

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি প্রতিষ্ঠানসমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক আমিরুল কায়সার। তিনি আজ কুমিল্লা জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ আহ্বান জানান। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, জেলার রাস্তা, ড্রেন, জলাবদ্ধতা ও যানজট নিরসনে সংশ্লিষ্ট দপ্তর ও প্রতিষ্ঠান প্রধানদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। তিনি জেলার নির্মাণাধীন রাস্তা ও ড্রেনের গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকির নির্দেশ দেন।
জেলা প্রশাসক আমিরুল কায়সার সরকারি অফিস ও স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘সারাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। বিষয়গুলো নিছকই দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। পরিকল্পিতভাবে সরকারি স্থাপনাকে টার্গেট করে এসব করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও নথি সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নিন। এগুলো সবই ষড়যন্ত্রের অংশ হিসেবে মনে করছি। এ অবস্থায় নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা জরুরি।’
সভায় জুলাই শহীদদের কবর পাকাকরণের দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরদারির নির্দেশ দেওয়া হয়। গৃহহীন জুলাই শহীদ ও আহতদের ঘর নির্মাণ করারও নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয় মুরাদনগর উপজেলায় আহত গৃহহীন জুলাই যোদ্ধাদের জন্য ঘর তৈরি করা হয়েছে।
সিভিল সার্জন ডা. আলী নুর বশির বলেন, সারা দেশে টাইফয়েডের টিকাদান কর্মসূচি চলমান। কুমিল্লায় টাইফয়েড টিকার টার্গেট ১৫ লাখ ৮৬ হাজার। ইতোমধ্যে আমরা ৪ লাখের মতো টিকা দিতে সক্ষম হয়েছি। যা লক্ষ্যমাত্রার ৩২ শতাংশ। আশা করছি নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশনের শতভাগ টিকাদান সম্পন্ন করা হবে। তিনি জানান, জানুয়ারি থেকে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত কুমিল্লা জেলায় ১৯৪৭ জন আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ১৮৯৬ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মিজানুর রহমান বলেন, নির্বিকারে কৃষি জমি ধ্বংস করা হচ্ছে। ড্রেজার ও এস্কেভেটর দিয়ে ইটভাটায় কৃষি জমির উপরিভাগের মাটি নিয়ে যাওয়া হয়। কৃষি জমির টপসয়েল রক্ষায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্ব দিতে হবে। কারণ টপসয়েল তৈরি হতে ৩০ থেকে ৪০ বছর সময় লেগে যায়। টপসয়েল রক্ষা করতে না পারলে একসময় কৃষি জমি নিচু ও অনুর্বর হয়ে পরবে।
সভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্ব-স্ব অবস্থান থেকে যথাযথ ভূমিকা পালনের জন্য সকল দপ্তর প্রধানকে আহবান জানানো হয়।
জেলা প্রশাসক আমিরুল কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সুলতানা রাজিয়া, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইনউদ্দিন চিশতি, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর রাশেদুল করিম, সিনিয়র জেল সুপার হালিমা খাতুন, বিভিন্ন দপ্তর প্রধান এবং উপজেলাসমূহের ইউএনওরা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম সভা সঞ্চালনা করেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার বুড়িচং উপজেলায় ঘর থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ধারণায় পুলিশ বলছে, তারা আত্মহত্যা করেছে। ময়না তদন্ত শেষে বিস্তারিত জানাবে তারা।
আজ বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ময়নামতি ইউনিয়নের জালালাপুর গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানাধীন দেবপুর ফাঁড়ির ইনচার্জ শহীদুল্লাহ প্রধান।
উদ্ধার হওয়া লাশ দুটির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন ওই গ্রামের মৃত জীবন চন্দ্রের স্ত্রী নমিতা পাল (৪২) ও তার মেয়ে তন্নী রাণী পাল (১৮)।
পরিবারটি দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত বলে জানিয়েছেন স্থানীয়রা। তাদের ধারণা, ঋণের কারণে বিষপানে মা ও মেয়ে আত্মহত্যা করেছেন।
ফাঁড়ি ইনচার্জ শহীদুল্লাহ প্রধান জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। লাশ দুটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
কুমিল্লার সীমান্ত এলাকা থেকে অর্ধকোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি উদ্ধার করল কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ অবৈধ ভারতীয় শাড়ি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে। আজ ১২ জানুয়ারি ভোর ৫টায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার আওতাধীন শিবের বাজার বিওপির টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বাংলাদেশ সীমান্তের ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বদরপুর নামক স্থানে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ০১টি অটোরিকশসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করে, যার সর্বমোট দাম ৪৮ লাখ ৬০ হাজার টাকা।
কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবির অধিনায়ক কর্নেল মীর আলী এজাজ বলেন, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে। চোরাচালান বন্ধে আমাদের অভিযান চলমান থাকবে ।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে সকালেই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহজাদা এমরান, টাউনহলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, এ্যাডভোকেট গোলাম ফারুকসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি। তাঁদের অবদান স্মরণ করে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
তারেক রহমানের হাতে দেশ কখনো পথ হারাবে না। তাঁর বিবিসি বাংলার সাক্ষাৎকার প্রমান করে তিনি দেশের নেতৃত্ব নিতে প্রস্তুত।
শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার শুয়াগাজী বাজারে জাতীয় বিপ্লব ও সভাপতি দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও কুমিল্লা ৬ নির্বাচনী আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, ৭ নভেম্বর, বাংলাদেশের জাতীয় জীবনের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় দিন। এই দিনটি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পরিচিত। সেদিন সিপাহি ও জনতা এক হয়ে জিয়াউর রহমানকে মুক্ত করে দেশের নেতৃত্বে আনেন। এই ঐক্যের মধ্য দিয়েই শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার যাত্রা। জিয়াউর রহমান দেশকে রাজনৈতিক স্থিতিশীলতা দেন, জাতীয়তাবাদের ভিত্তি স্থাপন করেন এবং বহুদলীয় গণতন্ত্র চালু করেন।
তিনি বলেন, এই পটপরিবর্তনের পর রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নতুন শক্তি পায় এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়। সেদিনের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে জনগণের মনে স্বস্তি ফিরে আসে এবং বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
মনোয়ন বঞ্চিত আন্দোলকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসুন কুমিল্লার জন্য কিছু করি। কুমিল্লার জন্য ঐক্য সংহতি গড়ে তুলি। তারেক রহমান তথা দলের নির্দেশনা মেনে কুমিল্লায় ঐক্যের রাজনীতি করি। আমাকে মনোনয়ন দিয়েছে আমাদের নেতা তারেক রহমান। সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের প্রতি আমাদের কোন রাগ ক্ষোভ অভিমান নেই। আপনাদের নিয়ে আমরা একসাথে কাজ করে কুমিল্লার জন্য কাজ করতে চাই।
অপর মনোনয়ন প্রত্যাশী চেয়ারপার্সনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিনকে উদ্দেশ্য করে বলেন, মনোনয়ন পাওয়ার পর আপনাকে টেলিফোন করেছিলাম, আপনি ফোন ধরেননি। আবারো টেলিফোন করবো, দয়া করে ফোন ধরবেন। আপনি আমি একই দলের প্রতিনিধিত্ব করি। আমরা মিলেমিশে কুমিল্লার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আক্তার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লা ৬ সংসদীয় আসনের মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন বিএনপির সাবেক সংগঠক ড. শাহ মোহাম্মদ সেলিম, দক্ষিণ জেলা বিএনপির সদস্য হাজী সিদ্দিকুর রহমান, বিএনপির সদস্য আব্দুল্লাহ আল মোহিত শাহজাহান মজুমদার, সাবেক চেয়ারম্যান মোস্তফা মোর্শেদ চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইসমাইল মজুমদার, জালাল আহমেদ, আমান উদ্দিন, আমিনুল ইসলাম খোকন, হারুনর রশীদ, জামাল উদ্দিন, শাহাদাত আলী প্রমুখ।
মন্তব্য করুন


এনসিপির
দক্ষিণাঞ্চলের মূখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন,
কুমিল্লাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামীলীগ ফিরে আসলে ৪ কোটি
সন্তানকে বাঁচিয়ে রাখবে না তারা। আপনি বিএনপি-জামাত করেন আমার সমস্যা নাই, কিন্তু আওয়ামীলীগের সাথে সখ্যতা আমরা মেনে নিবো না। বুধবার বিকালে
কুমিল্লা নগরীর কান্দিরপাড় টাউনহল মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন। জুলাই
পদযাত্রার ২৩ তম দিনে কুমিল্লা জেলা ও মহানগর এনসিপি এ সভার আয়োজন করে।
হাসনাত
আবদুল্লাহ আরো বলেন, হাসিনা দম্ভ করে বলেছিলো,
কুমিল্লার নামের আগে কু রয়েছে, এই কুমিল্লা
নামে বিভাগ করা যাবে না। আমরা হাসিনাকে উৎখাত করেছি এবং কুমিল্লা নামেই বিভাগ হবে।
আমরা বলতে চাই, কুমিল্লা হবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ক্যান্টনমেন্ট।
তিনি
বলেন,
রাষ্ট্রীয় বৈষম্যের শিকার হয়েছে কুমিল্লা। কুমিল্লার মানুষ
আত্মনির্ভরশীল। কুমিল্লার উন্নয়ন কুমিল্লার মানুষের টাকাতেই হয়েছে। কুমিল্লার
মানুষ রেমিটেন্সযোদ্ধা। কুমিল্লায় উন্নয়নের নামে যে বিনিয়োগ হয়েছে তা একটি দলের
পকেট ভারী করার জন্য। আমরা কুমিল্লার মানুষেরা রাষ্ট্রীয় বঞ্চিতের শেষ চাই।
তিনি
আরো বলেন,
আমরা আগে উত্তরবঙ্গকে বঞ্চিত মনে করতাম। কিন্তু, উত্তরবঙ্গ ঘুরে আমরা কুমিল্লায় এসে দেখি কুমিল্লায় ঠিক করে টানা দুই
কিলোমিটার রাস্তা ঠিক নাই। স্পষ্ট ভাষায় বলতে চাই, সরকার
এগুলো ঠিক না করলে আমরা নিজেরা টাকা তুলে তা ঠিক করবো। ক্যান্টনমেন্ট থেকে সিলেট
রোড নাকি মহাসড়ক। কিন্তু এখানে দুটো বাস একসাথে ক্রস করতে পারে না।
কুমিল্লাবাসীকে
ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন,
আমাদের লড়াই শেষ হয় নাই। কুমিল্লাবাসী আপনারা ঐক্যবদ্ধ হোন।
তিনি
বলেন,
হাসিনার দূশ্চিন্তার বিষয় ছিলো কুমিল্লা। কুমিল্লাতে সম্প্রীতির
বন্ধন নষ্ট হতে দেওয়া যাবে না। কুমিল্লাবাসী আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে৷
কুমিল্লা হবে এনসিপির ক্যান্টনমেন্ট।
এসময়,
জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সার্জিস
আলমের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, এনসিপির সিনিয়র যুগ্ম
সদস্য সচিব নাহিদা সারোয়ার নিপা, সিনিয়র যুগ্ম মূখ্য
সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন
মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জাতীয় যুবশক্তির আহবায়ক এডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম
মূখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য
হাফসা জাহান, এনসিপির কেন্দ্রীয় নেতা সালাউদ্দিন জামিল সৌরভ,
এনসিপির কুমিল্লা দক্ষিণ জেলা আহবায়ক সিরাজুল ইসলাম।
এর
আগে সভার শুরুতে, ঢাকায় এসময় মাইলস্টোন
স্কুল এন্ড কলেজে বিমান দূর্ঘটনার প্রতি শোক জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়৷
এবং, সভাটিকে শোকসভা ঘোষণা করা হয়।
এর
আগে বিকাল ৫ টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড থেকে পদযাত্রাটি শুরু হয়ে
কুমিল্লা টাউনহলে এসে শেষ হয়। এসময় কুমিল্লার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা
মিছিলে মিছিলে টাউনহল মাঠে জড় হয়ে এনসিপির কেন্দ্রীয় নেতাদের স্বাগত জানায়।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় সেনাবাহিনীর নিয়মিত টহল অভিযানে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।বুধবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৬টার দিকে আদর্শ সদর উপজেলার কুমিল্লা হাউজিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. মিজানুর রহমান। তিনি আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের মৃত সাদেক সরদারের ছেলে। স্থানীয়ভাবে তিনি আওয়ামী লীগপন্থী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে তিনি একাধিক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে পলাতক ছিলেন।
সেনা সূত্রে জানা যায়, উপজেলা পরিষদে সেচ প্রকল্প সংক্রান্ত এক বৈঠক শেষে সেনাবাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা হাউজিং এলাকায় অভিযান চালায়। এ সময় পলাতক আসামি মিজানুর রহমানকে আটক করা হয়।তার বিরুদ্ধে কোটয়ালী মডেল থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- মামলা নং ৬৯, তারিখ ২০২৫; ২৭মে ধারা ১৪৩/১১৪/১৪৭/১৪৯/৩২৩/৩০২/১০৯/৩৪ দণ্ডবিধি ১৮৬০ এবং Explosive Substances Act 1908 (ধারা ৩/৪)।মামলা নং ৪৮, তারিখ ২১ জানুয়ারি ২০১৯; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (ধারা ৩৬(১) সারণির ১০ (ক)/৪১)।
মামলা নং ৭৭, তারিখ ২৮ ডিসেম্বর ২০১৫; ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯ দণ্ডবিধি ১৮৬০।সেনা সদস্যরা জানান, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়। পরে তাকে কোটয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেনা সূত্র আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালিত হয়েছে।
মন্তব্য করুন


বৃহস্পতিবার রাতে ছিল ছোট
ভাই আকাশের মালয়েশিয়ার ফ্লাইট । তাই তাকে নিয়ে বড় ভাই মোহাম্মদ হোসেন নিকটাত্মীয় কয়েকজনসহ
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। ছোট ভাইকে বিমানবন্দরে পৌঁছে দিয়ে সায়েদাবাদ
থেকে বাড়ির উদ্দেশ্যে বাসে করে রওনা দেন তিনি কিন্তু বাড়ি আর ফেরা হলোনা তাঁর ।
পথিমথ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে
একটি সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন মারা যান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়
যার কারণে সুপারভাইজারসহ ৫ জন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। গতকাল সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের বাতিসা ইউনিয়নের বসন্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কক্সবাজারের
টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসেন (৩০), চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নর্থসাউথ
ইউনিভার্সিটির শিক্ষার্থী বদরুল হাসান রিয়াদ (২৫), নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নাসির
উদ্দিন পলাশ (৩৬), বাসের সুপারভাইজার ময়মনসিংহের চণ্ডিমুণ্ডা গ্রামের মাসুদ (২২) ও
হেলপার লক্ষ্মীপুর জেলার আবু তাহের খোকন (৪৮)।
চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস
ও মিয়াবাজার হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে
রিল্যাক্স পরিবহনের একটি যাত্রীবাহী বাস (যশোর ব-১১-০২৫১) যাত্রা করে। পথিমধ্যে গতকাল
সকাল ৭টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় পুরাতন সড়কে
নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। ডাবল ডেকার বাসটির ভেতরে আটকে পড়ে সব যাত্রী।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাসের সুপারভাইজার
মাসুদ ও হেলপার খোকনসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪
জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ
করা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহত মোহাম্মদ হোসেনের বড়
ভাই আহত ফিরোজ হোসেন বলেন, ছয় ভাই পাঁচ বোনের মধ্যে মোহাম্মদ হোসেন তৃতীয়।
আদরের ছোট ভাইকে বিমানবন্দরে
পৌঁছে দিতে পারলেও বড় ভাইয়ের লাশ নিয়ে বাড়ি যেতে হচ্ছে।
বেপরোয়া গতির কারণেই বাসটি
দুর্ঘটনার শিকার হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা আহত
যাত্রী চট্টগ্রামের হাটহাজারীর নাবিল হোসেন জানান, গাড়ির গ্লাস ভেঙে ফায়ার সার্ভিস
ও পুলিশের সঙ্গে আটকে পড়াদের বের হতে সহায়তা করি। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে চিকিৎসাসেবা প্রদান
করা হয়েছে। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ
করা হয়েছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব-ইনচার্জ বিপ্লব
কুমার নাথ বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং স্থানীয় জনগণের সহায়তায়
বাসের ভেতর থেকে নিহত ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এস এম লোকমান হোসাইন বলেন, ‘ঢাকা থেকে চট্টগ্রামগামী রিলাক্স পরিবহনের ডাবল ডেকার বাসটি সকালে মহাসড়কের বসন্তপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় ৫ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পলাতক রয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও নিহতদের লাশ উদ্ধার শেষে থানায় আনা হয়েছে।’
মন্তব্য করুন


কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য আনওয়ারুল আজিমের মেয়ে সামিরা আজিম দোলাসহ আহতদের দেখতে হাসপাতালে ছুটে এসেছেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম।
সোমবার (১০ নভেম্বর) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে যান বিএনপির প্রার্থী আবুল কালাম।
এসময় তিনি সামিরা আজিম দোলাসহ আহত অন্যন্যদের খোঁজ নিয়ে সকলের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি হামলায় জড়িত সকল দুষ্কৃতিকারীদের আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এসময় আবুল কালামের সঙ্গে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আমিরুজ্জামান আমিরসহ দক্ষিণ জেলা, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করে দুর্বৃত্তরা। এতে অন্তত ১০জন আহত হন। এদিন সন্ধ্যায় এই হামলার নিন্দা জানিয়ে ভিডিও বার্তা দেন বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম। তিনি বলেন, এটি নির্বাচন বানচাল করতে একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারীদের ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে প্রশাসনকে অনুরোধ করেন বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল, কুমিল্লা :
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট ২০২৫-এর কুমিল্লা ভেন্যুতে
ব্রাহ্মণবাড়িয়া জেলা দল দুর্দান্ত সূচনা
করেছে।
আজ সোমবার (২৮ এপ্রিল) বিকেলে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে তারা চাঁদপুর জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে।
মেঘাচ্ছন্ন আবহাওয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধের ১৮তম মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে একমাত্র গোলটি করেন ৭ নম্বর জার্সিধারী তুহিন আহমেদ। গোলের পর থেকেই ব্রাহ্মণবাড়িয়া দলের আক্রমণাত্মক খেলা চলমান থাকলেও চাঁদপুরের গোলরক্ষকের দৃঢ় প্রতিরোধের কারণে ব্যবধান আর বাড়েনি। ম্যাচের দ্বিতীয়ার্ধে চাঁদপুর জেলা দলের ৩ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাকিব হলুদ কার্ড দেখেন। গুড়ি গুড়ি বৃষ্টির মাঝে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে ব্রাহ্মণবাড়িয়া ১-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচসেরা নির্বাচিত হন একমাত্র গোলদাতা তুহিন আহমেদ।
এদিন বিকেলে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক দিদারুল আলম, জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগর শাখার যুব বিভাগের সভাপতি কাজী নাজির আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র এবং এ্যাডহক কমিটির সদস্য আরিফ খান, আহসান উল্লাহ স্বপন, খালেদ সাইফুল্লাহ প্রমুখ।
আগামীকাল কুমিল্লা ভেন্যুতে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে লক্ষ্মীপুর ও ফেনী জেলা দল।
মন্তব্য করুন


আজ বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ১ টায় বাংলাদেশ সেনাবাহিনীর
২৩ বীর এর অধীনস্থ আদর্শ সদর সেনা ক্যাম্প হতে টহলদল আদর্শ সদর উপজেলার শাসনগাছা রেলগেট
এলাকায় এক মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রেতাকে হাতেনাতে আটক করে, তবে সেনাবাহিনীকে দেখে
ক্রেতারা পালিয়ে যায়।
মাদক ব্যাবসায়ী মোঃ রাসেল (২৫) তাঁর
নিকট হতে মোট ১৮০০ পিস ইয়াবা (প্রতি প্যাকেটে ৩০০ পিস), ১টি মোটরসাইকেল (মাদক পরিবহনের
জন্য ব্যবহৃত) সহ তাকে যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন