টিকিট না থাকায় জরিমানা, স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন উত্তেজিত ব্রাজিল সমর্থক

টিকিট না থাকায় জরিমানা, স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন উত্তেজিত ব্রাজিল সমর্থক
সংগৃহীত ছবি

টিকিট না থাকায় ১০০ টাকা জরিমানার জেরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টারকে মারধর ও সরকারি সম্পদ ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সুমন মিয়া নামে এক ব্রাজিল ফুটবল সমর্থককে আটক করেছে পুলিশ।

রোববার (২১ জুন) সকাল সোয়া ৯টার দিকে উপকূল এক্সপ্রেস ট্রেন কসবা স্টেশনে পৌঁছালে টিকিটবিহীন যাত্রী সুমন মিয়ার কাছ থেকে ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। পরে তিনি স্টেশন মাস্টার মোহাম্মদ শফিকুর রহমানের কক্ষে গিয়ে জরিমানার ব্যাখ্যা দাবি করেন।

স্টেশন মাস্টার তাকে জানান, টিকিট পরীক্ষা ও জরিমানা আদায়ের দায়িত্ব ট্রেনের টিকিট পরীক্ষক ও রেলওয়ে পুলিশের, স্টেশন মাস্টারের এতে কোনো ভূমিকা নেই। এ কথা শুনে সুমন মিয়া ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্টেশন মাস্টারকে বেধড়ক মারধর করেন। এ সময় তিনি স্টেশনের অ্যানাউন্সমেন্ট মাইক, কম্পিউটার, টেলিফোন, ওয়াকিটকি-সহ বিভিন্ন সরকারি সরঞ্জাম ভাঙচুর করেন।

পরে স্থানীয় জনতার সহায়তায় তাকে আটক করে কসবা থানায় সোপর্দ করা হয়। আটক সুমন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার গোপীনাথপুর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

কসবা থানার ওসি নাজনীন সুলতানা জানান, আইনি প্রক্রিয়া শেষে তাকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আহত স্টেশন মাস্টারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

১

বিএনপি সমর্থকের বাড়ির ফটকে ‘রহস্যময় পুতুল’, গ্রামজুড়ে আতঙ্ক

২

অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

৩

কুমিল্লায় ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

৪

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৫

কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

৬

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা

৭

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’

৮

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

৯

ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

১০

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১