কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ
সংগৃহীত ছবি

চাঁদপুরের কচুয়া সীমান্তবর্তী কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আমির হোসেন নামে এক বাসচালকের সহযোগীর (হেলপার) লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আমির হোসেন শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।

কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বলেন, বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মোবাইলফোন বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

তিনি বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ

১

কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে

২

টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন

৩

সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন

৪

পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী

৫

বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন

৬

ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক

৭

ইয়াবাসহ গ্রেপ্তার তরুণী

৮

অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বিষপানে মৃত্যু

৯

‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্বর থেকে

১০

স্বামীকে দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু, একই কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায়

১১

পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু

১২

ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার

১৩

পুজোর উপহার পদ্মার ইলিশ না পেয়ে হতাশ কলকাতাবাসী

১৪

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন

১৫