

গাজীপুর জেলার শ্রীপুরে একটি পিকনিক
বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী।
আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার
তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, মোজাম্মেল হোসেন নাঈম
(২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। আহতদের তাৎক্ষণিক নাম
পরিচয় জানা যায়নি।
পুলিশ জানিয়েছে, তারা জেলা শহরের বোর্ড
বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী। পিকনিক বাসটি শ্রীপুরের
মাটির মায়া রিসোর্টে যাচ্ছিল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। দুর্ঘটনায় তিন শিক্ষার্থী
নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৫ থেকে ২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে
ছেড়ে আসা বিআরটিসির ছয়টি বাস পিকনিক স্পটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পাঁচটি বাস নিরাপদে
চলে গেলেও একটি বাস উদয়খালী বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। এতে তিন
শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। একজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত বাকি দুইজনকে
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।
এ ঘটনায় কাবিদুল ইসলাম নামে আহত এক
শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম
বলেন, আমাদের হাসপাতালে তিনজনের মরদেহ আছে। আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে।
মন্তব্য করুন


কুমিল্লায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে নগরীর রাজগঞ্জ বাজার ও চকবাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
দ্রব্যমূল্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে চালের খুচরা ও পাইকারী বাজার মনিটরিং করা হয়। এ সময় মুদি দোকান ও ফার্মেসি দোকানেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে ৩টি প্রতিষ্ঠানকে ৭২হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লার সহকারী পরিচালক মো: কাউছার মিয়া জানান, জেলা প্রশাসকের নির্দেশনায় জেলা টাস্কফোর্স নগরীর রাজগঞ্জ বাজার ও চকবাজারে অভিযান পরিচালিত হয়েছে। বাজার স্থিতিশাল ও দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক রাখতে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন, খাদ্য অধিদপ্তরের প্রতিনিধি এনামুল হক, ছাত্র প্রতিনিধি আদনান ফারসি ও ইকরাম হোসেন, জেলা পুলিশের এএসআই নাবিল আহমেদসহ সঙ্গীয় ফোর্স।
মন্তব্য করুন


গত ৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১৪ অক্টোবর ২০২৪ তারিখ ভোরবেলায় সন্ত্রাসী কর্মকান্ডে অভিযুক্ত ব্যক্তির অবস্থান সম্পর্কে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে বি-পাড়া উপজেলার সবুজ পাড়া নামক এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে অবৈধ অস্ত্র ব্যবহারকারী মৃত আবুল হোসেন এর ছেলে কামরুল (২৩) নামক ব্যক্তিকে নিজ বাড়ি হতে আটক করা হয় এবং তার কাছ থেকে ১ টি পিস্তল (চাইনিজ), ১ টি ম্যাগাজিন ও ১ টি পিস্তলের এ্যামোঃ উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্রসহ বি-পাড়া থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক
না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত
থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লা নগরীর শাসনগাছা বাদশা মিয়ার
বাজার ও চকবাজারে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে
নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
আজ সোমবার (১১ নভেম্বর) এ অভিযানে দুটি
দোকানের বিরুদ্ধে দুটি মামলায় মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং প্রায় ২০২
কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে।
অভিযানে মোবাইল কোর্টের দায়িত্ব পালন
করেন, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মো: ফরিদুল ইসলাম এবং মাহমুদা আক্তার জ্যোতি।
অভিযানে প্রসিকিউশনের দায়িত্ব পালন
করেন পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মোঃ রায়হান মোর্শেদ
এবং পরিদর্শক চন্দর বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত কার্যালয়ের
হিসাবরক্ষক তোফায়েল আহমেদ মজুমদার এবং জেলা পুলিশের সদস্যবৃন্দ।
পরিবেশ সুরক্ষায় এ ধরনের কার্যক্রম
ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন।
মন্তব্য করুন


শুক্রবার (১৮ অক্টোবর) সকালে টাঙ্গাইলে বাসার সামনে থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মুঠোফোন ছিনতাই হয়।
শহরের ক্লাব রোডের সরকারি বাসার সামনে থেকে তার মুঠোফোনটি ছিনতাই করা হয়।
পৌনে ১২টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে বলে জানা গেছে।
স্থানীয় কয়েকজন ব্যবসায়ী জানান, সকালে পুলিশ সুপার কবুতরের খোঁজে তার বাসার সামনে বের হন। পরে এক ছিনতাইকারী তার হাত থেকে মুঠোফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। ইতোপূর্বেও কয়েক দিন পরপর শহরের ক্লাব রোড, জেলা সদর রোড ও বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের পাস থেকে ছিনতাই এর ঘটনা ঘটছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ জানান, যেহেতু অস্ত্র ঠেকিয়ে মুঠোফোন নেওয়া হয়নি তাই এটাকে ছিনতাই বলা যাবে না।
এ বিষয়ে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার মোহা. ইমামুর রশীদের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু , চাঁদপুর :
চাঁদপুর জেলায় পরপর চারবার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হলেন মতলব দক্ষিণ থানার চক্ষুষ অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহাম্মদ । আগষ্ট ,সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসের ২০২৪ এর পরপর টানা চারবার জেলায় শ্রেষ্ঠ অর্জন করেন।
৭ ডিসেম্বর চাঁদপুর পুলিশ লাইন সম্মেলন কক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ সুপার মোঃ আব্দুল রকিব পিপিএম সালেহ আহমেদের হাতে ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত।
এ সময় উপস্থিত ছিলেন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) রাশেদুল হক চৌধুরী , সিনিয়র সহকারী পুলিশ,সিনিয়র সহকারী পুলিশ সুপার, মতলব সার্কেল, মোঃ খাইরুল কবির, হাজিগঞ্জ সার্কেল পংকজ কুমার, কচুয়া সার্কেল, সকল থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, অফিসার ও পুলিশ সদস্যরা।
উল্লেখ্য,সালেহ আহাম্মদ দির্ঘদিন যাবত মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২০ আগস্ট একই থানায় তাকে অফিসার হিসাবে পদোন্নতি দেওয়া হয়। তিনি আগষ্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে পর পর টানা চারবার জেলায় শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত হন। এ বিষয়ে মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম ও সিনিয়র অফিসারসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন


টাঙ্গাইলের
ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে খারাপ হওয়ায় স্বর্ণা আক্তার (১৭) নামে এক
এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে
আত্মহত্যা করেছে।
শনিবার
(১৭ ফেব্রুয়ারি) রাতে ভূঞাপুর পৌর
এলাকার বেতুয়া পলিশা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থী একই এলাকার সোনা
মিয়ার মেয়ে ও সে
টেপিবাড়ী উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী।
পরিবার
ও স্থানীয়রা জানান, স্বর্ণা এ বছর টেপিবাড়ি
উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা
দিচ্ছিলো। গত বৃহস্পতিবার (১৫
ফেব্রুয়ারি) তার প্রথম পরীক্ষা
বাংলা ছিল। পরীক্ষা দিয়ে
আসার পর থেকে সবার
কাছে সে বলেছে তার
পরীক্ষা ভালো হয়নি। তাই
সে পাস করতে পারবে
না। এ নিয়ে দুইদিন
ধরে চিন্তিত ছিল। পরে শনিবার
রাতে তার নিজের শোয়ার
কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে
ঝুলে আত্মহত্যা করে। ভোরে তার
মা ফজরের নামাজের জন্য ডাকতে গেলে
স্বর্ণাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর পেয়ে
ভূঞাপুর থানা পুলিশ তার
মরদেহ উদ্ধার করে।
এ
বিষয়ে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান
উল্লাহ্ জানান,
খবর পেয়ে ঘটনাস্থল থেকে
ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। পরে
মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল
হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে
মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা
হবে।
মন্তব্য করুন


শনিবার (০১ জুন) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (০২ জুন) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন ।
শনিবার (০১ জুন) রাতে সানারপাড় এলাকার ফুটওভার ব্রিজের নিচ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো: সানারপাড় এলাকার নবী হোসেনের ছেলে আলমগীর হোসেন (৩০) ও কুমিল্লা জেলার আ. বাতেনের ছেলে কাউছার (২৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের জানাযায় সানারপাড় এলাকায় মাদকের বেচাকেনা হবে। এমন খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা পলিথিনের মোড়ানো ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আসামিরা পেশাদার মাদক কারবারি। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক।
মন্তব্য করুন


দেশের
বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ তথ্য জানানো
হয়েছে শুক্রবার (৩১ মে) পরবর্তী
২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে।
আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে- রংপুর,
রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের
অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের
কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের
দু'এক জায়গায় অস্থায়ীভাবে
দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি
হতে পারে। সেই সাথে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের
কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে
শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে
বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের
অনেক জায়গায়, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের
দু'এক জায়গায় অস্থায়ীভাবে
দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি
হতে পারে। সেই সাথে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এছাড়া
রোববারের পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের
অধিকাংশ জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের
কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি
হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
মন্তব্য করুন


কুমিল্লায় নয় বছরের শিশু ধর্ষণ মামলার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নয় বছরের শিশু ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী শান্ত (২২)’কে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কংসনগর এলাকায় হতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী শান্ত (২২) কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের আবুল কালাম এর ছেলে।
র্যাব জানান, ভিকটিম তার নানীর বাসায় বসবাস করত এবং সে স্থানীয় একটি স্কুলে ২য় শ্রেণীতে পড়ত। ঘটনার দিন গত ৮ জানুয়ারী ২০২২ ইং তারিখে দুপুরে ভিকটিম তার বাড়ির উঠানে খেলা করা অবস্থায় আসামী ভিকটিমকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে আসামীর ঘরের ভিতরে নিয়ে যায় এবং ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মুখ চেপে ধরে ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষনিক বিষয়টি ভিকটিম তার মাকে জানায়। পরবর্তীতে ভিকটিমের শারীরিক অবস্থার অবনতি হলে ভিকটিমকে বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে ভিকটিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে গত ১৫ জানুয়ারী বুড়িচং থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মোঃ জামাল হোসেন, শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে নোয়াগাঁও টাইগার ক্লাবের উদ্যোগে ২০২৪ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে পৌর ১২নং ওয়ার্ডের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নোয়াগাঁও টাইগার ক্লাবের আয়োজনে বিভিন্ন শ্রেণীর ৪০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, নোয়াগাঁও টাইগার ক্লাবের সভাপতি মোঃ জানে আলম ও সদস্য মোঃ রাতুলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক লুৎফুন্নাহার, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জিল্লুর রহমান, সরোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ কবির হোসেন, অভিভাবক সদস্য মোঃ মহসিন, মোঃ আলমগীর হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক সূত্রে জানায় নোয়াগাঁও টাইগার ক্লাবের সদস্য প্রবাসী মোঃ আরিয়ান ফরহাদ, মোঃ শরীফ, সাহারাজ, শাওন, মোঃ নিলয়, হৃদয় হাসান, রায়হানের সার্বিক সহযোগিতায় শিক্ষা সামগ্রী বিতরণ। সদস্যদের মধ্যে ছিলেন মোঃ রাহাদ, মোঃ রাতুল, মোঃ সোহরাব,মোঃ বিকনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সংগঠনের সভাপতি জানে আলম জানায়, প্রতিবছরের ন্যায় নোয়াগাঁও টাইগার ক্লাব বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন। এলাকায় মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা করে থাকেন, অসহায় হতদরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছেন বলে জানান এবং এ সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড নোয়াগাঁও টাইগার ক্লাবের ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে।
মন্তব্য করুন