কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫

কুষ্টিয়ায় বাস-ট্রাকের সংঘর্ষ নিহত ৩, আহত ২৫
সংগৃহীত ছবি

কুষ্টিয়ার খোকসায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ থেকে ১৫ জন গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে খোকসা থানার শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদের সামনে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কুষ্টিয়া থেকে পাংশাগামী ড্রাম ট্রাক এবং রাজবাড়ী থেকে কুষ্টিয়া গামী যাত্রীবাহী পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাস উল্টে সড়কের পাশে পুকুরে পানির মধ্যে পড়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বাস যাত্রী ১০ থেকে ১৫ জনের অবস্থা গুরুতর।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, ‘তানহা পরিবহনের একটি বাস রাজবাড়ী থেকে কুষ্টিয়ার দিকে যাচ্ছিলো। বাসটি খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষের উপক্রম হয়। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়।’

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

১

বিএনপি সমর্থকের বাড়ির ফটকে ‘রহস্যময় পুতুল’, গ্রামজুড়ে আতঙ্ক

২

অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

৩

কুমিল্লায় ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

৪

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৫

কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

৬

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা

৭

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’

৮

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

৯

ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

১০

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

১২