

বলিউড
সুপারস্টার শাহরুখপুত্র আরিয়ান খান সাধারণত তার গম্ভীর মেজাজের জন্যই পরিচিত। তবে সম্প্রতি
প্রিয় বন্ধুর বিয়েতে একবারে ভিন্ন রূপে ধরা দিলেন তিনি। বিয়ের একটি অত্যন্ত জনপ্রিয়
ও মজাদার রীতি ‘জুতা চুরি’ পালন করতে গিয়ে আক্ষরিক অর্থেই যুদ্ধের
ময়দানে নেমে পড়লেন আরিয়ান।
রিয়া
নাদকার্নি এবং মাহির মেহতার বিয়ের এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল
হয়েছে, যা দেখে নেটিজেনরা হেসেই কূল পাচ্ছেন না।
বিয়ের
ইভেন্ট প্ল্যানার ‘জেস্ট ইভেন্টস’-এর শেয়ার করা ভিডিওটিতে দেখা যায়,
আরিয়ান খান জিনস এবং বাদামী রঙের জ্যাকেট পরে ক্যাজুয়াল লুকে আড্ডায় মেতেছিলেন। কিন্তু
বিয়ের রীতি অনুযায়ী যখন কনের বাড়ির লোকজন বরের ‘জুতা চুরি’র
চেষ্টা করেন, তখন বন্ধুর মান রক্ষায় ঝাঁপিয়ে পড়েন তিনি। বরের জুতা শক্ত করে ধরে রেখে
তিনি প্রতিপক্ষের সঙ্গে রীতিমতো দড়ি টানাটানি খেলায় মেতে ওঠেন। একপর্যায়ে ভারসাম্য
হারিয়ে প্রায় পড়ে যাচ্ছিলেন আরিয়ান, তবু দমে যাননি তিনি। ভিড়ের মধ্যে সবার টানাটানি
সামলে এবং দক্ষভাবে অন্যদের এড়িয়ে শেষ পর্যন্ত জুতোটি নিয়ে চম্পট দিতে সফল হন তিনি।
আয়োজকরা
এই মজার মুহূর্তটির ক্যাপশনে লিখেছেন, ভালোবাসা, হাসি আর বিশৃঙ্খলার এক জমজমাট লড়াই।
আরিয়ান
খান সম্প্রতি নেটফ্লিক্স সিরিজ ‘দ্য বাস্টার্ডস অব বলিউড’-এর
মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এই সিরিজের পরিচালক, লেখক এবং শো-রানার
হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এতে ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল এবং মোনা সিংয়ের
মতো তারকারা অভিনয় করেছেন, পাশাপাশি বেশ কিছু বড় মাপের ক্যামিও চরিত্রও রয়েছে এই সিরিজে।
তবে
কাজের ব্যস্ততার মাঝে প্রিয় বন্ধুর বিয়েতে তার এই লড়াকু এবং মজার রূপটি ভক্তদের বেশ
আনন্দ দিয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও মাদকসহ শামীম আহমেদ নাসির নামের এক যুবককে আটক করেছে।
শনিবার (১৫ নভেম্বর) রাত ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উনকুট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আটক হওয়া শামীম আহমেদ নাসির চৌদ্দগ্রাম উপজেলার উনকুট এলাকার মৃত মুকুল আহমেদের ছেলে।
অভিযানে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬টি পিস্তলের কার্তূজ, ৯০০ গ্রাম গাজা, ১৭৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
জব্দ তালিকার মালামাল এবং আসামিকে চৌদ্দগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান সেনাবাহিনী।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরের
রামগঞ্জ উপজেলার একটি পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত
হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সৌদি আরবের আবহা শহরে।
নিহতরা
হলেন রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের পাঁচরুখি গ্রামের বাসিন্দা মিজানুর রহমান (৪২),
তার স্ত্রী মেহের আফরোজ সুমী (৩০), তাদের দুই কন্যা মোহনা (১৩) ও দেড় বছর বয়সী শিশু
সুবাহ। দুর্ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
একই
ঘটনায় তাদের আরেক কন্যা ফাইজা আক্তার (১১) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
রয়েছে।
এ
ছাড়া একই দুর্ঘটনায় গাড়িচালক রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের বিষ্ণপুর পাটোয়ারী বাড়ির
হোসেন মোহাম্মদ জিলানী (বাবর) (৩০) নিহত হন।
গত
রোববার ( ১৫ ফেব্রুয়ারি ) সৌদি সময় রাত প্রায় ৩টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশ সময়
তখন রাত ১১টা। জানা গেছে, ওমরাহ পালন শেষে বাসায় ফেরার পথে আবহা এলাকায় তাদের গাড়িটি
দুর্ঘটনায় পড়ে।
নিহত
মিজানুর রহমান দীর্ঘদিন ধরে সৌদি আরবের আবহা শহরে হোটেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
চলতি মাসের ৩ ফেব্রুয়ারি তিনি স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে হজ পালনের উদ্দেশ্যে সৌদি
আরবে যান।
আজ
সোমবার ( ১৬ ফেব্রুয়ারি )সকালে নিহতদের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। স্বজনদের
আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। মা খুকি বেগম শোকে ভেঙে পড়েছেন, বাবা শহিদ উল্যাহ অসুস্থ
হয়ে পড়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
রামগঞ্জ
থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দীন চৌধুরী জানিয়েছেন, বিষয়টি তারা জেনেছেন এবং মরদেহ
দেশে আনার বিষয়ে সিদ্ধান্ত হলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন


বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন বলে জানায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
২৮ নভেম্বর মঙ্গলবার সকালে এই তথ্য জানানো হয়েছে ঢাকার আগারগাঁওয়ে বিবিএস অডিটোরিয়ামে আয়োজিত জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর ন্যাশনাল রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে।
বিবিএসের তথ্য অনুযায়ী, ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন জনসংখ্যার মধ্যে পল্লী অঞ্চলে বসবাস করেন ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ জন এবং শহরের বসবাস ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন।
মোট জনসংখ্যার মধ্যে পুরুষের সংখ্যা ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ৩ জন ও নারীর সংখ্যা ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। শতকরা হিসাবে পুরুষ ৪৯ দশমিক ৫৪ শতাংশ এবং নারী ৫০ দশমিক ৪৬ শতাংশ। পুরুষের চেয়ে নারীর সংখ্যা শূন্য দশমিক ৯২ শতাংশ বেশি।
মন্তব্য করুন


বান্দরবান
শহরের মেঘলা এলাকার পাহাড়ের নিচে পড়ে থাকা অবস্থায় মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার
(১৯ মার্চ) দুপুরে শহরের মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা পাড়ার গহীন এলাকা থেকে তাদের
লাশ উদ্ধার করা হয়।
নিহতরা
হলেন- রমেসিং মার্মা (৩০) ও তার মেয়ে বৃষ্টি মার্মা (৪)। তাদের বাড়ি বান্দরবান সদরের
মেঘলা কানা পাড়া এলাকায়।
পুলিশ
ও স্থানীয়রা জানায়, গতকাল রাত থেকে রমেসিং মার্মা ও তার মেয়ে বৃষ্টি মার্মাকে খুঁজে
পাচ্ছিল না আত্মীয় স্বজনরা। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে মেঘলা লালমোহন বাগান তঞ্চঙ্গ্যা
পাড়ার গহীন এলাকার উঁচু এক পাহাড়ের নিচে তাদের পড়ে থাকতে দেখে। বিষয়টি পুলিশকে জানালে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল
মর্গে নিয়ে যায়।
ধারণা
করা হচ্ছে পাহাড়ের চূড়া থেকে পড়ে অথবা কেউ ধাক্কা দিয়ে মা-মেয়েকে হত্যা করতে পারে।
তবে ঘটনার প্রকৃত রহস্য উৎঘাটন ও সুস্পট কারণ তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা।
বান্দরবানের
অতিরিক্ত পুলিশ সুপার মান্না দে জানান, শহরের মেঘলা এলাকা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার
করেছি। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা
যাবে।
মন্তব্য করুন


নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ এর প্রভাবে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল হাতিয়া, কোম্পানীগঞ্জ ও সুবর্ণচর সহ বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে হালাকা থেকে মাঝারি ধরনের বর্ষন হচ্ছে। এদিকে ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট বৈরি আবহাওয়ার কারণে হাতিয়ার সাথে সারাদেশের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
শুক্রবার ভোর থেকে হাতিয়ার মেঘনা নদীতে স্বাভাবিকের তুলনায় কয়েক ফুট জোয়ার বেড়েছে। গতকাল বিকেল থেকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরে থাকা মাছ ধরা ট্রলারগুলো তীরে ফিরে এসেছে।
ঘূর্ণিঝড় মোকাবেলায় গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে ভার্চুয়ালি মিটিং করেছেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানান, দূর্যোগ মোকাবেলার জন্য জেলায় ৪৮৫টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিলো। যেখানে ৩ লাখ ৪৮ হাজার উপকূলীয় এলাকার লোকজন আশ্রয় নিতে পারতেন। এছাড়া স্বেচ্ছাসেবী সংগঠন সিপিপি ৮৩৮০ জন, দুই শতাধিক রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী, ১০১টি মেডিকেল টিম ও দূর্যোগ পরবর্তী সময়ের জন্য ৪৭৯ মেট্রিকটন চাল ও নগদ ২৪লাখ টাকা প্রস্তুত রাখা হয়েছে।
মন্তব্য করুন


প্রধানমন্ত্রী
তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত
হয়েছে।
আজ
শনিবার ( ২১ ফেব্রুয়ারি ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সভা
অনুষ্ঠিত হয়।
সভায়
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তারেক
রহমান এর আগে সকাল ১০টা ১০ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস
করতে আসেন।
কার্যালয়ের
মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে
স্বাগত জানান।
প্রধানমন্ত্রী
নিজের কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের
সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
প্রধানমন্ত্রী
তারেক রহমান কার্যালয়ের পুরনো অনেক কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন।
প্রধানমন্ত্রী
একটি স্বর্ণচাঁপা ফুলের চারা কার্যালয় চত্বরে রোপণ এবং মহান আল্লাহপাকের কাছে শুকরিয়া
আদায় করে বিশেষ মোনাজাত করেন।
মন্তব্য করুন


তাপস চন্দ্র সরকার, কুমিল্লা।।
পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনাসভা ও দোয়া মাহফিল। বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭নং হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়- ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত এবং বাংলাদেশ বার কাউন্সিলের রুলস্ এন্ড পাবলিকেশন কমিটির সাবেক চেয়ারম্যান ও কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ কাইমুল হক রিংকু এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা আইনজীবী সমিতির রিক্রিয়েশন সেক্রেটারি এডভোকেট মুহাম্মদ জহীরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, মোফাচ্ছিরে কোরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আলহাজ্ব হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। তাঁর আলোচনায় উঠে আসে যে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ন্যায়, দয়া, মানবিকতা ও সমাজ সংস্কারের শিক্ষা একটি ন্যায়ভিত্তিক ও শান্তিময় সমাজ প্রতিষ্ঠার অনিবার্য দিকনির্দেশনা। তিনি বলেন- মহানবীর আদর্শ অনুসরণ করলে ব্যক্তিজীবন যেমন কল্যাণমুখী হয়, তেমনি জাতির সামগ্রিক উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের পথও সুগম হয়।
ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ। তাঁর বক্তব্যে প্রতিফলিত হয় মানবকল্যাণ, সত্য ও ন্যায়ের শিক্ষা মহানবীর জীবনাদর্শের মূল সুর, যা সমাজে শান্তি, সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ভিত্তি হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে।
সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে। আইনজীবীদের সক্রিয় অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ আধ্যাত্মিক আবেশে ভরে ওঠে।
মন্তব্য করুন


পবিত্র হজ পালন শেষে এখন
পর্যন্ত ৫১ হাজার ৯৮১ জন হাজি দেশে ফিরেছেন।
শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের
হজ পোর্টালের সর্বশেষ বুলেটিনে এই তথ্য এর পাশাপাশি আরো জানানো হয়, চলতি বছর ৬০ জন
বাংলাদেশির মৃত্যু হয়েছে। সর্বশেষ গত বৃহস্পতিবার ইসমাইল হোসেন (৬৪) নামে একজন হাজি
মারা গেছেন।
সৌদি আরবের আইন অনুযায়ী, মৃত্যুবরণকারী এসব হাজির মরদেহ সৌদি আরবেই দাফন করা হবে। প্রখর
তাপপ্রবাহ ও অসহনীয় গরমে চলতি বছর রেকর্ডসংখ্যক হজযাত্রীর মৃত্যু হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী,
মারা যাওয়া ৬০ জনের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ১৩ জন নারী। এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা
শুরুর আগে ১৭ জন, বাকি ৪৩ জন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা গেছেন। সবার নাম-পরিচয়
প্রকাশ করেছে হজ পোর্টাল। এসব হজযাত্রীর মধ্যে ৪৭ জন মক্কায় মারা গেছেন।
মসজিদুল হারামে তাদের জানাজা
অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া হজ পালনের বিভিন্ন পর্যায়ে মদিনায় চারজন, মিনায় সাতজন ও জেদ্দায়
দুজন মারা গেছেন।
অন্যদিকে, মোট ১২৭টি ফ্লাইটে
৫০ হাজারের বেশি হাজি দেশে ফেরার তথ্য জানানো হয় বুলেটিনে। এর মধ্যে বিমান বাংলাদেশ
এয়ারলাইনস ৫৩টি, সৌদি এয়ারলাইনস ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২৬টি ফ্লাইটে হজ পালন
শেষে তারা দেশে ফেরেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে হজ পালন
করতে যান।
মন্তব্য করুন


চাঁদপুরের মতলব পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চরমুকন্দি এলাকায় একটি উন্মত্ত কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের বেশিরভাগই শিশু হওয়ায় এলাকাজুড়ে আতঙ্ক ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চরমুকন্দি এলাকার বিভিন্ন স্থানে ওই কুকুরটি শিশু, কিশোর ও প্রাপ্তবয়স্কদের ওপর হামলা চালায়। এতে অন্তত ১৮ জন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন—রাফি (৭), ফরহাদ (৮), আশরাফুল (৬), শান্ত (৬), হোসাইন (৬), নাফিজা আক্তার (১২), অর্পণ (৬), জাহিদ (২৬), নবীর (২২), হোসাইন (৩), আমির হামজা (৭), জিহানা (৮), জারা (৩) ও শাফায়াত (৫)। এছাড়াও আরও কয়েকজন চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মিজান পাটোয়ারী ও শামীম দেওয়ানসহ একাধিক ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরেই এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে। পৌরসভার পক্ষ থেকে নিয়মিত নিয়ন্ত্রণ বা নিধন কার্যক্রম না থাকায় কুকুরের উপদ্রব ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে মতলব পৌরসভার সচিব সাইফুর রহমান বলেন, ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসনের নজরে এসেছে। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম রায়হান জানান, উপজেলা পর্যায়ে পর্যাপ্ত ভ্যাকসিন না থাকলেও আহতদের জরুরি চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।
মঙ্গলবার ( ২০ জানুয়ারি) ভোররাতে কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মৌটুপি এলাকা হতে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ২ রাউন্ড গোলাবারুদ, ১টি দেশীয় অস্ত্র এবং ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদক তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন