

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ে তোলার টার্গেট নেয়া হয়েছে। তারও আগে কুড়িগ্রামকে তামাকমুক্ত ঘোষণা করার জন্য প্রত্যেকের স্ব-স্ব অবস্থান থেকে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আজ শনিবার (৩১ মে) সকাল ১০টায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির ভাষণে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা এ কথা বলেন।
কুড়িগ্রাম জেলা প্রশাসন এবং জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটি কর্তৃক আয়োজিত আলোচনা সভায় কুড়িগ্রামের পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন- সোশ্যাল ক্যাম্পেইনের মাধ্যমে ধূমপানের পরিমাণ অনেকাংশে কমে এসেছে। এছাড়াও ধূমপানবিরোধী বিভিন্ন উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে। যেমন একটি গোল্ডলিফ সিগারেটে যে ক্ষতি হয় তার বিপরীতে ২০টি ওরিস সিগারেটে সমপরিমাণ ক্ষতি হয়। তারমানে সিগারেট কোম্পানিগুলোও এখন সচেতন হচ্ছে। আগের সিনেমাগুলোতে সিগারেট ধুমপানের অভিনয় দেখা যেত। এখনকার সিনেমাগুলোতে সিগারেট ধূমপানের অভিনয় থাকলেও সেখানে লেখা থাকে "ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর"। এটিও এক ধরনের ধূমপান বিরোধী ক্যাইম্পেন।
আলোচনা সভায় ধূমপানের ক্ষতিকর দিক এবং বিভিন্ন পরিসংখ্যান ডিজিটাল স্কিনে প্রেজেন্ট্রেশন করেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাস। সভায় উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উত্তম কুমার রায় এবং এনডিসি সায়েখুল হাসান খাঁন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমান, কুড়িগ্রাম জেলা বিএনপির ১ নং যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু , যুগ্ন আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম জেলা সম্মিলিত শ্রমিক- কর্মচারী ঐক্য জোটের সদস্য সচিব ও জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, কুড়িগ্রাম পৌর জামায়াতে ইসলামীর আমীর মোঃ মতিউর রহমান ও কুড়িগ্রাম জেলা এবি পার্টির আহবায়ক ডা: মোঃ নজরুল ইসলাম খান প্রমুখ।
আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়কে ধুমপানমুক্ত ঘোষণা করায় সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর রহমানকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানো হয়।
এছাড়াও বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতায় উত্তীর্ণ চারজন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
আলোচনা সভার আগে কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
মন্তব্য করুন


কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার ও বজ্রপুর এলাকায় ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লা।
শুক্রবার (২৪ মে) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর,কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্যারনিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন, রাজগঞ্জ ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম।
মন্তব্য করুন


পানের প্রায় ১০০ বিঘার বরজ
আগুনে পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়েছেন ৯০ জন পানচাষি। পানের বরজ পুড়ে প্রায় কোটি টাকার
ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (৩ মে ) দুপুরে
রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের পোড়াকয়া গ্রামের পান বরজে এ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ড নিয়ে পানচাষিরা
বলছেন, সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে।
স্থানীয়রা জানান, পোড়াকয়া
গ্রামের ইসাহাকের পান বরজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে
আশপাশের পান বরজে। খবর পেয়ে রাজশাহী, বাগমারা, মোহনপুর ও আত্রাইয়ের ফায়ার সার্ভিসের
চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান
মনিরুজ্জামান রঞ্জু বলেন, শতাধিক কৃষকের প্রায়
এক থেকে দেড়শ বিঘা জমির পান বরজ পুড়ে গেছে। কয়েক মিনিটের মধ্যে চাষিদের কোটি টাকার
ক্ষতি হয়ে গেছে। আমরা চাষিদের তালিকা তৈরি করে উপজেলায় জমা দিব।
তিনি বলেন, তালিকা হওয়ার
পর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। সরকারিভাবে
কিছু টাকা পেলে চাষিদের উপকার হবে। এ ঘটনায় অনেক চাষি একবারে নিঃস্ব হয়ে গেছে।
এক পানচাষি বলেন, বছরের এ
সময়ে পানের দাম সবচেয়ে বেশি থাকে। এখন বাজারে নতুন পান বিক্রি হচ্ছে চার থেকে সাড়ে
চার হাজার টাকা পোয়া। আর পুরোনো পান বিক্রি হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পোয়া।
এ সময় পানের বরজ পুড়ে যাওয়া মানে চোখের সামনে টাকা পুড়ে ছাই হয়ে যাওয়া আর পানের বরজ
এমনভাবে পুড়েছে তাতে কিছু অবশিষ্ট নেই। সব বরজ নতুন করে তৈরি করতে হবে। আমার আড়াই বিঘা
জমির পান বরজ পুড়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) মাহবুবুল ইসলাম বলেন, কৃষি অফিসের কর্মকর্তাদের নিয়ে পুড়ে যাওয়া পানের বরজ
পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ কৃষক ও ক্ষতির পরিমাণের তালিকা করতে কৃষি কর্মকর্তাদের
নির্দেশনা দেওয়া হয়েছে। তালিকা তৈরির পর তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।
মন্তব্য করুন


রোজার মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে বুড়িচং উপজেলা প্রশাসনের নেতৃত্বে বুড়িচং থানার ওসি মহোদয় এবং থানা পুলিশ সদস্যবৃন্দের উপস্থিতিতে নিমসার বাজারে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার হওয়া এ অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার লেবু, শসা, কাঁচা মরিচ,ধনে পাতা, আলু, পেঁয়াজ প্রভৃতি পণ্যের দাম যাচাই করেন। কাঁচাবাজার এর
পাশাপাশি দোকানগুলোতেও রশিদ এর মাধ্যমে ক্রয়-বিক্রয় এর জন্য নির্দেশনা প্রদান করা হয়।
পরিদর্শনকালে দেখা যায়, লেবু ২০-৬০ টাকা হালি, কাচা মরিচ ২৬ টাকা, শশা ৩০ টাকা, খিরা ১২-১৫ টাকা , টমেটো ৫-৮ টাকা , আলু ১৬-১৮ টাকা, লাউ ১৮-২০ প্রতি পিস, পেঁয়াজ দেশি (মেহেরপুর) ১৮-২০ টাকা, পেয়াজ দেশি (পাবনা,নওগা) ২৫-৩০ টাকা, ডিম হালি ৩৩-৩৪ টাকা, চিচিংগা ১৫ টাকা, গাজর ১৫-২০ টাকা, বেগুন ৬০-৬৫/- (উন্নতমানের বড় সাইজ), চিকন বেগুন ৩০-৩৫ টাকা এবং সিম ২০-২৫ টাকা প্রতি কেজি দরে পাইকারি বিক্রি হচ্ছে।
তবে অভিযান পরিচালনাকালীন সময়ে এটাও বলে দেওয়া হয় যে ভবিষ্যতে কোনো প্রকার অনিয়ম বা মূল্য কারসাজি ধরা পড়লে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে দেওয়া হয়।
জনস্বার্থে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে পাথরঘাটার কাঠালতলী ইউনিয়নের চরদোয়ানি তালিমুল কুরআন মাদরাসা ময়দানে তোফাজ্জলের জানাজা শেষ হয়।পরে পারিবারিক কবরস্থানে তার মা-বাবা আর ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজা শেষে তোফাজ্জলকে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে চরদোয়ানি বাজারের প্রধান সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী।
নিহত তোফাজ্জল হোসেন পাথরঘাটার তালুকের চরদুয়ানী গ্রামের আব্দুর রহমানের ছেলে। তার বাবা সড়ক দুর্ঘটনায় এবং মা ও ভাই ক্যানসার আক্রান্ত হয়ে মারা যান। তার পরিবারের কোনো সদস্য জীবিত নেই। এ কারণে তিনি মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন।
তোফাজ্জলের স্কুলশিক্ষক মিলন মিয়া গণমাধ্যমে জানান, স্কুল জীবন থেকেই তোফাজ্জল খুব মেধাবী এবং শান্ত স্বভাবের লোক ছিল। ও সবসময় শিক্ষক এবং বড়দের সম্মান করতো। আমরা হত্যাকারীদের বিচার চাই এবং তার সঙ্গে যারা তাকে মানসিক ভারসাম্যহীন করেছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে তার মামাতো বোন তানিয়া জানান, আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই। তারা পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করে দোষ এড়ানোর জন্য মোবাইল চুরির অপবাদ দিয়েছে। সুষ্ঠু তদন্ত করলে মূল রহস্য বেরিয়ে আসবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল। পরে সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) মধ্যরাতে তোফাজ্জলের মরদেহ পাথরঘাটার নিজ গ্রাম চরদোয়ানিতে নেয়া হয়। এরপর তাকে দেখতে এলাকাবাসী ভিড় জামাতে শুরু করেন। পরে শুক্রবার সকালে তোফাজ্জলের জানাজায় অংশ নেন দূরদূরান্ত থেকে আসা ও এলাকার কয়েক হাজার মানুষ।
মন্তব্য করুন


গাইবান্ধার সাদুল্লাপুরে দাম্পত্য কলহের জেরে শারমিন আক্তার (২৮) নামের এক গৃহবধূর মুখে গরম রডের ছ্যাঁকা ও কাঁচি দিয়ে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর স্বামী আলমগীর হোসেনের (৩৫) বিরুদ্ধে। ঘটনার পর থেকে আলমগীর পলাতক রয়েছেন।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। এরা আগে গত সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের ছোট দাউদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আলমগীর হোসেন একই গ্রামের সাদা মিয়ার ছেলে এবং পেশায় তিনি হাটে ছাগল কেনাবেচা করেন।
স্থানীয়রা জানান, প্রায় চার বছর আগে শারমিন আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন আলমগীর। বিয়ের পর থেকেই সামান্য কথাকাটাকাটিতেই স্ত্রীকে প্রায়ই নির্যাতন করতেন তিনি। এরই জেরে সোমবার সকালে আলমগীর প্রথমে লোহার রড আগুনে গরম করে স্ত্রীর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। এরপর কাঁচি দিয়ে শারমিনের বাঁ পায়ের রগ কেটে দেয়। এতে প্রচণ্ড রক্তক্ষরণে শারমিন অচেতন হয়ে পড়েন। অচেতন অবস্থায় প্রতিবেশীরা শারমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শারমিনের মা সুফিয়া বেগম বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে নির্যাতন করে আসছে আলমগীর। আজকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে এমন নৃশংস নির্যাতন করেছে। সংসারে স্ত্রী-সন্তানের দেখভাল করে না আলমগীর। নির্যাতনের পর মেয়েকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশী ও গ্রাম পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নুপুর বলেন, রোগীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত রয়েছে। বিশেষ করে পায়ের রগ কাটার কারণে তিনি অতিরিক্ত রক্তক্ষরণে শকের মধ্যে রয়েছেন। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, গত সোমবার রাতে শারমিন আক্তারের মা সুফিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। সেটি তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


জেলার মোল্লাহাটে বিয়ে বাড়িতে কনে পক্ষের হামলায় বরের ভগ্নীপতি আজিজুল হক নিহতের ঘটনায় কনের বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামে কনে পক্ষের হামলায় বরের দুলাভাই নিহত হন। শনিবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার আংড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোল্লাহাট উপজেলার আংড়া গ্রামের শাহদাত মুন্সি ও তার স্ত্রী পপি বেগম। নিহত আজিজুল হক খুলনা জেলার তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের শাহাদাত মোল্লার ছেলে এবং বরের ভগ্নীপতি।
পুলিশ জানায়, মোল্লাহাট উপজেলার গাংনি গ্রামের মোহাম্মাদ আলী গাজীর ছেলের সঙ্গে আংড়া এলাকার শাহাদাত মুন্সির মেয়ের বিয়ের কথা হয়েছিল। বরের পছন্দ হলে বিয়ে হবে এই শর্তে শুক্রবার সন্ধ্যায় কনের বাড়িতে যায় বর পক্ষ। দাতে সমস্যা থাকায় মেয়ে পছন্দ হয়নি বলে বিয়েতে অস্বীকৃতি জানিয়ে বর হাফিজুর রহমান গাজীসহ অন্যরা চলে আসার চেষ্টা করে। এ সময় কনে পক্ষের হামলায় বরের ভগ্নীপতি আজিজুল হক নিহত হন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী শীলা বেগম বাদী হয়ে মোল্লাহাট থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, মেয়ে পক্ষের সঙ্গে কথা ছিল ছেলের যদি মেয়ে পছন্দ হয় তাহলে বিয়ে করবে। ছেলের যখন মেয়ে পছন্দ হয়নি, তখন চলে আসছিলাম। কিন্তু মেয়ে পক্ষ আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় আমার বড় জামাতা নিহত হয়েছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় এজাহার নামীয় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন


শনিবার সকালে সফিকুল ইসলাম শুভ (২৪) কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার কুমিল্লা
সিটি কর্পোরেশনের অন্তর্গত নন্দনপুর কোটবাড়ি রাস্তার মাথায় চট্টগ্রামমুখী মহাসড়কে ছিনতাইকারীর
শিকার হন এবং নগদ ২৭,০০০/- টাকাসহ তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা
।
অজ্ঞাতনামা ০৪ জন লোক একটি অটোরিক্সা যোগে এসে অবরুদ্ধ করে হাতে থাকা সুইচ গিয়ার
ও চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শন এসব ছিনিয়ে নিয়ে যায়।
সফিকুল ইসলাম শুভ (২৪) উক্ত ঘটনার এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, সদর দক্ষিণ
মডেল থানার দিক নির্দেশনায় এসআই/মোরশেদ আলম তার সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির ও স্থানীয়
সোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত
সুইচ গিয়ার এবং অটোরিক্সা উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীরা হলো -মেহেদী হাসান রাব্বী (২৫), কামরুল হাসান রিফাত (২০),
মো: আল আমিন (১৯) ।
মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ ছিনতাই এ ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয় -একটি
TECHNO KE-7. মডেলের মোবাইল ফোন, ছিনতাই কাজে
ব্যবহৃত একটি সাড়ে ৯ ইঞ্চি লম্বা ধারালো সুইচ গিয়ার, ছিনতাই কাজে ব্যবহৃত একটি ১০ ইঞ্চি লম্বা ধারালো
চাকু, ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি অটোরিক্সা, নগদ ৪,০০০/-টাকা ।
মন্তব্য করুন


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে
(কুবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘এ’
ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুর
১২টা থেকে পরীক্ষা শুরু হয়ে ১টায় শেষ হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি কেন্দ্রে
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র গুলো হল : কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস,
ক্যান্টনমেন্ট কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, শিক্ষাবোর্ড
মডেল কলেজ, ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, গভঃ ল্যাবরেটরি হাই স্কুল,
বর্ডারগার্ড পাবলিক স্কুল এবং বার্ড স্কুল। মোট পরীক্ষার্থী ছিল ১০ হাজার ১৩৪ জন।
পরীক্ষা শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের
মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, আজকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন
হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে আমি বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি হল ঘুরে দেখেছি। কেন্দ্রগুলোতেও
পরীক্ষার পরিবেশ অত্যন্ত ভাল ছিল। প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা ছিল। ম্যাজিস্ট্রেট
ও পুলিশ সার্বক্ষণিক পর্যবেক্ষণে ছিল। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও রোভার স্কাউটস
সদস্যরা যথাযথ দায়িত্ব পালন করেছেন। আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী প্রত্যেকেই
নিজ নিজ দায়িত্বের প্রতি আন্তরিক ছিল বলেই ‘এ’-ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন
হয়েছে। সামনের পরীক্ষাতেও সুন্দর পরিবেশ বজায়
থাকবে। পরীক্ষা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডি, কর্মকর্তা-কর্মচারী,
কুমিল্লা জেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, রোভার স্কাউট,
সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
মন্তব্য করুন


মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে কমিশন সচিব জাহাংগীর আলম জানিয়েছেন,ভোটে অনিয়মের ছবি প্রকাশ হওয়ায় সদ্য সমাপ্ত লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপ-নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত রোববার (৫ নভেম্বর) লক্ষ্মীপুর-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ সংসদীয় আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হয়। ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগ ওঠে। ভোটার তালিকা ত্রুটিপূর্ণ বলেও অভিযোগ করেন প্রার্থীরা।
আসনটিতে উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম নৌকা প্রতীক নিয়ে ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা কলার ছড়ি প্রতীকে পান ৩৭ হাজার ৫৫৭ ভোট।
অন্যদিকে, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের উপনির্বাচনেও অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ভোট বর্জন করেন জাতীয় পার্টি ও জাকের পার্টির প্রার্থী। ভোটের দিন দুপুরে দুই প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দেন।
উপনির্বাচনে কারচুপির অভিযোগ করেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের পরাজিত স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক। ভোটের পরদিন গতকাল সোমবার দুপুরে সরাইল উপজেলার কালীকচ্ছ বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বর্তমান নির্বাচন কমিশন দিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনা নিয়েও প্রশ্ন তোলেন।
এছাড়া আসনটিতে ভোটগ্রহণ চলাকালে একটি কেন্দ্রে ‘জাল ভোটের ভিডিও ছড়িয়ে পড়ার পর রিটার্নিং কর্মকর্তার নির্দেশে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানকার একটি ভোটকেন্দ্রে একজনকে একাধিক ব্যালট পেপারে নৌকা প্রতীকে সিল মারতে দেখা যায়। গতকাল সোমবার সেই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সুষ্ঠু ভোট নিয়ে প্রশ্ন ওঠে।
ভাইরাল হওয়া ৫৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ভোটকক্ষে বসে এক ব্যক্তি ব্যালট পেপারে বিরামহীনভাবে নৌকা প্রতীকে সিল মারছেন। তার গলায় নৌকা প্রতীকের কার্ড ঝুলছে। এসময় ৪৩টি ব্যালটে নৌকা প্রতীকে তাকে সিল মারতে দেখা যায় তাকে।
এরপরে খোঁজ নিয়ে জানা যায়, একাধিক সিল মারা ওই ব্যক্তির নাম আজাদ হোসেন। তিনি সদর উপজেলা দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকার এজেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন। তবে ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম ফারুক পিংকু প্রকাশ্যে নৌকায় সিল মারা আজাদকে ছাত্রশিবিরের কর্মী বলে দাবি করেন।
গত ৩০ সেপ্টেম্বর একই দিনে মারা যান ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভুঁইয়া ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল। তাদের মৃত্যুতে গত ৪ অক্টোবর আসন দুটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।
আসনটিতে নৌকা প্রতীক নিয়ে পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) প্রার্থী মোহাম্মদ রাকিব হোসেন লাঙল প্রতীকে পান ৩ হাজার ৮৪৬ ভোট।
মন্তব্য করুন


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
“তথ্য হোক সত্য, গণমাধ্যম
চাই মুক্ত” গণমাধ্যমে মুক্তি,
গণতন্ত্রের শক্তি এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫
উপলক্ষে
র্যালি
ও আলোচনা অনুষ্ঠিত সভা হয়েছে।ইউরোপীয়ান ইউনিয়ন দাতা সংস্থার যৌথ অনুদানে
একশনএইড বাংলাদেশ সেন্টার ফর পিস এন্ড জাস্টিস,
ব্র্যাক ইউনিভার্সিটি এর যৌথ সহযোগিতায় সুশীল, সাপোর্টিং দ্যা ইউনিটি এন্ড সাসটেইনএ্যাবিলিটি
অব সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও’স)
টু আপহোল্ড হিউম্যান রাইটস, ন্যাশনাল ইন্টিগ্রিটি এন্ড রুল’স অব ল ইন বাংলাদেশ প্রজেক্টের আওতায় বিটনিক, উদয়াঙ্কুর সেবা সংস্থা
ও হাব কুড়িগ্রাম আয়োজনে একটি
র্যালি
বের হয়ে শহরের প্রাধান প্রাধান সড়ক প্রদক্ষিণ শেষে ট্রেডার্স
হোম সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
৭
মে বুধবার সকালে উদয়াঙ্কুর সেবা সংস্থার জেলা
সমন্বয়কারী রবিউল ইসলামের সঞ্চালনায় ও হাব সহ-সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে এতে
বক্তব্য রাখেন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি ও ৭১ টেলিভিশনের কুড়িগ্রাম প্রতিনিধি
রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক
সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক, বিটনিক এর প্রতিনিধি
খাইরুল হাসান আদনান, সেক্রেটারী এম রশীদ আলী, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক
আব্দুল হালিমসহ আরো অনেকে।
বক্তারা,
জেলা পর্যায়ে মুক্ত গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি, এর চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে
আলোচনা ও গণযোগাযোগে ভুল তথ্যের প্রভাব এবং স্থানীয় গণমাধ্যমের ভূমিকা বিশ্লেষণসহ
সরকারি কর্মকর্তা এবং সিএসও-দের মধ্যে সহযোগিতা জোরদার করা এছাড়াও একটা অডিও ভিজ্যুয়ালের
মাধ্যমে মুক্ত গণমাধ্যম, ভুল তথ্য, ফ্যাক্ট-চেকিং, নারীদের অনলাইন হয়রানি এবং ডিজিটাল
সুরক্ষা সম্পর্কিত মূল বার্তাগুলো তুলে ধরা হয়।
মন্তব্য করুন