মহাকালীর শরণাপন্ন হোন। সে সকল দেবগণের আবেদনে সাড়া দিয়ে দেবী দেবতাদের আবেদনে সাড়া দিয়ে দেবী মানবকন্যারূপে জন্মগ্রহণ করেন এবং কুমারী অবস্থায় কোলাসুরকে হত্যা করেন। এরপর থেকেই মর্ত্যে কুমারী পূজার প্রচলন শুরু হয়। প্রতি বছর দুর্গাদেবীর মহাঅষ্টমী পূজাশেষে কুমারী পূজা অনুষ্ঠিত হয়।
পুরোহিতদর্পণ প্রভৃতি ধর্মীয় গ্রন্থে কুমারী পূজার পদ্ধতি এবং মাহাত্ম্য বিশদভাবে বর্ণিত হয়েছে। বর্ণনানুসারে কুমারী পূজায় কোনো জাতি, ধর্ম বা বর্ণভেদ নেই। দেবীজ্ঞানে যেকোনো কুমারীই পূজনীয়। তবে সাধারণত ব্রাহ্মণ কুমারী কন্যার পূজাই সর্বত্র প্রচলিত। এক্ষেত্রে এক থেকে ১৬ বছর বয়সী যেকোনো কুমারী মেয়ের পূজা করা যায়। অনেকের মতে দুই বছর থেকে ১০ বছরের মেয়েদের পূজা করা যায়।
শ্রীরামকৃষ্ণের মতে- সব স্ত্রীলোক ভগবতীর এক একটি রূপ। শুদ্ধাত্মা কুমারীতে ভগবতীর বেশি প্রকাশ। দুর্গাপূজার অষ্টমী বা নবমীতে সাধারণ পাঁচ থেকে সাত বছরের একটি কুমারীকে প্রতিমার পাশে বসিয়ে পূজা করা হয়। চণ্ডীতে বলা হয়েছে— ‘যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা। নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্য মধ্যে মায়ের রূপ’।
মন্তব্য করুন