

পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার উত্তর বাজার ও উপজেলা পরিষদের সামনের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্যানিটারি ইন্সপেক্টর এস এম ইলিয়াস উদ্দিন ও কাউখালী থানা পুলিশের টীম সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালী উপজেলার উত্তর বাজার ও উপজেলা পরিষদ সড়কে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখায় উত্তর বাজারের চৌধুরী মেডিকেল হলকে ২ হাজার ৫শত টাকা, ইন্দ্রানী মেডিকেল হলকে ২ হাজার ৫ শত টাকা, উপজেলা পরিষদের সামনের সাধনা ঔষধালয়কে ২হাজার ও উত্তর বাজারের মুবিন ফল ষ্টোরকে মেয়াদ উত্তীর্ণ ফল রাখায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় বলেন, ভোক্তা অধিকারের তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও পর্ণ রাখায় ৩টি ওষুধের ফার্মেসি ও ১টি ফলের দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন


কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঠিক স্বাস্থ্যসেবা ও সুবিধা নিশ্চিত করতে শনিবার ভ্রাম্যমান আদালত একটি বিশেষ পরিচালনা করে ।
রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে দালাল নির্মুলের লক্ষ্যে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযানে জুয়েল নামের এক দালালকে গ্রেফতার করে তার পকেট থেকে একটি ইয়াবা ট্যাবলেট ও সেবনের যন্ত্রাংশ পাওয়া যায় ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ও সাধারণ রোগীদের ঠকিয়ে দালালি করার অপরাধে জুয়েল নামের দালালকে ৩ মাসের জেল ও ৫০ টাকা জরিমান করা হয় ।
জরিমানা দিতে ব্যর্থ হইলে আরো সাত দিন জেল খাটতে হবে বলে এই আদেশ দেন এসিল্যান্ড ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।
রোগীদের সঠিক স্বাস্থ্যসেবা ও সুবিধা নিশ্চিত করতে সামনের দিনগুলোতেও এমন অভিযান চলমান থাকবে বলে জানা যায়।
মন্তব্য করুন


বিবেক হচ্ছে কুমিল্লাস্হ একটি সামাজিক সংগঠন। সমাজের মানুষের সহযোগিতার কল্যাণে এ প্রতিষ্ঠানটি দীর্ঘ বছর ধরে সহযোগিতার হাত বাড়িয়ে কাজ করে আসছে।
উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান হলেন ইউসুফ মোল্লা টিপু যিনি কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব।
শনিবার ৭ সেপ্টেম্বর বিবেকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এর উদ্যোগে বিবেকের একটি টিম কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বারেশ্বর গ্রামে অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে এসে দাঁড়িয়েছে।
বন্যায় কুমিল্লার আমড়াতলি ইউনিয়নের একটি পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারটির ঘরবাড়ি পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা নিয়ে পাশে এসে দাঁড়িয়েছে বিবেকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু ।
সহযোগিতার
হাত নিয়ে বিবেকের এই উদ্যোগ সামনের দিনগুলোতেও চলমান থাকবে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
নানা
কর্মসূচী পালনের মধ্যদিয়ে কুমিল্লায় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটিতে
এবছরে প্রতিপাদ্য বিষয়ছিলো গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসনের জন্য সংবাদপত্র ও গণমাধ্যমের
স্বাধীনতা জরুরী। এর মূলবিশ্লেষন হচ্ছে স্বাধীন ও বহুমুখী সাংবাদিকতা চর্চার নিশ্চয়তা
দেওয়া। এই ঘোষণার মাধ্যমে বোঝানো হয় যে, অর্থনৈতিক উন্নয়ন ও জাতির গণতন্ত্র বিকাশের
জন্য সংবাদপত্রের স্বাধীনতা জরুরি। মূলত ৩ মে এই 'উইন্ডহক ডিকলারেশন' ঘোষিত হওয়ায় প্রতি
বছর বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উদযাপন করা হয়।
কুমিল্লাতে
নানা কর্মসূচী পালনের মধ্যদিয়ে সাংবাদিক কল্যাণ
পরিষদ, কুমিল্লা দিবসটি পালন করেছে। ৩ মে শনিবার সকালে কুমিল্লা নগরীর বাগিচাগাও রোটারী
ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংবাদিক সম্মাননার
আয়োজন করা হয়। সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপসের সভাপতিত্বে
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- প্রবীণ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের
সাবেক সভাপতি আবুল হাসানাত বাবুল, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কালবেলা পত্রিকার
কুমিল্লার ব্যুরো প্রধান মাসুক আলতাফ চৌধুরী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও
দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ লুৎফুর রহমান, কুমিল্লা প্রেসক্লাবের বর্তমান
সভাপতি ও একাত্তর টিভির নিজস্ব প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দেবিদ্বার প্রেসক্লাবের
সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার।
এই
বছর গণমাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানী প্রতিবেদন, প্রকৃতি ও পরিবেশ বিষয়ক
প্রতিবেদনের জন্য কুমিল্লার ৬জন সাংবাদিককে সম্মননা ক্রেষ্ট ও ফুলের মালা গলায়দিয়ে
শুভেচ্ছা জানানো হয়। যারা সম্মননা পেয়েছেন তারা হলেন- এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান
খালেদ সাইফুল্লাহ, দৈনিক যুগান্তর পত্রিকার কুমিল্লার ব্যুরো রিপোর্টার মুহাম্মদ আবুল
খায়ের, দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, দৈনিক মানব জমিন পত্রিকার
স্টাফ রিপোর্টার ও কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, অনলাইন পোর্টাল
কুমিল্লার জমিন এর সম্পাদক শাহাজাদা এমরান, ও সাপ্তাহিক গোমেতি সংবাদ পত্রিকার প্রকাশক মোবারক হোসেন।
দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সাধারণ সম্পাদক মনির হোসেন, দিবসের ওপর বক্তব্য রাখেন যমুনা টিভির কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, সিনিয়র সাংবাদিক দৈনিক পূর্বাশার প্রতিনিধি মোঃ সহিদুল্লাহ, সমতট পত্রিকার সম্পাদক ও কুমিল্লা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক জামাল উদ্দিন দামাল, সাপ্তাহিক চলন পত্রিকার সম্পাদক মাহাবুবুর রহমান কাশেম, ডেইলী প্রেজেন্ট টাইমস পত্রিকার প্রতিনিধি অধ্যাপক মাসুদ মজুমদার, দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম সফি, পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি বাবর হোসেন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহমেদ লাভলু, সাংবাদিক কল্যাণ পরিষদ, কুমিল্লার সহ সাধারণ সম্পাদক রবিউল বাশার খান ও কুমিল্লা প্রেসক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন।
মন্তব্য করুন


অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফরিদপুর
শহরের নিউমার্কেট সংলগ্ন একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে কোতয়ালী থানা পুলিশ। এ
সময় হোটেল থেকে ৪ তরুণ ও ১০ জন তরুণীকে আটক করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) বিকাল ৪টার দিকে ফরিদপুর
কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন ধরে ফরিদপুরের বিভিন্ন আবাসিক
হোটেল গুলোতে অসামাজিক কর্মকাণ্ড চলছে এমন অভিযোগ ছিল প্রশাসনের কাছে। আজ বিকেলে গোপন
সংবাদের মাধ্যমে একটি হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৪ জনকে আটক করা হয়। একই
সঙ্গে অসামাজিক কার্যকলাপে সহযোগিতা করার অভিযোগে হোটেলের দুই কর্মচারীকেও আটক করা
হয়।
কোতয়ালী থানার ওসি মো. হাসানুজ্জামান
জানিয়েছেন- আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন


আজ শনিবার ( ২ নভেম্বর) সকালে কুমিল্লা বুড়িচং থানাধীন নিমসার বাজারের পশ্চিম পাশে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গাড়িচালকদের বিশ্রামাগারের সামনে রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার উপ- পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক তমাল মজুমদার এর নেতৃত্বে ডিএনসি- কুমিল্লা গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা গামী স্টার লাইন নামীয় বাসে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ২৬ বোতল ফেনসিডিলসহ ইমাম উদ্দিন শুভ কে আটক করা হয়।
আটককৃত আসামী হলো: ইমাম উদ্দিন শুভ(২২), পিতা: মৃত জসিম উদ্দিন, সাং-দক্ষিণ আলীপুর, থানা: দাগনভূঞা, জেলা: ফেনি।
আসামীর বিরুদ্ধে উপ-পরিদর্শক তমাল মজুমদার বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরে করেন।
মন্তব্য করুন


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের বোয়ালমারী পৌরসদরের আঁধারকোঠা মহল্লায় অবস্থিত
একটি অনুমোদনহীন শিশু খাদ্যের কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি বন্ধ করে দিয়েছে
ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার মালিক জাহিদ বিশ্বাসকে (৬০) পঞ্চাশ হাজার টাকা
জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর শিশু খাদ্য সহকারী
কমিশনারের (ভূমি) কার্যালয় প্রাঙ্গণে নিয়ে বিনষ্ট করা হয়।
শুক্রবার (৯ মে) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ভোক্তা
অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় এ জরিমানা করা হয়। আদালত সুত্রে জানা যায়,
আঁধারকোঠা মহল্লার একটি বাড়িতে জাহিদুল ইসলাম (৬০) কারখানা
বসিয়ে অস্বাস্থ্যকর শিশু খাদ্য উৎপাদন করছিলেন। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ঢাকার
ঠিকানা ব্যবহার করে আব্দুল্লাহ ফুড নাম দিয়ে অস্বাস্থ্যকর এবং নিম্নমানের নকল শিশু
খাদ্য জুস, আইস
ললি,
তেঁতুলের চাটনিসহ নানারকম শিশু খাদ্য উৎপাদন করছিলো।
গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত
পরিচালনা করা হয়। পরে ওই সব অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য উদ্ধার করে বিনষ্ট করা
হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল বলেন,
স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ সকল পণ্য। এরকম নকল
পণ্য উৎপাদনের জন্য কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ওই সব
অনুমোদনহীন অস্বাস্থ্যকর পণ্য ধ্বংস এবং কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায়
৫৩ কেজি গাঁজা, ৩৯৬ বোতল ফেনসিডিল এবং ১ বোতল মদসহ মো: ইসমাইল মিয়া (২৩) নামে এক মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বিজিবি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
আজ
সোমবার (৫ মে) দুপুরে জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথপুর বিওপির ডিমাতলী এলাকা থেকে
আটক করেছে। আটককৃত ইসমাল চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকার ডিমাতলী গ্রামের মৃত আব্দুর
রবের ছেলে।
এক
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি)
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।
প্রেস
বিজ্ঞপ্তিতে জানানো হয়-কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত
এলাকা প্রহরার মাধ্যমে দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও
সফলতার সাথে পালনের পাশাপাশি পেশাদারিত্বের সাথে যেকোনো ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমন
এবং চোরাচালানি ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন জগন্নাথদিঘী বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহল দল কর্তৃক সীমান্ত শূন্য লাইন হতে আনুমানিক
৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ডিমাতলী নামক স্থান হতে মো. ইসমাইল মিয়া (২৩)কে আটক করে।
এ সময় তার কাছ থেকে ৫৩ কেজি গাঁজা, ৩৯৬ বোতল ফেন্সিডিল এবং ০১ বোতল মদসহ আটক করা হয়।
আটককৃত মাদকদ্রব্যের সর্বমোট মূল্য-৩ লাখ ৪৫ হাজার৪’শ
টাকা। আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


আজ রবিবার (২৮ এপ্রিল) সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়েছে। চলমান তাপপ্রবাহে শিক্ষার্থীরা যাতে পানি খেতে ভুলে না যায় সেই লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি ঘণ্টায় ‘পানি ঘণ্টা’ চালু ও পানি সরবরাহের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
শনিবার কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে। এ চিঠি প্রাথমিক ও জেলা শিক্ষা অফিসার এবং সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়েছে। এছাড়াও সব গণমাধ্যম কর্মীদের কাছে এ চিঠি দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আজ পানি ঘণ্টা চালু করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান জানান, প্রচণ্ড তাপদাহে শিক্ষার্থীদের কিছুটা স্বস্তি দিতে আমরা নিজস্ব উদ্যোগে ব্যতিক্রমী এ পানি ঘণ্টা চালু করেছি। যতদিন তাপপ্রবাহ অধিক থাকবে, পানি ঘণ্টা ততদিন চালু থাকবে।
মন্তব্য করুন


মাদক
ব্যবসা ও সেবনের প্রতিবাদ করায় কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকায় এক ভূমি অফিসের পিয়নকে
কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১১ মে) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
আহত
মো. আজহারুল ইসলাম বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহায়ক (পিয়ন) হিসেবে
কর্মরত রয়েছেন।
স্বজনরা
জানান, সম্প্রতি ফেসবুকে মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লেখালেখি করছিলেন আজহারুল
ইসলাম। এর জেরে সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্ত তার বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা
তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ও ভবিষ্যতে এ ধরনের লেখালেখি করলে প্রাণে মেরে
ফেলার হুমকি দেয়।
পরে
আহত অবস্থায় আজহারুলকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে ভর্তি করা
হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
স্বজনরা
আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন


টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ দা দিয়ে কেটে নিয়ে পালিয়ে যায়
স্ত্রী জাকিয়া। এ ঘটনায় রক্তাক্ত অবস্থায় স্বামী ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। এদিকে পলাতক স্ত্রীকে আটক করেছে ভূঞাপুর থানা
পুলিশ।
বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার রাউৎবাড়ী গ্রামে নিজ বাড়িতে
এ ঘটনা ঘটে। আহত ফিরোজ (২৯) উপজেলার রাউৎবাড়ী গ্রামের মৃত শাহজাহান ছেলে এবং
জাকিয়া (২৬) একই উপজেলার জিগাতলা গ্রামের মো. জামিলের মেয়ে। ফিরোজ পেশায় একজন এক্সকেভেটর
(বেকু) চালক। এ ঘটনায় আহত ফিরোজকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
হাসপাতালে এবং পরে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকে (কলেজ) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করেন।
এদিকে ঘটনার পর স্ত্রী জাকিয়া পালিয়ে যায়। এছাড়া কর্তনকৃত পুরুষাঙ্গটি খুঁজে
পাওয়া যাচ্ছে না। ডাক্তারের পক্ষ থেকে বলা হচ্ছে কর্তন হওয়া পুরুষাঙ্গ উদ্ধার করে জোড়া
লাগাতে না পারলে দুর্ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে।
স্থানীয়রা জানান , প্রায় এক যুগ আগে ফিরোজ ও জাকিয়া ভালবেসে বিয়ে করেন।
তাদের ঘরে পাঁচ বছরের পুত্র সন্তানও রয়েছে। বিয়ের পর থেকেই একে অপরকে পরকীয়া
প্রেমের সন্দেহে নিয়ে পারিবারিক কলহ লেগেই থাকতো। এ নিয়ে একাধিক গ্রাম্য শালিস হয়।
সম্প্রতি গোবিন্দাসী ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ৩ লাখ ২০ হাজার টাকা জরিমানার মাধ্যমে
তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। সেখানে শালিসে ২০ হাজার টাকা পরিশোধ করলেও পরবর্তীতে ৩ লাখ
টাকা না দিতে পেরে ফিরোজ স্ত্রীকে আবারও বাড়িতে নিয়ে আসে।
এদিকে কিছুদিন যাইতে না যাইতে আবারও তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এর ফলশ্রুতিতে
বুধবার সকালে স্ত্রী জাকিয়া তার স্বামী ফিরোজের পুরুষাঙ্গ কেটে দ্বিখণ্ডিত করে ছেলেকে
সঙ্গে নিয়ে পালিয়ে যান। পরে পলাতক স্ত্রী জাকিয়াকে উপজেলার জিগাতলার নিজ গ্রাম
থেকে আটক করে পুলিশ।
প্রতিবেশী আলমগীর বলেন, ঘরের ভিতর গিয়ে দেখি স্বামী ফিরোজের পুরুষাঙ্গ কেটে ফেলেছে।
ঘর রক্ত দিয়ে ভেসে গেছে। পরে স্বজনেরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনার
পর থেকেই স্ত্রী পলাতক রয়েছে।
ফিরোজের ফুফাতো ভাই রবিন জানায় ,আমি পুকুরের পাড়ে গোসল করতেছিলাম, তখন কেরু
কাকার বউ এসে এ দুর্ঘটনার কথা জানায় । পরে আমরা ৪-৫ জন এসে ভাইকে ধরে নিয়ে সিএনজি করে
ভূঞাপুর হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্স করে উন্নত চিকিৎসার জন্য
টাঙ্গাইল নিয়ে যাওয়া হয়।
ফিরোজের মা ফরিদা বেগম বলেন, সকালে ফিরোজকে ঘুমে দেখে আমি তার ছেলেকে নিয়ে ঘুরতে
বের হই। হঠাৎ সাড়ে ৯ টার দিকে ফিরোজের বৌ আমাকে ফোন দিয়ে বলে, তাড়াতাড়ি বাড়িতে
যান। আপনার ছেলে যেন কেমন করছে। একথা বলেই সে ফোন কেটে দিয়ে পালিয়ে যায়। আমার ছেলের
সাথে যা করেছে তার উপযুক্ত বিচার চাই।
এ বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন, ঘটনাটি স্থানীয়দের
মাধ্যমে জানতে পেরেছি। এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন