

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা একটি লোকাল ট্রেনের বগিতে নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ৩ সদস্যের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসী পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
আজ বুধবার (১৯ নভেম্বর) ভোর ৪টার দিকে রেলস্টেশনে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রেলওয়ে নিরাপত্তা বাহিনী ময়মনসিংহ কার্যালয়ের ইনচার্জ ‘‘মো. সিরাজুল ইসলাম” তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, আগুন লাগার বিষয়টি টের পেয়ে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দেখেন, বগির কয়েকটি সিটে দাউদাউ করে আগুন জ্বলছে। কোনো সরঞ্জাম হাতে না পেয়ে দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা নিজেদের শরীরে থাকা জ্যাকেট খুলে ওয়াশপিটের নিচে জমে থাকা পানিতে ভিজিয়ে ফেলেন। এরপর সেই ভেজা জ্যাকেট দিয়েই আগুনের ওপর জাপটে ধরে তা নেভাতে সমর্থ হন।
আগুন ছড়িয়ে পড়ার আগেই দ্রুততার সঙ্গে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন আরএনবির সদস্যরা। এ ঘটনার পর দুর্বৃত্তদের ধাওয়া দিলেও অন্ধকারে তারা পালিয়ে যায়। আগুন নেভানোর পর দেখা যায়, একটি বগির কয়েকটি সিটের অংশবিশেষ পুড়ে গেছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অন্যান্য আরও কয়েকটি সিটে গান পাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে রাখা হয়েছিল। ধারণা করা হচ্ছে, দ্রুত আগুন ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এগুলোতে পেট্রোল জাতীয় তরল পদার্থ ঢালা হয়েছিল।
স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, আরএনবির তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলেই দুর্বৃত্তদের সেই অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করা না গেলে তা পার্শ্ববর্তী কোচ, ট্রেনের ইঞ্জিন এবং প্ল্যাটফর্মের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারত। তিনি আরও বলেন, প্ল্যাটফর্মের বাইরের অংশে জারিয়া লোকাল ট্রেনের কোচগুলো ধোয়ামোছার জন্য ওয়াশপিটে দাঁড় করানো ছিল। রাতে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত অপকৌশলে গানপাউডার এবং পেট্রোল ব্যবহার করে ট্রেনে আগুন দেয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন


নাটোরের লালপুরে বিশেষ অভিযানে হ্যাকিংয়ে জড়িত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় ২টি আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
আজ রোববার (৯ নভেম্বর) দুপুরে আটকদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। লালপুর থানা সূত্রে জানা যায়, নাটোর জেলা পুলিশের নেতৃত্বে র্যাব, আর্মড পুলিশ ও লালপুর থানা পুলিশের একটি দল গতকাল শনিবার(৮ নভেম্বরে ) সকাল থেকে আজ রোববার সকাল পর্যন্ত পদ্মা নদীর চরসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অস্ত্র ও মাদক উদ্ধারসহ হ্যাকিং ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ২০ জনকে আটক করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন রাজশাহী আরআরএফ অতিরিক্ত ডিআইজি “দীন মোহাম্মদ”, নাটোর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, নাটোর সদর সার্কেল মাহমুদা আক্তার নেলি, বড়াই গ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়, সিংড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নূর মোহাম্মদ, ডিবি পুলিশের (ওসি) মো. হাবিবুল্লাহ, লালপুর থানার (ওসি) রফিকুল ইসলাম, সিংড়া থানার ওসি মমিনুজ্জামান। এ সময় পদ্মা নদীর চরের মধ্যে একটি ঝুপড়ি ঘর থেকে ১টি ওয়ান শুটারগান, ১টি রিভলবারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) “মো. রফিকুল ইসলাম” বিষয়টি নিশ্চিত করে জানান, পদ্মা নদীর চরসহ উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে। এ ব্যাপারে লালপুর থানায় পৃথক ৩টি মামলা শেষে তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে
নিহত হয়েছেন ৫ জন। আহত হয়েছেন ২৩ জন যাত্রী ।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা
মহাসড়কের কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী
যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার
অভিযান চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর করিমপুর
হাইওয়ে থানার (মাদারীপুর রিজিওন) অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী।
তিনি জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক
হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। রেকারের
সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিহতদের বাস থেকে বাহির করা হয়। এতে ফায়ার সার্ভিসের
কর্মীরা উদ্ধার কাজে সহায়তা করেন।
মো. সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, প্রাথমিকভাবে
আহত ও নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক আছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে
জানা যায়, মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর থানাধীন
মল্লিকপুর নামক স্থানে ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রিন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল
অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়।
মন্তব্য করুন


একসঙ্গে সময় কাটতো দুই বন্ধুর। খেলাধুলা থেকে শুরু করে ঘোরাফেরা সবকিছুই চলতো একসঙ্গে। সেই দুই বন্ধুর একজন বড়াল নদে গোসলে নেমে তলিয়ে যাচ্ছিল; তা দেখে বাঁচাতে ঝাঁপ দেয় অন্যজন। শেষ পর্যন্ত সেই নদে তলিয়ে একসঙ্গেই মৃত্যু হয়েছে দুজনের।
আজ সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলা সদরের বড়াল নদের উৎসমুখের পাশেই এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার থানাপাড়ার “ইসরাফিল ইসলামের” ছেলে রিহান ইসলাম (১৭) ও সাজ্জাদ হোসেনের ছেলে মাহিদ হোসেন (১৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, রিহান ও মাহিদ প্রায় প্রতিদিনই একসঙ্গে সময় কাটাত। সোমবারও অন্য দিনের মতো তারা কয়েক বন্ধুর সঙ্গে নদীর পাড়ে ফুটবল খেলা শেষে গোসল করতে নামে। বড়াল নদে বর্তমানে বেশিরভাগ জায়গায় পানি কম থাকলেও কিছু স্থানে গভীর গর্ত রয়েছে। গোসলের একপর্যায়ে রিহান গভীর পানিতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে ঝাঁপ দেয় মাহিদ। কিন্তু এরপর তলিয়ে যায় দুজনই। সঙ্গে থাকা অন্যান্য বন্ধুরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছেন।
সর্বশেষ দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টার পর ডুবুরি দল ও স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন। চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা “আরিফুল ইসলাম” বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই রওনা হয়েছিলাম। তবে ডুবুরি দল জেলা সদর স্টেশন থেকে আসায় উদ্ধার কার্যক্রম শুরু করতে কিছুটা সময় লেগেছে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ, কুড়িগ্রাম:
শেরপুর সদর উপজেলার মুন্সিরচর পশ্চিমপাড়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী
ও দুর্ধর্ষ সন্ত্রাসী যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. বাবুল মিয়াকে মাদক ও
দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।
মঙ্গলবার সকাল ১০টায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় প্রাণঘাতী অস্ত্র ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক বাবুলের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ী থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় যাবজ্জীবন সাজা রয়েছে এবং তার নামে দুটি হত্যা
মামলা বিচারাধীন।
স্থানীয়দের দীর্ঘদিন আতঙ্কে রাখা বাবুল এলাকায় কুখ্যাত মাদক
ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল।
আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর সদর
থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা আদর্শ সদর উপজেলার ট্রেন দূর্ঘটনায়
মিম নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল সাড়ে ৯টায়
সদর রসূলপুর স্টেশন মাজারগেইট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
এ ঘটনার পর থেকে ওই রেললাইনে অবস্থান
করছেন স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা। এ অবরোধের কারণে রসুলপুর স্টেশনে আটকে আছে ঢাকাগামী
মহানগর প্রভাতী ট্রেন।
ট্রেন দূর্ঘটনায় নিহত মিম (১৫) রসুলপুর
উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলে যাওয়ার
সময় মাজার গেট দিয়ে রেললাইন পার হচ্ছিল শিক্ষার্থী মিম। সে সময় ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস
ও চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস ক্রস করছিল। ওই শিক্ষার্থী একপাশের ট্রেন দেখলেও
অপরপাশের ট্রেনটি না দেখায় কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর থেকে অবরোধ শুরু
করে শিক্ষার্থীরা।
কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির
ইনচার্জ মোস্তফা কামাল বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। তবে শিক্ষার্থীরা কেন রেললাইন অবরোধ
করেছে তা জানি না। তাদের সঙ্গে কথা বলছি আমরা। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল
কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।
মন্তব্য করুন


সিলেট-কক্সবাজার ও সিলেট-ঢাকা রেলপথে দুটি নতুন ট্রেন চালু ও রেলপথ সংস্কারসহ আট দফা দাবিতে পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত।
মৌলভীবাজার জেলার কুলাউড়া, শ্রীমঙ্গল, শমশেরনগর, ভানুগাছ স্টেশনে অবরোধের সমর্থন দাবি আদায় বাস্তবায়ন কমিটির পাশাপাশি সাধারণ মানুষও একাত্মা প্রকাশ করে লাল পতাকাসহ স্টেশনগুলোতে অবস্থান নিয়েছেন।
আন্দোলনকারীদের ৮ দফা দাবি হলো- সিলেট-ঢাকা ও সিলেট-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট রেলপথ সংস্কার ও ডাবল লাইন বাস্তবায়ন, আখাউড়া-সিলেট সেকশনে অন্তত একটি লোকাল ট্রেন চালু, আখাউড়া-সিলেট সেকশনের সব বন্ধ স্টেশন পুনরায় চালু, কুলাউড়া জংশন স্টেশনে বরাদ্দকৃত আসনসংখ্যা বৃদ্ধি, কালনী ও পারাবত ট্রেনের যাত্রাবিরতি প্রত্যাহার, শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন ব্যবহার ও যাত্রী চাহিদা অনুযায়ী প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন।
আন্দোলনের সমন্বয়ক আজিজুল ইসলাম ও মুখ্য সমন্বয়ক আতিকুর রহমান আখই এক বিবৃতিতে সাধারণ জনগণকে ১ নভেম্বর ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।
তারা জানান, দীর্ঘদিন ধরে সিলেট অঞ্চলের রেলপথের বেহাল অবস্থা দূর করতে এবং যাত্রীসেবার মানোন্নয়নের দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়েছে বিগত ৪ মাস থেকে। গত ২৭ সেপ্টেম্বর কুলাউড়ায় অবস্থান ধর্মঘট চলাকালে আন্দোলনকারীরা ট্রেন আটকালে রেলওয়ের ঢাকা অঞ্চলের ডিআরএম ১৫ দিনের মধ্যে আলোচনার আশ্বাস দেন।
এরপর ১০ অক্টোবর কুলাউড়া জংশন স্টেশনের ভিআইপি ওয়েটিং রুমে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠক করেন রেলওয়ের ঢাকা অঞ্চলের মহাব্যবস্থাপক (ডিআরএম) মো. মহিউদ্দিন আরিফ। তবে বৈঠকে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলনকারীরা ৩১ অক্টোবরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ নভেম্বর অবরোধের ঘোষণা দেন।
আন্দোলনকারীদের দাবি, রেলওয়ের অবহেলার কারণে সিলেটবাসী প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দাবি বাস্তবায়ন না হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
কুলাউড়া রেলস্টেশনে ওই কর্মসূচিতে একাত্মা প্রকাশ করে উপস্থিত রয়েছেন- মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাছ খান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আবেদ রাজা প্রমুখ।
মন্তব্য করুন


শেরপুরের নকলা উপজেলা কৃষি অফিসে প্রণোদনা কর্মসূচির তালিকা ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (৫ নভেম্বর) বিকেলে ওই অফিসে আকস্মিক হামলা ও মারধরের ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী আহত হন। অভিযোগ রয়েছে, কৃষি প্রণোদনার সুবিধাভোগীদের তালিকায় পছন্দের নাম অন্তর্ভুক্ত না হওয়ায় ক্ষুব্ধ হয়ে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুম কৃষি কর্মকর্তার ওপর হামলা চালান।
পরদিন বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নকলা উপজেলা প্রশাসন ভবনের সামনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হামলার প্রতিবাদে মানববন্ধন করেন। মানববন্ধনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, “আমরা সরকারি চাকরিজীবীরা এখন কর্মস্থল বা রাস্তায় কোথাও নিরাপদ নই। হামলাকারীকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান বলেন, “ঘটনার পর মামলা হয়েছে, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আমাদের অফিসের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি।”
স্থানীয় সূত্র জানিয়েছে, প্রণোদনার তালিকায় ইচ্ছেমতো নাম যুক্ত করার জন্য কৃষি কর্মকর্তার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। তিনি তাতে রাজি না হওয়ায় হামলার ঘটনা ঘটে।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। শেরপুর খামারবাড়ির উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, “সরকারি দপ্তরে ঢুকে কর্মকর্তার ওপর হামলা ন্যাক্কারজনক এবং আমরা এর তীব্র নিন্দা জানাই।”
নকলা থানার ওসি জানান, সরকারি কাজে বাধা, হামলা ও ভাঙচুরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। রাহাত হাসান কাইয়ুমসহ দুইজনকে আসামি করা হয়েছে এবং পুলিশ তাদের গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে।
এ ঘটনায় সংগঠনের পক্ষ থেকেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বিজ্ঞপ্তিতে জানান, নকলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাহাত হাসান কাইয়ুমকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার দক্ষিণে বন্যাকবলিত এলাকার বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ফুরিয়ে আসছে ।
আর উঁচু জায়গার বাজারগুলোতে গত কয়েকদিন ধরে শুকনো খাবারের চাহিদা বেড়ে গেছে। আর এতে টান পড়েছে নিত্যপ্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ, রসুনসহ প্রায় সব পণ্যের। বন্যার কারণে সরবরাহ ঠিকমতো নেই। সে কারণে বাজারগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নেই বললেই চলে।
এছাড়াও জরুরি ওষুধের সংকটও দেখা দিয়েছে। যার কারণে দূর-দূরান্তের বাজারগুলো থেকে চড়া দামে খাদ্যদ্রব্য সংগ্রহ করতে হচ্ছে স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষদের।
চৌদ্দগ্রামের বসুয়ারা গ্রামের আবুল বাশার জানান, এ উপজেলা ফেনী লাগোয়া। কুমিল্লায় সবচেয়ে বেশি বন্যাকবলিত এলাকা চৌদ্দগ্রাম। এখনো ৮০ শতাংশ গ্রাম পানির নিচে। ফেনীর উত্তরাংশ লাগোয়া অনেক গ্রামে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তাদের জীবন কীভাবে চলছে বোঝা যাচ্ছে না। ওইসব এলাকার বাজারগুলোও পানির নিচে। টাকা থাকলেও তারা আজ অসহায়।
নাঙ্গলকোটের করপাতি গ্রামের আরিফ হোসেন বলেন, কোনো বাজারেই খাবার নেই। অনেক দূরে লাকসাম বাজারে গিয়ে শুকনো খাবার সংগ্রহ করছি। সেখানেও চড়া দাম। নাঙ্গলকোটের অনেক দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছাচ্ছে না। প্রবাসী ও স্থানীয় পেশাজীবীরা সহযোগিতা করছেন। এক সপ্তাহ ধরে মানুষ পানিবন্দি। বাজারেও পণ্য না থাকলে এভাবে আর চালিয়ে নেওয়া যাবে না।
এ উপজেলার আইটপাড়া গ্রামের জাবেদ হোসেন বলেন, শহরের কাছাকাছি এলাকায় মানুষ যথেষ্ট ত্রাণ পাচ্ছেন। আমাদের এলাকা দূরবর্তী হওয়ায় বাইরে থেকে সহযোগিতা পাচ্ছি না। আমাদের অনেক অনেক ত্রাণ দরকার।
শেষ খবর পাওয়া পর্যন্ত কুমিল্লার লাকসাম, নাঙ্গলকোট, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জের বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। প্রায় পাঁচ সেন্টিমিটারের মতো পানি কমেছে ওইসব এলাকায়। অপরদিকে গোমতীর বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বুড়িচংয়ের পর ব্রাহ্মণপাড়া উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। গোমতীর পানি ঢুকছে দেবিদ্বার উপজেলাতেও।
মন্তব্য করুন


শনিবার সকালে সফিকুল ইসলাম শুভ (২৪) কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার কুমিল্লা
সিটি কর্পোরেশনের অন্তর্গত নন্দনপুর কোটবাড়ি রাস্তার মাথায় চট্টগ্রামমুখী মহাসড়কে ছিনতাইকারীর
শিকার হন এবং নগদ ২৭,০০০/- টাকাসহ তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা
।
অজ্ঞাতনামা ০৪ জন লোক একটি অটোরিক্সা যোগে এসে অবরুদ্ধ করে হাতে থাকা সুইচ গিয়ার
ও চাকু দ্বারা ভয়ভীতি প্রদর্শন এসব ছিনিয়ে নিয়ে যায়।
সফিকুল ইসলাম শুভ (২৪) উক্ত ঘটনার এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, সদর দক্ষিণ
মডেল থানার দিক নির্দেশনায় এসআই/মোরশেদ আলম তার সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির ও স্থানীয়
সোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ ছিনতাইয়ে ব্যবহৃত
সুইচ গিয়ার এবং অটোরিক্সা উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার করে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীরা হলো -মেহেদী হাসান রাব্বী (২৫), কামরুল হাসান রিফাত (২০),
মো: আল আমিন (১৯) ।
মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধারসহ ছিনতাই এ ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয় -একটি
TECHNO KE-7. মডেলের মোবাইল ফোন, ছিনতাই কাজে
ব্যবহৃত একটি সাড়ে ৯ ইঞ্চি লম্বা ধারালো সুইচ গিয়ার, ছিনতাই কাজে ব্যবহৃত একটি ১০ ইঞ্চি লম্বা ধারালো
চাকু, ছিনতাই কাজে ব্যবহৃত ০১ টি অটোরিক্সা, নগদ ৪,০০০/-টাকা ।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লা-৬ (সদর, আদর্শ সদর, সদর দক্ষিণ, কুমিল্লা সিটি করপোরেশন ও সেনানিবাস) আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাঁর সমর্থনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মনোনয়নপত্র সংগ্রহকালে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ বারী সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, মাহবুবুর রহমান দুলাল, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কুমিল্লা মহানগর বিএনপির সদস্য রিয়াজ খান রাজু, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লবসহ মহানগর ও উপজেলার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র ক্রয় শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি। তিনি বলেন, “আমরা কুমিল্লা-৬ নির্বাচনী আসনে বিএনপির প্রার্থী হিসেবে হাজী আমিন উর রশিদ ইয়াছিনের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী দলীয় চিঠিসহ যথাসময়ে এই মনোনয়নপত্র জমা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “হাজী ইয়াছিন দীর্ঘদিন ধরে কুমিল্লা অঞ্চলের মানুষের পাশে থেকে রাজপথে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত এই নেতার অবদান ও জনপ্রিয়তা বিবেচনা করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে তাকে কুমিল্লা-৬ আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হিসেবে মনোনয়ন দেবেন।”
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাজী ইয়াছিনের মনোনয়ন প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং আগামী নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করার আশাবাদ জানান।
মন্তব্য করুন