

মো: মাসুদ রানা, চাঁদপুর
প্রতিনিধি :
চাঁদপুরের কচুয়ায় বোরো ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকের মুখে দেখা দিয়েছে হাসির ঝিলিক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে এ উপজেলায় ১৩ হাজার ৩০ হেক্টর লক্ষমাত্রা নির্ধারন
করা হয়েছিল কিন্তু কৃষি বিভাগের সার্বিক সহায়তা এবছর ১৩ হাজার ২শ ২৫ হেক্টর জমিতে বোরো
ধানের আবাদ করা হয়।
আবহাওয়া অনুকুলে থাকায় এবং
কোন ধরণের রোগ বালাই না দেখা দেয়ায় এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।
কচুয়া উপজেলার বিভিন্ন এলাকায়
ইতিমধ্যে বোরো ধান কাটা শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ধান দ্রুত পেকে যাচ্ছে।
আগাম বন্যা, ঝড় শিলা বৃষ্টি না থাকায় প্রচন্ড রোদে কোনো রকম ঝামেলা ছাড়াই ধান টাকা,
মাড়াই ও শুকিয়ে কৃষকরা তাদের হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল ঘরে তুলতে পারছেন।
কৃষকরা জানান, কৃষি কাজে
যান্ত্রিকী করণের কারণে এবার শ্রমিক সংকট নেই। বিভিন্ন জমিতে বেশীর ভাগ কৃষকরা হারভেস্টার
মেশিন দিয়ে তাদের জমির ধান দ্রুত কেটে ফেলছেন।
প্রান্তিক চাষীরা বছরের খোরাকির
জন্য ধান সংরক্ষণ করছেন। সাড়ে ৯ শত টাকা থেকে ১ হাজার টাকা মন দরে ধান বিক্রি করছেন
তারা।
উপজেলা কৃষি অফিসার মো. মেজবাহ
উদ্দিন বলেন, কচুয়া উপজেলায় পুরোদমে বোরো ধান কাটা শুরু হয়েছে। ইতিমধ্যে কম্বাইন হারভেস্টার
মেশিন দিয়ে কচুয়ার বিভিন্ন এলাকায় পাঠানো হয়েছে।
আবহাওয়া অনুকূলে থাকায় এবং
সময়মতো প্রয়োজনীয় সার বীজ কীটনাশক প্রয়োগ করায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। খুব কম
সময়ে মেশিনের সাহায্যে ধান কাটা ও মাড়াই করা হয় বলে কৃষকরা তাদের বোরো আবাদ সহজেই ঘরে
তুলতে পারছেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা ১৮৬৪ সালের ৩০ নভেম্বর যে স্থানে কুমিল্লা পৌরভবন স্থাপন করা হয়, সেখানেই আছে বর্তমান নগর ভবন। নতুন নগর ভবন এই স্থানেই করতে হবে। এর বাইরে নেওয়ার সুযোগ নেই। স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলামের কাছে নগরবাসী ওই মতামত দেন। আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত তিনি কুমিল্লা নগরের বিভিন্ন মহলের বক্তব্য রেকর্ড করেন। এতে স্থানীয় সংসদ সদস্যের অনুসারী গুটি কয়েক ব্যক্তি ছাড়া সবাই বর্তমান স্থানেই নতুন নগর ভবন নির্মাণের পক্ষে মতামত দেন।
কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে তদন্ত কমিটির ওই সভা হয়। এতে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম তদন্ত কাজের প্রেক্ষাপট তুলে ধরেন। এতে তিনি সুস্পষ্টভাবে উল্লেখ করেন, বর্তমান স্থানে নতুন ভবন চান বর্তমান প্রশাসক। নগরের দক্ষিণ এলাকার ছোট ধর্মপুরে চান স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। দুইটি আবেদনের প্রেক্ষিতে মন্ত্রণালয় আমাকে সরেজমিনে এসে তদন্ত কাজ করতে বলে। আমি ওই কারণে এসেছি। আপনারা মতামত দিন।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, নির্বাহী প্রকৌশলী মো. আবু সায়েম ভূঁঞা। সভায় উপস্থিত নাগরিকদের বক্তব্যের প্রেক্ষিতে প্রশাসক মো. ইউসুফ মোল্লা কে হাজির করা হয়।
বর্তমান স্থানে নতুন নগর ভবন নির্মাণ নিয়ে মতামত দেন সুশাসনের জন্য নাগরিক ( সুজন) কুমিল্লার সভাপতি শাহ মো. আলমগীর খান, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল হক দুলাল, আবুল হাসনাত বাবুল, মাসুক আলতাফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম হৃদয়, আমার শহর পত্রিকার সম্পাদক গাজীউল হক সোহাগ, কুমিল্লা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান, কুমিল্লা টাউন হলের সদস্য সচিব সাজ্জাদুল কবীর, কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে দুইবার নির্বাচন করা প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আলী বকুল, কুমিল্লা মহানগর মহিলা দলের সভাপতি রায়হান রহমান হেলেন, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক রূপালী, মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাহিদুজ্জামান রানা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, যুগ্ম আহবায়ক খলিলুর রহমান বিপ্লব , মহানগর যুবদলের সদস্য সচিব রোমান হাসান, যুবদল নেতা রনি। বিএনপির নেতা আতাউর রহমান ছুট্রি, রেজাউল হক আঁখি, ১১ নং ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর রহমান গোলদার, কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম দুলাল।
ছোট ধর্মপুর এলাকায় নগর ভবন স্থাপনের পক্ষে মত দিয়েছেন সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী, সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, মো. শাহ আলম মজুমদার ও কাজী মাহবুবুর রহমান।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রবিউল ইসলাম বলেন, আমি আপনাদের সবার বক্তব্য সংরক্ষণ করেছি। লিপিবদ্ধ করেছি। লিখিত নিয়েছি। আপনাদের মতামত আমি ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাব।
এরপর তিনি ঢাকা- চট্রগ্রাম মহাসড়কের অদূরে ছোট ধর্মপুর এলাকায় আঞ্চলিক নগর ভবন দেখতে যান। সেখানেই মনিরুল হক চৌধুরী নতুন নগর ভবন নির্মাণ করতে চান। আর পুরাতন স্থানে অর্থাৎ বর্তমান স্থানে চান প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। এ নিয়ে স্থানীয় সরকার বিভাগে দুই নেতা পাল্টাপাল্টি চিঠি দেন। এরই প্রেক্ষিতে এই জরুরি তদন্ত কাজ হয়।
এদিকে মনিরুল হক চৌধুরীর আবেদনের প্রেক্ষিতে বর্তমানে দরপত্র কার্যক্রম অর্থাৎ টেন্ডার সিডিউল বিক্রি ও জমা দেওয়া বন্ধ রয়েছে। সভায় বক্তারা দ্রæত টেন্ডার প্রক্রিয়া চালু করার দাবি উপস্থাপন করেন।
মন্তব্য করুন


কুমিল্লায় স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড
দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের
বিচারক রোজিনা খান এ রায় দেন।
রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি রাজু আদালতের কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, খালেদা আক্তারকে বিয়ের পর
থেকেই তার স্বামী রাজু বেকার ছিলেন। এ কারণে মেয়েসন্তানকে নিয়ে বাবার বাড়িতে
থাকতেন খালেদা।
রাজু ২০১৮ সালের ২ নভেম্বর শ্বশুরবাড়িতে বেড়াতে
যান। পরের দিন ভোরে স্বামীকে কাপড় ধুয়ে দেয়ার কথা বলেন খালেদা। এ নিয়ে কথাকাটাকাটির
একপর্যায়ে খালেদার গলায় ওড়না পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করেন তার স্বামী।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, খালেদার মরদেহ পুকুর ঘাটের কাছে ফেলে রেখে আসামি পালিয়ে যান। এরপর ঘাটে মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে রাজুকে আসামি করে কুমিল্লার নাঙ্গলকোট থানায় হত্যা মামলা করেন খালেদার বাবা।
রায়ে সন্তোষ প্রকাশ করে অতিরিক্ত পিপি আমিনুল ইসলাম ও নুরুল
ইসলাম জানান, তাদের আশা, উচ্চ আদালত এ রায় বহাল রেখে দ্রুত বাস্তবায়ন করবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন
কুমিল্লায় চট্টগ্রামগামী বিরতিহীন সুবর্ণ এক্সপ্রেস ট্রেন কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন।
কুমিল্লা রেলওয়ে স্টেশনে মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ঝরনা বেগম (৩৮) মুরাদনগরের মো. রুকু মিয়ার মেয়ে। অপরজনের নাম জানা যায়নি।
স্থানীয়দের ধারণা, নিহত দুইজন মা-মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনের ফুটওভার ব্রিজ থেকে ২০-৩০ ফুট সামনে রেললাইন ধরে হাঁটছিলেন তারা। এ সময় দ্রুতগতির বিরতিহীন সুবর্ণ ট্রেনটি ঢুকে পড়লে দুইজনই দিকভ্রান্ত হয়ে পড়েন।
তারা একজনের হাত ধরে অন্যজন টানাটানি করতে থাকেন। একপর্যায়ে একজন রেললাইন থেকে সামান্য নিচে নেমে এলেও অন্যজন রেললাইনের মাঝেই থেকে যান। তিনি ট্রেনে সরাসরি কাটা পড়েন। অন্যজন নিহত হন ধাক্কা লেগে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহরাব হাসান জানান, দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে একজনের পরিচয় পাওয়া গেছে।
তিনি বলেন, “স্থানীয়রা বলাবলি করছেন অপরজন ওই নারীর সন্তান। তবে তারা কেন কি উদ্দেশ্যে এখানে এসেছেন এবং রেললাইনে কেন হাঁটাহাঁটি করছিলেন তা এখনও নিশ্চিত হতে পারিনি।
মন্তব্য করুন


নিজস্ব প্রতিবেদক , কুমিল্লা
তরুণদের সামাজিক, মানবিক ও জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করা সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা’র কুমিল্লা দক্ষিণ জেলা শাখার ৩২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে একটি উপদেষ্টা মণ্ডলীও গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আমিনুর ইসলাম ইমন ও সাধারণ সম্পাদক মো. আল মিরাজ , তাদের স্বাক্ষরিত তে এই কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, ড. চৌধুরী সায়মা ফেরদৌস, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক নজরুল হক ভূঁইয়া স্বপন।
ঘোষিত কমিটিতে আব্দুল্লাহ আল বাকীকে আহ্বায়ক, মো. আব্দুস সালামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মো. শিপন আলীকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনের নেতারা জানান, তরুণদের সামাজিক, মানবিক ও জাতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘আমরা জুলাই যোদ্ধা’ কাজ করে যাচ্ছে। নবগঠিত কমিটি জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ গ্রহণ এবং তরুণদের নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা আরও বলেন, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং সমাজ উন্নয়নে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি পাবে। কুমিল্লা দক্ষিণ জেলার প্রতিটি ইউনিটকে সক্রিয় করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহারের বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. ইসমাইল মানিক (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পারিবারিক একটি সামান্য বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ শেষ পর্যন্ত রক্তক্ষয়ী ঘটনায় রূপ নেয়।
বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার কেশবপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মেয়ে রাইসা আক্তার জানান, বাড়ির টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে তার বাবা মো. ইসমাইল মানিকের সঙ্গে ছোট ভাই রাজিব ইসলাম সাগরের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাগবিতণ্ডা ও সংঘর্ষে রূপ নেয়।
এ সময় উত্তেজিত হয়ে রাজিব ইসলাম সাগর হাতে থাকা কোদাল দিয়ে বড় ভাইয়ের গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত ইসমাইল মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর অভিযুক্ত ছোট ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়ার রাগদৈল শিশু একাডেমীতে বার্ষিকী ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরন করা হয়েছে। শনিবার দুপুরে একাডেমীর আয়োজনে এ পুরস্কার বিতরণ ও নৃত্য পরিবেশন করা হয়।
একাডেমীর প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য আমেনা আক্তার। প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি মানিক ভৌমিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের সাধারন সম্পাদক আমির হোসেন মজুমদার, শিক্ষা সচিব মো. আলমগীর চৌধুরী, সাচার ইউনিয়ন কিন্ডার গার্টেন এসোসিয়শনের সভাপতি আব্দুর রাজ্জাক সরদার সহ আরো অনেকে।
এসময় সাংবাদিক জিসান আহমেদ নান্নু, মাসুদ রানা, বিল্লাল মাসুম, শিশু একাডেমীর সিনিয়র শিক্ষক মাহমুদুল হাসান সৌরভ, আরিফুল ইসলাম সোহাগ সহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


রোববার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে আশুলিয়া থানা অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আবদুল্লাহিল কাফি জানান, পোশাক কারখানা ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বেতন প্রদানের সময় স্ট্যাম্পের চাহিদার সুযোগ নিয়ে কোটি টাকার জাল স্ট্যাম্প সরবরাহ করে আসছিল একটি চক্র। এমন চক্রের সন্ধান পেয়ে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ আর এ অভিযানে বিপুল সংখ্যক জাল স্ট্যাম্পসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বরিশাল জেলার সদর থানার ব্রাউন কম্পাউন্ড রোড এলাকার মৃত আ. রশিদ হাওলাদারের ছেলে মো. আসিফ ইকবাল (৩৮) ও মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বাহেরচর গ্রামের হোসেন মোল্লার ছেলে মো. জুয়েল (৪২)। একটি পোশাক কারখানায় জার স্ট্যাম্প বিক্রির সময় তাদের গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) আবদুল্লাহিল কাফি বলেন, জাল স্ট্যাম্প তৈরির কারখানা আমরা গত ঈদের আগে শনাক্ত করে চক্রের সদস্যদের গ্রেপ্তার করেছি। তারা কিন্তু ধরন পরিবর্তন করেছে। পোশাক কারখানার বেতনের সময় ১০ টাকার জাল স্ট্যাম্পের প্রয়োজন হয়। একই সঙ্গে পণ্য শিপমেন্টের সময় ৫০০ টাকার স্ট্যাম্প প্রয়োজন হয়। এ চাহিদাকে চক্রটি কাজে লাগানোর চেষ্টা করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার ডংলিয়ন পোশাক কারখানায় জাল স্ট্যাম্প বিক্রি করতে আসেন আসামি আসিফ ইকবাল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে পুলিশ।
পুলিশের উপস্থিত বুঝতে পেরে তিনি আসিফ ইকবাল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ টাকা মুল্যের ২ লাখ ৯০ হাজার ২০০ টি রিভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে গাজীপুরের কালিয়াকৈর থানার মৌচাক বাজারের ইউনিয়ন ব্যাংকের সামনে থেকে মো. জুয়েল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে ১০ টাকা মূল্যের ১০ হাজার ও ৫০০ টাকা মূল্যের ৪০ হাজার স্ট্যাম্প উদ্ধার করা হয়। যার মুল্য দুই কোটি ১ লাখ ৬০ হাজার টাকা। এ জাল স্ট্যাম্পের কারখানার করা হচ্ছে। দ্রুত কারখানাসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার করা হবে। গ্রেপ্তারকৃত আসামির রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


গোপালগঞ্জ
জেলায় প্রেমঘটিত কারণে হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে ঘনিষ্ঠ দুই বন্ধু আত্মহত্যা করেছেন।
সোমবার ও মঙ্গলবার (১৩
ও ১৪ মে) জেলার কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার
(১৪ মে) সকালে গাছে ফাঁস দেওয়া অবস্থায় যুবক পল্লব বাড়ৈর (২২) মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার শিকির বাজার গ্রামের গণেশ বাড়ৈর ছেলে।
সোমবার
(১৩ মে) নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অশ্রু বিশ্বাসের (২৪) মরদেহ উদ্ধার হয়। তিনি উপজেলার ছিকটিবাড়ী গ্রামের আশুতোষ বিশ্বাসের ছেলে।
মঙ্গলবার (১৪ মে) সকালে গাছে ফাঁস দেওয়া অবস্থায় পল্লব বাড়ৈ (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করে কোটালীপাড়া থানা পুলিশ। এর আগে সোমবার
(১৩ মে) সকালে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বিশ্ববিদ্যালয়ছাত্র অশ্রু বিশ্বাস (২৪)।
জানা গেছে, গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র পল্লব বাড়ৈর বরিশালের একটি মেয়ের সঙ্গে ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি হটাৎ যোগাযোগ বিচ্ছিন্ন করে দিলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন পল্লব। সোমবার ভোরে তাকে ঘরে না পেয়ে তাকে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার সকালে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পাই পরিবারের মানুষ। এরপর পুলিশে খবর দেয় তারা। পুলিশ এসে পল্লব বাড়ৈর মরদেহ উদ্ধার করে। এসময় তার পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে লেখা ছিল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।
অন্যদিকে, সোমবার (১৩ মে) ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পল্লব বাড়ৈর বন্ধু অশ্রু বিশ্বাস গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশী এক মেয়ের সঙ্গে তার প্রেমের সর্ম্পক ছিল। মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পর থেকে তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েন। কিছুদিন ধরে বিয়ের জন্য পরিবারকে চাপ দিচ্ছিলেন অশ্রু বিশ্বাস। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ করতেন তিনি। সোমবার সকালে নিজ কক্ষে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
কোটালীপাড়া থানার এসআই আতাউর রহমান জানান, এ ঘটনায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে। পল্লব বাড়ৈ প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। অপরদিকে, অশ্রু মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন শ্রী বল্লভপুর এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ একজনকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ।
শুক্রবার
( ৮/১২/২৩) রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই(নিরস্ত্র) মোঃ আহসান হাবিব, সঙ্গীয়
অফিসার এএসআই(নিঃ) মোঃ হারুন-অর-রশিদ, এএসআই(নিঃ) মাসুদ রানা, মুর্শিদ আলম, হানিফ মিয়া,
ফয়সাল আকন্দ থানা এলাকায় বিশেষ অভিযান ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায়
সংবাদ পান সদর দক্ষিণ মডেল থানার একাধিক মামলায় অভিযুক্ত (সদর দক্ষিণ মডেল থানার মামলা
নং- ২৩) ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ সবুজ সদর দক্ষিণ থানাধীন শ্রী বল্লভপুর এলাকায় তার
নিজ বসত ঘরে অবস্থান করিতেছে। অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত
আসামী হলো: মোঃ সবুজ (২৪), পিতা- মোঃ আবুল হোসেন মিয়া, মাতা- মোছাঃ পারভীন, সাং- শ্রী
বল্লভপুর (পূর্ব পাড়া), পোঃ- আহাম্মদনগর, ২২নং ওয়ার্ড, কুমিল্লা সিটি কর্পোরেশন, থানা-
সদর দক্ষিণ, জেলা- কুমিল্লা।
তার কাছ থেকে একটি ছয় চেম্বার বিশিষ্ট রিভলবার, একটি স্টীলের সুইস গিয়ার, একটি লোহার চাপাতি,
একটি স্টীলের তৈরী তলোয়ার সদৃশ সামুরাই উদ্ধার করেন।
উক্ত
আসামীর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানার মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


চিকিৎসক ছাড়াই ঝুঁকি নিয়েই রক্ত ট্রান্সফিউশন
করছিল একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার
সিটি ব্লাড ব্যাংক অ্যান্ড ট্রান্সফিউশন মেডিসিন সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে ঘটনাটি
ঘটে। এ সময় ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানাসহ বেড সরিয়ে ফেলার
নির্দেশনা দেওয়া হয়।
অভিযানটি পরিচালনা করেন- কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) কানিজ ফাতেমা। এ সময় উপস্থিত ছিলেন,
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার আব্দুল কাইয়ুম ও জাকির হোসেন।
মেডিক্যাল অফিসার আব্দুল কাইয়ুম বলেন,
নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওই প্রতিষ্ঠানে যাই। সেখানে গিয়ে দেখি, এক শিশুর ব্লাড
ট্রান্সফিউশন করা হচ্ছিল। পাশে বসা শিশুর মা। কোনও চিকিৎসক ছাড়াই প্রতিষ্ঠানের লোকজন
এসে ব্লাড ব্যাগ ঝুলিয়ে দিয়ে গেছেন। এ ছাড়াও সেখানে ডে-কেয়ার সেন্টারের নামে অবৈধভাবে
বেড রেখে রক্ত নেওয়া ও দেওয়ার কাজ চলছিল। তাৎক্ষণিক ওই প্রতিষ্ঠানকে সতর্ক করি। ১০
হাজার টাকা জরিমানা করে বেড সরানোর জন্য বলি। এ ছাড়াও একই দিন আমরা সদর হাসপাতাল রোডের
গ্রামীণ মেডিক্যাল সেন্টার পরিদর্শন করি। এ সময় ওই প্রতিষ্ঠানের অপরিচ্ছন্ন ল্যাব ও
বিভিন্ন অনিয়মের জন্য ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন