দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কমেছে,বেড়েছে বাল্য বিয়ে

দেশে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কমেছে,বেড়েছে বাল্য বিয়ে
প্রতীকী ছবি

বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী বাংলাদেশে মানুষের গড় আয়ুর পাশাপাশি নারীর প্রজনন হার এবং জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার কমেছে, পাশাপাশি বেড়েছে বাল্য বিয়ে এবং শিশু মৃত্যুর হার। আবার এ জরিপে উঠে এসেছে- দেশে প্রাপ্তবয়স্ক হয়েও বিয়ে না করা পুরুষের সংখ্যা প্রায় ৩৬ শতাংশ। বয়স্ক পুরুষের সংখ্যা সামান্য বেড়েছে। কিছুটা হলেও কমেছে বিবাহিত দম্পতির মধ্যে তালাক বা বিবাহ বিচ্ছেদের সংখ্যা।

গত দশ বছরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ক্রমান্বয়ে প্রায় দশ শতাংশ কমেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেসের অধ্যাপক ডঃ মোঃ মঈনুল ইসলাম জানান, সরকারি এই রিপোর্টে যা উঠে এসেছে তাতে মূলত বাংলাদেশের স্বাস্থ্য খাতের করুণ চিত্রই প্রতিফলিত হয়েছে। এর ফলে বাংলাদেশ যে 'ট্রিপল জিরো কমিটমেন্ট', অর্থাৎ ২০৩০ সালের মধ্যে পরিবার পরিকল্পনার অপূর্ণ চাহিদা (শতভাগ দম্পতিকে পরিবার পরিকল্পনার আওতায় আসা), মাতৃমৃত্যু ও বাল্য বিবাহ-সহ জেন্ডার ভিত্তিক সহিংসতা শূন্যতে নামিয়ে আনার যে অঙ্গীকার করেছিল তার অর্জন দুরূহ হয়ে উঠতে পারে বলে মনে করেন।

কেনিয়ার নাইরোবিতে ২০১৯ সালে জনসংখ্যা ও উন্নয়ন সম্মেলনের ২৫ বছর পূর্তিতে এই ট্রিপল জিরো অঙ্গীকার করেছিলো বাংলাদেশ।

প্রসঙ্গত, বিবিএস যে জরিপের ফল প্রকাশ করেছে সে জরিপটি পরিচালিত হয়েছে ২০২৩ সালে। জরিপটি দেশ জুড়ে ৩ লাখ ৮ হাজারেরও বেশি পরিবার ও বিবাহিত নারীদের ওপর পরিচালনা করা হয়েছে। তারা এই জরিপের সাথে তার আগের বছরের তথ্যও প্রকাশ করেছে।

 সূত্র- বিবিসি বাংলা

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গৌরবময় একযুগ পূর্তি উদযাপন

১

বিএনপি সমর্থকের বাড়ির ফটকে ‘রহস্যময় পুতুল’, গ্রামজুড়ে আতঙ্ক

২

অপ্রতিম হত্যা মামলার চার্জ গঠন ২৯ নভেম্বর, বিচার দুই আদালতে

৩

কুমিল্লায় ১ কোটি ৬১ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ

৪

কুমিল্লায় অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও পরিমাপে কম দেওয়ার অভিযোগ, পাম্পসহ ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা

৫

কুমিল্লায় বেকারিতে কাপড়ের রং ও সিঁদুরের রং ব্যবহার, দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা

৬

পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা

৭

ক্যানসারে আক্রান্ত শামীম ওসমান, আছেন ‘লাস্ট স্টেজে’

৮

অফিসের কর্মীদেরকে সোনার আংটি উপহার দিলেন সানরাইজার্সের মালিক

৯

ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

১০

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

১২
<