

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
“ক্রীড়া নৈপুন্যে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড উদ্যোগে আন্ত: কলেজ ভলিবল প্রতিযোগিতা শনিবার (১৮এপ্রিল ) কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজনে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল কলেজ সরকারি মাঠে সকালে প্রধান অতিথি হিসেবে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সুধারাম ও ময়নামতি অঞ্চলের ২০ টি কলেজের ২১১ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগি অংশ নেয়।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম
বলেন, ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম।কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই আগামি বাংলাদেশের ভবিষৎ, নিজেকে তৈরি করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন সভাপতিত্বে বক্তব্য রাখেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ-সচিব (প্রশাসন) মোঃ মাসুম মিল্লাত মজুমদার,শুভেচ্ছা বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মোঃ সাঈম মিয়া।
একই দিন বিকেলে পুরষ্কার বিতরণ পর্বে কুমিল্লা শিক্ষা বোর্ড মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবুল হোসেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের সহকারী ক্রীড়া কর্মকর্তা মোঃ সাঈম মিয়া। অতিথি হিসেবে পুরস্কার ও সনদ বিতরণ করেন।অনুষ্ঠানটিতে মনোমুগ্ধকর উপস্থাপনায় ছিলেন আবুল হাসনাত বাবুল, বদরুল হুদা জেনু। প্রধান অতিথির মাধ্যমে বেলুন উড়িয়ে মাঠ পর্যক্রমের মাধ্যমে খেলার শুভ উদ্ভোধন ঘোষনা করা হয়।
মন্তব্য করুন


বাংলাদেশ থেকে উড়ে যাওয়া একটি বিশাল আকৃতির বেলুন ভারতের আসাম রাজ্যের কাছাড় জেলায় পড়ে যাওয়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১১ জানুয়ারি) জেলার বরখোলা এলাকার একটি কৃষিজমি থেকে বেলুনটি উদ্ধার করে ভারতীয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বরখোলা এলাকায় একটি অস্বাভাবিক বড় বেলুন নামতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়ে। প্রথমে গ্রামবাসী বিষয়টি গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে (ভিডিপি) জানায়। পরে ভিডিপির মাধ্যমে খবর পেয়ে কাছাড় জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতীম দাসের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছে বেলুনটি উদ্ধার করেন।
উদ্ধারকৃত বেলুনটির গায়ে বাংলায় লেখা ছিল—‘ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, সিলেট’। এছাড়া বেলুনটিতে তিনজন ব্যক্তির ছবিও সংযুক্ত ছিল। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে বেলুনটি কীভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে পৌঁছাল এবং এর পেছনে কোনো নিরাপত্তাজনিত ঝুঁকি রয়েছে কি না—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভারতীয় পুলিশ।
খোঁজ নিয়ে জানা গেছে, একই দিন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৬৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার চৌধুরীর উপস্থিতিতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে বেলুন ওড়ানো হয়েছিল। ধারণা করা হচ্ছে, ওই অনুষ্ঠান থেকেই বাতাসের তোড়ে বেলুনটি উড়ে গিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতের আসাম রাজ্যে পড়ে।
মন্তব্য করুন


আওয়ামীলীগকে
নিষিদ্ধ ঘোষণার দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে শুরু হয়েছে বিক্ষোভ
সমাবেশ। মানুষের ঢল নেমেছে বিক্ষোভ সমাবেশে।
আজ
শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর এই কর্মসূচি শুরু হয়। সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক
পার্টি (এনসিপি)।
দলটির
দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিজ বাসভবনের সামনে সংবাদ সম্মেলনে এ
কর্মসূচির ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেয়।
রাজনৈতিক
দলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে সমাবেশে এসে অবস্থান নিচ্ছেন। আর এখনও অর্ধশতাধিক মানুষ
প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে বিক্ষোভ করে যাচ্ছেন।
আওয়ামী
লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী ঢাকার রাজপথ উত্তাল হয়ে উঠেছে। বিভিন্ন ছাত্র সংগঠন,
রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের অংশগ্রহণে বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্লোগান দিতে থাকেন। জুমার নামাজের পর থেকেই বিভিন্ন
এলাকা থেকে ছাত্র-জনতা ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে
জড়ো হতে শুরু করেন। সময় বাড়ার সাথে সাথে মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যাও বাড়তে থাকে।
এর
আগে, বৃহস্পতিবার রাত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার
সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
মন্তব্য করুন


আগামীকাল
বা পরশুর মধ্যে জামায়াত জোটের আসন সংখ্যা চূড়ান্ত ঘোষণা করা হবে বলে জানান জাতীয় নাগরিক
পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
নির্বাচন
প্রভাবিত হওয়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সরকার বিশেষ রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে
যাওয়ায় নির্বাচন প্রভাবিত হওয়ার শঙ্কা আছে।
আজ
শনিবার (১০ জানুয়ারি) ইইউর চিফ ইলেকশন অবজারভার আইভার্স ইজাবসের নেতৃত্বাধীন নির্বাচন
পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি।
এ
সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ ও আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মুহাম্মদ
জাকারিয়াসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
নাহিদ
ইসলাম বলেন, আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ) একটি বড় ও শক্তিশালী
পর্যবেক্ষক দল পাঠাতে যাচ্ছে। ইইউ চায় নির্বাচনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক
হোক এবং ফল ঘোষণার পর সবাই যেন তা গ্রহণ করে-এতে গণতান্ত্রিক রূপান্তরও নির্বিঘ্ন হবে।
তিনি
বলেন, ইইউ প্রতিনিধিরা রাজনৈতিক দলগুলোর ভাবনা ও উদ্বেগ জানতে আগ্রহী। তারা নিরপেক্ষভাবে
কাজ করবে এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে। একই সঙ্গে এনসিপিকেও সহযোগিতার আশ্বাস
দিয়েছে ইইউ।
সাংবাদিকদের
এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে লেভেল প্লেয়িং ফিল্ড আছে এমন আত্মবিশ্বাস
বা ঐকমত্য সব রাজনৈতিক দলের নেই, এমনকি এনসিপিরও নেই। তিনি অভিযোগ করেন, একটি বিশেষ
রাজনৈতিক দলকে সরকারি সুযোগ-সুবিধা ও বিশেষ প্রোটোকল দেয়ার মাধ্যমে প্রশাসনের বিভিন্ন
স্তরে পক্ষপাতের বার্তা যাচ্ছে, যা নির্বাচনী মাঠে অসমতা তৈরি করতে পারে।
মন্তব্য করুন


ব্রাহ্মণবাড়িয়ার
কসবা উপজেলায় কলেজ শাখা ছাত্রদলের এক নেতাকে বহিষ্কারের ঘটনাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি
হয়েছে। বহিষ্কৃত নেতা রেদোয়ান ইসলাম দাবি করেছেন, তাকে ঘিরে ছড়ানো ট্রান্সজেন্ডার সংক্রান্ত
তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব।
রেদোয়ান
ইসলাম ‘রিহিয়া রিহি’ নামে একটি ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে
বলেন, তিনি একজন পুরুষ এবং দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। কিছু
ভিডিও কনটেন্টের কারণে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে উল্লেখ করে তিনি দুঃখ প্রকাশ করেন এবং
ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দেন। একই সঙ্গে যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার
আহ্বান জানান তিনি।
এ
বিষয়ে রেদোয়ানের বাবা জাহাঙ্গীর আলমও অভিযোগকে গুজব বলে দাবি করেন। তিনি জানান, তার
ছেলে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ভিডিও তৈরি করেছিল, যা নিয়ে ভুল ব্যাখ্যা তৈরি হয়েছে।
পরিবারের পক্ষ থেকে এসব কর্মকাণ্ড সমর্থন করা হয়নি বলেও তিনি উল্লেখ করেন।
এর
আগে রোববার জেলা ছাত্রদলের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৈয়দাবাদ আদর্শ
মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা
হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, জীবনবৃত্তান্তে নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করলেও পরে লিঙ্গ
পরিবর্তনের তথ্য সামনে আসে, যা গোপন রাখার অভিযোগে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলা
ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, সম্প্রতি কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
করা হয় এবং সেই প্রক্রিয়ায় রেদোয়ান ইসলাম অন্তর্ভুক্ত হন। তবে পরবর্তীতে তার বিষয়ে
নতুন তথ্য সামনে আসায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে,
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ভিন্নমত দেখা দিয়েছে। কেউ বিষয়টিকে ব্যক্তিগত
পরিচয়ের স্বাধীনতার দৃষ্টিকোণ থেকে দেখছেন, আবার কেউ তথ্য গোপনের অভিযোগকে গুরুত্ব
দিচ্ছেন।
ঘটনাটি
সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার জন্ম দিয়েছে, যেখানে সত্যতা যাচাই ও ব্যক্তিগত মর্যাদা
রক্ষার প্রশ্নটি সামনে এসেছে।
মন্তব্য করুন


বন্যার্তদের সহায়তায় জন্য বিএনপি নগদ
আড়াই কোটি টাকাসহ ১০ কোটি টাকার ত্রাণ দিয়েছে বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য
অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।
শুক্রবার (৩০ আগস্ট) সকালে রাজধানীর
নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিচে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপির ত্রাণ
তহবিলে দলের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ব্যাপক সাড়া দিয়েছে। গত ৫ দিনে নগদ আড়াই
কোটি টাকাসহ প্রায় ১০ কোটির ত্রাণ সংগ্রহ করে সরবরাহ করা হয়েছে বন্যাকবলিত এলাকায়।
বন্যার পানি ইতিমধ্যে কমতে শুরু করেছে। ফলে এসব এলাকায় রোগবালাই বেড়ে যাবে। সেজন্য
আমাদের চিকিৎসকগণ এবং বিভিন্ন ওষুধ কোম্পানিগুলো ওইসব এলাকায় ওষুধ বিতরণের কার্যক্রম
শুরু হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের বন্যায় উপদ্রুত মানুষদের সাহায্যার্থে শুকনো খাবার,
শিশুদের কাপড়, মানুষের ব্যবহৃত কাপড়, মোমবাতি, দিয়াশালাই, বিশুদ্ধ পানি দেশের সর্বস্তরের
জনগণ সরবরাহ অব্যাহত রেখেছে। রিকশাচালক, স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদরাসার শিক্ষার্থীসহ
সর্বস্তরের মানুষ বিএনপির ত্রাণ তহবিলে সহায়তা দিচ্ছে।
মন্তব্য করুন


রাজধানীর
বনানী কবরস্থানে বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোকো বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট
ছেলে।
আজ
শনিবার কোকোর কবর জিয়ারতের সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন।
আরাফাত
রহমান কোকোর জন্ম ঢাকায়, ১৯৬৯ সালে। ২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মারা যান আরাফাত রহমান কোকো। তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া
রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান। ২০০৩ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন আরাফাত রহমান কোকো।
মন্তব্য করুন


যশোর জেলা যুবলীগের নেতা ও যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলার জাহিদ হোসেন মিলন, যিনি ‘টাক মিলন’ নামে পরিচিত, তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।শুক্রবার গভীর রাতে ঢাকার রামপুরা এলাকা থেকে যশোর ডিবি পুলিশের একটি বিশেষ দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আলী। মিলন যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা এবং রোস্তম আলীর ছেলে।ডিবির ওসি মোহাম্মদ আলী জানান, আওয়ামী লীগ সরকারের সময় মিলনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ ওঠে। পাশাপাশি তার নামে একাধিক গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঢাকায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে আটক করে। বর্তমানে তাকে যশোরে নিয়ে আসা হচ্ছে।এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারি ক্যাসিনোবিরোধী অভিযানের সময় দুবাই থেকে স্ত্রী ও সন্তানসহ দেশে ফেরার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।এছাড়া ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি মাঝপথে তিন সহযোগীসহ আবারও আটক হন মিলন। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনে অন্তত ১৪টি মামলা রয়েছে। ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর রাতে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকায় যুবলীগ কর্মী শরিফুল ইসলাম সোহাগকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা মামলাতেও তিনি আসামি।পুলিশের তদন্তে আরও উঠে আসে, ২০১৯ সালের ২৭ জানুয়ারি রাতে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বাড়িতে বোমা হামলার ঘটনায় মিলনের সম্পৃক্ততা ছিল এবং তার নেতৃত্বেই ওই হামলা সংঘটিত হয়।এছাড়াও পালবাড়ির রয়েল কমিউনিটি সেন্টারে দীর্ঘদিন ধরে অবৈধ ক্যাসিনো বা জুয়ার ব্যবসা পরিচালনার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মন্তব্য করুন


বিএনপির
চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের কার্যক্রম শুরু হয়েছে। প্রস্তাবিত
এই মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য থাকছেন। এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী
হিসেবে শপথ নেবেন। মন্ত্রিসভায় তিনজন নারী সদস্য অন্তর্ভুক্ত হচ্ছেন।
এ
ছাড়া টেকনোক্র্যাট কোটায় রাখা হয়েছে তিনজনকে।
আজ
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। নবনির্বাচিত
সংসদ সদস্যদের শপথের পর বিএনপির মনোনীতদের তালিকা অনুযায়ী সম্ভাব্য মন্ত্রীদের ফোন
করে শপথের প্রস্তুতির কথা জানানো হচ্ছে। ইতিমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া একটি
তালিকা গণমাধ্যমের হাতে এসেছে।
শপথগ্রহণ
শেষে মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন করা হবে। মন্ত্রিসভায় যে তিনজন নারী থাকছেন তারা
হলেন—মন্ত্রী হিসেবে আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী হিসেবে শামা
ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন।
মন্ত্রী
হিসেবে যাদের ডাক দেওয়া হয়েছে তারা হলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ
চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ
হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট), মোহাম্মদ আমীন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা
খানম, মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া
তাহের, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু,
নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মোক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন,
দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম
ও শেখ রবিউল আলম।
প্রতিমন্ত্রী
হিসেবে শপথ নিচ্ছেন, এম রশিদুজ্জমান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম,
শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন
আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, হাবিবুর রশীদ, মো. রাজীব
আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহীম সাকী, ইশরাক হোসেন,
ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, মো. নুরুল হক নূর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল
হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
মন্তব্য করুন


স্বামীর
মুখে দুর্গন্ধের কারণে পারিবারিক অশান্তির অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন চাঁদপুরের
এক গৃহবধূ। জেলার শাহরাস্তি উপজেলার বাসিন্দা ওই নারী শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে এ
অভিযোগ করেন। পরে পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হয়।
উপজেলার
রায়েশ (সুদূরবাড়ী) এলাকার পারভীন আক্তার (৫০) তার স্বামী হেলাল আলীর বিরুদ্ধে শাহরাস্তি
থানায় অভিযোগ করেন। এতে বলা হয়, তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে অশান্তি চলছে। স্বামীর
মুখে দুর্গন্ধের কারণে একই ঘরে বসবাস করাও কঠিন হয়ে পড়েছে।
অভিযোগে
আরো বলা হয়, মুখের তীব্র দুর্গন্ধ দূর করতে স্বামীকে নিয়মিত মুখ পরিষ্কার রাখার অনুরোধ
করেও ফল পাননি পারভীন আক্তার। উল্টো এ কারণে প্রায়ই তাকে গালাগাল ও মারধর করা হয়।
শাহরাস্তি
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর দুই
পক্ষকে থানায় ডেকে আলোচনা করা হয়। স্বামী-স্ত্রী দুজনই বয়স্ক হওয়ায় বিষয়টি পারিবারিকভাবে
মীমাংসা করা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানে মুখের দুর্গন্ধের সমস্যাকে বলা হয় ‘হ্যালিটোসিস’।
এটি অনেকের ক্ষেত্রেই জটিল সমস্যা তৈরি করে, এমনকি ঘনিষ্ঠরাও অস্বস্তিতে ভোগেন।
ক্লিভল্যান্ড
ক্লিনিকের ওয়েবসাইটের তথ্য বলছে, অনেকে মুখে দুর্গন্ধের বিষয়টিকে সাময়িক সমস্যা ভেবে
অবহেলা করেন। তবে দীর্ঘদিন ধরে জটিলতা চললে তা মুখগহ্বরের রোগ কিংবা অন্য কোনো শারীরিক
জটিলতার ইঙ্গিত হতে পারে।
মুখে
দুর্গন্ধের সবচেয়ে বড় কারণ দাঁতের ক্ষয়, মাড়ির রোগ এবং জিভে জমে থাকা ব্যাকটেরিয়া।
দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পচে দুর্গন্ধ তৈরি করে, যা সময়ের সঙ্গে আরো তীব্র হয়।
বিশেষজ্ঞরা বলছেন, লালা মুখ পরিষ্কার রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু পানি
কম পান করা বা দীর্ঘ সময় মুখ শুকনা থাকলে ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পায়। এ কারণে সকালে
ঘুম থেকে ওঠার পর অনেকের মুখে দুর্গন্ধ বেশি থাকে।
আবার
খাদ্যাভ্যাস ও জীবনযাপনও মুখে দুর্গন্ধের পেছনে ভূমিকা রাখতে পারে। পেঁয়াজ, রসুন, কফি
ও মসলাযুক্ত খাবার সাময়িকভাবে মুখে গন্ধ বাড়ায়। পাশাপাশি ধূমপান ও অ্যালকোহল সেবন এ
সমস্যাকে দীর্ঘস্থায়ী করে তুলতে পারে।
অনেক
ক্ষেত্রে সাইনাস ইনফেকশন, টনসিল স্টোন, গ্যাসট্রিক, ডায়াবেটিস, এমনকি কিডনি ও যকৃতে
সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে। অনেকের ক্ষেত্রে মাথা ও ঘাড়ের ক্যান্সারের
কারণেও মুখে দুর্গন্ধ পাওয়া যেতে পারে। তাই দীর্ঘদিন সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ
নেওয়া উচিত।
দন্তচিকিৎসকদের
পরামর্শ হলো, দিনে অন্তত দুইবার দাঁত ব্রাশ করা, নিয়মিত জিভ পরিষ্কার করা এবং ডেন্টাল
ফ্লস ব্যবহার করলে মুখের দুর্গন্ধ অনেকাংশে কমানো সম্ভব। এ ছাড়া পর্যাপ্ত পানি পান,
ধূমপান পরিহার এবং প্রয়োজন হলে মাউথওয়াশ ব্যবহার করা।
মন্তব্য করুন


চলমান বন্যায় দেশে ১১ জেলায়িই হয়েছে। এ ছাড়াও ৫৬ লাখ ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানিয়েছেন
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে
চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের
উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য জানান।
ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেন, এখন
পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা
৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। এখন পর্যন্ত বন্যায়
মোট ২৭ জন মারা গেছে। এর মধ্যে কুমিল্লায় ১০ জন, ফেনীতে একজন, চট্টগ্রামে ৫ জন, খাগড়াছড়িতে
একজন, নোয়াখালীতে ৫ জন, ব্রাহ্মণবাড়িয়া একজন, লক্ষ্মীপুরে একজন এবং কক্সবাজারে তিনজন
মারা গেছেন।
মন্তব্য করুন