ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ সদস্যের
ছবি

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে কোটচাঁদপুর শহরের বলুহর বাসস্ট্যান্ডের পাশে তালমিল এলাকায় ট্রাকচাপায় আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত পুলিশ সদস্য্  কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে।

 স্থানীয়রা জানান, আনিস সকালে মহেশপুরে থাকা ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। পথিমধ্যে তালমিল এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা যাচাই করা হচ্ছে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

৫ আগস্ট জনগণ আ. লীগের বিরুদ্ধে রায় দিয়েছে, তারা আর রাজনীতি করতে পারবে না : নাহিদ

সংগৃহীত

আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। 

আজ শুক্রবার (২ মে) জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ-এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাজনৈতিক আলোচনার মূল বিষয় হলো সংস্কার, নির্বাচন এবং আওয়ামী লীগের বিচার। এই তিনটি বিষয় একে অপরের পরিপূরক এবং এর মাধ্যমেই গণতান্ত্রিক রূপান্তর সম্ভব। ৫ আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে, তারা আর রাজনীতি করতে পারবে না। জনগণই তাদের ভাগ্য নির্ধারণ করবে, যা ভোটের মাধ্যমে অথবা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশ পাবে। ইতিহাসে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যেখানে জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। জনরোষের ভয়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। তাই তাদের রাজনীতি করার নৈতিক ভিত্তি নেই। এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের রাজনীতি থেকে বের করে দেওয়াই একমাত্র উপায়। অবিলম্বে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা উচিত।

নাহিদ ইসলাম সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, দেশের সব রাজনৈতিক দল সংস্কারের কথা বলছে। একটি মৌলিক সংস্কারের মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তরের পথ প্রশস্ত করতে হবে। অন্যথায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে না।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, গুরুত্ব পাবে অভিবাসন ও বিনিয়োগ

প্রধান উপদেষ্টা প্রফেসর . মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে অভিবাসন বিনিয়োগ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টা তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সফর। এই সফরে অনেকগুলো সমঝোতা স্বাক্ষর হবে। এই সফরের মাধ্যমে মালয়েশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে। সফরের মূল ফোকাস অভিবাসন নিয়ে আলাপ, দ্বিতীয় ফোকাস হচ্ছে বিনিয়োগ।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন।

প্রেস সচবি শফিকুল আলম বলেন, মালয়েশিয়া আমাদের জনশক্তি খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ। আমরা আমাদের অভিবাসন এমন জায়গায় নিয়ে যেতে পারি-যাতে মালয়েশিয়া আমাদের কাছ থেকে সর্বোচ্চ সংখ্যক জনশক্তি নেয়। এগুলো নিয়ে কিছু আলাপ হবে এবং এটার আলোকে কিছু চুক্তি স্বাক্ষর হবে। তিনি বলেন,মালয়েশিয়ার বড় বড় যেসব কোম্পানি আছেতাদের প্রধান নির্বাহীদের সঙ্গে কথা হবে। আগামী ১২ আগস্ট একটি বিজনেস কনফারেন্স আছে। এরপর ১৩ আগস্ট প্রধান উপদেষ্টাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান (ইউকেএম) সম্মানসূচক ডিগ্রি দেবে। এই অনুষ্ঠানে আমরা আশা করছি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম উপস্থিত থাকবেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ১২ আগস্ট একটি দ্বিপাক্ষিক বৈঠক আছে। সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আশা করছি, মালয়েশিয়ার সঙ্গে আমাদের যে সুসম্পর্ক আছে, সেটা একটি নতুন উচ্চতায় পৌঁছাবে।

প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা-পরিচালক শাহ আসিফ রহমান বলেন, আগামী ১১ থেকে ১৩ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা। তার সঙ্গে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যাচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা . আসিফ নজরুল, বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা . খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন।

তিনি আরও জানান, সফরের প্রথম দিন প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনারের মাধ্যমে স্বাগত জানানো হবে, সেখানে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল প্রধান উপদেষ্টাকে গ্রহণ করবেন। ১২ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকের পর দুদেশের প্রতিনিধি পর্যায়ে বৈঠক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

দুই দেশের মধ্যে সম্ভাব্য যে সমঝোতা স্মারকগুলো সই হবে তা হলো প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা; এলএনজি পেট্রোলিয়াম সরবরাহ অবকাঠামো নির্মাণসহ জ্বালানি সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ মালয়েশিয়া (আইএসআইএস); বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) চিপ নির্মাণ প্রতিষ্ঠান মিমোস (এমআইএমওএস) এর সহযোগিতা এবং বাংলাদেশের শীর্ষ ব্যবসায়িক চেম্বার এফবিসিসিআইর সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক চেম্বারের মধ্যে সমঝোতা।

সম্ভাব্য এক্সচেঞ্জ নোটগুলো হলো হালাল ইকোসিস্টেম, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমি এবং উচ্চ শিক্ষা খাতে সহযোগিতা বিষয়ক নথি সই।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা জানালো ইসি

প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্তভাবে ভোটকেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৬১টি।

আজ সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব “ আখতার আহমেদ”।

তিনি বলেন, আমরা আজ চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করেছি। দেশের ৬৪ জেলার ৩০০টি সংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা হয়েছে ৪২ হাজার ৭৬১টি। এর মধ্যে পুরুষদের জন্য কক্ষ রয়েছে ১ লাখ ১৫ হাজার ১৩৭টি এবং মহিলাদের জন্য ১ লাখ ২৯ হাজার ৬০২টি। সব মিলিয়ে মোট কক্ষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি।

সচিব আরও জানান, প্রাথমিকভাবে ১৪টি অস্থায়ী ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রায় ১২ হাজার ভোটকক্ষ থাকবে। প্রতিটি ভোটকক্ষে গড়ে প্রায় ৩ হাজার ভোটার ভোট দেবেন। এটি ‘ক্যাচমেন্ট এরিয়া’ হিসেবে বিবেচনা করা হয়েছে, প্রয়োজনে পরবর্তীতে এই সংখ্যা সামঞ্জস্য করা হবে।

(ইসি ) –র তথ্য অনুযায়ী, খসড়া তালিকায় ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ৪২ হাজার ৬১৮টি, যা দ্বাদশ সংসদ নির্বাচনের ৪২ হাজার ১৪৮টির তুলনায় কিছুটা বেশি। তবে আসন্ন নির্বাচনে মোট ভোটকক্ষের সংখ্যা কমেছে। এবার ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ৪৬টি, যেখানে গত নির্বাচনে ছিল ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি। অর্থাৎ, ভোটকেন্দ্র বাড়লেও ভোটকক্ষের সংখ্যা কিছুটা কমেছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার

রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখার নির্দেশ প্রধান উপদেষ্টার
সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন।

আজ সোমবার (৩০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারটি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি।

ভিডিও কনফারেন্সে তিনি কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, কৃষি পণ্য সংরক্ষণ, সার সরবরাহ এবং শিল্প এলাকায় শান্তিশৃঙ্খলা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে কাজ করার নির্দেশ দেন। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই ভিডিও কনফারেন্সে যোগ দেন। কনফারেন্সে ১৯ জন বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, রেঞ্জ পুলিশ প্রধান, জেলা প্রশাসক ও পুলিশ সুপার পর্যায়ের কর্মকর্তা বক্তব্য রাখেন।

কনফারেন্সের সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেন, কর্মকর্তাদের বক্তব্য ও মতামত আগামীদিনে সরকারকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এটা আমার জন্য প্রথম সুযোগ ছিল আপনাদের সঙ্গে কথা বলার। অনেক কিছু শিখলাম, অনেক বিষয়ে নিজেকে অবহিত করলাম। এটা আমাদের কাজে সহায়ক হবে।

ড. ইউনুস বলেন, সামনেই রমজান আসছে, রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের দিকে আপনারা বিশেষভাবে নজর রাখবেন। শুধু দ্রব্যমূল্য নয়, জিনিসপত্র আনা-নেওয়া আরও কীভাবে সহজ করা যায় সে বিষয়েও কাজ করবেন।

তিনি আরও বলেন, সংস্কারের লক্ষ্যে সরকার যে ১৫টি কমিশন গঠন করেছে, তার মধ্যে বেশ কয়েকটি কমিশন খুব শিগগিরই তাদের প্রতিবেদন দেবে। এসব প্রতিবেদনের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, নাগরিকদের সঙ্গেও আলোচনা হবে। এর মধ্যে দিয়ে দেশে নির্বাচনের একটি আবহও তৈরি হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ। 

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

হামলাকারীর অস্ত্র ছিনিয়ে প্রশংসায় ভাসছেন মুসলিম যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের বন্ডাই সমুদ্র সৈকতে এক বন্দুকধারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন আহমেদ আল আহমেদ নামের এক মুসলিম নাগরিক। বীরোচিত পদক্ষেপে হামলাকারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ায় মুসলিম এই পথচারীকে ‘বীর আখ্যা দিয়েছেন দেশটির নাগরিকরা।

অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা গেছে, ৪৩ বছরে বয়সী আহমেদের নিউ সাউথ ওয়েলসের সাদারল্যান্ড শহরে ফলের দোকান রয়েছে। তিনি বিবাহিত ও তার দুই মেয়ে রয়েছে।

ঘটনার ভিডিওতে দেখা যায়, বন্ডাই সমুদ্র সৈকত এলাকায় একটি গাড়ির আড়াল ধরে ধীরে ধীরে হামলাকারীর দিকে এগিয়ে যান আহমেদ আল আহমেদ। হঠাৎ তিনি এক বন্দুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়েন ও তীব্র ধস্তাধস্তির পর তার হাত থেকে রাইফেল কেড়ে নিতে সক্ষম হন।  এরপর তিনি বন্দুকটি হামলাকারীর দিকেই তাক করে ধরে রাখেন। সেসময়র আততায়ী পিছু হটতে বাধ্য হন ও পরে ঘটনাস্থল থেকে সরে যান।

মুস্তাফার দেওয়া তথ্য অনুযায়ী, অন্য বন্দুকধারীর হামলায় আহমেদ গুরুতর আহত হয়েছেন। তার কাঁধে ও হাতে গুলি লেগেছে ও বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় দুই বন্দুকধারীর একজন পুলিশের গুলিতে নিহত হন ও অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্যও রয়েছেন, যাদের অবস্থা গুরুতর।

উল্লেখ্য, রোববার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে সমুদ্রসৈকতের পাশে জড়ো হওয়া মানুষের ভিড় লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি চালায়। কাছের একটি ভবন থেকে ধারণ করা ভিডিওতে একদিকে ভয়াবহ হামলার দৃশ্য, অন্যদিকে একজন মুসলিম নাগরিকের অসাধারণ সাহসিকতার মুহূর্ত ধরা পড়ে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক হলেন ৪ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক করা হয়েছে।

 আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার মো. শাহরিয়ার, এসবির পুলিশ সুপার ড. মোহাম্মদ আবদুল কাদের, সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ তালুকদার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) মো. জান্নাতুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র প্রেরণ করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করুন : সমন্বয়ক সারজিস আলম

যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ করুন : সমন্বয়ক সারজিস আলম
সংগৃহীত

যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ করুন। আগামী দিনে কেউ যদি ক্ষমতার অপব্যবহার করে, অন্যায়, অনিয়ম, দুর্নীতি করে ও সুদ, ঘুষ ও মাদকের সাথে জড়িত থাকে তাহলে তার গঠনমূলক প্রতিবাদ করুণ। সরাসরি না হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে করুন। এটি না করলে আবারও দেশে একই সংস্কৃতি তৈরি হবে বলে জানান সমন্বয়ক সারজিস আলম।

রবিবার (২০ অক্টোবর) সকালে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘প্রতিবাদ করতে গিয়ে যদি আপনারা কোনো সমস্যার সম্মুখীন হন পুরো বাংলাদেশে আপনাদের জন্য ফাইট করতে যা যা করা দরকার আমরা তা করব। তবে গুজবে কান দেওয়া যাবে না। বিগত ১৬ বছরে দেশের পরিস্থিতি নিয়ে, রাজনীতি ও প্রশাসন নিয়ে কথা বলতে অনেকবার ভাবতে হত। আন্দোলনে অংশ নেওয়া কারো হাত নেই কারো পা নেই। কেউ আর কখনো পৃথিবীর আলো দেখবে না। কেউ কোনোদিন আর হাঁটতে পারবে না। শহীদের সংখ্যা দুই হাজারেরও বেশি। আহতের সংখ্যা প্রায় ৪০ থেকে ৫০ হাজার। জনগণের সরকার ক্ষমতা ধরে রাখার জন্য জনগণের ওপর অত্যাচার করতে পারে না। কিন্তু জনগণের চেয়ে তাদের  কাছে ক্ষমতার মূল্যটা অনেক বেশি ছিল। এ ছাড়া ভালোভাবে পড়াশুনা করা ও প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে স্মার্ট ফোন ব্যবহারে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য প্রদান করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল আনাম মো. আফতাবুর রহমান হেলালী, সিনিয়র সহকারী শিক্ষক শহীদুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী। পরে পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মতবিনিয়ম করেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

রাজশাহীতে জনসভার মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

রাজশাহীতে জনসভার মঞ্চে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
সংগৃহীত

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে লাল রংয়ের বুলেট প্রুফ সেই গাড়ি যোগে তিনি মাদ্রাসা ময়দানে প্রবেশ করেন।

এরপর জনসভা মঞ্চে উঠে হাত নেড়ে মাদ্রাসা ময়দানে উপস্থিত জনসমুদ্রকে অভিবাদন জানান। বর্তমানে তিনি মঞ্চে প্রধান অতিথির আসনে বসে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২ টা ১৮ মিনিটের দিকে ঢাকার একটি বিশেষ ফ্লাইটে তিনি রাজশাহীর হজরত শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করেন। এরপর দুপুর দেড়টায় তিনি হযরত শাহ মখদুম (রহ.) এর পবিত্র মাজার জিয়ারত করে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে নির্বাচনী সমাবেশে যোগ দেন।

এ জনসভায় রাজশাহী জেলা ও মহানগরের পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। বর্তমানে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্যগণ বক্তব্য রাখছেন।

এরপর বিকেল সাড়ে ৫টায় নওগাঁর এটিএম মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। এ জনসভায় জয়পুরহাটের নেতা-কর্মীরা অংশ নেবেন। সেখান থেকে তিনি সড়কপথে নিজ জেলা বগুড়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় তারেক রহমান বগুড়ায় আলফাতুন্নেসা খেলার মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। রাত সাড়ে ৮টায় রাত্রিযাপনের উদ্দেশ্যে তিনি হোটেল নাজ গার্ডেনে চলে যাবেন।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপি’র নির্বাচনী জনসভা শুরু হয়। সকাল থেকেই রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন থানা-উপজেলা ছাড়াও চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। মানুষের ঢলে মাদ্রাসা ময়দান ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

সকাল থেকেই রাজশাহী নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। মিছিলে নানা ধরনের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো ময়দান। সংসদ সদস্য প্রার্থীদের বড় বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বেড়ে যায়।

বিপুল মানুষের চাপে সমাবেশস্থলের আশপাশের সড়কে যান চলাচল সীমিত হয়ে পড়ে। অনেক তরুণকে প্রিয় নেতাকে এক নজর দেখার আশায় গাছ, উঁচু দেয়াল ও বিভিন্ন স্থাপনার ওপর উঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তরুণ, যুবক, বৃদ্ধ— সব বয়সী মানুষের উপস্থিতিতে মাদ্রাসা ময়দান পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়তে দেখা গেছে, যার মাধ্যমে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

কিস্তির টাকা না পেয়ে হাঁস ধরে নিয়ে গেলেন এনজিও কর্মী

বরিশালের আগৈলঝাড়ায় ঋণের কিস্তির টাকা দিতে না পারায় এক গৃহবধূর পালিত হাঁস জোর করে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক এনজিও কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামে এই ঘটনা ঘটে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত কর্মীর নাম ফিরোজ খাঁন। তিনি ‘ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) নামের একটি এনজিওর মাঠকর্মী। ভুক্তভোগী গৃহবধূর নাম হাফিজা খানম, তিনি ওই গ্রামের মো. মুরাদ হোসেনের স্ত্রী।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, হাফিজা খানম ২০২৫ সালের শুরুর দিকে টিএমএসএস থেকে ৬০ হাজার টাকা ঋণ নেন। তিনি নিয়মিত সপ্তাহে ১ হাজার ২৫০ টাকা করে কিস্তি পরিশোধ করে আসছিলেন। মঙ্গলবার দুপুরে মাঠকর্মী ফিরোজ খাঁন ও তার এক সহযোগী কিস্তি আদায়ে হাফিজার বাড়িতে যান। হাফিজা টাকা দিতে অপারগতা প্রকাশ করে সময় চাইলে ফিরোজ খাঁন তা মানতে নারাজ হন। একপর্যায়ে তিনি উঠানে থাকা হাঁস-মুরগি দেখে টাকার বদলে হাঁস দাবি করেন। গৃহবধূ এতে রাজি না হয়ে প্রতিবেশীর বাড়িতে গেলে ফিরোজ ও তার সহযোগী হাঁসটিকে ধাওয়া করে ধরে নিয়ে যান।

হাফিজা খানম বলেন, “আমি আগামী সপ্তাহে টাকা দেব বলেছিলাম, কিন্তু তারা শোনেনি। আমার মেয়ে লাবিবার শখের চিনাহাঁসটি তারা জোর করে ধরে নিয়ে গেছে। হাঁসটির বাজারমূল্য ১৫০০-১৬০০ টাকা হলেও তারা মাত্র ৮০০ টাকা দাম ধরে সেটি নিয়ে যায়।এ বিষয়ে অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খাঁন হাঁস নিয়ে যাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, “কিস্তির টাকার বদলে ৮০০ টাকা দাম ধরে হাঁসটি আনা হয়েছে।

টিএমএসএস-এর ম্যানেজার মো. রাজেক ইসলাম কর্মীর সাফাই গেয়ে বলেন, “ঋণগ্রহীতা হাঁস বিক্রি করেই টাকা দিতেন। তাই কর্মী দাম ধরে সেটি নিয়ে আসলে অপরাধের কিছু নেই।

তবে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি কাজল দাস গুপ্ত বলেন, “কিস্তির বদলে গ্রাহকের বাড়ি থেকে হাঁস-মুরগি বা আসবাবপত্র নিয়ে আসার কোনো বৈধতা নেই। টিএমএসএস আমাদের সমন্বয় পরিষদের আওতাভুক্ত নয়।উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস বলেন, “কিস্তির টাকার পরিবর্তে হাঁস নিয়ে আসা সম্পূর্ণ অবৈধ। ওই এনজিও কীভাবে এখানে কার্যক্রম চালাচ্ছে, তা খতিয়ে দেখা হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাটল ট্রেন সেবা সংস্কারের দাবিতে চবিতে শিক্ষার্থীদের অবস্থান

‘ইমো হ্যাকার’ দম্পতিসহ আটক ৬ জন

ডাকসু নেতা মুসাদ্দিককে ‘দাঁত ফেলে দেওয়ার’ হুমকি

শব্দদূষণ প্রতিরোধে চবিতে সচেতনতামূলক মানববন্ধন

খাড়াতাইয়ায় গ্রামীণ পাঠাগার, জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাজাসহ আটক-২

ঢাকা মেডিকেল কলেজ থেকে ভুয়া শিক্ষার্থী আটক

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১০

কুমিল্লা নগরীতে ৮ হাজার ৩১৮ সিমসহ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার

১১

এসএসসি ক্যালকুলেটর ও ঘড়ি ব্যবহারে নতুন নির্দেশনা

১২

মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

১৩

নিজের বাল্যবিয়ে ঠেকানো ছাত্রী পেল ‘কন্যা সাহসিকা’ সম্মাননা

১৪

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

১৫

হার্ট অ্যাটাকে দিনে ৭০০ মানুষের মৃত্যু

১৬

ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম

১৭

বাবার মজুত করা ডিজেলে ডুবে শিশু সন্তানের মৃত্যু

১৮

চলন্ত অটোরিকশায় আগুন, নেভাতে গিয়ে পাওয়া গেল গাঁজার বস্তা

১৯

আগামী জুলাই মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে

২০

চালকের পরিবর্তে ট্রাক চালাচ্ছিলেন হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ

রাজবাড়ী সদর উপজেলার কামালদিয়া ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজীব হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক।

রোববার (১৫ মার্চ) সকাল ৬টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সজীব নাটোর সদর উপজেলার বসিলা এলাকার শাহাদত হোসেনের ছেলে। চালকের পরিবর্তে সহকারী সজীব ট্রাকটি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী মতিন শেখ বলেন, নাটোর থেকে আলুবোঝাই ট্রাকটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। চালককে পাশে বসিয়ে ট্রাকটি চালাচ্ছিলেন সহকারী সজীব। ট্রাকটি কামালদিয়া ব্রিজের ওপর পৌঁছালে চালকের আসনে থাকা সহকারী সজীব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এতে ট্রাকটি ব্রিজের ওপর থেকে ছিটকে নিচে খাদে পড়ে যায়। এ সময় ট্রাক ও আলুর বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সহকারী সজীবের মৃত্যু হয় এবং আহত হন চালক।

স্থানীয়রা চালককে উদ্ধার করলে তিনি জানান, তার সহকারী সজীব ট্রাক চালাচ্ছিলেন। একটি পরিবহনকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।

আহলাদিপুর হাইওয়ে থানার সার্জেন্ট অর্পণ নাথ বলেন, নিহত সজীবের লাশ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা এলে লাশ তাদের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হবে এবং এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।