

মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুমিল্লায় পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (২৩ জুলাই) সকাল ১০ টায় চাঁদপুর থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হবে কুমিল্লায়।
সোমবার (২২ জুলাই) দুপুরে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম-মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির বিস্তারিত জানান।
এ সময় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদযাত্রাটি চাঁদপুর-কুমিল্লা মেইন রোড ধরে কুমিল্লার দিকে অগ্রসর হবে। কুমিল্লায় পৌঁছে শহীদ মাসুমের কবর জিয়ারতের পর টমছম ব্রিজ এলাকায় গাড়ি থেকে নেমে মূল পদযাত্রা শুরু হবে। এরপর পদযাত্রাটি টমছম ব্রিজ, পূবালী চত্বর, ঝাউতলা, পুলিশ লাইন হয়ে জেলা পরিষদ/সিটি কর্পোরেশন রোড ধরে ফৌজদারি রোড, প্রেসক্লাব, শিল্পকলা মোড়, মোগলটুলি, রাজগঞ্জ, মনোহরপুর, লিবার্টি চত্বর হয়ে টাউন হলে গিয়ে শেষ হবে। সেখানে একটি জনসভা অনুষ্ঠিত হবে।
সভা শেষে অংশগ্রহণকারীরা শাসন গাছা, আলেখারচর হয়ে ক্যান্টনমেন্টের পাশ দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাত্রা করবেন।
এই কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদসহ আরও অনেকে উপস্থিত থাকবেন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনাটি ঘটেছে লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে।
বুধবার বিকেলে গ্রেফতারকৃত আসামি জানু মিয়াকে আদালতে পাঠানো হয়।
লাকসাম থানার ওসি সাহাবুদ্দিন খান জানান, গত ২৮ এপ্রিল বেলা আড়াইটায় ওই গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে জানু মিয়া (৭০) তার নাতনির খেলার সাথী ওই শিশু কন্যাকে একা পেয়ে ঘরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি কান্নাকাটি শুরু করলে তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোলভিত্তিক স্টাফদের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এসব আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ উপলক্ষে ৪১ লাখ ৬০ হাজার টাকার অনুদান কর্মীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর ধর্মসাগর এলাকা সংলগ্ন শিশু পার্ক প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কুসিকের নবনিযুক্ত প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সহায়তা বিতরণ করেন।
অনুষ্ঠানে কুসিকের ৮৩৩ জন পরিচ্ছন্নতা কর্মীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়। ঈদকে সামনে রেখে এ সহায়তা পেয়ে কর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের ভাব লক্ষ্য করা গেছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি কুমিল্লাকে একটি ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে নগরবাসীর প্রতি নিজ নিজ বাসাবাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানান। একই সঙ্গে নগরের সার্বিক উন্নয়নে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভ’ঁইয়া, মো. মাঈন-উদ্দিন চিশতীসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লার
মুরাদনগর উপজেলায় ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে আবুল হাসেম ফুড প্রডাক্টকে এক লাখ টাকা জরিমানা
করা হয়েছে।
জাতীয়
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জানিয়েছে, মেয়াদবিহীন
খাদ্য বিক্রি, পোড়া
তেল ব্যবহার, এবং
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে “আবুল হাসেম
ফুড প্রডাক্টস” নামক
প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারায় ১,০০,০০০ টাকা (এক
লাখ) জরিমানা করা হয়েছে। একই সাথে,
ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে সতর্ক করা
হয়েছে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া, নিরাপদ খাদ্য
অফিসার মো: জুয়েল মিয়া,
অফিস সহকারী ফরিদা ইয়াসমিন,
এবং নমুনা সংগ্রহকারী মো: সাকিব।
অভিযানে সার্বিক সহযোগিতা করে কুমিল্লা জেলা পুলিশের একটি দল।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেছেন, সাম্প্রতিককালে দেশে সংঘটিত নির্মম হত্যাকাণ্ড আমাদের হৃদয়কে ভীষণভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনের হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশের মানুষকে অনেকটা আতংকে ফেলেছে। একটি জলজ্যান্ত মানুষকে পিটিয়ে পাথর মেরে হত্যা করা হচ্ছে,অথচ এ ঘটনাস্থলের আশপাশে স্বাভাবিকভাবে মানুষ চলাচল করছে। কেউ কিছু বলছে না। এমনটা হতে পারে না। আমাদের মানবিক হওয়া প্রয়োজন। বিবেককে শাণিত করা প্রয়োজন। মানুষের দুঃখে সহানুভূতিশীল হওয়া প্রয়োজন।
কুমিল্লায় গুরুতর অপরাধের মধ্যে ধর্ষণের ঘটনা বেড়েছে, এর পাশাপাশি চাঁদাবাজির ঘটনাও বেড়েছে। মাদকের অপব্যবহার ও চোরাচালান বেড়েছে। কুমিল্লায় চাঁদাবাজি বন্ধ ও মাদক সহনীয় পর্যায়ে রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। সকল কিছুর নিয়ন্ত্রণ করা একা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার আরও বলেন, কুমিল্লায় জলাবদ্ধতা দূরীকরণে রাজনৈতিক নেতাদের ভূমিকা রাখতে হবে। স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী ও পুকুর ভরাট রোধ করতে হবে। গ্রাম আদালতকে অধিক কার্যকর করতে হবে। ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছাড়পত্র দেয়ার ক্ষেত্রে পারিপার্শ্বিকতা যাচাই বাছাইয়ে কড়াকড়ি করতে হবে।
পুলিশ সুপার মোঃ নাজির আহমেদ খান বলেন, পুলিশ চাঁদাবাজদের বিপক্ষে শক্ত অবস্থানে রয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গতমাসে পুলিশ ১৬৮ টি মামলা করেছে।
কুমিল্লায় মাদক মূলত প্রতিবেশী দপয় থেকে আসে।এটি একটি ষড়যন্ত্র। আমাদের যুব সমাজকে বিপদগ্রস্ত করতে এ কাজটি করা হচ্ছে। দেশে বর্তমানে যে সামাজিক অস্থিরতা বিরাজ করছে এ অবস্থায় কোনো নিরপরাধ ব্যক্তি যাতে আটক না হয় সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।
সভায় কুমিল্লা শহরের বিভিন্ন ভাংচুর রাস্তাসমূহ সংস্কার, জলাবদ্ধতা দূরীকরণ ও যানযট নিরসনের লক্ষে ব্যাপক আলোচনা করা হয়।
সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজা মতিন।
বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.মোঃ আলী নূর মোহাম্মদ বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক, কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ মামুন, জেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম পাটোয়ারী, কুমিল্লা জেলা জামায়াতে ইসলামীর আমীর কাজী দীন মোহাম্মদ, মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মাহাবুবুর রহমান, অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক, সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেন মাহবুব, আদর্শ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিজবুল বাহার ভূঞা, সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সভাপতি রোকেয়া বেগম শেফালী, দৈনিক আমাদের কুমিল্লার ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরানসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
মন্তব্য করুন


কুমিল্লার দেবিদ্বারের ভিংলাবাড়ীতে
চাঞ্চল্যকর বিধবা মহিলাকে শ্বাসরোধ করে হত্যা মামলার ঘটনায় মৃত্যুদন্ড সাজাপ্রাপ্ত
একজন আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ৩ মার্চ হতে ৪ মার্চ ২০১০ ইং তারিখের
মধ্যবর্তী সময়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন ভিংলাবাড়ীতে বিধবা মহিলা আনোয়ারা
বেগম খুন হয়। এজাহার সূত্রে জানা যায়, গত ৩ মার্চ ২০১০ ইং তারিখ রাতে বিধবা মহিলা নিজ
শয়নকক্ষে ঘুমাতে যায় এবং পরবর্তী দিন ৪ মার্চ ২০১০ ইং তারিখ সকালে খাটের উপরে বিধবা
মহিলার মৃতদেহ পাওয়া যায়। এসময়ে বিধবা মহিলার মুখে, গালে, গলায় জখমের চিহ্ন পাওয়া যায়।
এরই প্রেক্ষিতে ঐ দিনই মৃত বিধবা মহিলা মেয়ে বাদী হয়ে কুমিল্লা জেলার দেবিদ্বার থানায়
একটি হত্যা মামলা দায়ের করে। পরবর্তীতে উক্ত হত্যাকান্ডের বিচারকার্য শুরু হলে ঘটনার
সাথে জড়িত আসামী আল আমিন দীর্ঘদিন যাবত পলাতক অবস্থায় থাকে এবং তার অনুপস্থিতিতেই বিচারকার্য
শেষে বিজ্ঞ আদালত তার নামে মৃত্যুদন্ডের সাজা পরোয়ানা জারি করেন।
এরই ভিত্তিতে ১২ জুন রাতে র্যাব-১১,
সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন
পবনকল এলাকায় অভিযান পরিচালনা করে আসামী আল আমিনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো: কুমিল্লা জেলার
দেবিদ্বার থানাধীন ডিংলা বাড়ী এলাকার সাজু মিয়ার ছেলে আল আমিন (৩৪)।
র্যাব জানান, গ্রেফতারকৃত আসামী আল
আমিন (৩৪) উক্ত হত্যাকান্ডের সাথে তার নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এছাড়াও হত্যাকান্ডের
পর হতে বিজ্ঞ আদালত কর্তৃক বিচারকার্য শেষ হওয়া পর্যন্ত বিভিন্ন সময় নিজের গ্রেফতার
এড়াতে সে বিভিন্ন জায়গায় আত্নগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাজা কার্যকরের
জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল,কুমিল্লা:
কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে অজ্ঞাতনামা
চলন্ত গাড়ির পিছনে ধাক্কায় কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৪ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের আমানগন্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাহাদুর মিয়া(৩২) নোয়াখালী জেলার
সুবর্ণপুর উপজেলার চড়ভাঙ্গা গ্রামের মৃত মিরাজ মিয়ার ছেলে।
মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ এসএম
লোকমান হোসাইন তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের আমানগন্ডা এলাকায় ঢাকামুখী কাভার্ডভ্যান (ঢাকামেট্রো-ই-১১-১৫৯২) শুক্রবার
সকাল ৭টায় সামনের চলন্ত অজ্ঞাতনামা গাড়িকে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ
ধুমড়ে-মুচড়ে যায় এবং চালক বাহাদুর মিয়া ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে মিয়াবাজার হাইওয়ে
থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক
গিয়াস উদ্দিন বলেন, দুর্ঘটনা কবলিত ট্রাক ও লাশ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সেনানিবাস এলাকায় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালনকালে দুই মাদক ব্যবসায়ীকে ২০০বোতল ফেনসিডিল ভর্তি কার্টন জব্দ করেন।
পরে উপস্থিত
সেনা সদস্যদের কাছে বিষয়টি অবহিত করে এগুলো তাদের হাতে শিক্ষার্থীরা হস্তান্তর করে।
শনিবার ১০ আগস্ট সকালে তাদের আটক করা হয়।
জব্দকৃত মাদক
পরে ধ্বংস করা হয়।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী
কুমিল্লা-৬ আসনের মনোনীত কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ মঙ্গলবার
বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজয়পুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, পথসভা ও নির্বাচনী
মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছে।
ইউনিয়ন আমীর মোঃ মমিনুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরীর বিশ্ববিদ্যালয়
অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা
সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, সেক্রেটারী শাহাদাত হোসেন শাহিন, ইউনিয়ন নায়েবে আমীর
কাজী আব্দুল কাদের জিলানী ও ইউনিয়ন পেশাজীবি বিভাগের সভাপতি ডাঃ নিজাম উদ্দিন রাজু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন অর্থ সম্পাদক মাজেদুল
ইসলাম, মহানগরীর পেশাজীবি বিভাগের অফিস সম্পাদক
সহকারী অধ্যাপক আব্দুর রহমান, জামায়াত নেতা ফরিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সভাপতি খায়রুল
হক মাসুম, মিডিয়া সম্পাদক এবং ৮ নং ওয়ার্ড
সভাপতি মোঃ মোবারক হোসেন নিপু, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল রানা, ২ নং ওয়ার্ড সভাপতি
মাওলানা ইয়াসিন, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ মোসলে উদ্দিন, ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা
মোস্তফা, ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রব, ৯ নং ওয়ার্ড সভাপতি আবু জাফর, ডাঃ জহিরুল ইসলাম
নজির, মোঃ রিপন হোসেন এবং বিশিষ্ট সমাজ সেবক মোকসদ আলী প্রমুখ।
পথসভায় প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘‘লগি-বইঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যাকারীরা বিদেশে পালিয়ে বাঁচতে পারবে না; তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা শুধু একজন মানুষকে হত্যা করেনি — নৃশংস ও জঘন্য অপরাধ করেছে; তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’’ তিনি আরও বলেন, ‘ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করা হবে; দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না। গুণে-ধরা শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে, যুগোপযোগী শিক্ষাব্যাবস্থা জাতি কে উপহার দেব ইনশাআল্লাহ।’’
পরে বাদ মাগরিব
বারপারা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে বড় ধর্মপুর
গণসংযোগে ও পথসভায় প্রধান অতিথি হিবেবে
উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর
রহমান, সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মোজাম্মেল
হক এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বারপারা ইউনিয়ন আমীর অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম,
সেক্রেটারী মোঃ রাসেল মাহমুদ, ওয়ার্ড সভাপতি মাওলানা ওমর ফারুক, সেক্রেটারী আলেক হোসেন,
৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা বজলুর রহমান, রতনপুর কেন্দ্র পরিচালক মাস্টার মাহবুবুর
রহমান, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মোঃ ইয়াকুব, প্রমুখ।
মন্তব্য করুন


যৌথ বাহিনীর নেতৃত্বে গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলার নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক, অবৈধ মাদক কারবারী এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর ২০২৪ মাদক ব্যবসায়ী ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী কর্তৃক মোল্লা কান্দি, দাউদকান্দি নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মাদক সরবরাহকারী মোঃ বাদলকে গ্রেফতার করতে গেলে পালিয়ে যায়। পরবর্তীতে তার স্ত্রী মোছাঃ তাসলিমা বেগম এবং মোছাঃ মুক্তা বেগম নামক ০২ জন ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৭,৬০০/- পিস ইয়াবা ট্যাবলেট, ১ রোল ইয়াবা সেবন ফয়েল পেপার, ০৭ টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১ টি সীম কার্ড ও নগদ ২,২৯,৩০০/- টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী দাউদকান্দি থানায় হস্তান্তর করা হয়।
অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক করার এরূপ অভিযান যৌথ বাহিনী কর্তৃক অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


মো. মিজানুর রহমান মিনু :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল নিষিদ্ধ সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার ও অযান্ত্রিক যানবাহনের বিরুদ্ধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে থানার উদ্যোগে সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন, মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন। এ সময় থানার উপ-পুলিশ পরিদর্শক, সহকারী উপ-পুলিশ পরিদর্শকবৃন্দ সহ পুলিশের পৃথক দু’টি টিম। সকাল থেকে বিকাল পর্যন্ত মিয়াবাজার হাইওয়ে পুলিশ মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার ও মিয়াবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে সিএনজি অটো-রিকসা, থ্রি-হুইলার সহ বিভিন্ন ধরনের যানবাহন আটক করে। এ সময় আটককৃত গাড়ীগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করে জরিমানা আদায় করা হয়েছে।
মন্তব্য করুন