

সুন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ দুর্ধর্ষ ডাকাত রাঙ্গা বাহিনীর প্রধান “নজরুল শেখকে” (৪৮) আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ সময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটক নজরুল বাগেরহাটের রামপাল থানার বাসিন্দা।
আজ রোববার (২৬ অক্টোবর) ভোরে সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালাবগী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা “লে. কমান্ডার সিয়াম-উল-হক “।
তিনি বলেন, আটক বনদস্যু নজরুল দীর্ঘদিন যাবত তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিলেন। এ ছাড়াও, গত ৩১ জুলাই রাঙ্গা বাহিনী সুন্দরবনের জঙ্গলবাড়ি এবং বনবিবি রিসোর্টে চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে। এরপর থেকেই এ বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্টগার্ড।
তিনি আরও বলেন, জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন


মুকুল বসু বোয়ালমারী প্রতিনিধি:
সম্প্রতি দেশকে অস্থিতিশীল ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ফরিদপুরের বোয়ালমারীতে জামায়াত, এনসিপি ও আওয়ামী দোসরদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় ওয়াপদা মোড়স্থ বিএনপি কার্যালয় হতে ফরিদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভিপি সামসুদ্দিন মিয়া ঝুনু’র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সামসুদ্দিন মিয়া ঝুনু বলেন, জামায়াত-শিবির, এনসিপি ও আওয়ামী দোসররা এদেশে ঘোলা পানিতে মাছ শিকারের আশায় নৈরাজ্য সৃষ্টি করছে। আর ব্যক্তি নৈরাজ্যের দায় চাপাচ্ছে বিএনপির ঘাড়ে। একটি ব্যবসায়িক মহলের আন্তঃকোন্দলকে পুঁজি করে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে যে সমস্ত কটুক্তিমূলক মন্তব্য করা হচ্ছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
জামায়াত ও এনসিপির উদ্দেশ্যে তিনি আরও বলেন, এদেশের স্বাধীনতা বিরোধী শক্তিকে গণতন্ত্রকামী জনগণ কখনোই রাষ্ট্রীয় ক্ষমতায় মেনে নিবে না। সুতরাং আপনারা আগের নিজেদের চরিত্র ঠিক করেন। আপনাদের সন্ত্রাসী কর্মকান্ড পুনরাজ্জীবিত করার বাসনা কখনোই বিএনপি এদেশে বাস্তবায়ন হতে দিবে না।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান বাবু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব, নাজিম উদ্দিন মিয়া মিলু, পৌর বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় কৃষকদলের সদস্য মো. আমিনুল ইসলাম, সাবেক জিএস ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, পৌর বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম কালামিয়া, উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর মিনাজুর রহমান লিপন, সাবেক কাউন্সিলর শেখ আজিজুল হক, সাবেক কাউন্সিলর মো. ফরিদ আহমেদ, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য গোলাম রসূল বিশ্বাস, মো. আলম শেখ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহাবুব হাসান সজিব, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সাদমান পাপ্পু, জুয়েল, সাব্বির প্রমুখ।
মন্তব্য করুন


সনাতন
হিন্দু ধর্মাবলম্বীদের শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠান ভ্রাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা উৎসব পালিত
হয়।
গত
বুধবার (১৫ নভেম্বর) কুমিল্লা মহানগরীর কালিয়াজুরীতে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা
ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র মেয়ে অর্পিতা
সরকার তার একমাত্র ছোট ভাই অরন্য সরকার প্রিন্স এর কপালে চন্দন দিয়ে ফোঁটা এঁকে ছড়া
কেটে বলেন "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে
ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।" এভাবেই
ভ্রাতৃদ্বিতীয়া যমের দুয়ারে কাঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করেন বোন।
এ
বিষয়ে রিতা রাণী মজুমদার বলেন, শুভ দিনের পরম পবিত্র লগ্নে ভাই-বোনের মধুর সম্পর্কের
পুনঃ নবীকরণ করে নেওয়া হয় প্রতি বছর। শৈশবের হারিয়ে যাওয়া মধুর এই দিনটিতে বড় বেশি
করে মনে পড়ে যায়। ভাই-বোনের স্নেহ ভালোবাসার সম্পর্কের প্রকাশ ভাইফোঁটা আচার অনুষ্ঠানটি
মন কেড়ে নেয়। একটি অনুষ্ঠানের মধ্যদিয়ে চিরন্তন আবেগ অনুভূতিই জীবন্ত হয়ে ওঠে। কার্তিক
মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে বোন তার ভাইকে পরম যত্ন সহকারে একটি সুন্দর আসনে বসিয়ে
হেমন্তের শিশির ও অন্যান্য উপকরণ দিয়ে হাতের তিন আঙ্গুলের সাহায্যে বোন তাঁর ভাইয়ের
কপাল ধুয়ে দেয়। এরপর বোন তার কনিষ্ঠা আঙ্গুল দিয়ে একইভাবে চন্দন তিলক এঁকে দিয়ে ছড়া
কেটে বলে "ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় যমকে
ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা।"
মন্তব্য করুন


কুমিল্লা সীমান্ত এলাকায় বাংলাদেশ সীমান্ত
রক্ষী বাহিনী (বিজিবি) এর কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর সফল অভিযানে ৩০ লক্ষ
৪৬ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বাসমতি চাউল জব্দ করা হয়েছে।
১৪ মার্চ রাত ১টায় কুমিল্লা ব্যাটালিয়নের
আওতাধীন বিবির বাজার বিওপির কটকবাজার পোষ্টের একটি বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক
ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় পালপাড়া নামক স্থানে সীমান্ত শূন্য
লাইন থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৬,৭৭০ কেজি
অবৈধ ভারতীয় বাসমতি চাউল উদ্ধার করা হয়। জব্দকৃত চাউলের বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ
৪৬ হাজার ৫০০ টাকা। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর
অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাহিদ পারভেজ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
মন্তব্য করুন


মোঃ মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় উপকারভোগীদের মাঝে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫টাকা কেজি দরে স্বল্পমূল্যে খাদ্যশস্যের চাউল বিতরন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় ট্যাগ অফিসারের উপস্থিতিতে ৬২৬ জনের মাঝে এসব চাউল বিতরন করা হয়।
এসময় ট্যাগ অফিসার ও উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুল ইসলাম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ হোসেন, যুবলীগ নেতা অহিদ রাজা ও ইউপি সদস্যবৃন্দরা।
মন্তব্য করুন


কিশোরগঞ্জ লাইনচ্যুত হয়েছে এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন। এতে বন্ধ রয়েছে ভৈরব- ময়মনসিংহ রুটে রেল চলাচল।
২৫ নভেম্বর শনিবার বিকেল সোয়া ৪টায় এ ঘটনাটি ঘটে কিশোরগঞ্জের কটিয়াদীর গচিহাটা স্টেশন এলাকায়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান।
কিশোরগঞ্জ রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, ২৫ নভেম্বর শনিবার বিকেল সোয়া ৪টায় কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি গচিহাটা স্টেশনে প্রবেশের সময় পয়েন্ট ভুল করে অন্য পয়েন্ট চলে যায়। এতে করে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে যায়। তবে এ ঘটনায় কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পাঠানো হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার করবে লাইনচ্যুত ইঞ্জিনটি।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় ভাড়া বাসা থেকে মা এবং মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে।
নিহতরা হলেন, কুমিল্লা নগরীর সুজানগর এলাকার মৃত নুরুল ইসলামের স্ত্রী তাহমিনা বেগম (৪৫) এবং তার মেয়ে সুমাইয়া আক্তার (২৩)।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহতরা নগরীর সুজানগর এলাকার হলেও গত ৫-৬ বছর ধরে কালিয়াজুড়ি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। নিহত তাহমিনার দুই ছেলে এক মেয়ে। তাদের মধ্যে বড় ছেলে কুমিল্লা ইপিজেডে চাকরি করেন, ছোট ছেলে আইন বিষয়ে পড়াশোনা করছেন। তাহমিনার মেয়ে সুমাইয়া আক্তার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন।
সোমবার গভীর রাতে ছেলেদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ভাড়া ওই বাসায় গিয়ে দেখে দুই কক্ষের বিছানার ওপর দুজনের মরদেহ পড়ে আছে। পরে পুলিশ সেগুলোর সুরতহাল তৈরি করে মরদেহগুলো উদ্ধার করে নিয়ে আসে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক বলেন, ঘটনার খবর পাই আমরা রাত আড়াইটার দিকে। পরে সেখানে যাই। খাটের নীচে বালিশ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য পুরোপুরি জানা যাবে। এ ঘটনায় পুলিশি তদন্ত ও আইনি প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে এক বিশেষ অভিযানে দুইটি বিদেশী পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে।
বিজিবি জানায়, মহাপরিচালক কর্তৃক ঘোষিত “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে কুমিল্লা ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অস্ত্র, মাদকদ্রব্যসহ সকল প্রকার চোরাচালান প্রতিরোধে সর্বদা তৎপর। এ লক্ষ্যে টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এবং ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায়, ০৩ নভেম্বর সোমবার ভোররাতে ৩টা ৩০ মিনিটে যশপুর বিওপি’র একটি বিশেষ টহল দল সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ ভেতরে পরিচালিত ওই অভিযানে উল্লিখিত অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই সফল অভিযান বিজিবির পেশাদারিত্ব ও সীমান্ত সুরক্ষায় অবিচল অঙ্গীকারের প্রতিফলন। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) জানিয়েছে, সীমান্তে যে কোন প্রকার অপরাধ দমনে তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় পাঁচ
বন্ধু নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) রাত পৌনে ৯টার
দিকে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের পাবনা সুগার মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্টেশনের
সদস্যরা নিহতসহ আহতদের উদ্ধার করেন।
নিহতরা হলেন- উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের
আজমনগর গ্রামের রেজাউল হোসেনের ছেলে জিহাদ, কবির আনোয়ারের ছেলে বিজয়, ইলিয়াস হোসেনের
ছেলে শিশির, মাসুম হোসেনের ছেলে সিফাত ও ভাড়ইমারী গ্রামের ওয়াজ আলীর ছেলে শাওন। আহতরা
হলেন- একই গ্রামের জেটুর ছেলে শাহেদ ও সুমন আলীর ছেলে নাঈম।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহতের
মধ্যে বিজয় হোসেন ঢাকার একটি ব্যক্তি মালিকানাধীন কোম্পানির প্রাইভেটকার চালাতেন।
ছুটিতে নিজ গ্রামের বাড়িতে বেড়ানোর উদ্দেশে গিয়ে সেই গাড়িতে আরও ছয় বন্ধুকে নিয়ে
ঘুরতে বের হয়। দাশুড়িয়া-পাবনা মহাসড়কের পাবনা সুগার মিলের সামনে পৌঁছালে প্রাইভেটকারটি
নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় প্রাইভেটকারটি দুমড়ে
মুচড়ে গেলে ঘটনাস্থলেই গাড়িতে থাকা জিহাদ, বিজয় ও শিশির নামে তিন বন্ধু নিহত হন।
এ সময় আহত অবস্থায় চারজনকে উদ্ধার
করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সিফাত
ও শাওনের মৃত্যু হয়। শাহেদ ও নাঈম নামে আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক
শামীম।
পাকশী হাইওয়ে থানার ওসি বেলাল হোসেন
ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস
ও ডিফেন্স স্টেশনের সদস্যদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে তাদের মধ্যে আরও ২ জন মারা যায়।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬
(আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা ও সেনানিবাস এলাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত
সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন
মোহাম্মদের নেতৃত্বে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪টায় সদর দক্ষিণ উপজেলার
কনেশতলা বাজারে ব্যাপক নেতাকর্মীর উপস্থিতিতে গণসংযোগ করেন কাজী দ্বীন মোহাম্মদ। পরে
বিকেল ৫টা ৩০ মিনিটে ধনাইতরী এলাকায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের সহ-সভাপতি মো.
নজরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে কাজী দ্বীন মোহাম্মদ বলেন,“দেশে একটি ন্যায্য ও অংশগ্রহণমূলক
নির্বাচন নিশ্চিত করতে অনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন
করা প্রয়োজন। সব দলের অংশগ্রহণে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দেশবাসীর প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “বাস ও টেম্পু স্ট্যান্ড দখল, বাজারে
চাঁদাবাজি কোনোভাবেই চলতে দেওয়া যাবে না। শিক্ষা জাতির মেরুদণ্ড— অথচ বর্তমান শিক্ষা ব্যবস্থা ঘুণে
ধরা। আমরা একটি আদর্শ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।”
কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, “হে মানুষ, তোমরা তোমাদের
রবের দাসত্ব করো— এটাই মানবমুক্তির পথ।”
তিনি অঙ্গীকার করে বলেন, “আমরা জনগণের সেবক হবো। জনগণের
কাছে জবাবদিহি করব এবং জনগণের প্রতিটি টাকার হিসাব ইনশাআল্লাহ পাইপাই করে বুঝিয়ে দেব।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বরোড অঞ্চল পরিচালক
মোহাম্মদ হোসাইন, ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অধ্যাপক সাইফুল হক চৌধুরী, ২৭
নম্বর ওয়ার্ড সভাপতি কবির আহমেদ পাটোয়ারী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি ইব্রাহিম খলিল,
আমিনুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুর রশিদ, মাওলানা নুরুজ্জামান, মাওলানা মাসুদ
ও আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জামায়াত নেতা আব্দুল হান্নান।
এর আগে গণসংযোগ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মো. মিজানুর রহমান, সেক্রেটারি মু. ওমর ফারুক, কুমিল্লা
মহানগর ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, গলিয়ারা উত্তর ইউনিয়ন সভাপতি
মিজানুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি জাহাঙ্গীর আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মন্তব্য করুন


কুমিল্লায় ৫০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১২ ফেব্রুয়ারী) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাশঁমঙ্গল চৌমুহনী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ পাভেল মিয়া কে গ্রেফতার করে। এ সময় আসামীর হেফাজত হতে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আমড়াতলী গ্রামের মোঃ জামাল মিয়া এর ছেলে মোঃ পাভেল মিয়া (২৯)।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন