

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর লিগ পর্বে প্রতিদিন একই ভেন্যুতে দুটি করে ম্যাচ আয়োজন করা হবে, যা দর্শকরা একটি টিকিটেই উপভোগ করতে পারবেন। এবারের আসরে ম্যাচ দেখার জন্য টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএল ম্যাচগুলোর সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সব ক্যাটাগরির টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে।
বিসিবি সূত্র জানায়, বিপিএলের দ্বাদশ আসরের পর্দা উঠবে ২৬ ডিসেম্বর। এর আগে ২১ ডিসেম্বর থেকে টিকিট বিক্রি শুরু হবে। সিলেট পর্বে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত। তবে ২৮ ও ৩১ ডিসেম্বর কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা দেখতে আগ্রহী দর্শকদের অনলাইনের মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে হবে। বিসিবির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ভেন্যুতে কোনো বুথে সরাসরি টিকিট বিক্রি করা হবে না। দর্শকরা www.gobcbticket.com.bd
ওয়েবসাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন।
টিকিটের মূল্য তালিকা অনুযায়ী,
গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ইস্ট, আপার ওয়েস্ট, লোয়ার ইস্ট ও লোয়ার ওয়েস্ট) প্রতিটি আসনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার টাকা।
এ ছাড়া ক্লাব হাউস (আপার) ক্যাটাগরির টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।
বিসিবি আশা করছে, অনলাইন টিকিটিং ব্যবস্থার মাধ্যমে দর্শকরা সহজেই মাঠে বসে বিপিএলের ম্যাচ উপভোগ করতে পারবেন।
মন্তব্য করুন


শীতে
কাঁপছে দেশের বিভিন্ন জেলা। বিশেষ করে উত্তরাঞ্চলে শীত সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে।
আজ
শনিবার ( ০৬ ডিসেম্বর ) দেশের ২০ জেলায় তাপমাত্রা
১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা
হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া
অফিস জানিয়েছে, টাঙ্গাইল, সিলেট ও বরিশালে আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে নেত্রকোনায় ১৩.৭, খুলনায় ১৩.৬, ভোলায় ১৩.৪, সাতক্ষীরা,
দিনাজপুর, নীলফামারীর ডিমলায় ১৩.৩ ডিগ্রি। নীলফামারীর সৈয়দপুরে ১৩.২, পাবনার ঈশ্বরদী
ও কুমিল্লায় ১৩ ডিগ্রি, গোপালগঞ্জ ও কুষ্টিয়ার কুমারখালীতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে
১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া নওগাঁর বদলগাছীতে ১২.৭, কুড়িগ্রামের রাজারহাটে ১২.৬,
যশোরে ১২, চুয়াডাঙ্গায় ১১.৮ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ঠাকুরগাঁওয়ে ১১ ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায়
১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, চার দিন রাত ও দিনে তাপমাত্রার কোনো
পরিবর্তনের সম্ভাবনা নেই। একদিন তাপমাত্রা সামান্য বাড়বে।
পূর্বাভাসে
বলা হয়েছে, আগামীকাল রবিবার সকাল ৯টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা
দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা
কুয়াশা পড়তে পারে।
সেই
সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামীকাল
রবিবার, মঙ্গলবার, বুধবার আবহাওয়ার এমন পরিস্থতি বিরাজ করবে। তবে আগামী সোমবার অস্থায়ীভাবে
আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এসময় সারা দেশে রাত ও দিশের
তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়া
অফিস জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকার অবস্থান
করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর একটি বর্ধিতাংশ
উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মন্তব্য করুন


তথ্য
ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
হাসান বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারির নির্বাচন একটি শক্ত ভিত্তি তৈরি করবে। এই ভিত্তি
গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনবে। বৈষম্যহীন ও
শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন এখনো পূর্ণতা পায়নি, সেই লক্ষ্য অর্জনের যাত্রা এখান
থেকেই শুরু করা সম্ভব হবে।’
আজ
সোমবার ( ১৬ ডিসেম্বর ) ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন
শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন উপদেষ্টা।
উপদেষ্টা
বলেন, ‘শুধু নির্বাচন নয়, এবার গণভোটের মাধ্যমেও সংস্কার প্রশ্নে গুরুত্বপূর্ণ বিষয়ে
জনগণ তাদের মতামত জানাতে পারবে। এর ওপর ভিত্তি করে গণতন্ত্রের যাত্রা নতুন রূপে শুরু
হতে পারে।’
রিজওয়ানা
হাসান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে দমন করতে যুক্তি ও তর্কের বদলে হত্যাচেষ্টার
মতো সহিংস পন্থা নেওয়া অত্যন্ত দুঃখজনক। এটি নিন্দনীয় ও কাপুরুষোচিত।
তিনি
বলেন, ‘শক্তি থাকলে জনগণের মুখোমুখি হতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের সামনে যাওয়ার
পথ সবারই জানা।’ তিনি আরো বলেন, ‘প্রতিপক্ষকে ঘায়েল
করার যে সংস্কৃতি তৈরি হয়েছে, নতুন বাংলাদেশে তার কোনো স্থান নেই। এই সরকার তখনই সফল
হবে, যখন সুষ্ঠু নির্বাচন, বিচার এবং সংস্কারের যে লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হয়েছে,
তা বাস্তবায়ন করা যাবে।’
তথ্য
উপদেষ্টা বলেন, ‘সরকারের লক্ষ্য একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন
নিশ্চিত করা। মানুষ যেন নির্ভয়ে ভোট দিতে পারে। তবে এই প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য
একটি শক্তি সক্রিয় রয়েছে। সেই শক্তিকে প্রতিহত করার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে
তোলাও প্রয়োজন।
মন্তব্য করুন


টাঙ্গাইল
শাড়ি বুনন শিল্পকে অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো।
আজ
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০তম আন্তঃরাষ্ট্রীয়
পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
এই
কনভেনশনের আওতায় এটি বাংলাদেশের ষষ্ঠ একক নিবন্ধন। এর আগে পাওয়া অন্য পাঁচটি স্বীকৃতি
হলো— বাউল সংগীত (২০০৮), জামদানি বুনন (২০১৩), পহেলা বৈশাখে
মঙ্গল শোভাযাত্রা (২০১৬), শীতল পাটি (২০১৭) এবং রিকশা পেইন্টিং (২০২৩)।
চলমান
এই সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের দলনেতা এবং ইউনেস্কো সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের
স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি
বাংলাদেশের জন্য একটি অসামান্য গৌরবের বিষয়। দীর্ঘ দুই শতকের অধিক সময় ধরে টাঙ্গাইলের
তাঁতিদের অনবদ্য শিল্পকর্মের বৈশ্বিক স্বীকৃতি এটি। টাঙ্গাইল শাড়ি বাংলাদেশের সকল নারীর
নিত্য পরিধেয়, যা এই শাড়ি বুনন শিল্পের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের পেছনে অনুপ্রেরণা
হিসেবে কাজ করেছে।
রাষ্ট্রদূত
এই অর্জন বাংলাদেশের সকল তাঁতি এবং নারীদের প্রতি উৎসর্গ করেছেন। তিনি বলেন, ঐতিহ্য
হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি অর্জনের মতো বাংলাদেশের বহু অপরিমেয় সাংস্কৃতিক উপাদান রয়েছে।
নথি প্রস্তুত করার সক্ষমতা বৃদ্ধি এবং কনভেনশন সংক্রান্ত অভিজ্ঞ জনবল তৈরি করার মাধ্যমে
এই রকম আরও অনেক ঐতিহ্যের ইউনেস্কো-স্বীকৃতি অর্জনের সুযোগ রয়েছে। এর আগে গত ৭ ডিসেম্বর
আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের চলমান ২০তম সভা উদ্বোধন করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।
অনুষ্ঠানে ইউনেস্কোর নবনিযুক্ত মহাপরিচালক খালেদ এল এনানি যোগ দেন।
মন্তব্য করুন


জুলাই গণ-অভ্যুত্থানে কয়েক শহিদ পরিবার আজ রোববার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহিদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা ও পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা আজকের বৈঠকে শহিদ পরিবারের প্রত্যাশার কথা শুনেছেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সারজিস আলম।
মন্তব্য করুন


সাতক্ষীরার
কালিগঞ্জে সুলতা সরদার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত
সুলতা শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সুবল বৈদ্যের মেয়ে। নিহত
গৃহবধূর ছয় বছর ও আড়াই বছর বয়সী দুই শিশু সন্তান রয়েছে। বুধবার (৪ মার্চ) শ্বশুরবাড়ি
থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের
বাবা সুবল বৈদ্য অভিযোগ, তার মেয়ের দাম্পত্য জীবন সুখের ছিল না। স্বামী-স্ত্রীর মধ্যে
নিত্যনৈমিত্তিক কলহ লেগেই থাকতো। তিনি দাবি করেন, সুলতা প্রায়ই স্বামী শশাঙ্কের বিরুদ্ধে
অন্যত্র অনৈতিক সম্পর্ক ও পরকীয়ার অভিযোগ জানাতেন। এসব বিষয় নিয়ে পরিবারে প্রায় ঝগড়া-বিবাদ
হতো।
এদিকে,
হঠাৎ মায়ের মৃত্যুতে দুই শিশুর কান্নায় ভারী হয়ে উঠেছে বাড়ির আঙিনা। প্রতিবেশী শিখা
রাণী জানান, রাতে যা-ই ঘটুক, সকালে এমন দৃশ্য কেউ কল্পনাও করেনি। স্থানীয়দের দাবি,
ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং প্রকৃত সত্য উদঘাটিত হোক।
এ
বিষয়ে কালিগঞ্জ থানার এসআই মতিন বিশ্বাস জানান, ঘটনার পর স্বামী শশাঙ্ক সরদারকে জিজ্ঞাসাবাদের
জন্য থানায় নেয়া হয়েছে। এছাড়া, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে
পাঠানো হয়েছে।
কালিগঞ্জ
থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান,
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন
হাতে পাওয়ার পর এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন


সিরাজগঞ্জ, ১০ ডিসেম্বর, বুধবার: সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানাধীন এলাকায় দূরপাল্লার একটি বাসে ডাকাতি চেষ্টাকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাহেবগঞ্জ বাজারসংলগ্ন ফাঁকা এলাকায়।
গ্রেপ্তারকৃতরা হলেন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ধলটেংগর গ্রামের ট্রাকচালক নাজমুল হোসেন (৩০), তার সহকারী সোলাইমান হোসেন (২৫) এবং ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের আমিনুর ইসলাম (২৪)। জরুরি কলে পুলিশের দ্রুত সাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে নিয়মিত টহল চলাকালীন সময়ে জরুরি সেবা '৯৯৯'-এর মাধ্যমে ডাকাতির চেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ দল পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা দ্রুত তাদের ট্রাকে করে পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের ধাওয়া করে নিউ মায়ের আঁচল হোটেলের সামনে থেকে তিনজনকে আটক করতে সক্ষম হয় এবং ট্রাকটি জব্দ করে। তবে, ট্রাকে থাকা তাদের সহযোগী আরও ৮ থেকে ১০ জন ডাকাত রাতের অন্ধকারে পালিয়ে যায় বলে জানান ওসি ইসমাইল হোসেন। বিচারকের বাসে ডাকাতির চেষ্টা ওসি ইসমাইল হোসেন আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শাহ ফতেহ আলী নামক একটি বাসে এই ডাকাতির চেষ্টা করা হয়েছিল। ওই বাসের যাত্রী কুমিল্লা স্পেশাল জেলা ও দায়রা জজ মো. মোহাসিনুল হক পুলিশের কাছে অভিযোগ করেন, ঘটনাস্থলে পৌঁছামাত্র ডাকাতরা ট্রাক দিয়ে মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে বাসে ডাকাতির চেষ্টা শুরু করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে এবং পলাতক ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন


বাংলাদেশের
প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদক জয়ের ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’।
গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক গ্রহণ করেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা
সদস্য শেখ মনিরুল আলম টিপু। উপস্থিত ছিলেন ‘ওয়ারফেজ’-এর বর্তমান ও অতীতের অনেক সদস্য। পদক
গ্রহণ শেষে রিকশায় চড়ে ফিরেছেন তাঁরা।
সে
আনন্দযাত্রার ছবি ফেসবুকে দিয়ে ব্যান্ডটির গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল লেখেন, ‘আমরা
একুশে পদক পেয়ে রিকশায় ফিরে এলাম। ছবিতে কমল, টিপু, পলাশ নূরদের সঙ্গে আছেন রিকশাচালকও।
মন্তব্য করুন


কেন্দ্রীয় ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত নীতিমালা জারি করেছিলো ।
আর সে নীতিমালাটি জারি করার পর এবারই সর্বপ্রথম পাঁচটি ব্যাংককে একসাথে করা হচ্ছে।
সোমবার (১৫ এপ্রিল) এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, কেন্দ্রীয়
ব্যাংক প্রথমত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বিডিবিএল, বেসিক, পদ্মা ও ন্যাশনাল ব্যাংকের
বাহিরে নতুন কোনো ব্যাংককে আপাতত একীভূত করবে না আর পরবর্তী সময়ে অন্য কোনো ব্যাংক
একীভূত করা হবে কি না, সে সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।
এ সিদ্ধান্ত নেয়ার আগে বেসরকারি খাতের শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংকের সঙ্গে নাজুক
পদ্মা ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে সমঝোতা স্মারক সই হয়।
এদিকে ব্যাংক একীভূতকরণ সংক্রান্ত নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে,
কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালার আলোকে দুর্বল (খারাপ অবস্থা) থাকা ব্যাংকগুলো নিজ থেকে
একীভূত না হলে বাধ্যতামূলকভাবে একীভূত করা হবে। তবে তার আগে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারকে সই করতে হবে।
আর এর পরবর্তী ধাপে আমানতকারী, পাওনাদার ও বিনিয়োগকারীর অর্থ ফেরতের পরিকল্পনা
জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংক তারপর বহিঃনিরীক্ষক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের
সার্বিক আর্থিক চিত্র বের করবে।
এ সবগুলো ধাপ শেষে আদালতের কাছে একীভূতকরণের আবেদন করতে হবে।
একীভূতকরণে কোনো ব্যাংক মূলধন ও তারল্য ঘাটতি, খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি এবং
আমানতকারীদের জন্য ক্ষতিকর কার্যকলাপের কারণে পিসিএ ফ্রেমওয়ার্কের আওতাভুক্ত হলে সংশ্লিষ্ট
ব্যাংক পুনরুদ্ধারে কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ মানতে হবে। পুনরুদ্ধার পরিকল্পনা
বাস্তবায়নে ব্যর্থ হলে আমানতকারীর স্বার্থে ব্যাংক বাধ্যতামূলক একীভূতকরণ হবে। একীভূতকরণ
প্রক্রিয়া সুশৃঙ্খল এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে ব্যাংকের অনুসরণের এ নীতিমালা
জারি করে বাংলাদেশ ব্যাংক।
মন্তব্য করুন


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ (৩ ডিসেম্বর) বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৯১ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়ালো ৯৬ হাজার ৬৭ জনে।চলতি বছর নভেম্বর মাসে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। ওই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়।
মন্তব্য করুন


মাদকের গডফাদারদের ধরে আইনের আওতায় আনতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, শুধু বাহক নয়, মাদকের সঙ্গে জড়িত বড় বড় গডফাদারদের ধরতে হবে। চলমান যৌথ অভিযানে এ কার্যক্রম জোরদার করতে হবে এবং দৈনিক অগ্রগতির রিপোর্ট প্রদান করতে হবে। এ বিষয়ে সাফল্যের ওপর নির্ভর করে অধিদপ্তরের পারফরম্যান্স মূল্যায়ন করা হবে বলেও তিনি সতর্ক করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ঘুষ, দুর্নীতি থেকে দূরে থাকার আহবান জানিয়ে বলেন, দুর্নীতি না কমাতে পারলে এ সরকারের সাফল্য আসবে না। মাদক ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের মাধ্যমে পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনে। তাই মাদক নির্মূলে অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মানসিকতার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ইউনিফর্ম আছে কিন্তু অস্ত্র বা হাতিয়ার নেই। তাই সফল অভিযান পরিচালনার স্বার্থে তাদের অস্ত্র দেয়া প্রয়োজন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তাছাড়া যেসব অভিযান পরিচালনার সময় হামলার আশঙ্কা রযেছে, সেসব জায়গায় পুলিশসহ অভিযান পরিচালনার জন্য তিনি পরামর্শ দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
মন্তব্য করুন