

নোয়াখালীর
বেগমগঞ্জে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা । মিছিল শেষে পুলিশ ৪
জনকে তাৎক্ষণিকভাবে আটক করে।
আজ
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়কে মিছিল করে।
পরে চৌমুহনীর বাজারের হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগ
কর্মী জিহাদ হাসান রতন। পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও
নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।
স্থানীয়রা
জানায়, বিকেলে পৌনে ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে
৩০ জন কিশোর–তরুণকে
কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী
সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবে বলে স্লোগান দেন। স্থানীয় নেতা শিহাব ভাইয়ের
নেতৃত্বে ঐক্যবব্ধ বলে স্লোগান দিয়ে মিছিল শেষ করে।
এ
বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক
অভিযান চালিয়ে ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে জেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।এর আগে সকালেই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আলী নুর বশির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার সদস্য সচিব জিয়াউদ্দিন রুবেল, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আব্দুল মতিন, দৈনিক কুমিল্লার জমিন পত্রিকার সম্পাদক শাহজাদা এমরান, টাউনহলের সদস্য সচিব সাজ্জাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক দুলাল, এ্যাডভোকেট গোলাম ফারুকসহ জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে সদ্য স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। শহীদ বুদ্ধিজীবীদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানো অত্যন্ত জরুরি। তাঁদের অবদান স্মরণ করে একটি মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন


মন্তব্য করুন


কুমিল্লায় ৪০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার
করেছে র্যাব-১১ সিপিসি-২।
৭ নভেম্বর রাতে র্যাব-১১,
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী
মডেল থানাধীন তৈলকুপি এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে অভিনব কৌশলে
পিকআপ ভ্যানের বডির ভিতরে গোপন প্রকোষ্ঠ বানিয়ে মাদকদ্রব্য গাঁজা পরিবহণের সময় আসামী
১। মোহসীন এবং ২। হৃদয় জীবন নামের দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের
কাছ থেকে ৪০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা
হলো: ১। মোহসীন (৫৮) মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ি থানার ধীরপুর গ্রামের আবুল কাশেম এর
ছেলে এবং ২। হৃদয় জীবন (১৯) কুমিল্লা জেলার বুড়িচং থানার মিরপুর গ্রামের জাকির হোসেন
এর ছেলে।
র্যাব জানান, তারা
দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা
সহ অন্যান্য জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয়
করে আসছে। এছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে তারা বিভিন্ন সময় বিভিন্ন অভিনব কৌশল
অবলম্বন করে মাদকদ্রব্য পরিবহণ করতো। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের
অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১
এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
আজ
মঙ্গলবার (৩ জুন) কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার ইসলামপুর এলাকায় ভোক্তা অধিদপ্তর, কুমিল্লা অভিযান
পরিচালিত হয়েছে। এই সময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং মেয়াদ উত্তীর্ণ ফুড কালার দিয়ে বেকারী
পন্য ও পার্টি কেক তৈরী করায় মাঈনউদ্দিন বেকারিকে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী
২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
স্বাস্থ্যকর
পরিবেশে বেকারি পণ্য তৈরী ও বাজারজাত করতে ভবিষ্যতে আরো সতর্ক থাকতে নির্দেশনা দেয়া
হয়েছে।
ভোক্তাদের
স্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মঞ্চে অসুস্থ হয়ে এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার মোহনপুর আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত কুস্তি খেলোয়াড়ের নাম হেলাল উদ্দিন মজুমদার (৫৩)। তিনি জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
হেলাল উদ্দিন স্থানীয় কোঁয়ার বাজারে একটি মুদিদোকান পরিচালনা করেন এবং এলাকায় ‘বলী হেলাল’ নামে পরিচিত একজন কুস্তিগির ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তি লড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। একপর্যায়ে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে রেফারি খেলা থামিয়ে দেন এবং আয়োজকরা দ্রুত মাঠে ছুটে আসেন। এ সময় মাঠেই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খেলার শুরুতেই প্রতিপক্ষ খেলোয়াড় হেলাল উদ্দিনকে কৌশলে মাটিতে ফেলে দেন এবং একটি পা ধরে টেনে নিয়ে যান। ঠিক সেই মুহূর্তেই নিস্তেজ হয়ে পড়েন হেলাল, যা উপস্থিত সবার নজরে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে এ কুস্তি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। ঘটনার সময় মাঠে শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।
লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই হেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


নিরাপদ সড়ক বাস্তবায়নে মাসব্যাপি উচ্ছেদ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ নাসরীন আক্তার। জাতীয় সড়ক দিবস উপলক্ষে আজ বুধবার (২২অক্টোবর) দুপুরে নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গৌরীপুর বাসষ্ট্যান্ডে সমাবেশে একথা বলেছেন।
তিনি আরও বলেন, আমাদের জনসচেতনতার অভাবে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটছে। সরকারী অর্থে নির্মিত ফুটওভার ব্রীজে কেউ উঠতে চায়না, রাস্তা পারাপার হতে গিয়ে প্রতিনিয়তই দুর্ঘটনায় নিহতের ঘটনা বাড়ছে। আমরা নিজেকে এবং নিজের পরিবারকে ভালোবাসতে হবে, বুজতে হবে। আমরা ঘর থেকে বের হলেই অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়, আবার ঘরে ফিরতে পারবে কি না? সড়কে দুর্ঘটনার কযেকটি কারনের মধ্যে ফিটনেসবিহীন যান, ফুটপাত দখল, মহাসড়কে নিষিদ্ধ তিনচাকার যান অবাধে চলা, অদক্ষ ও লাইসেন্স বিহীন চালক। সড়ককে নিরাপদ রাখতে নভেম্বরে মাসব্যাপি অভিযান পরিচালনা করা হবে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি “লিটন সরকার” বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক“ আলমগীর হোসেনের ” অনুষ্ঠান সঞ্চালনায় “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, দাউদকান্দি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন হাজারী, দাউদকান্দি ফায়ার সার্ভিসের সাব অফিসার মো. সালাউদ্দিন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আয়েশা আক্তার।
মন্তব্য করুন


কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় আপন ভাতিজার
হাত ধরে ঘর ছেড়েছেন এক প্রবাসীর স্ত্রী।
গত বুধবার (১২ জুন) রাতে পৌরসভার সৈয়দগাঁও
পূর্বপাড়া এলাকায় চাচি-ভাতিজার ঘর ছাড়ার ঘটনা ঘটেছে।
তারা হলেন, ওই গ্রামের প্রবাসী মুকুল
মিয়ার স্ত্রী সবিতা আক্তার (২১) ও জাকির হোসেনের ছেলে সাকিল (২০)। সম্পর্কে সবিতা ও
সাকিল চাচি-ভাতিজা। সবিতা আক্তারের দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (১৩ জুন) প্রবাসীর
ছোট ভাই খাইরুল ইসলাম পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রায় ৩ বছর
পূর্বে একই উপজেলার হোসেন্দী নামাপাড়া গ্রামের মকবুল হোসেন ওরফে বকুল মিয়ার মেয়ে সবিতা
আক্তারের সঙ্গে বিয়ে হয় সৈয়দগাঁও পূর্বপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মুকুল মিয়ার।
বিয়ের ৪ মাস পর মুকুল মিয়া প্রবাসে চলে যান। এ সুযোগে ভাতিজা সাকিলের সঙ্গে পরকীয়ায়
জড়িয়ে পড়েন সবিতা আক্তার। বিষয়টি জানাজানি হলে মুকুলের পরিবার থেকে সবিতাকে সতর্ক করা
হয়। কিন্তু তাতে তিনি সাড়া না দিয়ে স্বামীর নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গত বুধবার
রাতে ভাতিজা সাকিলের সঙ্গে পালিয়ে যান।
প্রবাসী মুকুল মিয়া জানান, ঘটনার একদিন
আগেও আমি আমার স্ত্রীর কাছে ৫০ হাজার টাকা পাঠিয়েছি। এ ছাড়া ঘরে থাকা নগদ আড়াই লাখ
টাকা ও বিয়ের স্বর্ণালংকার নিয়ে আমার ভাতিজার সঙ্গেই পালিয়েছেন আমার স্ত্রী। এই কষ্টের
কথা কার কাছে বলব।
পাকুন্দিয়া থানার ওসি মো: আসাদুজ্জামান
টিটু জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবির হাটখোলা সীমান্তে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গাড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
আজ (১৭ জুন) দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ৫ পিলারের শূন্যরেখায় বিজিবি’র হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাকা বিএসএফের ভারতীয় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই ভীম সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানান।
পরে একই জায়গায় ভারতের চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই ডি নিতাই নান্দাকে মিষ্টি উপহার দেওয়া হয়। এসময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাকা বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মাঝে সুসম্পর্ক বজায় থাকে।
এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই ভীম সিংক ও চকগোপাল ক্যাম্প কমান্ডার এস আই ডি নিতাই নান্দা ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন


নরসিংদীর রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান (দোকান) বন্ধ করে বাড়ি ফেরার পথে মানিক মিয়া (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টায় রায়পুরা জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। রায়পুরা থানার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মানিক মিয়া উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন মুদি মালামালের ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার রাতেও তিনি দোকান বন্ধ করে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তখন আড়িয়াল খাঁ নদীর পাড়ে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে তার লাশ ফেলে পালিয়ে যায়। হত্যার কারণ সম্পর্কে জানতে পারেনি কেউ। পরে খবর পেয়ে রায়পুরা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহতের ভাই মো. আরিফ মিয়া জানান, গতরাত ১০টা পেরিয়ে গেলেও বাড়ি আসেনি। তার ফোনে অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। পরে আমরা তার খোঁজে বাজারে যাওয়ার পথে আড়িয়াল খাঁ নদের পাশে তার গলাকাটা করা লাশ দেখতে পাই।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলেও প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র এখনও পাওয়া যায়নি। হত্যার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
মন্তব্য করুন


মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত বাংলাদেশি শিশু হুজাইফা আফনানের মাথার ভেতরে আটকে থাকা গুলিটি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা সম্ভব হয়নি। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
হুজাইফার চাচা মো. শওকত জানান, রোববার গভীর রাতে শিশুটির সিটি স্ক্যান করার পর চিকিৎসকরা অস্ত্রোপচার শুরু করেন। তবে জটিল অবস্থানের কারণে গুলিটি বের করা যায়নি।
আহত হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকরা পরিবারকে জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এই মুহূর্তে গুলিটি বের করার চেষ্টা করলে তা তার জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে।
এর আগে কক্সবাজারের টেকনাফ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মিয়ানমারের আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয় হুজাইফা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে সংঘর্ষ শুরু হয়ে রোববার সকাল প্রায় ১০টা পর্যন্ত মিয়ানমারের টোটার দ্বীপ ও হোয়াইক্যং ইউনিয়নের সীমান্তসংলগ্ন এলাকায় গোলাগুলি চলতে থাকে।
সংঘর্ষের এক পর্যায়ে সীমান্তের ওপার থেকে ছোড়া একটি গুলি এসে হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছি ব্রিজ এলাকার বাসিন্দা ১২ বছর বয়সী হুজাইফা আফনানের মাথায় লাগে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আলোক বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ শিশুটিকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মন্তব্য করুন